রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন: বিশ্বব্যাংক প্রেসিডেন্ট
ঢাকা সফররত বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেছেন, রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এটা একটা মানবিক বিপর্যয় । এ পরিস্থিতি যারা সৃষ্টি করেছে তাদের শাস্তি হওয়া উচিত। বাংলাদেশ বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। এ থেকে প্রমাণ হয় বাংলাদেশ সরকার ও জনগণ অত্যন্ত শান্তিপ্রিয়। আমরা রোহিঙ্গা পরিস্থিতির জন্য একটা সহায়তা তহবিল গঠনের জন্য কাজ করছি। এর অংশ হিসেবে আগামীকাল জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে নিয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবো। রোহিঙ্গার জন্য আমরা ৪০০ মিলিয়ন ডলার দিচ্ছি এটা পুরোটাই অনুদান হিসেবে বিবেচ্য হবে।
রবিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠকের পর এক যৌথ ভিডিও বার্তায় বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এসব কথা বলেন।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বলেন, একক দেশ হিসেবে বিশ্বব্যাংক এবার বাংলাদেশকে দ্বিতীয় সর্বোচ্চ সহা...









