ইসলামের দৃষ্টিতে স্বামী বিদেশে থাকলে স্ত্রীর করণীয় কি?…জেনে নিন-
ইসলামের দৃষ্টিতে স্বামী বিদেশে থাকলে স্ত্রীর করণীয়
ইসলামের দৃষ্টিতে স্বামী- স্বামী বিদেশে থাকলে তার দ্বীন ও দুনিয়া বিষয়ক সকল কিছুর দায়িত্বশীলা হয় স্ত্রী।স্বামী ঘরে থাকতে যে দায়িত্ব সে পালন করে, সে ঘরে না থাকলেও অনুরূপ দায়িত্ব পালনে তৎপর থাকে।
আল্লাহর রসূল (সাঃ) বলেন, “তোমাদের প্রত্যেকেই দ্বায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব-বিষয়ে (মিয়ামতে) কৈফিয়ত করা হবে। ইমাম (রাষ্ট্রনায়ক তার রাষ্ট্রের) একজন দায়িত্বশীল,
সে তার দায়িত্ব-সম্পর্কে জিজ্ঞাসিত হবে। পুরুষ তার পরিবারে দায়িত্বশীল,
সে সে তার দায়িত্ব- বিষয়ে জিজ্ঞাসিত হবে। মহিলা তার স্বামী-গৃহের দায়িত্বশীল,
সে তার দায়িত্ব- বিষয়ে জিজ্ঞাসিতা হবে। চাকর তার মুনিবের অর্থের দায়িত্বশীল,
সে তার দায়িত্ব- বিষয়ে জিজ্ঞাসিত হবে।
তোমাদের প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্ব- বিষয়ে জিজ্ঞাসিত হবে।”...









