Thursday, June 4

Author: Admin Rafi

ওয়েডিং ফটোগ্রাফিতে নতুন মাত্রা যোগ করবে “ব্রাইডাল থিওরী”: রক্তিম সৈকত

ওয়েডিং ফটোগ্রাফিতে নতুন মাত্রা যোগ করবে “ব্রাইডাল থিওরী”: রক্তিম সৈকত

এক্সক্লুসিভ, বাংলাদেশ, বিনোদন
মামুনুর রশীদ রাজ, সম্পাদনায়- আরজে সাইমুর রহমান,স্বদেশ কণ্ঠ ডটকমঃ ওয়েডিং ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফির ধারণাকে নতুনত্ব দিতেই জন্ম হল “ব্রাইডাল থিওরী”র। বিয়ের বর-কনের জন্য প্রিমিয়াম ক্লাস ওয়েডিং ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফির আকর্ষণীয় প্যাকেজ নিয়ে এসেছে “ব্রাইডাল থিওরী” । বিয়ের মতো জীবনের সবচেয়ে আনন্দময় ও গুরুত্বপূর্ণ মুহূর্তকে ফ্রেমবন্দী করে রাখতে যুগপোযগী ধারণার সম্মিলন আর জীবনের বিশেষ মুহূর্তগুলোকে ফ্রেম বন্দীর প্রেমে সদা ব্যস্ত চার তরুণের সম্মিলিত প্রয়াস “ব্রাইডাল থিওরী”। স্বপ্ন, সম্ভাবনা আর নতুন কিছু করে দেখাবার প্রয়াসে সামনের পথে হাঁটবে “ব্রাইডাল থিওরী”। আলাপচারিতায় এমনটাই বললেন “ব্রাইডাল থিওরী”র সিইও রক্তিম সৈকত।বর্তমান সময়ে ফটোগ্রাফি একটি চমৎকার প্রফেশন । এর মাধ্যমে নিজের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটানো যায় পুরোপুরি ভাবে। যে কোন আয়োজনে ফটোগ্রাফির চাহিদা দিন দিন বেড়ে চলেছে। সে লক্ষেই...

মা হলেন কারিনা কাপুর

বিনোদন
ছেলে সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। আজ মঙ্গলবার ২০ ডিসেম্বর স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় ছেলে সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। কারিনার মা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে টাইমস অব ইন্ডিয়া এবং ইন্ডিয়ান এক্সপ্রেস। খবরে বলা হয়েছে, মা ও ছেলে দু’জনই সুস্থ আছেন। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে কারিনা সন্তান জন্ম দিয়েছেন। তবে কারিনা-সাইফের ছেলের নাম এখনোই ঘোষণা দেয়নি নবাব পরিবার। হাসপাতালে কারিনার পাশে রয়েছেন কারিনার বাবা রণধীর কাপুর ও বোন কারিশমা কাপুর।নবজাতকের নানা রণধীর কাপুর উচ্ছ্বসিত হয়ে গণমাধ্যমকে বলেছেন, ‘আজ আমাদের খুশির দিন। কারিনা ও তার ছেলে সুস্থ আছেন।’সাইফ-কারিনার সম্পর্কের শুরু ২০০৭ সালে। এরপর ২০০৯ সালের অক্টোবরে প্রকাশ্যে তাদের প্রেমের কথা জানান সাইফ। ২০১২ সালে বিয়ে করেন এ জুটি।...
আইসিএবি’র “সার্টিফিকেট অব মেরিট” লাভ করল প্রিমিয়ার সিমেন্ট

আইসিএবি’র “সার্টিফিকেট অব মেরিট” লাভ করল প্রিমিয়ার সিমেন্ট

এক্সক্লুসিভ
মামুনুর রশীদ রাজ,সম্পাদনায়-সাইমুর রহমান, স্বদেশ কণ্ঠ ডটকম: পুঁজিবাজারে তালিকাভুক্ত উৎপাদন খাতের কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট উৎপাদন খাতে ব্যবসায়িক প্রতিবেদন প্রদানে সাফল্যের স্বীকৃতিস্বরূপ লাভ করল সার্টিফিকেট অব মেরিট। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসদের প্রতিষ্ঠান দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এ সার্টিফিকেট প্রদান করে। রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে গতকাল মঙ্গলবার রাতে এই পুরস্কার দিয়েছে আইসিএবি। ২০১৫ সালের সর্বোত্তম বার্ষিক প্রতিবেদনের জন্য ১৬ তম জাতীয় আইসিএবি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ব্যাংক, আর্থিক সেবা, উৎপাদন ও কৃষিসহ ১০টি শ্রেণিতে আইসিএবি পুরস্কার পেয়েছে দেশের ২৪টি প্রতিষ্ঠান। ২০০১ সাল থেকে আর্থিক প্রতিবেদনের জন্য আইসিএবি এই পুরস্কার দিয়ে আসছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্...
প্রধানমন্ত্রীর জন্য বিশেষ প্রার্থনা আগামী শুক্রবার

প্রধানমন্ত্রীর জন্য বিশেষ প্রার্থনা আগামী শুক্রবার

জাতীয়, বাংলাদেশ
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীঘার্য়ূ জীবন কামনায় বিশেষ প্রার্থনা সভা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, আগামী শুক্রবার বাদ জুম্মা সারা বাংলাদেশে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনায় দেশের সকল মসজিদে মিলাদ ও দোয়া এবং প্রতিটি মন্দির, গির্জা ও প্যাগোড়ায় এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে আওয়ামী লীগের সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মী ও সর্বস্তরের জনগণকে সারাদেশের সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোড়ায় যথাযথভাবে এই বিশেষ দোয়া ও প্রার্থনা কর্মসূচি পালনের জন্য অনুরোধ জানিয়েছেন।...
মিশেল ওবামা কখনো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না

মিশেল ওবামা কখনো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের বর্তমান ফার্স্ট লেডি মিশেল ওবামা দেশের প্রেসিডেন্ট পদে কখনও প্রার্থী হবেন না। বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা রোলিং স্টোন সাময়িকীকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা স্পষ্টভাবে বলেছেন। তবে এর আগে মিশেলও জানিয়েছেন, সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনের মতো তিনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন না। চলতি মাসে অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পরদিন ওই সাক্ষাৎকারে ওবামা এ কথা বলেন। ট্রাম্পের জয়ের পর থেকে রাজনীতিতে মিশেল ওবামার আসা নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। ওবামা বলেন, ‘মিশেল অনেক প্রতিভাবান। আপনারা দেখেছেন, সাধারণ জনগণের সঙ্গে তিনি কীভাবে মিশেছেন। মজার কথা, রাজনীতিতে নামা নিয়ে মিশেল খুব স্পর্শকাতর।’ নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে মিশেল যখন প্রচারণা চালাচ্ছিলেন তখন তিনি ছিলেন খুবই আত্মবিশ্বাসী। নারীদের প্রতি ট্রাম্পের মনোভাবের উচিত জবাব দিয়েছ...
মোহালি টেস্ট : ইংল্যান্ডকে ৮ উইকেটে হারালো ভারত

মোহালি টেস্ট : ইংল্যান্ডকে ৮ উইকেটে হারালো ভারত

খেলা
চতুর্থ দিনেই ইংল্যান্ডের বিপক্ষে মোহালি টেস্ট জিতে নিলো স্বাগতিক ভারত। সিরিজের তৃতীয় টেস্টে ইংলিশদের ৮ উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল কোহলির দল। তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট কেরতে নমে ৪ উইকেটে ৭৮ রান তুলে দিন শেষ করেছিলো ইংল্যান্ড। ফলে ইনিংস হার এড়ানোর জন্য ৫৬ রান প্রয়োজন ছিলো তাদের। কিন্তু দিনের শুরুতে গ্যারেথ ব্যাটি ও জশ বাটলার ফিরে গেলে ৬ উইকেটে ১০৭ রানে পরিণত হয় ইংলিশরা। চিন্তায় পড়ে যায় সফরকারীরা। অবশ্য ইংল্যান্ডের সেই চিন্তা দূর করেন জো রুট। ৩৬ রান নিয়ে শুরু করে ভারতের বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাদেজার শিকার হবার আগে ৭৮ রানে থামেন রুট। এর আগে ব্যাটিকে শুন্য হাতে ফেরান জাদেজা। বাটলারকে ১৮ রানে থামান অফ-স্পিনার জয়ন্ত যাদব। ৩ উইকেটের বিনিময়ে ইনিংস হার এড়ানোর পর, ভারতের বিপক্ষে লড়াই করার পুঁজি দাড় করানোর সিদ্ধান্ত নেন হাসিব হামিদ।...
তুরস্কে স্কুল ছাত্রাবাসে আগুন, ১২ জনের প্রাণহানি

তুরস্কে স্কুল ছাত্রাবাসে আগুন, ১২ জনের প্রাণহানি

আন্তর্জাতিক
তুরস্কের দক্ষিণাঞ্চলের আদানা শহরে একটি স্কুলের ছাত্রাবাসে মঙ্গলবার অগ্নিকান্ডে ১২ জনের প্রাণহানি হয়েছে। এদের বেশিরভাগই স্কুল ছাত্রী। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পর ভবনটি থেকে লাফ দিয়ে পড়ে কয়েকজন আহত হয়। বার্তা সংস্থা এএফপি জানায়, আগুন লাগার পর ভবনের শীর্ষ তলাগুলো থেকে বের হওয়ার জন্য জরুরি দরজা খুলতে না পারার কারণে বেশিরভাগেরই প্রাণহানি হয়। টেলিভিশন ফুটেজে দেখা যায়, তিন তলা ভবনটি জ্বলছে। আর ফায়ার সার্ভিসের কর্মীরা তা নেভানোর চেষ্টা করছে।আদানার মেয়র হুসেইন সোজলু স্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিকে বলেন, আগুনে ১২ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে ১১ জনই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। আর একজন তাদের তত্ত্বাবধায়ক। এছাড়া ২২ জন আহত হয়েছে। তিনি বলেন, বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।বেসরকারি এই ছা...
বিপিএলে বরিশালকে উড়িয়ে কুমিল্লার দ্বিতীয় জয়

বিপিএলে বরিশালকে উড়িয়ে কুমিল্লার দ্বিতীয় জয়

খেলা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে দ্বিতীয় জয়ের দেখা পেল গতবারের চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে বরিশাল বুলসকে আট উইকেট হারিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। টুর্নামেন্টের শেষ চারের আশা আগেই ছাড়তে হয়েছে ভিক্টোরিয়ান্সদের। এবার সেই কুমিল্লার কাছে হেরে মুশফিকুর রহিমরাও কার্যত বিদায় নিল বিপিএলের চতুর্থ আসর থেকে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা কুমিল্লার উপরেই বরিশালের অবস্থান। মঙ্গলবার এই দলের ছুঁড়ে দেওয়া ১৪৩ রানের লক্ষ্য জয় করতে নেমে দুই ওপেনার ইমরুল কায়েস আর আহমেদ শেহজাদের ৯৩ রানের জুটিতে ভর করে অনেকটাই জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় কুমিল্লা দল। ৩৫ বলে ৪১ রানের ইনিংস খেলে দাউইদ মালানের বলে কামরুল হাসান রাব্বির হাতে ক্যাচ তুলে দেন ইমরুল। দলীয় স্কোরে ২৩ রান যোগ করতে আউট হন আরেক ওপেনার শেহজাদ। রুম্মন রইসের কাছে পরাস্ত ...
দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে

দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে

বাংলাদেশ
ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত: শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর আজ এ কথা জানায়। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ২৪ মিনিটে। আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গতকাল একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।...
জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তির রিলিজ স্লিপের আবেদন শুরু হবে ৪ ডিসেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তির রিলিজ স্লিপের আবেদন শুরু হবে ৪ ডিসেম্বর

পড়ালেখা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৬-’১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে অনলাইন রিলিজ স্লিপের আবেদন আগামী ৪ ডিসেম্বর শুরু হয়ে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে।ভর্তি কার্যক্রমে যেসব প্রার্থী মেধা তালিকায় স্থান পায়নি বা মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি কিংবা ভর্তি বাতিল করেছে সে সকল প্রার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ওয়েবসাইট (www. admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admissions) থেকে জানা যাবে।...