Thursday, June 4

Author: Admin Rafi

শিঘ্রই আসছে “দি সলভ” এর ব্যানারে ইমন ইসলামের ধারাবাহিক নাটক “ভূতের বাড়ী”

শিঘ্রই আসছে “দি সলভ” এর ব্যানারে ইমন ইসলামের ধারাবাহিক নাটক “ভূতের বাড়ী”

বিনোদন
মামুনুর রশীদ রাজ, সম্পাদনায়, সাইমুর রহমান, স্বদেশ নিউজ২৪.কম: শিঘ্রই আসছে "দি সলভ" এর ব্যানারে ইমন ইসলামের ধারাবাহিক নাটক "ভূতের বাড়ী"। নাটকের শুটিং চলছে সাভারের আড়াপাড়া জমিদার বাড়ীতে। ইমন ইসলাম এর পরিচালনায় ধারাবাহিকটিতে অভিনয় করেছেন শ্রদ্ধেয় তমাল মাহবুব, কাঁকন , হাসনা, মানিক , এম আর রাজ, সাকি, সোনিয়া, বৃষ্টি, মিমি, আফরিন এবং মুরসালিন রাজ সহ আরো অনেকে। ২৪ নভেম্বর থেকে নাটকটির শুটিং শুরু হয়ে ২৬ নভেম্বর পর্যন্ত সাভারের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়।শীঘ্রই নাটকটির শুটিং আবার শুরু হবে বলে স্বদেশ কণ্ঠ সাংবাদিককে জানিয়েছেন নাটকটির পরিচালক ইমন ইসলাম। পরিচালক ইমন বলেন, নাটকটি নিয়ে আমি খুব আশাবাদী। দর্শক নাটকটিতে ভিন্নতা পাবে। সাধারণত ভূতের নাটক গুলো যেমন হয় তার থেকে এ ধারাবাহিকটি ভিন্ন হবে।দর্শকের চাহিদা আমরা পূরন করতে পারব।শিল্পীরা সবাই মনযোগ দিয়ে কাজ করেছে।ইনশাআল্লাহ আমরা সবাই ম...
অসহায় নারীকে রিকশা বিতরণ করলো ডিএসডি গ্রুপ (ভিডিওসহ)-https://swadeshkantha.com/archives/828

অসহায় নারীকে রিকশা বিতরণ করলো ডিএসডি গ্রুপ (ভিডিওসহ)-https://swadeshkantha.com/archives/828

এক্সক্লুসিভ, বাংলাদেশ
মামুনুর রশীদ রাজ, সম্পাদনায়, সাইমুর রহমান, স্বদেশ নিউজ২৪.কম: দারিদ্র বিমোচনের অংশ হিসেবে অসহায় দরিদ্র এক নারীকে সোশ্যাল মিডিয়া সংগঠন “ডিএসডি” গ্রুপের পক্ষ থেকে আজ রিকশা বিতরণ করা হয়। সবুজবাগ থানা চত্ত্বরে এ কর্মসূচীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল কুদ্দুস ফকির  এবং স্বদেশ মাল্টিমিডিয়া গ্রুপ (স্বদেশ টিভি,স্বদেশ নিউজ টুয়েন্টিফোর, রেডিও স্বদেশ ডটনেট, স্বদেশ কণ্ঠ) এর চেয়ারম্যান আর জে সাইমুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দারিদ্রতার অভিশাপ থেকে কলঙ্কমুক্ত হচ্ছে। দরিদ্র অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসছে অনেক সামাজিক সংগঠন। একইভাবে “ডিএসডি” সংগঠনটি  অসহায় দরিদ্র নারী (সুমাইয়া) কে আজ রিকশা বিতরণ করেছে।যা তার কষ্ট কিছুটা হলেও লাঘব করবে।এটা সত্যিই একটি ভালো দৃষ্টান্ত। আমি তাদে...
প্রিমিয়ার সিমেন্টের ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রিমিয়ার সিমেন্টের ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ
মামুনুর রশীদ রাজ,সম্পাদনায়-সাইমুর রহমান, স্বদেশ কন্ঠ ডটকম: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি প্রিমিয়ার সিমেন্টের সঙ্গে একীভূত হতে পারে প্রিমিয়ার পাওয়ার জেনারেশন ও ন্যাশনাল সিমেন্ট মিলস লিমিটেড। সম্প্রতি প্রিমিয়ার সিমেন্টের ১৪তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা এই একীভূতকরণে প্রাথমিক সায় দিয়েছে। কোম্পানি সূত্রে জানা গেছে, শেয়ারহোল্ডারদের এ সায় দেওয়ার ফলে কোম্পানি ৩টি এক হওয়ার পথে যাত্রা শুরু করেছে। আদালত ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনসাপেক্ষে এর পরের ধাপগুলো পার হলে কোম্পানি ৩টি এক হবে। প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হক জানান, ৩ কোম্পানি এক হতে পারলে তাদের উৎপাদন বাড়বে ৫ মিলিয়ন; দৈনিক উৎপাদন ক্ষমতা দাঁড়াবে ১৬ হাজার মেট্রিক টন। এর ফলে আগামীতে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য আরও বেশি লভ্যাংশ দিতে পারবে বলে জানান তি...
আগামীকাল চারদিনের সফরে হাঙ্গেরী যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল চারদিনের সফরে হাঙ্গেরী যাচ্ছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক, জাতীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঙ্গেরী প্রেসিডেন্ট ড. জানোস এডার’র আমন্ত্রণে বুদাপেস্ট পানি সম্মেলন ২০১৬’এ অংশ নিতে চারদিনের সফরে আগামীকাল সকালে বুদাপেস্টের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।এই সফরকালে প্রধানমন্ত্রী দু’দিনের বুদাপেস্ট ওয়াটার সামিট (বিডাব্লিউএস-২০১৬)-এর বিভিন্ন অধিবেশনে যোগদান করবেন এবং হাঙ্গেরীর প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।তিনি বাংলাদেশ-হাঙ্গেরিয়ান বিজনেস অ্যান্ড ইকোনমিক ফোরামের উদ্বোধন এবং প্রেসিডেন্ট জানোস এডার’র সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ফ্লাইট সকালে ঢাকা ত্যাগ করবে এবং দিনের মধ্যভাগে বুদাপেস্টের ফিরেন্স লিজট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। সিকিউরিটি পলিসি অ্যান্ড ইন্টারন্যাশনাল কোঅপারেশন বিষয়ক প্রতিমন্ত্রী ইস্টভ এন মিকোলা, হাঙ্গেরীতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর এবং...
কাস্ত্রোর শেষকৃত্য ৪ ডিসেম্বর

কাস্ত্রোর শেষকৃত্য ৪ ডিসেম্বর

আন্তর্জাতিক
কিউবা দেশটির বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে শনিবার নয় দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে বলেছে, আগামী ৪ ডিসেম্বর কিউবার সান্তিয়াগোতে এক অনুষ্ঠানের মাধ্যমে তার দেহভস্ম সমাহিত করা হবে। রাষ্ট্রের নির্বাহীর এক বিবৃতিতে বলা হয়, ২৬ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় কর্মকা- এবং প্রদর্শনী বন্ধ থাকবে, সরকারি ভবনসমূহ ও সামরিক স্থাপনাগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। বিবৃতিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানের মধ্য দিয়ে চার দিনব্যাপী শবযাত্রা শেষে কাস্ত্রোর দেহভস্ম দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ঐতিহাসিক নগরী সান্তিয়াগোতে সমাহিত করা হবে। প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো এর আগে তার বড় ভাই ফিদেলের মরদেহ শনিবার সকালে দাহ করার কথা বলেছিলেন।...
পুলিশ এখন জনগণের বন্ধু : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

পুলিশ এখন জনগণের বন্ধু : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

জাতীয়, বাংলাদেশ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, নিজেদের দক্ষতা ও কর্ম তৎপরতার মাধ্যমে পুলিশ বাহিনীর সদস্যরা জনগণের মন জয় করতে পেরেছে। উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় দেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে।তিনি বলেন, পুলিশ এখন জনগণের বন্ধু, ১০ বছর আগে পুলিশের যে ভূমিকা ছিল,এখন আর তা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী সা¤¯্রতিক কালে পুলিশের সফলতা বিশেষ করে শোলাকিয়া ঈদগাহ মাঠ, কল্যাণপুর এবং মিরপুরে জঙ্গী দমনের কথা তুলে ধরেন।তিনি শনিবার দুপুরে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,২০২১ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে আইন শৃংখলা পরিস্থিতি স্বভাবিক রাখা এ কথা উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত বাংলাদেশ গঠন...
হ্যামিল্টন টেস্টে চাপে আছে পাকিস্তান

হ্যামিল্টন টেস্টে চাপে আছে পাকিস্তান

খেলা
হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় দিনেই চাপে পড়ে গিয়েছে সফরকারী পাকিস্তান। নিউজিল্যান্ডকে প্রথম ইনিংসে ২৭১ রানে অলআউট করে দিয়ে নিজেদের ইনিংসে দিন শেষে ৫ উইকেটে ৭৬ রান তুলেছে পাকিস্তান। ফলে ৫ উইকেট হাতে নিয়ে ১৯৫ রানে পিছিয়ে রয়েছে উপমহাদেশের দলটি।  বৃষ্টির কারণে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন খেলা হয় মাত্র ২১ ওভার। টস হেরে আগে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৭৭ রান তুলে দিন শেষ করেছিল নিউজিল্যান্ড।  দ্বিতীয় দিনে বাকী ৮ উইকেটে ১৯৪ রান যোগ করতে সমর্থ হয়েছে নিউজিল্যান্ড। জিত রাভালের ৫৫, বিজে ওয়াটলিং-এর অপরাজিত ৪৯, রস টেইলরের ৩৭, কলিন গ্র্যান্ডহোমের ৩৭ ও টিম সাউদি ২৯ রান করেন। ফলে ২৭১ রান পর্যন্ত যেতে সমর্থ হয় নিউজিল্যান্ড। পাকিস্তানের পক্ষে সোহেল খান ৪টি ও ইমরান খান ৩টি উইকেট নেন।  এরপর নিজেদের ইনিংসে ব্যাট হাতে নেমে পেসার টিম সাউদির বোলিং তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ১২ রানের মধ্যে উপরের সা...
কুমিল্লাকে ৩২ রানে হারালো ঢাকা

কুমিল্লাকে ৩২ রানে হারালো ঢাকা

খেলা
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের চতুর্থ আসরের ২৭তম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লাকে ৩২ রানে হারিয়েছে ঢাকা ডায়নামাইটস। এই জয়ে ৮ খেলায় ১০ পয়েন্ট সংগ্রহে থাকলো ঢাকার। আর ৮ ম্যাচে সপ্তম হারের স্বাদ পেলো কুমিল্লা। জয়ের জন্য ১৭১ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে প্রথম তিন উইকেটে ভালো ভালো জুটি গড়লেও, তা ছিলো অনেকটাই মন্থর। প্রথম উইকেটে ২৪, দ্বিতীয় উইকেটে ৩৩ ও তৃতীয় উইকেটে ১৫ রানের জুটিতে ১১ ওভার শেষে ৩ উইকেটে ৭২ রানে পৌছায় কুমিল্লা। ফলে পরের দিকে ওভার প্রতি রান তোলার প্রয়োজনীয়তা অনেকখানি বেড়ে যায় কুমিল্লার। কিন্তু সেটি আর তারা করতে পারেনি। ফলে ৮ উইকেটে ১৩৮ রানে গিয়ে থামে কুমিল্লার ইনিংস। দলের পক্ষে পাকিস্তানের খালিদ লতিফ ৩৮, আহমেদ শেহজাদ ২২, নাজমুল হোসেন শান্ত ১৭, সোহেল তানভীর ১৪ ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ১০ রান করেন। ঢাকার পক্ষে ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো ৩২ রান...
বেয়ারস্টো-স্টোকস-বাটলারের ব্যাটিং দৃঢ়তায় ঘুড়ে দাড়ালো ইংল্যান্ড

বেয়ারস্টো-স্টোকস-বাটলারের ব্যাটিং দৃঢ়তায় ঘুড়ে দাড়ালো ইংল্যান্ড

খেলা
দিনের শুরুতে ভারতীয় বোলারদের তোপে পড়ে মোহালি টেস্টের প্রথম সেশন শেষে ব্যাকফুটেই ছিলো ইংল্যান্ড। কিন্তু সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনের দ্বিতীয় ও তৃতীয় সেশনেই ঘুড়ে জনি বেয়ারস্টো, বেন স্টোকস ও জস বাটলারের দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় ইংলিশরা। বেয়ারস্টোর ৮৯, স্টোকস ২৯ ও বাটলারের ৪৩ রানের কল্যাণে ৮ উইকেটে ২৬৮ রান তুলে দিন শেষ করে ইংল্যান্ড। দিনের শুরুতে টস ভাগ্যে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। তাই দলপতির সাথে দেখেশুনেই পথচলা শুরু করেন ইংলিশদের তরুন ওপেনার হাসিব হামিদ। ১০ম ওভারের শেষ বলে বিদায় নিতে হয় হামিদকে। ভারতের পেসার উমেশ যাদবের বলে দলীয় ৩২ ও ব্যাক্তিগত ৯ রানে বিদায় নেন হামিদ।  এরপর কুকের সাথে জুটি বেঁধে রান তোলায় মনোযোগী হন জো রুট। কিন্তু বেশি দূর যেতে পারেননি রুট। দলীয় ৫১ রানে রুটকে ফিরিয়ে ভারতকে দ্বিতীয় সাফল্য এনে দেন অফ-স্পিনার জয়ন্ত যাদব। ১৫ রানে আটকে...

রাজশাহীর বহু কৃষক ফুল চাষে স্বাবলম্বী

জাতীয়
জেলার গোদাগাড়ি উপজেলাসহ এই অঞ্চলের বহু কৃষক বিকল্প শস্য হিসেবে বাণিজ্যিকভাবে ফুল চাষ করে গত কয়েক বছর ধরে ব্যাপক সাফল্য অর্জন করছে। তারা কদমশোহার, বিজয়নগর, কাডিপুর ও আমানতপুর এলাকার প্রায় ৩০ ডেসিমেল জমিতে গ্লাডিওলাস ফুল চাষ করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এর দ্বিতীয় শস্য বহুমুখী করণ প্রকল্পের আওতায় কৃষদের প্রয়োজনীয় প্রশিক্ষণের পাশাপাশি তাদের ফুল চাষে উদ্বুদ্ধ করছে। কাডিপুর গ্রামের কৃষক আব্দুল কাইয়ুম বলেন, ‘‘আমি গ্লাডিওলাস, গোলাপ ও রজনীগন্ধা ফুল চাষ করে দারিদ্র্যতা থেকে পরিত্রান পেয়েছি।’’ ফুল চাষ ও বিপণন প্রক্রিয়ার বর্ণনা দিয়ে তিনি বলেন, তার সাফল্য এসেছে মূলত গ্লাডিওলাস ফুল চাষ করে। এ বছর তিনি এক বিঘা জমিতে ২০ হাজার টাকা খরচ করে ফুল চাষ করেছেন। তার বিক্রয় লব্ধ অর্থ এক লাখ ৫০ হাজারের ও বেশি হবে বলে তিনি আশা করছেন। তিনি বলেন, আগামী বছরে তিনি গ্লাডিওলাসের পাশাপাশি অন্যান্য ফুলেরও ...