ঢাকার বিপক্ষে রাজশাহীর জয়
ইংলিশ অলরাউন্ডার সামিত প্যাটেল ও মোমিনুল হকের জোড়া হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের চতুর্থ আসরে টানা তিন ম্যাচ হারের পর জয়ের মুখ দেখলো রাজশাহীর কিংস। আজ টুর্নামেন্টের ২১তম ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে ৩ উইকেটে হারিয়েছে রাজশাহী কিংস। প্যাটেল ৩৯ বলে ৭৫ ও মোমিনুল ৪২ বলে ৫৬ রানের নান্দনিক ইনিংস খেলেন। এই জয়ে ৬ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট সংগ্রহে থাকলো রাজশাহীর। আর ৭ ম্যাচে ৪ জয় ও ৩ হারে ৮ পয়েন্ট সংগ্রহে থাকলো ঢাকার।
১৮৩ রানের বড় লক্ষ্যে শুরুটা ভালো করতে পারেনি রাজশাহী। ৩১ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসে তারা। জুনায়েদ সিদ্দিকী ৪ ও চলমান বিপিএলের একমাত্র সেঞ্চুরিয়ান সাব্বির রহমান ৭ রান করে ফিরেন।এরপর আরেক ওপেনার মোমিনুল হক ও প্যাটেল ইনিংসের চতুর্থ ওভার শেষে দলের হাল ধরেন। তাদের সেই জুটি ১৪ ওভার পর্যন্ত অবিচ্ছিন্ন ছিলো। তখন রাজশাহীর স্কোর ছিলো ২ উইকেটে ১৩০ রান। এসম...








