Thursday, June 4

Author: Admin Rafi

এক ম্যাচ নিষিদ্ধ মিসবাহ

এক ম্যাচ নিষিদ্ধ মিসবাহ

খেলা
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আট উইকেটের বড় ব্যবধানে হেরে এমনিতেই কোণঠাসা পাকিস্তান ক্রিকেট দল। তার মাঝেই দলটি পেল আরেকটি বড় দুঃসংবাদ। স্লো ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন সাদা পোশাকে পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল হক। ফলে হ্যামিল্টন টেস্টে তাকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে পাকিস্তানকে। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ হওয়া প্রথম টেস্টে নির্ধারিত ১০৩ ওভারের চেয়ে দুই ওভার কম বোলিং করায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন মিসবাহর ওপর এ শাস্তি আরোপ করেন। এ ছাড়াও মন্থর গতির বোলিংয়ের কারণে অধিনায়ক মিসবাহসহ পুরো দলকেই জরিমানা গুনতে হচ্ছে। মিসবাহকে ম্যাচ ফির ৪০ শতাংশ ও অন্যদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। সোমবার আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন কর্তৃক সাক্ষরিত এক বিবৃতিতে এই ঘোষণা...
শীতের খাদ্য তালিকাতে রাখুন শাক সবজি

শীতের খাদ্য তালিকাতে রাখুন শাক সবজি

লাইফস্টাইল
শীতের হাওয়ার লাগলো নাচন, আমলকির ঐ ডালে ডালে। শীতের আগাম বার্তা চলে এসেছে আমাদের সবার কাছে। এক পা দু পা করে চলে এসেছে শীত। তার সাথে সাথে রুক্ষতা আর শুষ্কতা। তবে এতো কিছুর মাঝেও আছে মজার মজার পিঠা আর রঙিন শাক-সবজি। বছরের এই সময়টাতেই পাওয়া যায় নানারকম শাকসবজি। তাই যারা ডায়েটে থাকতে চান তাদের জন্য এই সময়ের চেয়ে মোক্ষম সময় আর কোনোটাই হতে পারে না। তার সাথে সাথে খাদ্য তালিকায়ও আসে কিছু পরিবর্তন। চলুন জেনে নেই সেসব পরিবর্তন। ফুলকপি, বাঁধাকপিতে ভরে গেছে বাজার। আর এসব সবজিতে আছে ভিটামিন সি, ডি, কে ক্যালসিয়াম এবং লৌহ। এগুলো কিডনি রোগিদের জন্য বিশেষ উপকারী খাবার। তবে রান্নার ক্ষেত্রে এগুলোকে বেশি রান্না করবেন না। এতে ভিটামিন নষ্ট হয়ে যায়। তাই একটু ভাপে রান্না করে পরিবেশন করুন। এর সাথে সাথে আছে গাজর। এতে আছে প্রচুর ভিটামিন এ। এটি ত্বক ভালো রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া গাজরে আছে ভিটামিন ...
আগামী মাসে জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত : অর্থমন্ত্রী

আগামী মাসে জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত : অর্থমন্ত্রী

জাতীয়
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী মাসে জ্বালানি তেলের দাম আরেক দফা কমানোর ব্যাপারে সিদ্ধান্ত হবে। তিনি আজ সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে প্রধামন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার সিলেটে আওয়ামী লীগের সমাবেশে বক্তব্য রাখবেন। তাঁর এ সমাবেশ আগামী জাতীয় নির্বাচনের পূর্বপ্রস্তুতি। এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এডভোকেট লুৎফুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও জেলা শাখার সহ-সভাপতি আশফাক আহমদ। মন্ত্রী দুপুরে নগরীর হাফিজ কমপ্লেক্সে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সাথে মতবিনিময় করেন। তিনি ২৩ নভেম্বর প্রধানমন্ত্রীর...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অতিথি পাখির আগমনে মুখরিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অতিথি পাখির আগমনে মুখরিত

বাংলাদেশ
ধীরে ধীরে শীতের আগমনে অতিথি পাখিদের অন্যতম মৌসুমী আশ্রয়স্থল রাজধানীর উপকন্ঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জলাশয়গুলো মনোরম হয়ে উঠছে। ক্যাম্পাসের ছোট ও বড় আকারের জলজ পদ্ম সুশোভিত লেকে ৭০ প্রজাতির শত শত অতিথি পাখির আগমন ঘটেছে। লেকের পাশের গাছ-গাছালি অতিথি পাখিদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। কুয়াশাচ্ছন্ন ও শীতের আবহাওয়ায় সবুজে সুশোভিত বিশাল এই এলাকা অতিথি পাখিদের কলরব পাখিপ্রেমী দর্শকদের মুগ্ধ করে রাখছে। বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের এক ছাত্র জানান, গত কয়েক দিন ধরে ক্যাম্পাসে আকাশে এবং জলাশয়ে অতিথি পাখির আগমন দেখতে পাচ্ছি… জাহানারা ইমাম হলের পাশে, প্রশাসনিক ভবনের সামনে এবং সুইমিংপুলের পাশের জলাশয়ে পাখিরা উড়ছে, জলকেলিতে মুখরিত করে তুলছে। শীতের শুরুতে উত্তর গোলার্ধে অসহনীয় ঠান্ডা থেকে বাঁচতে অতিথি পাখিরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে গ্রীষ্মমন্ডলীয় দেশগুলো বিশেষ করে বাংলাদেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ...
মিট রমনির সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ

মিট রমনির সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলে তার কড়া সমালোচক মিট রমনির সঙ্গে শনিবার সাক্ষাৎ করেছেন। নতুন প্রশাসনের পররাষ্ট্র মন্ত্রী হিসেবে মিট রমনিকে নিয়োগ দেয়া হতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্পের কড়া সমালোচক রমনি বলেন, তাদের মধ্যে ‘সুদূরপ্রসারী’ আলোচনা হয়েছে। তবে কেউ তাদের মধ্যে ৯০ মিনিট ধরে আলোচনার বিস্তারিত জানাননি। এমনকি রমনিকে কোন পদে নিয়োগ দানের প্রস্তাব দেয়া হয়েছে কিনা কিংবা তিনি কোন পদের জন্য আগ্রহী কিনা সে ব্যাপারেও তিনি কিছু জানাননি। নির্বাচনী প্রচারণাকালে রমনি ট্রাম্পকে ‘প্রতারক’ বলেছিলেন। জবাবে ট্রাম্প বলেছিলেন, ২০১২ সালে প্রেসিডেন্ট নির্বাচনে রমনির জঘন্য পরাজয় হয়েছিল। ট্রাম্প এখন পর্যন্ত তার নতুন প্রশাসনে বিভিন্ন পদে নিয়োগের জন্য বেশ কয়েক জনের নাম ঘোষণা করেছেন। তাদের মধ্যে কয়েকজনকে নিয়ে বিতর্কও রয়েছে। এর...
১ ডিসেম্বর থেকে কলকাতায় ইউএস বাংলার ফ্লাইট শুরু

১ ডিসেম্বর থেকে কলকাতায় ইউএস বাংলার ফ্লাইট শুরু

বাংলাদেশ
দেশের বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা আগামী ১ ডিসেম্বর থেকে কলকাতায় তাদের ফ্লাইট শুরু করবে। এটা হবে তাদের তৃতীয় আন্তর্জাতিক গন্তব্য। ইউএস বাংলার এক বিবৃতিতে বলা হয়, ‘সপ্তাহের প্রতিদিনই ঢাকা-কলকাতা-ঢাকা ফ্লাইট চলবে। ১৫৮ আসন বিশিষ্ট বোয়িং ৭৩৭-৪০০ এয়ারক্র্যাফট এই রুটে চলাচল করবে।’ ইকোনমি ক্লাসে ঢাকা-কলকাতা-ঢাকা’র রিটার্ন টিকেটের মূল্য ৯ হাজার ৯৯৯ টাকা। আর ওয়ানওয়ে টিকেটের মূল্য ৫ হাজার ৯৯৯ টাকা। সব ট্যাক্স এবং সারচার্জ ভাড়ার সঙ্গে যুক্ত। আর ওয়ানওয়ে বিজনেস ক্লাসের ভাড়া ট্যাক্স ও সারচার্জসহ ১৫ হাজার ৫৩৫ টাকা এবং রিটার্ন টিকেটের মূল্য ২৫ হাজার ৫৩৪ টাকা। ঢাকা থেকে ছাড়বে বেলা ১১টা ৪০ মিনিটে। কলকাতায় পৌঁছবে দুপুর ১২টায় (স্থানীয় সময়)। আবার দুপুর ১২টা ৫০ মিনিটে (স্থানীয় সময়) কলকাতা থেকে ছেড়ে ঢাকায় পৌঁছবে দুপুর ২টায়। ইউএস বাংলা ক্রমান্বয়ে ভূটান, চীনের গোয়াংঝু, সিঙ্গাপুর, ব্যাংকক, কুয়ালালামপুর ও দোহা...
তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার জন্য শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মার্গারেট চ্যান

তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার জন্য শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মার্গারেট চ্যান

জাতীয়
তৃণমূল জনগণের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার সাফল্যের জন্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মার্গারেট চ্যান। আজ সোমবার চীনের সাংহাই-এ ‘হেলথ প্রমোশন ইন দ্য এসডিজিস’ বিষয়ক নবম বৈশ্বিক সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিদের সম্মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আয়োজিত মধ্যহ্ন ভোজ সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সাথে একান্ত আলাপকালে তিনি এই অভিনন্দন জানান। বাংলাদেশের স্বাস্থ্যখাতের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে মার্গারেট চ্যান বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের স্বাস্থ্যখাতের অর্জন বিশে^র অনেক দেশের জন্য অনুকরণীয়। তিনি এসময় ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের সাফল্যের আশাবাদ ব্যক্ত করেন। এসময় মোহাম্মদ নাসিম বাংলাদেশের ...
ক্ষমতা ছাড়ার পরও দেশের প্রয়োজনে কথা বলবো : ওবামা

ক্ষমতা ছাড়ার পরও দেশের প্রয়োজনে কথা বলবো : ওবামা

আন্তর্জাতিক
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মূল্যবোধ হুমকির মুখে ফেলছেন এমনটা মনে করলে হোয়াইট হাউস ছাড়ার পরও তিনি তার উত্তরসূরির ব্যাপারে কথা বলতে পারেন। সোমবার লিমায় এক সংবাদ সম্মেলনে ওবামা নিজেই এমন আভাস দেন। তার মেয়াদকালের সর্বশেষ সফরে বর্তমানে তিনি পেরুতে রয়েছেন। যুক্তরাষ্ট্রের রীতি অনুযায়ী দেশের সাবেক প্রেসিডেন্টরা সাধারনত: রাজনৈতিক বিরোধ এড়িয়ে চলেন এবং তাদের কোন উত্তরসূরির ব্যাপারে মন্তব্য করা থেকে বিরত থাকেন। ওবামা বলেন, তিনি ট্রাম্পের লক্ষ্যের রূপরেখা তৈরীতে তাকে সময় দেয়ার পক্ষে থাকলেও একজন সাধারণ নাগরিক হিসেবে সুনির্দিষ্ট কোন বিষয়ে ট্রাম্পের কর্মকান্ড নিয়ে কথা বলতে পারেন। ট্রাম্প তার মন্ত্রিপরিষদের শীর্ষ ব্যক্তিদের নিয়োগে তাদের সাক্ষাতকার নিতে বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পেরুর রাজধানী লিমায় প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (অ্যাপেক) সম্মেলন শে...
নতুন করে সম্পর্ক শুরু করছেন অ্যাফ্লেক ও জেনিফার গার্নার

নতুন করে সম্পর্ক শুরু করছেন অ্যাফ্লেক ও জেনিফার গার্নার

আন্তর্জাতিক, বিনোদন
প্রায় ১০ বছর আগে বিয়ে করেছিলেন হলিউড তারকা জুটি বেন অ্যাফ্লেক ও জেনিফার গার্নার। তবে এই বছরের শুরুর দিকে তারকা দম্পতি আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। কিন্তু সব জল্পনাকে দূরে সরিয়ে কাছাকাছি এলেন এই জুটি। জানা গেল, সন্তানের মা হতে যাচ্ছেন জেনিফার গার্নার। আর এই সন্তানের বাবা বেন অ্যাফ্লেক। ২০০৩ সালে ‘ডেয়ারডেভিল’ ছবির সেটে পরস্পরের পরিচয়। প্রেমের এ সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয় ২০০৪ সালের দিকে। ২০০৫ এ এসে বিয়ের সিদ্ধান্ত নেন এ জুটি। পরকীয়ায় জড়িয়ে পড়েছেন বেন- এমন অভিযোগের ভিত্তিতে গত বছর বিচ্ছেদ মামলা করেছিলেন গার্নার। গত বছরের জুন থেকে আলাদা থাকা সত্বেও সন্তানদের কারণে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতেন তারা। মার্কিন গণমাধ্যম ‘এসশোবিজ’ জানায়, সম্পর্ক ঠিক করতে সন্তান নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন এ তারকা দম্পতি। একটি নতুন সন্তান তাদের সম্পর্ককে আবারো সুন্দর করে তুলবে এমনটাই মনে করছেন তারা...
দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে প্রতিরোধ করতে হবে : আবদুল্লাহ আবু সায়ীদ

দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে প্রতিরোধ করতে হবে : আবদুল্লাহ আবু সায়ীদ

জাতীয়
বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, সুখি-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে শক্তহাতে প্রতিরোধ করতে হবে।  আজ রাজধানীর শিল্পকলা একাডেমীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতায় আরো বলেন ‘দুর্নীতি আমাদের মূল্যবোধকে নষ্ট করে ফেলেছে।  দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম, ড. নাছির উদ্দিন আহমেদ এবং মহাপরিচালক আসাদুজ্জামান। আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, দুর্নীতি আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। এই দুর্নীতি জাতির শিড়দাড়া ভেঙ্গে দিচ্ছে। তিনি বলেন, দুর্নীতি চুরি ও ডাকাতির চেয়েও ভয়ংকর। দুর্নীতি রোধ করতে হলে এখনই সোচ্চার হতে হবে। দুর্নীতি যেন সহনীয় পর্যায়ে থাকে সে দিকে নজর দিতে হবে। বর্তমান সরকারও এ ব্যাপা...