প্রধানমন্ত্রীর ঘোষণার পর শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় আহত ২৪
ছাত্রলীগের হামলায় আহত – জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা সংস্কার, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা ও সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধকালে ছাত্রলীগের হামলায় কর্মরত দুই সাংবাদিকসহ ২৪ জন আহত হয়েছেন।
বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর ভাষণের পরপরই সন্ধ্যা ৬টায় শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সন্ধ্যা ৬টায় ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে যান। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তার বক্তব্য চলাকালীন ‘জয় বাংলা’স্লোগানে শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলের নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মীর একটি মিছিল উপস্থিত হয়।
মিছিল থেকে নেতাকর্মীরা অবস্থানরত শিক্ষার্থীদের ওপর লাঠিসোঁটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এতে শিক্ষার্...









