খেজুর কেন খাবেন? জেনে নিন খেজুরের উপকার….
রমজান মাস আসুক কিংবা না আসুক, খেজুর আমাদের জীবনে বেশ বড় একটি ভূমিকা রাখে। বিশেষ করে বাংলাদেশী মুসলিমদের কাছে খেজুর অনেকটা ধর্মের সাথে অঙ্গাঙ্গিভাবে মিশে থাকা এক ফলের নাম। রমজান মাস হলে রোজা ভাঙ্গার শুরুতে দুটো খেজুর মুখে দিতেই হবে। পেট খালি খালি লাগছে? একটি খেজুর খেয়ে এক গ্লাস পানি পান করলেই পেট ভরে যাবে। মরুভূমির দেশের ফল হিসেবে সবার খাছেই একটু অন্যরকম প্রাধান্য পায় খেজুর। তবে খেজুর সম্পর্কে এটুকু জ্ঞান নিয়ে কি আপনি সন্তুষ্ট? জানতে ইচ্ছে করে না খেজুর সম্পর্কে আরো অনেক কিছু? কোথা থেকে মানুষের হাতে এলো এই ফল? পুষ্টি কতখানি আছে ফলটির? চলুন না জেনে আসি।
খেজুর কতটা পুরনো?
খেজুরের রয়েছে প্রায় ৫০ মিলিয়ন বছর আগের ফসিল;
একদম ঠিক উত্তরটি জানা সম্ভব নয়। একটি ব্যাপার খুব সহজেই বোঝা যায় যে, খেজুর গাছ এবং খেজুর সম্পর্কিত হওয়ার কারণে গাছের খোঁজ পাওয়া গেলেই সেই সময়ে খেজুর ছিল তা নিশ্চিতভাবে বলা যায়।...









