Wednesday, May 27

Author: Saimur Rahman

লিভ টুগেদারের তিন বছর পর বিয়ে করেন সানি!

লিভ টুগেদারের তিন বছর পর বিয়ে করেন সানি!

বিনোদন
ফের ধামাকা সানি লিওনের। এবার সানির কথা শুনে সবার চোখ কপালে। কী বলেছেন সানি? এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের জীবন থেকে ক্যারিয়ার এবং স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে পরিচয় ও বিয়ের কথা অকপটে মুখ খুলেছেন। সাক্ষাৎকারে সানি লিওনকে প্রশ্ন করা হয়েছিল, কিভাবে তিনি বিয়ের প্রস্তাব পেয়েছিলেন? উত্তরে সানি যা বলেন তা হাঁ-হয়ে যাওয়ার মতো অবস্থা। কারণ তিনি জানান, ড্যানিয়েলের সঙ্গে বিছানায় থাকার সময়ে বিয়ের প্রস্তাব পেয়েছিলেন। সানির অনামিকায় ড্যানিয়েল নাকি বাগদানের আংটি পরিয়ে দিয়েছিলেন। বিছানায় তাঁরা তখন কেমন অবস্থায় ছিলেন সে কথা খুলে বলেননি সানি। তিনি জানিয়েছেন, ২০০৮ সালে ড্যানিয়েলের সঙ্গে আমেরিকায় একটি অনুষ্ঠানে দেখা হয়েছিল। সুদর্শন ড্যানিয়েলকে দেখে প্রথম দর্শনে ভাল লাগলেও মনে হয়েছিল মানুষটি সম্পূর্ণ তাঁর বিপরীত। কোনওভাবেই তাঁর সঙ্গে খাপ খান না। কিন্তু, ড্যানিয়েলের সঙ্গে পরিচয় হতেই ভুল ভাঙে সানির।...
ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে কত টাকা উঠলো?

ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে কত টাকা উঠলো?

খেলা
বিমান দুর্ঘটনায় নিহত শাপেকোয়েনসের খেলোয়াড়দের পরিবারকে সহযোগিতা করার জন্য প্রীতি ম্যাচ খেললো ব্রাজিল ও কলম্বিয়া। রিও অলিম্পিক স্টেডিয়ামের প্রীতি ম্যাচে ব্রাজিল জিতেছে ১-০ গোলে। ৫ বারের বিশ্বকাপ শিরোপাজয়ীদের হয়ে ৪৭ মিনিটে একমাত্র গোল করেন দুদু। ম্যাচ শুরু হওয়ার আগে দর্শকদের সামনে হাজির করা হয় বিমান দুর্ঘটনার পর বেঁচে যাওয়া তিন খেলোয়াড় ও এক রেডিও ধারাভাষ্যকরকে। তাদেরকে করতালি দিয়ে অভ্যর্থনা জানায় স্টেডিয়ামের হাজারো দর্শক। গত নভেম্বরের বিমান দুর্ঘটনায় ব্রাজিলের ক্লাব শাপেকোয়েনসের ১৯ খেলোয়াড় নিহত হন। শোক কাটিয়ে ফের মাঠে দল নামিয়েছে শাপেকোয়েনস। নতুন করে ২২ জন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে তারা। ব্রাজিলের চ্যাম্পিয়ন পালমেইরাসের সঙ্গে তারা ইতিমধ্যে একটি প্রীতি ম্যাচ খেলেছে। আর এবার নিহত খেলোয়াড়দের পরিবারকে আর্থিক সহযোগিতা দেয়ার জন্য মাঠে নামে ব্রাজিল ও কলম্বিয়া। ওই ম্যাচ থেকে উঠেছে ৩ লাখ পাউন্ড। বাংলাদেশ...
সিরিজ শ্রীলঙ্কার

সিরিজ শ্রীলঙ্কার

খেলা
তিন ম্যাচের টেস্ট সিরিজ হোয়াইটওয়াশ হওয়ার পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতলো শ্রীলঙ্কা। সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ১৯ রানে জেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। তবে জোহানেসবার্গে ৩ উইকেটে জিতে সমতায় ফেরে সফরকারী শ্রীলঙ্কা। আর কেপ টাউনে বুধবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি শ্রীলঙ্কা জিতলো ৫ উইকেটে। এতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিলো তারা। এই সফরে শ্রীলঙ্কা পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে। প্রথমটি হবে ২৮ জানুয়ারি পোর্ট এলিজাবেথে। কেপ টাউনে টস জিতে আগে ব্যাটে গিয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করে ৫ উইকেটে ১৬৯ রান। জবাবে মাত্র এক বল বাকি থাকতে ৫ উইকেটে জয় তুলে নেয় লঙ্কানরা। উদ্বোধনী ব্যাটসমৗান নিরোশান ডিকওয়েলা করেন ৫১ বলে সর্বোচ্চ ৬৮ রান। আরেক ওপেনার ফপুল থারাঙ্গা করেন ১১ বলে ২০ রান। আর শেষের দিকে ৩ ছক্কা ও ৩ চারে ১৬ বলে ৩৭ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন সিকুগে প...
বিনা বিচারে এক যুগের বেশি সময় বন্দি ৫ আসামির জামিন

বিনা বিচারে এক যুগের বেশি সময় বন্দি ৫ আসামির জামিন

আন্তর্জাতিক, ক্রাইম
এক যুগেরও বেশি সময় কারাগারে বন্দি পাঁচ আসামিকে জামিন দিয়েছেন আদালত। অপর দুই আসামির জামিন নামঞ্জুর করে তিন মাসের মধ্যে তাদের মামলা নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি এস এইচ মো. নুরুল হুদা জায়গীরদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। জামিনপ্রাপ্তরা হলেন, কুষ্টিয়ার রাসেল শেখ, ব্রাহ্মণবাড়িয়ার পৈতলার বাসিন্দা মোহাম্মদ পারভেজ, মতিঝিলের মাসুদ, নেত্রোকোনার কমলাকান্দার চেংগিনির বাসিন্দা গারো তরুণ লিটন চাম্বু গং ও বাবু। জামিন নামঞ্জুর হওয়া দুই আসামি হলেন, ঢাকার বাড্ডার  আদর্শনগরের সাইদুর রহমান ও কেরানীগঞ্জের ইমানদীপুরের রাজীব হোসেন। এই সাত বন্দিকে আজ হাইকোর্টে হাজিরের জন্য দিন ধার্য ছিল। এর আগে গত ১৫ ডিসেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে তাদের হাজির করার আদেশ দিয়েছিলেন। একই সঙ্গে কেন তাদের জামিন দ...
ফেসবুক লাইভে অস্ত্র প্রদর্শন: যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

ফেসবুক লাইভে অস্ত্র প্রদর্শন: যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক
ফেসবুক লাইভে অস্ত্র প্রদর্শনের ঘটনায় কুষ্টিয়ার খোকসা উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আবু ওবাইদা শাফির বিরুদ্ধে মামলা হয়েছে। খোকসা থানার ওসি নাজমুল হুদা জানান, বুধবার রাত সাড়ে ১১টায় স্থানীয় এমপি আব্দুর রউফের খালাত ভাই ও কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় শাফিকে প্রধানসহ অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। সোমবার রাতে শাফিসহ একদল লোক এমপি আব্দুর রউফকে প্রতিরোধের জন্য খোকসা বাজারে অবস্থান নেন। এক ভিডিওতে দেখা যায়, শাফি অন্য কাউকে বলছেন, এখানে এমপিকে খোঁজা হচ্ছে, তাকে দাবড়ানো হবি। না পেয়ে ২০০ লোক নিয়ে রাস্তায় অবস্থান করছি। আমার ফেসবুকে লাইভে দেখাচ্ছি, দেখেন। এমন ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়লে কুষ্টিয়ায় তোলপাড় শুরু হয়।...
আবার চালু হবে সিআইএ’র গোপন বন্দিশিবির!

আবার চালু হবে সিআইএ’র গোপন বন্দিশিবির!

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর অধীনে গোপন ‘ব্লাক সাইট’ বন্দিশিবির পুনঃপ্রতিষ্ঠা করতে পারেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ বিষয়ক একটি নির্দেশ পর্যালোচনা করবেন তিনি। সেই পর্যালোচনা শেষে এমন কারাগারের সিদ্ধান্তে আসতে পারেন তিনি। যুক্তরাষ্ট্রের দু’জন সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে এ খবর দিযেছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা যদি এমন কারাগার পুনঃপ্রতিষ্ঠা করার সিদ্ধান্ত হয় তাহলে সেখানে সন্দেহজনক জঙ্গিদের আটকে রাখা হবে। ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এমন বন্দিশিবির ব্যবহার করেন। তবে সেসব বন্দিশিবির বা কারাগার আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেন সদ্য বিদায় নেয়া প্রেসিডেন্ট বারাক ওবামা। এখন নতুন করে বুশ প্রশাসনের সন্ত্রাসবিরোধী কৌশল যদি ফেরত আনা হয় তাহলে গোপন এমন বন্দিশিবির চালু করা হবে। জঙ্গিদের কাছ থেকে তথ্য আদ...
গাইবান্ধায় শিশু তাহসিন হত্যার দায়ে ৩ যুবকের ফাঁসির আদেশ

গাইবান্ধায় শিশু তাহসিন হত্যার দায়ে ৩ যুবকের ফাঁসির আদেশ

ক্রাইম
গাইবান্ধায় ৫ বছরের শিশু তাহসিন ওরফে অর্ণবকে শ্বাসরোধে হত্যার দায়ে ৩ যুবকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৭ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। আজ দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইন ট্রাইব্যুনালের বিচারক রত্মেশ্বর ভর্টচার্জ এ আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের খামার পীরগাছা গ্রামের বিল্লু মিয়ার ছেলে জাহিদুল ইসলাম জাহিদ (২৭), একই গ্রামের মৃত্যু আজগর আলীর ছেলে পাবেল মিয়া (১৯) ও একই গ্রামের রুবেল মিয়া (২৫)। নারী ও শিশু নির্যাতন দমন আইন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট মহিবুল হক সরকার মোহন জানান, সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আমিনুল ইসলাম রুমেলের ৫ বছরের ছেলে তাহসিন ২০১০ সালের ২৭ জুলাই মায়ের সঙ্গে নানার বাড়ী খামার পীরগাছা গ্রামে বেড়াতে আসে। বিকেলে তাহসিন বাড়ির সামনে খেলা করার সময় জাহিদ, পাবেল ও রুবেল শিশু তাহসিনক...
সুকৌশলে দীপিকা!

সুকৌশলে দীপিকা!

বিনোদন
গত কয়েক বছর ধরে রণীবর সিংয়ের সঙ্গে প্রেম নিয়ে আলোচনায় মুখর বলিউড সুপারস্টার দীপিকা পাড়ুকোন। এখনো তা অব্যহত। প্রেম চলছে। কিন্তু বিয়ে? কবে বিয়ে হচ্ছে তাদের? এমন প্রশ্নই দীপিকা ভক্তের। এরই মধ্যে দুজনের আংটি বদলের কথা শোনা গেছে। তবে সেসবকে নিছক গুজব বলেই আখ্যা দিয়েছেন দীপিকা। এদিকে দীর্ঘদিনের এ প্রেমকে কবে বিয়েতে রূপ দিচ্ছেন নায়িকা- সম্প্রতি এমনই প্রশ্নের মুখোমুখি হয়েছেন তিনি। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দীপিকা উপস্থিত হয়ে তার উত্তরও দেন সুকৌশলে। তিনি বলেন, বিয়েটাই মানুষের জীবনে সব নয়। আর বিয়ের বয়সও আমার কাছে কোনো ব্যাপার না। একছাদের নিচে অবস্থান করে, জীবনকে সুন্দর সাজাতে বিয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু সেজন্য কিছুটা সময়ের দরকার। তার মানে কি? দীপিকা কি এখন বিয়ে নিয়ে ভাবছেনই না? ফের প্রশ্নে নায়িকার সোজাসপটা জবাব, আমি এখন বিয়ের জন্য প্রস্তুত নই। ক্যারিয়ার একটা ভালো সময় যাচ্ছে। এখন নিজেকে আরো গোছাত...
আসাদ-তুলশি গাব্বার সাক্ষাত

আসাদ-তুলশি গাব্বার সাক্ষাত

আন্তর্জাতিক
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সাক্ষাত করেছেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের ডেমোক্রেট দলের প্রতিনিধি পরিষদ দলের সদস্য তুলশি গাব্বার। তিনি বুধবার সিএনএন’কে দেয়া সাক্ষাতকারে বলেছেন, চারদিনের জন্য তিনি সিরিয়া সফরে গিয়েছিলেন। এ সময়ে তিনি সেখানকার মানুষের দুর্ভোগ প্রত্যক্ষ করেছেন। তারপর প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সাক্ষাত করেছেন। এর মধ্য দিয়ে তিনি শান্তি স্থাপনের চেষ্টা করছেন। ভারতীয় বংশোদ্ভূত হাওয়াই রাজ্যের এই ডেমোক্রেট সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সিরিয়া নীতির ঘোর সমালোচক। প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধীদের সমর্থন করেছেন। তার এ নীতির সমালোচক তুলশি। তবে ২০১৬ সালের নির্বাচনী প্রচারণার সময় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি আইএসের দিকে দৃষ্টি দেবেন। এক্ষেত্রে বিদ্রোহীদের ত্যাগ করতে পারেন তিনি। কারণ, সিরিয়ার বড় অংশ নিয়ন্ত্রণ করছে আইএস।...
বিড়াল ততটাই বুদ্ধিমান, যতটা কুকুর

বিড়াল ততটাই বুদ্ধিমান, যতটা কুকুর

বাংলাদেশ
ধারণা করা হতো, বিড়ালের তুলনায় কুকুরের বুদ্ধি অনেক বেশি। কিন্তু সেই ধারণা এবার হোঁচট খেয়েছে। বিজ্ঞানীরা বলছেন, বিড়ালও কুকুরের সমান বুদ্ধি রাখে। একটি গবেষণার পর জাপানের বিজ্ঞানীরা বলছেন, তারা মনে রাখার বেশ কয়েকটি পরীক্ষা করেছেন। তাতে দেখতে পেয়েছেন, বেড়ালের ভালো বুদ্ধি রয়েছে। ৪৯টি গৃহপালিত বিড়ালের উপর পরীক্ষাটি করা হয়। দেখা গেছে, আগে খাওয়া ভালো কোন খাবার প্রাণীটি আবার চিনে নিতে পারে। এ ধরণের স্মরণশক্তি আগে কুকুরের মধ্যেই দেখা গেছে। কিয়োটো বিশ্ববিদ্যালয়ের গবেষক সাহা তাকাজি বলছেন, কুকুরের মতো বিড়ালও একই ধরণের স্মরণশক্তির পরিচয় দিয়েছে, যেমনটা এ ধরণের ক্ষেত্রে একজন মানুষ করে থাকে। পরীক্ষায় দেখা গেছে, মানুষের আচরণ এবং মুখের অঙ্গভঙ্গির অর্থও বুঝতে পারে প্রাণীগুলো। বিজ্ঞানীরা বলছেন, ভবিষ্যতে বিড়ালের আচরণ এবং মানুষের সাথে প্রাণীটির সম্পর্কের বিষয়ে গবেষণায় এসব তথ্য সহায়তা ক...