রাজনৈতিক দলগুলোর কাছে নাম চেয়েছে সার্চ কমিটি
নির্বাচন কমিশন গঠনের জন্য প্রত্যেক রাজনৈতিক দলের কাছে সম্ভাব্য ৫ জনের নাম চেয়েছে সার্চ কমিটি। আগামী ৩১ জানুয়ারি সকাল ১১টার মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিবের কাছে নাম জমা দিতে বলা হয়েছে। আজ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান। তিনি সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্টের সঙ্গে যে ৩১টি রাজনৈতিক দল সংলাপে অংশ নিয়েছে তাদের কাছ থেকে ৫ জন করে নাম চাওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, আগামী সোমবার দেশের ১২ জন বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি। বিশিষ্টজনদের মধ্যে রয়েছেন, সাবেক বিচারপতি আবদুর রশিদ, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, এসএম ফায়েজ, একে আজাদ চৌধুরী, অ্যাডভোকেট সুলতানা কামাল, সাবেক সিইসি এটিএম শামসুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, ছহুল হোসাইন, সাবেক আইজ...









