Sunday, May 31

Author: Saimur Rahman

হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

আন্তর্জাতিক, বাংলাদেশ
রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলসহ সাত দফা দাবিতে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির অর্ধদিবস হরতাল চলছে। হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল হয়েছে। শাহবাগে মিছিল নিয়ে আসার চেষ্টা করলে হরতাল-সমর্থকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এ সময় পুলিশ জলকামান ও টিয়ার শেল ছুঁড়ে পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয়। সকাল থেকে হরতাল সমর্থকরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হতে থাকেন। পরে তারা মিছিল নিয়ে শাহবাগের দিকে অগ্রসর হয়। জাতীয় জাদুঘরের কাছাকাছি এলে তাদের বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পুলিশ জলকামান ব্যবহার করে এবং টিয়ার শেল ছোঁড়ে। কয়েক দফা এ ঘটনা ঘটে। পরে হরতাল সমর্থকরা চারুকলার সামনের সড়কে অবস্থান নেন। জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ দাবি করেন, হরতালের সমর্থনে আজ সকালে শাহবাগ এলাকায় শান্তিপূর্ণ মিছিল বের হয়। মিছিল...
যশোরে পিকনিকের বাস উল্টে শিক্ষকসহ নিহত ৪

যশোরে পিকনিকের বাস উল্টে শিক্ষকসহ নিহত ৪

বাংলাদেশ
পিকনিকে যাওয়ার সময় যশোরের চৌগাছার বর্ণি রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের একটি স্কুল বাস উল্টে দুই ছাত্রীসহ তিন জন নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। বুধবার রাত ১০টার দিকে চৌগাছা-পুড়াপাড়া সড়কের খড়িঞ্চা এলাকার দানবাক্স নামকস্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলো  স্কুলের সিনিয়র শিক্ষক জহুরুল ইসলাম ,শিক্ষার্থী সাথী, সুমাইয়া ও গাড়ির হেলপার মিলন রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মশিউর রহমান। এলাকাবাসীর ভাষ্য, রাত ১০টার দিকে চৌগাছার বর্ণি রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনাজপুরের স্বপ্নপুরে পিকনিকে যাচ্ছিল। ছেলে ও মেয়েদের দুটি বাসে প্রায় একশ যাত্রী ছিল। মেয়েদের বহনকারী (ময়মনসিংহ ০৫-০০১০) বাসটি পুড়াপাড়া সড়কের খড়িঞ্চা এলাকার দানবাক্স নামকস্থানে পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে তালগাছের সাথে থাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মারা যান স্কুলের সিনিয়র শিক্ষক জহুরুল ইসলাম,গা...
যশোরে পিকনিকের বাস উল্টে শিক্ষকসহ নিহত ৪

যশোরে পিকনিকের বাস উল্টে শিক্ষকসহ নিহত ৪

বাংলাদেশ
পিকনিকে যাওয়ার সময় যশোরের চৌগাছার বর্ণি রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের একটি স্কুল বাস উল্টে দুই ছাত্রীসহ তিন জন নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। বুধবার রাত ১০টার দিকে চৌগাছা-পুড়াপাড়া সড়কের খড়িঞ্চা এলাকার দানবাক্স নামকস্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলো  স্কুলের সিনিয়র শিক্ষক জহুরুল ইসলাম ,শিক্ষার্থী সাথী, সুমাইয়া ও গাড়ির হেলপার মিলন রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মশিউর রহমান। এলাকাবাসীর ভাষ্য, রাত ১০টার দিকে চৌগাছার বর্ণি রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনাজপুরের স্বপ্নপুরে পিকনিকে যাচ্ছিল। ছেলে ও মেয়েদের দুটি বাসে প্রায় একশ যাত্রী ছিল। মেয়েদের বহনকারী (ময়মনসিংহ ০৫-০০১০) বাসটি পুড়াপাড়া সড়কের খড়িঞ্চা এলাকার দানবাক্স নামকস্থানে পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে তালগাছের সাথে থাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মারা যান স্কুলের সিনিয়র শিক্ষক জহুরুল ইসলাম,গা...
শায়েস্তাগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫

শায়েস্তাগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫

বাংলাদেশ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের বিরামচর নামকস্থানে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আট জন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- চাইপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের দরিশ খাতুন (২৮), কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ঘোড়াগান্দা গ্রামের মাইক্রো চালক আল আমিন (২৮), বায়জিদ আলম (৩৫), গৌতম কুমার (৩৮) ও অজ্ঞাত যুবক (৩২)। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী পাথর বুঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট- ১৩-১০৬০) ও বিরপীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো চ- ৫৩-১২১১) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ৫ জন নিহত হন। আহত হন আরও ৭ জন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারি প্রকৌশলী মনির...
গর্ভপাত: ট্রাম্প বিরোধী পদক্ষেপ নেদারল্যান্ডসে

গর্ভপাত: ট্রাম্প বিরোধী পদক্ষেপ নেদারল্যান্ডসে

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের গর্ভপাত বিরোধী অবস্থানের পাল্টা অবস্থান নিচ্ছে নেদারল্যান্ডস। ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট ট্রাম্প ওইসব আন্তর্জাতিক গ্রুপগুলোকে অর্থায়ন নিষিদ্ধ করেন যারা নারীদের গর্ভপাতের বিষয়ে পরামর্শ দেয়। এর পাল্টা পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন নেদারল্যান্ডস সরকারের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী লিলিয়েনে প্লুমেন। তিনি বলেছেন, তিনি একটি আন্তর্জাতিক তহবিল গঠন করতে চান। এ তহবিল হবে আন্তর্জাতিক পর্যায়ের। এটা ব্যবহার করে উন্নয়নশীল দেশগুলোর মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ, গর্ভপাত, নারী শিক্ষায় অর্থ সহায়তা দেয়া হবে। তিনি পরিস্কার করে বলেন এটা হবে ডনাল্ড ট্রাম্পের ঘোষিত নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা। প্রেসিডেন্ট ট্রাম্প গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শুরু করেন। এরপরই প্রথম অগ্রাধিকার বিষয়ক যে কয়েকটি আদেশে তিনি স্বাক্ষর করেছেন তার মধ্যে এটি অ...
তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজনীতি
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার এই পরোয়ানা জারি করেন। এ মামলায় আজ খালেদা জিয়ার আদালতে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু তিনি হাজির হতে না পারায় আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করেন। আগামী ৩০ জানুয়ারি খালেদাকে আদালতে হাজির হতে বলা হয়েছে। ওই তারিখে হাজির না হলে তার জামিন বাতিল করা হবে। অন্যদিকে, একই মামলায় হাজির না হওয়ায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ম...
ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে ওয়াশিংটনে মুসলিমদের বিক্ষোভ

ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে ওয়াশিংটনে মুসলিমদের বিক্ষোভ

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে মুসলিমদের নিষিদ্ধ করার নির্বাহী আদেশে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প স্বাক্ষর করার আগে কয়েক হাজার মুসলিম জরুরি ভিত্তিতে এর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। ওয়াশিংটনের স্কয়ার পার্কে তারা সমবেত হয়ে বিরল এক বিক্ষোভের আয়োজন করেন। এ সময় তাদের হাতে ‘কোনো মানুষই অবৈধ নয়’ লেখা ব্যানার দেখা যায়। আরও ব্যানারে লেখা ‘আমরা যত মুসলিমকে জানি তারা ডনাল্ড ট্রাম্পের চেয়ে উত্তম আমেরিকান’। এ সময় বিক্ষোভকারীদের মাথার ওপর কমপক্ষে ৫টি হেলিকপ্টার চক্কর দিতে থাকে। শত শত মোবাইল ফোনের আলো জ্বলে ওঠে। তাতে ওই পার্কের বিপরীত প্রন্তে সৃষ্টি করা হয় একটি ‘হোয়াইট ওয়াল’ বা সাদা দেয়াল। এ সময় তারা চিৎকার করে বলতে থাকেন, ‘নো ব্যানস, নো ওয়ালস, দিস ইজ আওয়ার নিউ ইয়র্ক!’ অর্থাৎ কোনো নিষেধাজ্ঞা নয়। কোনো দেয়াল নয়। এটা হলো আমাদের নিউ ইয়র্ক। উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প মুসলিম প্রবেশে নিষেধাজ্ঞা ও অবৈধ অভিবাসীদের বের করে দেয়া সংক্র...
সেই রান আউটের রিভিউ চায় নিউজিল্যান্ড

সেই রান আউটের রিভিউ চায় নিউজিল্যান্ড

খেলা
নুরুল হাসান সোহানের করা একটি রানআউটের সিদ্ধান্তের পূনর্বিবেচনা দাবী করেছেন মাইক হেসন। আইসিসি’র নিয়ম অনুযায়ী দুর্দান্ত ওই রানআউটটি সঠিক হলেও নিউজিল্যান্ডের কোচ মনে করেন, বিষয়টি নিয়ে চিন্তা করার সুযোগ আছে। এমন কি তিনি ওই রানআউটের রিভিউ দাবি করেন। ঘটনা নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্টের। বাংলাদেশের ২৮৯ রানের জবাবে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৩৫৪ রানে অলআউট হয়। শেষদিকে দারুণ লড়াই করেন নেইল ওয়াগনার। ১০ নম্বরে নেমে ২৬ রানে তিনি শেষ ব্যাটসম্যান হিসেবে রানআউট হন। বাংলাদেশের উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের করা ওই রানআউটটি ছিল অবিশ্বাস্য। ট্রেন্ট বোল্ট ও ওয়াগনার একটি বলে দ্বিতীয় রানের জন্য দৌড় দেন। কামরুল ইসলাম রাব্বি বলটি কুড়িয়ে সোহানের কাছে ছুড়ে দেন। সোহান বলটি হাতে লুফে উড়ন্ত বলকে ধাক্কা দিয়ে স্টাম্পের দিকে ঠেলে দেন। ওয়াগনারের উইকেট ভেঙে যায়। ওয়াগনার তখন পপিং ক্রিজের মধ্যে ঢুকে গেছেন। বিপ...
‘সার্চ কমিটি আওয়ামী লীগ সরকারের পছন্দের’

‘সার্চ কমিটি আওয়ামী লীগ সরকারের পছন্দের’

রাজনীতি
নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে গঠিত ছয় সদস্যের সার্চ কমিটি আওয়ামী লীগ সরকারের পছন্দের কমিটি। এ সার্চ কমিটি নিয়ে বিএনপি শুধু হতাশই হয়নি ক্ষুব্ধও হয়েছে। এ কমিটির মাধ্যমে আওয়ামী লীগ আবারও ৫ জানুয়ারির মতো নির্বাচন করতে চায়। বুধবার বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ‘বহুদলীয় গণতন্ত্র-শহীদ জিয়া : আজকের প্রেক্ষাপট’ শীর্ষক ওই আলোচনার আয়োজন করে বাংলাদেশের লেবার পার্টি। মির্জা ফখরুল ইসলাম বলেন, গণমাধ্যমের মাধ্যমে বিএনপি জানতে পেরেছে প্রেসিডেন্ট আবদুল হামিদ ছয়জনকে নিয়ে একটি সার্চ কমিটি গঠন করেছেন। প্রেসিডেন্ট আলোচনা শুরুর পরে একটি আশার আলো দেখা দিয়েছিল। কিন্তু সেই আশা হতাশায় পরিণত হয়েছে, চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। যে সার্চ কমিটি গঠন করা হয়েছে, তা আওয়ামী লীগ সরকারের পছন্দের কমিটি। কারণ, সরকারি কর্মকমিশনের চ...
ব্রেক্সিট: ইউরোপে প্রতিক্রিয়া

ব্রেক্সিট: ইউরোপে প্রতিক্রিয়া

আন্তর্জাতিক
ব্রেক্সিট নিয়ে চূড়ান্ত রায় দিয়েছে বৃটিশ সুপ্রিম কোর্ট। বলেছে, ব্রেক্সিট শুরু করতে অবশ্যই পার্লামেন্টের অনুমোদন লাগবে। কিন্তু সুপ্রিম কোর্টের এমন নির্দেশে ইউরোপের কর্মকর্তাদের মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় নি। এ বিষয়ে কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন কর্মকর্তা। আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী চার্লি ফ্লানাগান বলেছেন, ব্রেক্সিট সমঝোতার জন্য বৃটিশ সরকার মার্চকে ডেডলাইন হিসেবে নির্ধারণ করেছে। তাদের সেই সিদ্ধান্তকে অবশ্যই আমরা স্বাগত জানাই। তিনি বলেছেন, সুপ্রিম কোর্টের রায়কে সামনে রেখে আগে থেকেই ব্রেক্সিট ইস্যুতে প্রস্তুত ছিল আয়ারল্যান্ড। তিনি বলেন, বৃটিশ সরকার তার সর্বশেষ প্রতিশ্রুতিতে বলেছে মার্চ মাস শেষ হয়ে যাওয়ার আগে অনুচ্ছেদ ৫০ সক্রিয় করবে। তাদের এমন নিশ্চয়তাকে আমি স্বাগত জানাই। অনুচ্ছেদ ৫০ সক্রিয় করা হলে বৃটেন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সমঝোতা প্রক্রিয়া শুরু হবে। জার্মানিতে ফ্...