Wednesday, May 27

Author: Saimur Rahman

নসিমন-করিমন বন্ধে হাই কোর্টের নির্দেশনা

নসিমন-করিমন বন্ধে হাই কোর্টের নির্দেশনা

আন্তর্জাতিক, ক্রাইম
আগামী সাতদিনের মধ্যে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ১০ জেলার মহাসড়কে নসিমন, করিমন ও ভটভটি চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ফলে এসব জেলায় এ যানবাহনগুলো আর চলতে পারবে না। এ ব্যাপারে জারি করা রুল মঞ্জুর করে আজ বুধবার চূড়ান্ত এ রায় দেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ। রায়ে পুলিশের হাইওয়ে রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ও সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের (এসপি) নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। ওই ১০টি জেলা হলো যশোর, খুলনা, ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, বাগেরহাট, নড়াইল ও চুয়াডাঙ্গা। ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেছিলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গণির হাইকোর্ট বেঞ্চ। রুলে মহাসড়কে যান ...
মালয়েশিয়ায় ভূমিধসে বাংলাদেশীর মৃত্যু

মালয়েশিয়ায় ভূমিধসে বাংলাদেশীর মৃত্যু

আন্তর্জাতিক
ভূমিধসে মালয়েশিয়ার মারা গেছেন এক বাংলাদেশী যুবক। মঙ্গলবার দিবাগত রাত তিনটায় বাতু ৪৯, কামপুং রাজা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার এক বন্ধু আত্মরক্ষা করতে সক্ষম হলেও ওই যুবক নিজেকে বাঁচাতে পারেন নি। ভূমিধসের আগে তারা পাহাড়ের পাদদেশে একটি কুড়েঘরে বিশ্রাম নিচ্ছিলেন। ক্যামেরন হাইল্যান্ডস পুলিশ প্রধান ডেপুটি সুপারিনটেন্ডেন্ট হাসাদিদ এ. হামিদ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, মৃত বাংলাদেশী গার্ডেনার হিসেবে কাজ করতেন। তাকে নিয়োগকারীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে মৃত্যুর খবর। তবে মৃত ব্যক্তির নাম জানা যায় নি। তার মৃতদেহ পোস্ট মর্টেমের জন্য নেয়া হয়েছে সুলতানা হাজ্জা কালসোম হাসপাতালে।...
পার্লামেন্টের ভিতর নারী এমপি যৌন হয়রানির শিকার, ক্ষমা প্রার্থনা

পার্লামেন্টের ভিতর নারী এমপি যৌন হয়রানির শিকার, ক্ষমা প্রার্থনা

ক্রাইম
পার্লামেন্টের ভিতর ‘যৌন হয়রানি’র শিকার হয়েছেন পাকিস্তানের একজন নারী এমপি। এ জন্য কোনো আইনী ব্যবস্থা নেয়া না হলে আত্মহত্যার হুমকি দিয়েছেন নির্যাতিত এমপি নুসরাত সাহার আব্বাসী। এ ঘটনা সামাজিক মিডিয়ায় ভাইরাল হওয়ার পর পুলিশ পরিস্থিতিতে হস্তক্ষেপ করেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, ঘটনা গত শুক্রবারের। ওইদিন সিন্ধু প্রদেশের প্রাদেশিক পরিষদে প্রাদেশিক মন্ত্রী ইমদাদ পিটাফি তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। নুসরাত সাহার আব্বাসিকে তার ব্যক্তিগত চেম্বারে যাওয়ার আহ্বান জানান। এর মধ্যে যৌন হয়রানির ইঙ্গিত পাওয়া যায়। একে রক্ষণশীল পাকিস্তানে যৌন হয়রানি হিসেবে দেখা হচ্ছে। এরপরই বিষয়টি সামাজিক মিডিয়ায় ঝড় তোলে। ঘটনার পরের দিন অর্থাৎ গত শনিবার একটি বোতল হাতে নুসরাতের ছবি দেখা যায়। ধারণা করা হয় ওই বোতলে পেট্রোল আছে। তিনি এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি আইনী ব্যবস্থা নেয়া না হয় তাহলে তিনি আ...
খুব কম প্রতিভা নিয়েই হয়তো আমি এত বড় স্টার হয়েছি…

খুব কম প্রতিভা নিয়েই হয়তো আমি এত বড় স্টার হয়েছি…

বিনোদন
ওভার-দ্য-টপ ছবিগুলো থেকে নিস্তার নিয়ে ‘রইস’, ‘ডিয়ার জিন্দেগি’ কিংবা আনন্দ এল রাই, ইমতিয়াজ আলির মতো পরিচালকদের সঙ্গে ছবি করছেন শাহরুখ খান। কারণ, লার্জার দ্যান লাইফ চরিত্র করতে করতে খানিকটা একঘেয়েমি এসে গিয়েছে তাঁর। শাহরুখের সঙ্গে সাক্ষাৎকারের সময় ছিল মোটে ১০ মিনিট। ছবিতে তাঁর সংলাপ ‘ধন্দে সে বড়া কোই ধর্ম নেহি হোতা’। বাস্তবেও তিনি সেটাই মানেন। অভিনয়টাই তাঁর কাছে ধর্ম। দর্শকের প্রত্যাশার মাত্রা বুঝলেও নিজের অভিনয়-সত্তাটাকে এবার একটু খুঁড়তে চান। তাই ওভার-দ্য-টপ ছবিগুলো থেকে নিস্তার নিয়ে ‘রইস’, ‘ডিয়ার জিন্দেগি’ কিংবা আনন্দ এল রাই, ইমতিয়াজ আলির মতো পরিচালকদের সঙ্গে ছবি করছেন শাহরুখ খান। কারণ, লার্জার দ্যান লাইফ চরিত্র করতে করতে খানিকটা একঘেয়েমি এসে গিয়েছে তাঁর। শাহরুখের সঙ্গে সাক্ষাৎকারের সময় ছিল মোটে ১০ মিনিট। কিন্তু কে না জানে, শাহরুখ মানেই অনর্গল... হালফিলে আপনাকে যে ধরনের চরিত্রগুলোয় দে...
শাহরুখকে দেখতে গিয়ে ভক্তের মৃত্যু

শাহরুখকে দেখতে গিয়ে ভক্তের মৃত্যু

বিনোদন
মুম্বই থেকে নতুন ছবির প্রচারে ট্রেনে করে দিল্লি যাচ্ছিলেন শাহরুখ খান। ট্রেনে উঠেই বলেছিলেন, ‘আমি আসছি’। তখন শাহরুখ জানেন না, এই ট্রেন সফরেই কী মারাত্মক ঘটনা অপেক্ষা করে রয়েছে তাঁর জন্য। বুধবার মুক্তি পেতে চলেছে শাহরুখের বহু প্রতীক্ষিত ছবি  ‘রইস’। আর তার আগেই ছবির প্রচারকে ঘিরে তৈরি হল বিতর্ক। ‘রইস’-এর প্রচারে মঙ্গলবার রাতে মুম্বই থেকে অগস্টক্রান্তি এক্সপ্রেসে চেপে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন শাহরুখ। আর তাঁকে একঝলক দেখতে গিয়েই ভদোদরা স্টেশনে ভিড়ের চাপে মৃত্যু হল শাহরুখের এক ভক্তের। যিনি আবার স্থানীয় রাজনৈতিক নেতাও। মুম্বই থেকে মঙ্গলবার যখন শাহরুখ রওনা দেন, তখনই মুম্বই সেন্ট্রাল স্টেশন কিং খানকে নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ ভদোদরা স্টেশনে পৌঁছায়অগস্টক্রান্তি এক্সপ্রেস। স্টেশনে ট্রেন ঢোকার আগে থেকেই অসংখ্য শাহরুখ ভক্ত সেখানে ভিড় জমিয়েছিলে...
পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার

পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার

বাংলাদেশ
পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে সংগঠনটি। আজ মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রী ও পরিবহন মালিক শ্রমিকদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ধর্মঘট প্রত্যাহারের এ ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন, ট্রাকে অতিরিক্ত বাম্পার থাকবে না, তবে অরিজিনাল বাম্পার থাকবে। ওভারলোড করা যাবে না। একটি কমিটি গঠিত হবে। জেলা পর্যায়ের হাইওয়েতে ট্রাক টার্মিনাল করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান রাজারবাগে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় বলেন, অতিরিক্ত মাল পরিবহন করলে জরিমানা দিতেই হবে। তবে পথে পথে চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ পেলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, অতিরিক্ত পণ্য পরিবহন নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপনসহ ১২ দফা দাবিতে দক্ষিণ-পশ্চিমের ২১ জেলায় এ পণ্য পরিবহন ধর্মঘট ডাকা হয়। গতকাল সোমবার থেকে এসব জেলায় ...
অনেক আগেই ভেঙেছে অমিতাভ-জয়ার সংসার!

অনেক আগেই ভেঙেছে অমিতাভ-জয়ার সংসার!

বিনোদন
বলিউডে বচ্চন পরিবার নিয়ে সবার ধারণাটাই অন্যরকম। বিশেষত অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন যে সুখী দম্পতি সেটা সবাই জানেন। কিন্তু এ কি শোন যাচ্ছে। তাদের এতদিনের সংসার নাকি এখন শুধু নামেই। একসঙ্গে দুজন থাকছেন না দীর্ঘদিন। এমন কথা জানিয়েছেন ভারতের রাজনীতিবিদ অমর সিংহ। তিনি বলেছেন, তার সঙ্গে অমিতাভের যখন দেখা হয়, তার অনেক আগে থেকেই বিগ বি-জয়া আলাদা থাকতেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন অমর সিংহ। জানা যায়, এক সময়ের পরম বন্ধু, কিন্তু আজ একে অপর মুখ পর্যন্ত দেখেন না অমিতাভ বচ্চন এবং রাজনীতিবিদ অমর সিংহ। অনেকের মতে, সমাজবাদী পার্টির সঙ্গে বিগ বি-জয়ার দূরত্ব বাড়ার অন্যতম কারণ এই অমর সিংহ। এতদিন বিষয়টি নিয়ে মুখ না খুললেও, অবশেষে মিডিয়ার সামনে এক বিস্ফোরক সাক্ষাৎকার দিলেন এই রাজনীতিবিদ। অমর সিংহের দাবি, সমাজবাদী পার্টির সঙ্গে বচ্চন পরিবারের দূরত্বের কারণ মোটেই তিনি নন। রাজনীতিবিদ অমর সিংহ...
ফেব্রুয়ারি নয়, মে- তে কারিনা

ফেব্রুয়ারি নয়, মে- তে কারিনা

বিনোদন
কথা ছিল ফেব্রুয়ারিতেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের মাঝে ফিরবেন বলিউড তারকা কারিনা কাপুর খান। ‘ভির ডি ওয়েডিং’ ছবির শুটিংয়ে অংশ নেবেন তিনি। কিছুদিন আগের এমন খবরে অনেকটা আনন্দেই মেতেছে বলিপাড়া। কিন্তু পিছিয়ে গেলেন কারিনা। নতুন খবর হচ্ছে, ফেব্রুয়ারি নয়, মে মাসে ফিরছেন তিনি। টাইমস অব ইন্ডিয়ার প্রকাশিত এক প্রতিবেদন অন্তত সেটাই বলছে। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, এই ফেব্রুয়ারিতে শুটিংয়ে ফেরার কথা থাকলেও মে মাসের আগে কারিনা ছবির কোনো কাজ করতে পারবেন না। জানা গেছে, নায়িকার এখনো ফিটনেস ঠিক হয়নি বলেই শিডিউল পেছাতে হয়েছে। ‘ভির ডি ওয়েডিং’ ছবিতে আগে যেমন ফিটনেস নিয়ে কাজ করেছেন সেটা এখন নেই। মা হওয়ার পর নবাব বধূর অনেক পরিবর্তন হয়েছে। তাই এই ক’মাস নিজেকে আগের মতো তৈরি করে তবেই ক্যামেরার সামনে দাঁড়াবেন কারিনা। এদিকে ফেব্রুয়ারিতে মুম্বইভিত্তিক একটি ফ্যাশন ব্র্যান্ডের র‌্যাম্প শোতে অংশ নেয়ার কথ...
প্লেবয়-কন্যার কান্ড

প্লেবয়-কন্যার কান্ড

আন্তর্জাতিক
আর্জেন্টিনার সাবেক প্লেবয় মডেল বেলেন রড্রিগুয়েজ (৩১)। তার পোস্ট করা একটি ভিডিও নিয়ে তোলপাড় হচ্ছে সারা দুনিয়ায়। ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ভিডিওর কারণে অভিযোগ করা হচ্ছে তিনি নিজের তিন বছর বয়সী ছেলে সান্তিয়াগোর সঙ্গে যে আচরণ করেছেন তা মাত্রা ছাড়িয়ে যায়। এরই মধ্যে তার এ ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, বেলেন কেক থেকে ক্রিম নিয়ে তার আঙ্গুলে মাখছেন। তারপর তা ছেলের নাকে, চিবুকে শাখছেন। এরপর তা চেটেপুটে খাচ্ছেন। আর তাতে তার ছেলে হেসে কুটিকুটি হচ্ছে। আপত্তি এখানে নয়। এরপর তিনি ছেলের ঠোঁট চুমু দিতে থাকেন। যে ভঙ্গিতে তিনি এ কাজটি করেন আপত্তি সেখানেই। অনেকে বলছেন, এমন আচরণ শালীন নয়। এরই মধ্যে ৫০ লাখ মানুষ এ ভিডিও উপভোগ করেছে ইনস্টাগ্রামে। ফলে এ নিয়ে সামাজিক মিডিয়ায় ঝড় চলছে। কেউ কেউ বলছেন, বেলেন যেভাবে তার ছেলেকে চুমু খাচ্ছেন তা অমার্জিত। আবার কেউ কেউ বলছেন, মা-ছেলের মধ্যে নিষ্পাপ আনন্দের বহিঃপ্রকাশ...
সোহানের অবিশ্বাস্য রানআউট নিয়ে কিউই কোচের প্রশ্ন

সোহানের অবিশ্বাস্য রানআউট নিয়ে কিউই কোচের প্রশ্ন

খেলা
নুরুল হাসান সোহানের করা একটি রানআউটের সিদ্ধান্তের সমালোচনা করলেন মাইক হেসন। আইসিসি’র নিয়ম অনুযায়ী দুর্দান্ত ওই রানআউটটি সঠিক হলেও নিউজিল্যান্ডের কোচ মনে করেন, বিষয়টি নিয়ে চিন্তা করার সুযোগ আছে। এমন কি তিনি ওই রানআউটের রিভিও চাইলেন। ঘটনা নিউজিল্যান্ড-বাংলাদেশের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্টের। বাংলাদেশের ২৮৯ রানের জবাবে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৩৫৪ রানে অলআউট হয়। শেষ দিকে দারুণ লড়াই করেন নেইল ওয়াগনার। ১০ নম্বরে নেমে তিনি শেষ ব্যাটসম্যান হিসেবে ২৬ রানে রানআউট হন। বাংলাদেশের উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের করা ওই রানআউটটি ছিল অবিশ্বাস্য। ট্রেন্ট বোল্ট ও ওয়াগনার একটি বলে দ্বিতীয় রানের জন্য দৌঁড় দেন। কামরুল ইসলাম রাব্বি বলটি কুড়িয়ে সোহানের কাছে ছুড়ে দেন। সোহান বলটি হাতে লুফে উড়ন্ত বলকে ধাক্কা দিয়ে স্টাম্পের দিকে ঠেলে দেন। ওয়াগনারের উইকেট ভেঙে যায়। ওয়াগনার তখন পপিং ক্রিজের মধ্যে ঠুকে গেছেন। বিপ...