স্ত্রী’র কবরের পাশে শায়িত হবেন কুটি মনসুর
অনেক জনপ্রিয় লোকগানের গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী কুটি মনসুর আর নেই (ইন্না লিল্লাহে.... রাজিউন)। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। মঙ্গলবার রাতেই কুটি মনসুরের মরদেহ নেয়া হয় রাজধানীর বনশ্রীর’ ভাড়া বাসায়। আজ সেখানে স্থানীয়ভাবে আয়োজিত জানাযা নামাজ শেষে মরদেহ নেয়া হবে শ্বশুরবাড়ি নবাবগঞ্জের দোহারে। সেখানে দ্বিতীয় দফা জানাযা শেষে দোহারেই স্ত্রী জাহানারা বেগমের কবরের পাশে চিরশায়িত করা হবে তাকে। গত ২২ ডিসেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণে (ব্রেইনস্ট্রোক) আক্রান্ত হন কুটি মনসুর। ২৩ তারিখ তাকে ভর্তি করা হয় ইসলামী ব্যাংক হাসপাতালে। কিন্তু অবস্থার উন্নতি না ঘটায় ২৯ জানুয়ারি তাকে স্থানান্তর করা হয় ঢামেক হাসপাতালে। সোমবার রাতে কুটি মনসুরের অবস্থার অবনতি ঘটতে থাকে। এসময় আইসিইউ সাপোর্ট পাওয়া জরুরি হয়...









