Monday, May 11

Author: Saimur Rahman

‘জ্যাকুলিনকে হিংসা করতেন নোরা’

‘জ্যাকুলিনকে হিংসা করতেন নোরা’

বিনোদন
নোরা ফাতেহি সম্পর্কে বিস্ফোরক তথ্য দিয়েছেন ভারতের ধনকুবের সুকেশ চন্দ্রশেখর। নোরা তার কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েছেন। সেই সঙ্গে জ্যাকুলিনকে হিংসে করতেন। সুকেশ আরও দাবি করেন, জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে নোরা ছিল সিরিয়াস রিলেশনে। কিন্তু নোরা আসলে জ্যাকুলিন ফার্নান্দেজকে হিংসা করত। দাবি করেন সুকেশ। নোরার তরফ থেকে জ্যাকুলিনের ওপর মানহানির মামলা করা হয়েছে। চলছে আইনি লড়াই। তবে আর্থিক জরিমানার মামলায় সোমবার পাতিয়ালা হাউস কোর্টের পক্ষ থেকে আপাতত জ্যাকুলিনকে ব্যক্তিগত উপস্থিতি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সুকেশ আরও দাবি করেন, যেহেতু সে (নোরা) একজন অ-ভারতীয়, তাই তার সবচেয়ে ভালো বন্ধুর স্বামী ববির নামে গাড়ির নিবন্ধন করেছিল। আমার ও নোরার মধ্যে কখনই পেশাদারি লেনদেন ছিল না। সে আমার ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিল, সেই টাকাও তার কোম্পানির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। প্রসঙ্গত, ২০০ কোটির ...
‘মির্জা ফখরুলের বিরুদ্ধে ৮৪ মামলা’

‘মির্জা ফখরুলের বিরুদ্ধে ৮৪ মামলা’

রাজনীতি
বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এক লাখ মামলায় ৩৫ লাখ ব্যক্তিকে আসামি করা হয়েছে উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দলের মহাসচিবের বিরুদ্ধে ৮৪ টি মামলা। এতো কর্তৃত্ববাদী শাসন। ১০ ডিসেম্বর ঢাকা সমাবেশের আগে ৩০ নভেম্বর থেকে ২৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়, এক হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তাহলে কোথায় আছে রাজনীতি? রাজনীতি করার কোনো সুযোগ নেই। মঙ্গলবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনাসভায় ড. মঈন খান এসব কথা বলেন। জিয়া প্রজন্ম দলের উদ্যোগে ‘বাংলাদেশের রাজনীতির বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এই সভা হয়। সংগঠনের চেয়ারম্যান শাহীনুর মল্লিক জীবনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন রুবেলের পরিচালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বরকতউল্লাহ বুলু, নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন প্রমুখ। সরক...
সুইডেনকে ছাড়াই ফিনল্যান্ডকে ন্যাটোতে যোগদান বিবেচনা করতে হবে : ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী

সুইডেনকে ছাড়াই ফিনল্যান্ডকে ন্যাটোতে যোগদান বিবেচনা করতে হবে : ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক
হেলসিঙ্কি, ২৪ জানুয়ারি, ২০২৩ (বাসস ডেস্ক) : ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার বলেছেন, ফিনল্যান্ডকে অবশ্যই সুইডেন ছাড়া ন্যাটোতে যোগদানের বিষয়টি বিবেচনা করতে হবে। স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে কোরআন পোড়ানোর প্রেক্ষিতে সুইডেনের ন্যটোভুক্তি অনুমোদন করবে না বলে তুরস্ক ইঙ্গিত দেওয়ার পর ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। ‘আমাদের পরিস্থিতি মূল্যায়ন করতে হবে, এমন কিছু ঘটেছে কি না যা দীর্ঘমেয়াদে সুইডেনকে এগিয়ে যেতে বাধা দেবে’ এ কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তো বলেছেন, ‘এখন এ বিষয়ে অবস্থান নেওয়া খুব জরুরী’ এবং ‘প্রথম পছন্দ’ হিসেবে যৌথ আবেদনের বিষয়টি থাকবে।’...
কেন সাশ্রয়ী হতে হবে জানালেন প্রধানমন্ত্রী

কেন সাশ্রয়ী হতে হবে জানালেন প্রধানমন্ত্রী

জাতীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা না এলে আমরা অনেক দূরে এগিয়ে যেতাম। যুদ্ধের ফলে পণ্যের দাম এত বেড়ে গেছে যেটা ক্রয় করাই আমাদের জন্য কঠিন। এ জন্য সাশ্রয়ী হওয়ার জন্য বলেছি। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ডিসি সম্মেলনের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এটা ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে। এরই মধ্যে উন্নয়নশীল দেশ হিসেবে কী কী সুবিধা পাব, কী কী সুবিধাবঞ্চিত হব, এটা নিরূপণের জন্য একটা কমিটিও করে দিয়েছি। আমাদের অনেক ধরনের সমস্যা মোকাবিলা করতে হয়। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মনুষ্য সৃষ্টি দুর্যোগও আছে। সেটিও মোকাবিলা করতে হয়, হবে। এ সময় ডিসিদের প্রধানমন্ত্রী বলেন, জনগণকে যেন অর্থনৈতিকভাবে সক্ষম করে তুলতে পারি। যেটা আমাদের লক্ষ্য। আমাদের উন্নয়ন শুধু রাজধানীকেন্দ্রিক হবে না। তৃণমূল পর্যন্ত মানুষকেও সক্ষম করতে চাই...
বিশ্ববিদ্যায়ের হলে ঢুকে ঘুমন্ত দুই ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

বিশ্ববিদ্যায়ের হলে ঢুকে ঘুমন্ত দুই ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

পড়ালেখা
আধিপত্য বিস্তার কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলে ঢুকে ঘুমন্ত দুই ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে হেলমেট পরিহিত একদল যুবক। এতে ওই দুই ছাত্রলীগ নেতা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। মঙ্গলবার ভোরে ফজরের আজানের পর শেরেবাংলা হলের ৪০১৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী হলের আবাসিক ছাত্র জিয়া বলেন, ফজরের আজানের পর সাড়ে ৫টার দিকে হঠাৎ করে ১০-১৫ জন ব্যক্তি হেলমেট পরিহিত অবস্থায় হলে প্রবেশ করে। Advertisement এর পর তারা সব রুম বাইরে থেকে আটকে দেয়। পরে তারা ছাত্রলীগ নেতা মহিউদ্দিন আহমেদ সিফাতকে রুম থেকে টেনেহিঁচড়ে বের করে হাতুড়িপেটা করে এবং জিএম ফাহাদের হাত ভেঙে দেওয়ার পাশাপাশি তাকে কুপিয়ে জখম করেছে। এর পর আহতাবস্থায় তাদের দুজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জিএম ফাহাদ বলেন, হামলাকারীরা সবাই হেলমেটধারী ছিল। তবে তা...
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২৩ সালে জরুরি স্বাস্থ্য সেবার জন্য ২.৫ বিলিয়ন ডলার চেয়েছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২৩ সালে জরুরি স্বাস্থ্য সেবার জন্য ২.৫ বিলিয়ন ডলার চেয়েছে

আন্তর্জাতিক
জেনেভা, ২৪ জানুয়ারি, ২০২৩(বাসস ডেস্ক): বিশ্বজুড়ে স্বাস্থ্য জরুরি অবস্থার সম্মুখীন লক্ষ লক্ষ মানুষকে সাহায্য করার জন্য সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২৩ সালে সংস্থাটির কাজের জন্য ২.৫৪ বিলিয়ন ডলারের আবেদন করেছে। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা বলেছে, এটি বর্তমানে অভূতপূর্ব বহুমাত্রিক জরুরি স্বাস্থ্য পরিস্থিতি মোকাবিলা করছে। সংস্থাটি ইউক্রেনের নৃশংস যুদ্ধ এবং ইয়েমেন, আফগানিস্তন, সিরিয়া এবং ইথিওপিয়াতে সংঘাতের কারণে স্বাস্থ্যের ওপর প্রভাবের পাশাপাশি জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিপর্যয় যেমন গত বছর পাকিস্তানে ভয়ঙ্কর বন্যা এবং সাহিল (উত্তর আফ্রিকার সাহারা অঞ্চলের ৯টি দেশ) এবং হর্ন অব আফ্রিকার (সোমালিয়া, ইথিওপিয়া ও কেনিয়া) জুড়ে খাদ্য নিরাপত্তাহীনতার বিষয় উল্লেখ করেছে। এই সব জরুরি অবস্থার মধ্যে কোভিড -১৯ মহামারি এবং হাম ও কলেরার মতো অন্যান্য মারাত্মক রোগের প্রাদুর্ভাবের ওভারলেপিংয়ের কারণে সৃষ্ট স্বাস...
নারী-পুরুষের নামাজের মধ্যে পার্থক্য আছে কি?

নারী-পুরুষের নামাজের মধ্যে পার্থক্য আছে কি?

Uncategorized
প্রশ্ন: আমার কাছে একাধিক ব্যক্তি জিজ্ঞেস করেছেন যে, সহিহ হাদিসে বর্ণিত আছে- নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ‘তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো’ এই হাদিস থেকে তো বুঝা যায় পুরুষ এবং নারীদের নামাজের পদ্ধতি একই রকম। এখন জানার বিষয় হলো, আসলে কি নারী-পুরুষের নামাজের মধ্যে কোনো ভিন্নতা আছে কিনা? উত্তর: এ প্রশ্নটির উত্তরের দুটি অংশ রয়েছে। প্রথম অংশে মূল মাসআলাটির সমাধান উল্লেখ করা হলো। দ্বিতীয় অংশে প্রশ্নোল্লেখিত হাদিসটির ব্যাপারে পর্যালোচনা পেশ করা হলো। প্রথম অংশ নারী-পুরুষের নামাজের মধ্যে পার্থক্য রয়েছে। কারণ-নারীর শারীরিক গঠন, সক্ষমতা, নিরাপত্তা ইত্যাদী নানা বিষয় পুরুষ থেকে ভিন্ন। তাই ইসলামী শরীয়ত স্বভাবসিদ্ধ এ বিষয়টি বিবেচনায় নিয়ে বহু বিধানের ক্ষেত্রে নারী-পুরুষের মধ্যে ভিন্নতা প্রদান করেছে। ইহরাম অবস্থায় পুরুষের জন্য মাথা ঢাকা নিষেধ। অথচ মহিলাদে...
‘বিরোধীদল বলেছে ইভিএমে খরচ বেশি, এটা বন্ধ করে দিয়েছি’

‘বিরোধীদল বলেছে ইভিএমে খরচ বেশি, এটা বন্ধ করে দিয়েছি’

জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
দেড়শ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট নেওয়ার প্রকল্প বাদ দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধীদলের একজন বলেছেন- ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) এত টাকা খরচ লাগবে। এটা বন্ধ করে দিয়েছি। এখন আবার অনেকে বলছে, আমাদের আর্থিক সংকট। হ্যা, সংকট অবশ্যই আছে, এটা বিশ্বব্যাপী। তবে, আমাদের চলার মতো যতটুকু দরকার, সে অর্থ আছে। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলের ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, করোনায় চিকিৎসা, টিকাসহ সুরক্ষার জন্য পানির মতো টাকা খরচ হয়েছে। সেটা আমরা করেছি। আমাদের এখন যেটা জরুরি, সেটা অগ্রাধিকার দেব। আমরা কতকাল আমদানি নির্ভর থাকবো? আমরা নিজেদের চাহিদা পূরণ করতে নিজেরাই উৎপাদন করব। এক সময় তো ভারতীয় গরু ছাড়া আমাদের যেন কুরবানিই হতো না। এখন হচ্ছে না? হচ্ছে। আমরা নিজেদের উৎপাদনে নির্ভর এখন। এসময় কার্গো বিমান কেনা ন...
গণঅভ্যুত্থান নয়, গণআন্দোলনেরও ঢেউ তুলতে পারেনি বিএনপি: কাদের

গণঅভ্যুত্থান নয়, গণআন্দোলনেরও ঢেউ তুলতে পারেনি বিএনপি: কাদের

রাজনীতি
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণঅভ্যুত্থান নয়, গণআন্দোলনেরও ঢেউ তুলতে পারেনি বিএনপি। তাদের আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই। তাদের আন্দোলন নেতাদের মধ্যে সীমিত। ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকালে রাজধানীর বকশীবাজারে নবকুমার ইনস্টিটিউটশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজ প্রাঙ্গণে গণঅভ্যুত্থানে শহিদ মতিউর রহমান মল্লিকের বেদিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, উনসত্তরের গণঅভ্যুত্থান ছিল স্বাধীনতার পথে চূড়ান্ত মাইলফলক। বিএনপি ৭ মার্চ, ৭ জুন, ১৪ এপ্রিল, ১০ জানুয়ারি, ২৪ জানুয়ারি মানে না, পালন করে না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, একাত্তরে স্বাধীনতার ঘোষণা দেওয়ার একমাত্র বৈধ অধিকার ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, অন্যরা পাঠকমাত্র। শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন আওয়াম...
ভালোবাসি তোমায় চলচ্চিত্রে বিশেষ চরিত্রে ফ্যান্টাসি হিরো ড্যানি সিডাক

ভালোবাসি তোমায় চলচ্চিত্রে বিশেষ চরিত্রে ফ্যান্টাসি হিরো ড্যানি সিডাক

বিনোদন
ড. মাহফুজুর রহমানের মূল পরিকল্পনায়,কাহিনী আবুল হোসেন মজুমদার,ফারুক হোসেন মজুমদার প্রযোজিত, আনোয়ার সিকদার পরিচালিত "ভালোবাসি তোমায়" সিনেমায় বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন ফ্যান্টাসি হিরো ড্যানি সিডাক। ড্যানি সিডাক বাংলাদেশী চলচ্চিত্রের সুপরিচিত অভিনেতা। ভিন্ন ঘরানার ছবিতে অভিনয় করে নিজস্ব আইডেনটিটি তৈরি করতে সক্ষম হয়েছিলেন। তাঁর অভিনীত বেশকিছু ছবির মধ্যে ফ্যান্টাসি, সাহসিকতার মিশ্রণ থাকায় দর্শকনন্দিত হয়েছিল। তাকে দর্শক সেভাবেই দেখতে চাইত। ছবিগুলোতে ড্যানি খুব সহজেই মানিয়ে যেতেন। ড্যানির ক্যারিয়ার শুরু হয় ১৯৮৪ সালে। শহীদুল ইসলাম খোকনের ‘লড়াকু’ ছবিতে নায়ক রুবেলের প্রতিদ্বন্দ্বী হিসেবে নায়কের মতোই মার্শাল আর্ট জানা একজন খলনায়কের প্রয়োজন হয়েছিল। তিনি তখন ড্যানি সিডাককে ছবিতে নেন। ছবিটিতে রুবেল-ড্যানি সিডাকের মার্শাল আর্ট দর্শক পছন্দ করেছিল। ঢালিউডে ড্যানি সিডাক নায়ক ও খলনায়ক ইমেজে অভিনয় ...