Wednesday, June 24

Author: Saimur Rahman

গণঅভ্যুত্থান নয়, গণআন্দোলনেরও ঢেউ তুলতে পারেনি বিএনপি: কাদের

গণঅভ্যুত্থান নয়, গণআন্দোলনেরও ঢেউ তুলতে পারেনি বিএনপি: কাদের

রাজনীতি
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণঅভ্যুত্থান নয়, গণআন্দোলনেরও ঢেউ তুলতে পারেনি বিএনপি। তাদের আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই। তাদের আন্দোলন নেতাদের মধ্যে সীমিত। ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকালে রাজধানীর বকশীবাজারে নবকুমার ইনস্টিটিউটশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজ প্রাঙ্গণে গণঅভ্যুত্থানে শহিদ মতিউর রহমান মল্লিকের বেদিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, উনসত্তরের গণঅভ্যুত্থান ছিল স্বাধীনতার পথে চূড়ান্ত মাইলফলক। বিএনপি ৭ মার্চ, ৭ জুন, ১৪ এপ্রিল, ১০ জানুয়ারি, ২৪ জানুয়ারি মানে না, পালন করে না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, একাত্তরে স্বাধীনতার ঘোষণা দেওয়ার একমাত্র বৈধ অধিকার ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, অন্যরা পাঠকমাত্র। শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন আওয়াম...
ভালোবাসি তোমায় চলচ্চিত্রে বিশেষ চরিত্রে ফ্যান্টাসি হিরো ড্যানি সিডাক

ভালোবাসি তোমায় চলচ্চিত্রে বিশেষ চরিত্রে ফ্যান্টাসি হিরো ড্যানি সিডাক

বিনোদন
ড. মাহফুজুর রহমানের মূল পরিকল্পনায়,কাহিনী আবুল হোসেন মজুমদার,ফারুক হোসেন মজুমদার প্রযোজিত, আনোয়ার সিকদার পরিচালিত "ভালোবাসি তোমায়" সিনেমায় বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন ফ্যান্টাসি হিরো ড্যানি সিডাক। ড্যানি সিডাক বাংলাদেশী চলচ্চিত্রের সুপরিচিত অভিনেতা। ভিন্ন ঘরানার ছবিতে অভিনয় করে নিজস্ব আইডেনটিটি তৈরি করতে সক্ষম হয়েছিলেন। তাঁর অভিনীত বেশকিছু ছবির মধ্যে ফ্যান্টাসি, সাহসিকতার মিশ্রণ থাকায় দর্শকনন্দিত হয়েছিল। তাকে দর্শক সেভাবেই দেখতে চাইত। ছবিগুলোতে ড্যানি খুব সহজেই মানিয়ে যেতেন। ড্যানির ক্যারিয়ার শুরু হয় ১৯৮৪ সালে। শহীদুল ইসলাম খোকনের ‘লড়াকু’ ছবিতে নায়ক রুবেলের প্রতিদ্বন্দ্বী হিসেবে নায়কের মতোই মার্শাল আর্ট জানা একজন খলনায়কের প্রয়োজন হয়েছিল। তিনি তখন ড্যানি সিডাককে ছবিতে নেন। ছবিটিতে রুবেল-ড্যানি সিডাকের মার্শাল আর্ট দর্শক পছন্দ করেছিল। ঢালিউডে ড্যানি সিডাক নায়ক ও খলনায়ক ইমেজে অভিনয় ...
ঠোঁটের চামড়া কেন ওঠে?

ঠোঁটের চামড়া কেন ওঠে?

Uncategorized
শীতকালে ত্বক শুষ্ক থাকে। হাত পায়ের চামড়ায় ফাটল দেখা দেয়। ঠোঁটের চামড়াও ফেটে যায়। এর পেছনে নানা কারণ থাকতে পারে। পানিশূন্যতা শুষ্ক ঠোঁটের সমস্যার অন্যতম কারণ দেহে পানির অভাব। যে কারণে ঠোঁটের চামড়া শুষ্ক হয়ে উঠে গেলেও সেই তুলনায় দ্রুত গজাতে পারে না। একই সঙ্গে পানিশূন্যতার অন্যান্য লক্ষণও দেখা দেবে। তবে এই সমস্যার সহজ সমাধান হল সারাদিন ধরে পর্যাপ্ত পানি পান করা। পুষ্টির অভাব পুষ্টির অভাবে শরীরে নানা জটিলা দেখা দেয়। ক্যালিফোর্নিয়ার পুষ্টিবিদ আমান্দিপ কালসি বলেছেন, শক্তির মাত্রা, মস্তিষ্কের ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা, দৃষ্টিশক্তি, হজম প্রক্রিয়া, স্নায়ূর কার্যকলাপ, হরমোন উৎপাদন, পেশির টানটান ভাব ও হৃদযন্ত্রের স্বাস্থ্য- এসবের জন্য প্রয়োজন ভিটামিন বি। ভিটামিন বি টুয়েলভ কোষের বৃদ্ধি ও সেরে ওঠাতে বিশেষভাবে প্রয়োজন। এই ভিটামিনের অপর্যাপ্ততায় মুখে শুষ্কভাব তৈরি হতে পারে। বি ...
বিএনপির সমাবেশে বিভাগ ও মহানগরে থাকবেন যেসব কেন্দ্রীয় নেতা

বিএনপির সমাবেশে বিভাগ ও মহানগরে থাকবেন যেসব কেন্দ্রীয় নেতা

এক্সক্লুসিভ, বাংলাদেশ, রাজনীতি
যুগপৎ আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ২৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসে ১০ দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগরে সমাবেশ করবে বিএনপি। সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে ২৫ জানুয়ারির কর্মসূচি সফল করার জন্য বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধায়ীসহ জনসাধারণের প্রতি আহ্বান জানান। এছাড়া বিবৃতিতে বিভাগীয় সদর ও মহানগরের সমাবেশ সমূহে যেসব কেন্দ্রীয় সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন তারা হলেন- ঢাকায় নয়াপল্টন সড়কে সমাবেশে প্রধান অতিথি থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ অতিথি থাকবেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস এবং বেগম সেলিমা রহমান। বরিশাল প্রধান অতিথি: হিসেবে থাকবেন বাবু গয়েশ্বর চন্দ্র রায় সদস্য- জাতীয় স্থায়ী কমিটি-বিএনপি চট্টগ্রাম প্রধান অতিথি: আমির খসরু মাহমুদ চৌধুরী, ...
কেন ব্যাটিংয়ে নামেননি আফিফ জানালেন অধিনায়ক

কেন ব্যাটিংয়ে নামেননি আফিফ জানালেন অধিনায়ক

এক্সক্লুসিভ, খেলা, বাংলাদেশ
রংপুর রাইডার্সের বিপক্ষে ১৮০ রান তাড়ায় শেষ পর্যন্ত আফিফ ব্যাটিংয়েই নামেননি। ম্যাচটাও চট্টগ্রাম হেরেছে ৫৫ রানে। এ নিয়ে কৌতূহল বাড়ছিল সবার মাঝে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যাটিং অর্ডারে কেন দেখা মিলছে না আফিফ হোসেনের। অথচ গত কয়েক ম্যাচে চট্টগ্রামের হয়ে তিনে ব্যাটিং করে আসছিলেন তিনি। একাদশে ছিলেন, মাঠেও নেমেছিলেন ফিল্ডিং করতে। এদিকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম জানালেন কেন ব্যাটিংয়ে নামেননি আফিফ। গ্যাসের সমস্যা নিয়ে মাঠে আসার পর ফিল্ডিংয়ের সময় আরও অসুস্থ হয়ে পড়েন আফিফ। মাঠে না নামলেও আফিফ ড্রেসিংরুমে ছিলেন কিনা- এ প্রশ্নে চট্টগ্রাম অধিনায়ক বলেন, অসুস্থতা অনুভব করার পর হোটেলে ফিরে গেছেন। হয়তো গ্যাস থেকে সমস্যা তৈরি হয়েছে। এজন্য ব্যাটিংয়ে মাঠে নামতে পারেননি। সাধারণত মাঠে নামার আগে ক্রিকেটারদের চেকআপ করে নেওয়া হয়। খেলতে পারবেন কিনা, তা জানতে চাওয়া হয়। তেমন ক...
ছাত্রলীগের প্রতি যে অনুরোধ মাহির

ছাত্রলীগের প্রতি যে অনুরোধ মাহির

এক্সক্লুসিভ, বিনোদন
চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মুহা. জিয়াউর রহমানের পক্ষে প্রচারণায় নামার জন্য ছাত্রলীগের প্রতি অনুরোধ জানিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তিনি বলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মুহা. জিয়াউর রহমান আঙ্কেল প্রচণ্ড ভালো একজন মানুষ। ছাত্রলীগের প্রত্যেক ভাইদের অনুরোধ করব, সবাই তার পক্ষে নৌকার প্রচারণায় নেমে পড়েন। আমি বিশ্বাস করি, আপনারা যেই প্রার্থীর পক্ষে কাজ করবেন, সেই প্রার্থীর হারার কোনো সম্ভাবনা নেই। সোমবার বিকালে রহনপুরে ছাত্রলীগের প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান। মাহি বলেন, আপনারা যেখানে ভূমিকা রাখবেন, সেখানে পরাজয় হতেই পারে না। আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য উপনির্বাচনে নৌকা যাতে বিশাল ব্যবধানে জয়লাভ করতে পারে, সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। আমরা প্রধানমন্ত্রী শেখ ...
সফরে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ

সফরে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ

আন্তর্জাতিক
প্রিটোরিয়া, ২৩ জানুয়ারী, ২০২৩ (বাসস ডেস্ক): রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ  সোমবার এক সফরে দক্ষিণ আফ্রিকায়  পৌঁছেছেন। দক্ষিণ আফ্রিকার বিমান বাহিনী ঘাঁটি ওয়াটারক্লুফে তাঁর বিমানটি অবতরণ করেছে। তিনি দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী নালেদি পান্ডোরের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। খবর বার্তা সংস্থা তাসের। মন্ত্রীদ্বয় সম্ভবত  সেন্ট পিটার্সবার্গে ২৬-২৯ জুলাই অনুষ্ঠিতব্য দ্বিতীয় রুশ-আফ্রিকান শীর্ষ সম্মেলন ও সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন। মন্ত্রীদ্বয় ব্রিকসসহ অন্যান্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সংশ্লিষ্টতা, দ্বিপাক্ষিক সমস্যা ও মূল আন্তর্জাতিক ইভেন্টগুলি নিয়ে মতবিনিময় করতে পারেন। ব্রিকস শীর্ষ সম্মেলনের এ বছর সভাপতিত্ব করবেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। এ বছর  জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের ফাঁকে ল্যাভরভ ও দক্ষি...
ফেব্রুয়ারির প্রথম দিনেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

ফেব্রুয়ারির প্রথম দিনেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

জাতীয়, বাংলাদেশ, শিল্প-সাহিত্য
ঢাকা, ২৪ জানুয়ারি, ২০২৩ (বাসস): করোনাভাইরাস পরিস্থিতির প্রভাব কমে আসায় পর এবার ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই অমর একুশে বইমেলা শুরু হতে যাচ্ছে। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে এ উপলক্ষে চলছে ব্যস্ত সময়। ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ প্রস্ততির কাজ শেষ হয়েছে। নির্ধারিত সময়ের আগে সব কাজ সম্পন্ন হবে বলে একাডেমি সূত্র জানায়। এদিকে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ গতকাল বিকেলে মেলার প্রস্তুতি কাজ সরেজমিন দেখার জন্য মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন। এবারের বইমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-‘পড় বই গড় দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’। আগামী ১ ফেব্রুয়ারির বিকাল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বশরীরে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। উদ্বোধনের পরই আনুষ্ঠানিকভাবে শুরু হবে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা।। বাংলা একাডেমির প্রশাসন, মানবসম্পদ উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের পরিচালক এবং অমর একু...
ইন্টারন্যাশনাল  ফ্যাশন ডিজাইনার রোজা’র লরাটো’র ২য় বর্ষপূর্তি অনুষ্ঠিত

ইন্টারন্যাশনাল ফ্যাশন ডিজাইনার রোজা’র লরাটো’র ২য় বর্ষপূর্তি অনুষ্ঠিত

এক্সক্লুসিভ, ফ্যাশন, বাংলাদেশ, বিনোদন, লাইফস্টাইল
নিউজ ডেস্ক: গতকাল ৭ জানুয়ারী ২০২৩ ইং ছিল আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার আফরোজা সিদ্দিকা রোজা প্রতিষ্ঠিত ‘লরাটো’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। লরাটোর ২য় প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন-এ জাঁকজমক আয়োজনে লরাটো’র ২য় বর্ষপূর্তি উদযাপন করা হয়। আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার আফরোজা সিদ্দিকা রোজার অর্ভথনায় অনুষ্ঠানের মধ্যমনি ছিলেন জনপ্রিয় অভিনেত্রী, উপস্থাপক, সংগীতশিল্পী এবং আবৃত্তিশিল্পী শম্পা রেজা, উত্তরা ইউনিভার্সিটির চেয়ারম্যান প্রফেসর ফারুক এম মাসুদ, এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন অর রশীদ (সিআইপি), জনপ্রিয় ফ্যাশন কোরিওগ্রাফার তানজিল জনি, রাকিব বাবু, মেকওভার আর্টিস নিশা, স্বদেশ টিভি ও স্বদেশ নিউজ২৪ এর প্রতিষ্ঠাতা আরজে সাইমুর রহমান, ফ্রেন্ডস ভিউ এর প্রতিষ্ঠাতা রবি চৌধুরী, র‌্যাম্প মডেল আসিফ জারদারিসহ ফ্যাশন জগতের পরিচিত মুখ। লরাটো’র ২য় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান...
ইন্টারন্যাশনাল ফ্যাশন উইকে যাচ্ছেন সুমন হোসেন

ইন্টারন্যাশনাল ফ্যাশন উইকে যাচ্ছেন সুমন হোসেন

বিনোদন
বিনোদন ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর: বাংলাদেশের এই প্রজন্মের জনপ্রিয় ফ্যাশন ফটোগ্রাফার সুমন হোসেন । যে এরই মধ্যে আর্ন্তজাতিক মানের বেশ কিছু ইভেন্টে কাজ করে জনপ্রিয়তা ও ব্যাপক পরিচিত লাভ করেছেন। তিনি এবার ভারতের এশিয়ান ইন্টারন্যাশনাল ফ্যাশন উইকে ডাক পেয়েছেন। আগামী ২৩ এবং ২৪ ডিসেম্বর ভারতের দিল্লীর এক পাঁচ তারকা হোটেলে এটি অনুষ্ঠিত হবে । সুমন হোসেন রেডিও স্বদেশকে বলেন, এটা সত্যি আমার জন্য সৌভাগ্যের বিষয়। এবারের এশিয়ান ফ্যাশন উইকে বাংলাদেশের ডিজাইনার টিম বিভাগে ডাক পেয়েছি আমি । আগামীকাল ভারতের দিল্লীর উদ্দেশ্যে আমি রওনা করব । এর আগে ভারতের বেঙ্গালুরু ফ্যাশন উইক, ইন্টারন্যাশনাল ফ্যাশন উইক ইন্ডিয়া, গোয়া ফ্যাশন উইক, মি: অ্যান্ড মিসেস রয়েল গ্লোবাল কুইন,মি: অ্যান্ড মিসেস এশিয়া ইন্টারন্যাশনালসহ বেশকিছু ইভেন্টে কাজ করার সৌভাগ্য হয়েছে । সুমন হোসেন বাংলাদেশের ফটোগ্রাফি কোর্সের প্রতিষ্...