Wednesday, June 24

Author: Saimur Rahman

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া, দক্ষিণ কোরিয়ায় সতর্কতা জারি

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া, দক্ষিণ কোরিয়ায় সতর্কতা জারি

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া বন্ধ না হলে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছিল উত্তর কোরিয়া। এর একদিন পরই পিয়ংইয়ং তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। nagad-300-250 এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার একটি দ্বীপে সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, উত্তর কোরিয়া পূর্ব ও পশ্চিম দিকে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর আগে তারা জানিয়েছিল যে, এটি সকাল ৮টা ৫১ মিনিটে পূর্ব উপকূলে উত্তর কোরিয়ার কাংওয়ান প্রদেশ থেকে সমুদ্রে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।এর একটি উত্তর সীমা লাইন নটিক্যাল সীমান্তের প্রায় ২৬ কিলোমিটার (১৬ মাইল) দক্ষিণে আন্তর্জাতিক জলসীমায় পড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে মিসাইলগুলো ছোড়া হয়। এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দীপ উলেউংদোতে বিমান হামলার ...
ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে যারা

ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে যারা

খেলা
ভারতের বিপক্ষে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। সুপার টুয়েলভে এখন পর্যন্ত তিন ম্যাচে খেলে দুটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের মতো একই অবস্থা ভারতেরও। তিন ম্যাচের দুটিতে জয় ও একটিতে পরাজয় তাদের। সেমিফাইনালে যাওয়ার দৌড়ে এগিয়ে থাকার জন্য দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ এই ম্যাচটি। বাংলাদেশের একাদশ নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), ইয়াসির আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। ভারতের একাদশ রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি ও আর্শদীপ সিং।...
২১ কেজির পদ্মার কাতল ২৮ হাজার টাকায় বিক্রি

২১ কেজির পদ্মার কাতল ২৮ হাজার টাকায় বিক্রি

বাংলাদেশ
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ২১ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। মাছটি ২৮ হাজার ৩৫০ টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকার পদ্মা নদীতে স্থানীয় জেলে ইসহাক সরদারের জালে মাছটি ধরা পড়ে। জেলে ইসহাক সরদার জানান, দীর্ঘদিন নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকায় খুব অসুবিধায় ছিলেন। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরে মঙ্গলবার ভোরে সহযোগীদের নিয়ে ট্রলারে করে পদ্মায় মাছ শিকার করতে যান। ভোরে জালে প্রচণ্ড বেগে টান লাগে। এরপর জাল তুলতেই বিশাল কাতল মাছটি দেখতে পান। মাছটি দৌলতদিয়া বাজারের আনোয়ার খার মৎস্য আড়তে নেওয়া হলে মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা প্রতি কেজি ১ হাজার ৩৫০ টাকা দরে মোট ২৮ হাজার ৩৫০ টাকায় কিনে নেন। মাছটি বেশি দামে বিক্রির আশায় ফেরিঘাটের পন্টুনে বেঁধে রেখে বিভিন্ন স্থানে মোবাইল ফোনে যোগাযোগ করছেন। গোয়ালন্দ উপজেলার মৎ...
ডেঙ্গিতে একদিনে ৭ জনের মৃত্যু

ডেঙ্গিতে একদিনে ৭ জনের মৃত্যু

বাংলাদেশ
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গি আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। এটি এ বছরে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গিতে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গিবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এসময়ে ডেঙ্গি আক্রান্ত হয়ে নতুন করে আরও ৯৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৯৮ জনে। প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৫৩২ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫১ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৩২২ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন এক হাজার ২৭৬ জন। ...
গৌরীপুরের ৩ মাদকসেবীকে কারাদণ্ড

গৌরীপুরের ৩ মাদকসেবীকে কারাদণ্ড

বাংলাদেশ
ময়মনসিংহে গৌরীপুরে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ হাসান এর ভ্রাম্যমাণ আদালত ৩ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। নন্দীগ্রামের মো. আব্দুল বারেকের পুত্র মো. জুমন মিয়াকে (৩১) ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড, চুড়ালী গ্রামের মৃত হামিদ মিয়ার পুত্র মো. সুমন মিয়াকে (২৪) ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকার অর্থদণ্ড, বোকাইনগর ইউনিয়নের অষ্টগড় গ্রামের মৃত কছিম উদ্দিনের পুত্র মো. মনসুর আলীকে (৫০)৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ টাকা অর্থদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। মোবাইল কোর্ট পরিচালনা করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ। তিনি জানান, মাদক দ্রব্যের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত ...
সহজ জয়ের পথে বাংলাদেশ

সহজ জয়ের পথে বাংলাদেশ

খেলা
আরব আমিরাতের বিপক্ষে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সহজ জয়ের পথে আছে বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ৮ ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে হারের প্রহর গুনছে আমিরাত শিবির। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের দেওয়া ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ৩৯ রান করতে পেরেছে আমিরাত। বাংলাদেশের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে চাপে ছিল আমিরাতের ব্যাটসম্যানরা। প্রথম ২ ওভারে মাত্র ৮ রান তোলা দলটি প্রথম উইকেট হারায় ৩য় ওভারেই। নাসুম তুলে নেয় প্রথম উইকেট। টাইগারদের পক্ষে দ্বিতীয় উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। শুরু থেকে পেসে আমিরাতের ব্যাটসম্যানদের নাকাল করা তাসকিন নিজের করা দ্বিতীয় ওভারেই সাফল্যের দেখা পান। ২৭ রানের মধ্যে ২ উইকেট হারানো আমিরাতের টপ অর্ডার ভেঙে দেন মোসাদ্দেক। বোলিংয়ে এসে এই অফস্পিনার নিজের প্রথম ওভারেই তুলে নেন ২টি ...
এই দলের সঙ্গেই এমন অবস্থা টাইগারদের!

এই দলের সঙ্গেই এমন অবস্থা টাইগারদের!

খেলা
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী মাসে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে প্রতিটি দলই নিজেদের প্রস্তুতি জোরদারে ব্যস্ত। টি-টোয়েন্টিকে বলা হয়ে থাকে ব্যাটসম্যানের খেলা। যে কারণে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া প্রতিটি দলই নিজেদের ব্যাটিংকে তুলনামূলক বেশি গুরুত্ব দিচ্ছে। অথচ হতাশ করছে বাংলাদেশ দলের ব্যাটিং। সংযুক্ত আরব আমিরাতের মতো তুলনামূলক দুর্বল দলের ‘ভাড়াটিয়া’ ক্রিকেটারদের সঙ্গেই লেজে গোবরে অবস্থা টাইগারদের। দুই ম্যাচ সিরিজের প্রথম খেলায় ৭.১ ওভার তথা ৪৩ বলে মাত্র ৪৭ রান করতেই বাংলাদেশ হারায় প্রথমসারির ৪ ব্যাটসম্যানের উইকেট। আমিরাতের মতো দলের সঙ্গে প্রথম ৬০ বলে বাংলাদেশ স্কোর বোর্ডে তুলে মাত্র ৬৭/৪ রান। টাইগাদের এমন ব্যাটিং দেখে ক্রিকেট বোদ্ধাদের অনেকেই শঙ্কিত বিশ্বকাপের পারফরম্যান্স নিয়ে। প্রথম ম্যাচের মতো মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচেও একই হাল বাংলাদ...
লোকালয়ে বিলুপ্ত প্রজাতির সজারু

লোকালয়ে বিলুপ্ত প্রজাতির সজারু

বাংলাদেশ
শরণখোলার লোকালয় থেকে বিলুপ্ত প্রজাতির একটি সজারু উদ্ধার করা হয়েছে। পরে এটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন সোনাতলা গ্রামের ছালাম গাজীর বাড়ির বাগান থেকে সজারুটি উদ্ধার করা হয়। প্রাণীটি বিলুপ্ত প্রায় প্রজাতির বলে জানিয়েছে বনবিভাগ। কমিউনিটি পেট্রলিং গ্রুপের (সিপিজি) ভোলা টহল দলের সভাপতি মো. খলিল জমাদ্দার জানান, গৃহকর্তা ছালাম গাজী সকালে বাড়ির বাগানে সজারুটি দেখে তাদের খবর দেন। পরে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্য ও সিপিজির সদস্যদের নিয়ে ওই বাড়ি থেকে কৌশলে সজারুটি ধরা হয়। পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, উদ্ধার হওয়া সজারুটি দুপুর ২টার দিকে ভোলা নদীর পশ্চিম পারে ধাবড়ি খালসংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে। সজারু আগে সচারাচর দেখা গেলেও এখন তেমন একটা চোখে পড়ে না। এ কারণে প্রাণীটি ...
বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

বাংলাদেশ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হ‌য়ে‌ছেন আরও ১ যাত্রী। মঙ্গলবার বি‌কাল সাড়ে ৩টার দিকে কি‌শোরগঞ্জ-‌ভৈরব আঞ্চলিক মহাসড়‌কের কুলিয়ারচর উপ‌জেলার ছয়সূতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি বলেও জানিয়েছেন তিনি ভৈরব হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, কুলিয়ারচর থেকে একটি যাত্রীবা‌হী অটোরিকশা ভৈরবের উদ্দেশ্যে যাওয়ার সময় ছয়সূতি এলাকা অতিক্রমকালে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। গুরুতর আহতাবস্থায় অপর দুইজনকে হাসপাতালে নেওয়ার সময় একজনের মৃত্যু হয়। এদের মধ্যে অজ্ঞাত পরিচয়ে আহত এক যাত্রীকে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক...
জয়ের জন্মদিনে শাকিব অপুর আবেগী স্ট্যাটাস

জয়ের জন্মদিনে শাকিব অপুর আবেগী স্ট্যাটাস

বিনোদন
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের সন্তান আব্রাম খান জয়ের জন্মদিন আজ। সাত বছরে পা রাখল জয়।  বাবা-মায়ের মতো পর্দায় জনপ্রিয় না হলেও অন্তর্জালে তুমুল জনপ্রিয় এই স্টার কিড। ২০১৬ সালের আজকের দিনে কলকাতার একটি হাসপাতালে জয় জন্মগ্রহণ করে জয়। এই আদুরে স্টার কিড কিছুটা দুর্ভাগাও বলা চলে। কারণ জন্মের পর থেকে বাবা-মাকে একসঙ্গে পাননি। মায়ের কাছেই বড় হচ্ছেন। বাবাকে পান উৎসব-পার্বনে। তখন মা থাকেন না। কারণ শাকিব-অপুর ছাড়াছাড়ি হয়ে গেছে। জয়ের এবারের জন্মদিনে শাকিব খান আবেগী স্ট্যাটাস দিয়েছেন। লিখেছেন, ‘আমার ছোট্ট আব্রাম তার জীবনে নতুন বছরে পা রাখলো। প্রতিনিয়ত খেয়াল করছি জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি মানুষের মতো মানুষ হতে এগিয়ে যাচ্ছো। হয়তো একটা সময় গিয়ে বুঝবে তোমার বাবা আছে বলেই জীবন এতো সুন্দর। বাবারা কখনও শো অফ করে না, তারা দেখিয়ে দেয়! তোমার প্রতি আমার স্নেহ, আদর, দোয়া ...