Monday, May 11

Author: Saimur Rahman

রাশিয়ার সঙ্গে যোগ দিয়েছেন ইউক্রেনের ২ হাজার সেনা

রাশিয়ার সঙ্গে যোগ দিয়েছেন ইউক্রেনের ২ হাজার সেনা

আন্তর্জাতিক
রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার পুনর্মিলনের আগে ইউক্রেনের সেনাবাহিনীতে কাজ করা দুই হাজারেরও বেশি সাবেক সৈনিককে রাশিয়ান সেনাবাহিনীতে যুক্ত করা হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের ডেপুটি কমান্ডার ব্য্যাচেস্লাভ রোডিওনভ। সোমবার রাশিয়ার প্রতি আনুগত্য স্বীকার করেছে। এদিকে রাশিয়ার আক্রমণের ফলে একদিনে ইউক্রেনের ১১০ জনেরও বেশি সেনা নিহত হয়েছেন বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। খবর তাসের। সেভাস্তোপলের গভর্নর মিখাইল রাজভোজায়েভের জানান, সামরিক শপথ অনুষ্ঠানটি সেই তাদের জন্য অনুষ্ঠিত হয়েছিল, যারা ‘সংরক্ষিত ছিল, ইউক্রেনীয় সেনাবাহিনীতে কাজ করেছিল এবং রাশিয়ান সশস্ত্র বাহিনীতে কাজ করেনি। তিনি বলেন, মঙ্গলবার এসব সেনাকে মোতায়েনের জায়গায় পাঠানো হবে। ‘দুই হাজারেরও বেশি লোক উপস্থিত হয়েছেন। বিশেষজ্ঞ রাইফেলম্যান, গ্রেনেড লঞ্চার অপারেটর, এটিজিএম অপারেটর, আর্টিলারিস্ট, কমব্যাট ভেহিকেল ড্রা...
ইরানের ‘আত্মঘাতী ড্রোন’ ভূপাতিত করার দাবি ইউক্রেনের

ইরানের ‘আত্মঘাতী ড্রোন’ ভূপাতিত করার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক
ইউক্রেন বিমান বাহিনীর এন্টি-এয়ারক্রাফট কমান্ড মঙ্গলবার দাবি করেছে, ওডেসা অঞ্চলে ইরানের তৈরি চারটি আত্মঘাতী শহিদ-১৩৬ ড্রোন ভূপাতিত করেছে তারা। ইউক্রেনের সেনাবাহিনী দাবি করে আসছে, কৃষ্ণ সাগরীয় অঞ্চল বন্দর নগরী ওডেসায় গত কয়েকদিনে ইরানের ড্রোন দিয়ে কয়েকবার হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার খবর বের হয়, ইরানের তৈরি ড্রোন হামলায় ওডেসায় ইউক্রেনের একটি সামরিক স্থাপনায় বিস্ফোরণের ঘটনা ঘটে। তারা বলে আসছেন, রাশিয়া যুদ্ধক্ষেত্রে ইরানের ড্রোন ব্যবহার করছে। তবে এসব দাবি অস্বীকার করেছে রাশিয়া-ইরান দুই দেশই। ইউক্রেনের কর্মকর্তারা আরও জানিয়েছেন, রুশ সেনারা মঙ্গলবার দিবাগত রাতে জাপোরিঝিয়া ও মাইকোলাইভে অসংখ্যবার রকেট হামলা চালিয়েছে। এসব হামলায় বেসামরিক সাধারণ মানুষের বাড়ি ঘর ও অন্যন্য স্থাপনা ধ্বংস হয়েছে। তবে রাশিয়ার পক্ষ থেকে এসব হামলার বিষয়ে এখনো কোনো কিছু বলা হয়নি। ...
ভক্তদের যে কারণে সর্তক করলেন সানি লিওন

ভক্তদের যে কারণে সর্তক করলেন সানি লিওন

বিনোদন
বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন। সিনেমার আইটেম গানে কোমর দুলিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এই অভিনেত্রী বাইরে বের হলে তাকে দেখার জন্য ভিড় জমে যায়। অনেক সময় ভিড় সামলাতে পুলিশের সাহায্য নিতে হয়। ফলে স্বাভাবিকভাবেই তার চলাফেরা করতে দেহরক্ষীর প্রয়োজন হয়। এবার তিনি তার ভক্তদের সতর্ক করলেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) সানি লিওন টুইটারে একটি সতর্কবার্তা পোস্ট করেন, ‘আমি থাইল্যান্ডের এই ইভেন্টের সঙ্গে যুক্ত নই এবং এই অ্যাওয়ার্ড শো/ইভেন্ট আয়োজকদের আমার নাম ব্যবহার করার কোনো অধিকার নেই। দয়া করে নিশ্চিত করুন যে আপনি এ ধরনের কেলেঙ্কারিতে জড়াবেন না। ’ এই আয়োজনটি নববর্ষ উপলক্ষে আয়োজিত হয় এবং ‘জি-টাউন অ্যাওয়ার্ডস’ নামে চলে। এদিকে ভক্তরা এ ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিনেত্রীকে অনুরোধ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সানি লিওন ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি যেকোনো ছবি বা ভিডিও পোস্ট ...
হানিমুনে স্বামীকে পিটিয়ে পালানো সেই নববধূ প্রেমিকসহ গ্রেপ্তার

হানিমুনে স্বামীকে পিটিয়ে পালানো সেই নববধূ প্রেমিকসহ গ্রেপ্তার

বাংলাদেশ
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে হানিমুনে গিয়ে স্বামীকে মারধর করে প্রেমিকের সঙ্গে পালানো সেই নববধূকে প্রেমিকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বরগুনা জেলার তালতলী উপজেলার নিশানবাড়িয়া থেকে তাদের গ্রেপ্তার করে মহিপুর থানা পুলিশ। আটককৃতরা হলেন, নববধূ নুরে জান্নাত লুলু ও তার প্রেমিক সাইদুল ইসলাম নোমান। জান্নাতের বাড়ি বরগুনা শহরের জেলা কেজি স্কুলসংলগ্ন এবং নোমানের বাড়ি বরগুনা জেলার তালতলী উপজেলার নিশানবাড়িয়া। তবে নুরে জান্নাত লুলু ও সাইদুল ইসলাম নোমান বিবাহ করেছেন বলে দাবি করেছেন। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার আবুল খায়ের বলেন, নিশানবাড়িয়া ইউনিয়নের আগাঠাকুরপাড়া গ্রামে নোমানের ভগ্নিপতি মো. হাসান প্যাদার বাড়িতে তারা আত্মগোপনে রয়েছেন বলে খবর পাই। পরে আমরা তালতলী থানা পুলিশের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করতে সক্ষম হই। তিনি আরও বলেন, ঘটনার পরদিন ভুক্ত...
করতোয়ায় নৌকাডুবি : নিহত বেড়ে ৬৭

করতোয়ায় নৌকাডুবি : নিহত বেড়ে ৬৭

বাংলাদেশ
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে। তৃতীয় দিনে আরও ১৭টি মরদেহ উদ্ধার হওয়ায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৬৭ জনে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায় এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর সাড়ে ৫টায় উদ্ধার অভিযান শুরু হয়। নিহতরা হলেন- হাশেম আলী (৭০) শ্যামলী রানী (১৪), লক্ষী রানী (২৫), অমল চন্দ্র (৩৫) শোভা রানি (২৭), দিপঙ্কর (৩) পিয়ন্ত (২.৫) রুপালি ওরফে খুকি রানী (৩৫), প্রমিলা রানী (৫৫) ধনবালা (৬০) সুনিতা রানী (৬০), ফাল্গুনী (৪৫) প্রমিলা দেবী, জ্যোতিশ চন্দ্র (৫৫), তারা রানী (২৫), সানেকা রানি (৬০), সফলতা রানি (৪০) বিলাশ চন্দ্র (৪৫), শ্যামলী রানী ওরফে শিমুলি (৩৫), উশোশি (৮) তনুশ্রী (৫), শ্রেয়সী, প্রিয়ন্তী(৮), সনেকা রানী (৬০), ব্রজেন্দ্র নাথ (৫৫), ঝর্ণা রানী (৪৫), দীপ বাবু (১০), সূচিত্রা (২২), কবিতা রানী (৫০),...
প্রেমিকাকে পেতে স্ত্রীকে বিষপানে হত্যা

প্রেমিকাকে পেতে স্ত্রীকে বিষপানে হত্যা

বাংলাদেশ
রাজধানীর তেঁজগাওয়ের পশ্চিম নাখালপাড়ায় স্ত্রীকে বিষপানে হত্যার অভিযোগে স্বামী সালাম ও প্রেমিকা শিরিন গ্রেফতার করেছে পুলিশ। তাদের সঙ্গে কথিত ‘জিনের মা’ বৃষ্টিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, পরকীয়ায় জড়িয়ে প্রেমিকাকে পেতে পরিকল্পিতভাবে স্ত্রী স্মৃতিকে বিষপানে হত্যা করে স্বামী। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপির তেঁজগাও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচএম আজিমুল হক। ডিসি বলেন, সালাম ও স্মৃতির ৯ মাস আগে বিয়ে হয়। তাদের দুজনের গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরে উপজেলায়। বিয়ের আগে সালামের সঙ্গে তার মামাতো বোন শিরিনের সম্পর্ক ছিল। বিয়ের পর তাদের সম্পর্ক পরকীয়ায় রূপ নেয়। তারা দুজনই একই বিস্কুট কারখানায় কাজ করে আসছিলেন। এ সুযোগে বৃষ্টিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন সালাম ও শিরিন। ‘পরিকল্পনা অনুযায়ী, সালামের বাসার আরেক ভাড়াটিয়া কথিত জ্বীনের মা ...
এক দিনে আরও ৭৩৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু একজনের

এক দিনে আরও ৭৩৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু একজনের

বাংলাদেশ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২৯ হাজার ৩৬০ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এ সময়ে আরও ৭৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৩ হাজার ১৪৫ জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৮১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৪২ শতাংশ। এ সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪১১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৩ হাজার ৭১৯ জন। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর...
পঞ্চগড়ে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৫৯

পঞ্চগড়ে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৫৯

বাংলাদেশ
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে পুণ্যার্থীদের নৌকাডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৯ জন হয়েছে। মৃতদের মধ্যে নারী, শিশুসহ পুরুষ রয়েছেন। নিখোঁজ রয়েছেনে এখনো ৩০ জনের বেশি। মঙ্গলবার ভোরে নদী থেকে আরও চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় আরও ২৪ জনের লাশ উদ্ধার করা হয়। এর আগে রোববার ২৫ জনের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায় সোমবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এখন পর্যন্ত ৫৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার মহালয়া উপলক্ষ্যে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বোদা উপজেলার বরদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন উৎসবে যোগ দিতে। দুপুরের দিকে মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়াঘাট এলাকায় একটি নৌকা উল্টে যায়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, নৌকা...
নারী এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা

নারী এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা

খেলা
আগামী ১ অক্টোবর থেকে শুরু নারীদের এশিয়া কাপ। এবারের আসরটির আয়োজক বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। পুরো টুর্নামেন্টেই হবে সিলেটে। এই আসরের জন্য বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। দলে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে চার ক্রিকেটারকে। সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি দল ঘোষণা করেছে। এবারের আসরে ৭টি দল খেলবে। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল ৬টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সেখান থেকে টেবিলের শীর্ষ ৪টি দল খেলবে সেমিফাইনাল। সেমিফাইনাল হবে ১৩ অক্টোবর। শিরোপা নির্ধারণী ম্যাচ হবে ১৫ অক্টোবর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ উদ্বোধনী দিনে সকাল ৯টায় মাঠে নামবে। প্রতিপক্ষ থাইল্যান্ড। মোট ২৪ ম্যাচের ৯টি হবে সিলেটের আউটার ক্রিকেট স্টেডিয়ামে। বাকি ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আরব আমিরাতে বিশ্বকাপ বাছাই পর্ব...
বসুন্ধরা, স্কয়ার, প্রাণ, এসিআইসহ ৩৬ কোম্পানি ও ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

বসুন্ধরা, স্কয়ার, প্রাণ, এসিআইসহ ৩৬ কোম্পানি ও ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

জাতীয়
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্থিরতা সৃষ্টির অভিযোগে দেশের শীর্ষস্থানীয় ৩৬ শিল্প গ্রুপ, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। এসব গ্রুপ ও প্রতিষ্ঠান নিত্যপণ্য চাল, আদা, ময়দা, ডিম, মুরগি, প্রসাধন সামগ্রীর দাম মাত্রাতিরিক্ত বাড়িয়ে বিক্রি করছিল। কোম্পানিগুলো হচ্ছে- প্রাণ, এসিআই, সিটি, আকিজ, কেয়া, বসুন্ধরা, স্কয়ার, মেঘনা, টিকে, নূরজাহানসহ বিভিন্ন প্রতিষ্ঠান। প্রতিযোগিতা কমিশন তাদের নিজস্ব আইনের ক্ষমতাবলে গত বৃহস্পতিবার এসব মামলা করে। সব মিলিয়ে ৪৪টি মামলা করা হয়েছে। কমিশনের দেওয়া তথ্যানুযায়ী, চালের বাজারে ‘অস্থিরতার জন্য’ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের চেয়ারম্যান, এসিআইয়ের চেয়ারম্যান, ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের চেয়ারম্যান অথবা এমডি, প্রাণ ফুডসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অথবা এমডি, সিটি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এমডি, কে...