এবার সেহরি নিয়ে ছিন্নমূল মানুষের পাশে ঢাকা দক্ষিন যুবলীগ নেতা বাবু
পুরান ঢাকার অসহায়, হতদরিদ্র ছিন্নমূল চারশত পথচারীকে মধ্যরাতে সেহরির খাবার দিল ঢাকা মহানগর দক্ষিন যুবলীগ। আজ শনিবার মধ্যরাতেঢাকা মহানগর দক্ষিন যুবলীগের পক্ষে সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু পুরান ঢাকার সুত্রাপুর, ধুপখোলা, দয়াগঞ্জ, ধোলাইখাল, টিপু সুলতান রোড, নবাবপুর, রায় সাহেব বাজার, নয়া বাজার, বাবুবাজার, বংশাল, মালিটোলা, ইসলামপুর, সদরঘাট, ভিক্টোরিয়া পার্ক, লক্ষীবাজার, লালকুঠি, শ্যামবাজারসহ বেশ কিছু এলাকায় এই রান্না করা সেহরির খাবার সরবরাহ করে। গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, ঢাকা শহরে এই রমজানে প্রচুর মানুষ আছে যাদের ঘরবাড়ি নেই, খাওয়ার সুব্যবস্থা নেই। অথচ কষ্ট করে হলেও তারা রোজা রাখে। করোনা মহামারিতে এবার বরাবরের মত হোটেল কিংবা খাওয়ার দোকান গুলো বন্ধ,তাই রাস্তার পাশের খাবার সুবিধা না পাওয়া সেইসব ছিন্নমূল অসংখ্য মানুষদের মাঝে এবার সেহরি বিতরণ করছি। পুরো রমযান মাস এ...







