দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৭ ও আক্রান্ত ৪৯৭ জন
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৪৯৭ ও মৃত্যু ৭ জন
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জন মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫২ জনে। আর এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯৭ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৫৯১৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন।
আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর নমুনা পরীক্ষা করা হয় ৩ হাজার ৮১২টি । ডা. নাসিমা বলেন, যে ৭ জন মারা গেছেন তাদের মধ্যে ৬ জন পুরুষ এবং ১ জন নারী। তাদের মধ্যে বয়স ৬০ বছরের ঊর্ধ্বে পাঁচজন। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন একজন এবং ১০ বছরের একজন শিশু। এদের মধ্যে ৫ জন ...








