Monday, June 15

বাংলাদেশ

জীবনের শ্রেষ্ঠতম জন্মদিন কাটালাম-আফ্ফান মিতুল

জীবনের শ্রেষ্ঠতম জন্মদিন কাটালাম-আফ্ফান মিতুল

এক্সক্লুসিভ, বাংলাদেশ, বিনোদন, লাইফস্টাইল
স্বদেশ কন্ঠ, সম্পাদনায়-আরজে সাইমুর: গতকাল (২ মার্চ ২০২০) অভিনেতা আফফান মিতুলের জন্মদিন ছিল। জন্মদিনের পার্টিতেই চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান এর উপস্থিতিতে নতুন ২টি সিনেমা "হাই টেম্পার" ও "রজকিনী চন্ডিদাস" এ চুক্তিবদ্ধ হন তিনি। আরো উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার C.E.O আলিম উল্ল্যাহ খোকন, "প্রেমের তাজমহল" খ্যাত চলচ্চিত্র নির্মাতা গাজি মাহবুব, সিনেমা হল মালিক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল, বিনোদন সাংবাদিক তেপান্তর, নির্মাতা কিশোর রাব্বানী, নির্মাতা রুবেল মাহমুদ, নির্মাতা সবুজ খান, চিত্রগ্রাহক লিপসন, চলচ্চিত্র প্রযোজক কোরবান, একাত্তর টিভির আনন্দযোগ টিমের সবাই যথাক্রমে ফাতেমা শাম্মী, নোভেনা, কামরুন নাহার রাখি, কালচারাল রিপোর্টার বুলবুল আহমেদ জয়, কালচারাল রিপোর্টার রাশেদ আনিস, ভিডিও এডিটর ও নির্মাতা আমিনুল শিকদার, আরেফিন, সহকর্মী শামিম ফেরদৌস, অভিনেত্রী সূচনা শিকদার...
সফল নারী উদ্যোক্তা শিথীর আংটি বদল

সফল নারী উদ্যোক্তা শিথীর আংটি বদল

এক্সক্লুসিভ, তথ্য ও প্রযুক্তি, নারী ও শিশু, ফ্যাশন, বাংলাদেশ, বিনোদন, লাইফস্টাইল
সম্পাদনায়-আরজে সাইমুর রহমান: গত ২৯ ফেব্রুয়ারী ২০২০ ইং তারিখ ছিল স্যোসাল মিডিয়ায় বেশ জনপ্রিয় ও পরিচিত মুখ নারী উদ্যোক্তা আফসানা মীর শিথীর সাথে মারুফের আংটি বদল। আর দিনটি ছিল খুবই স্পেশাল কারন সেদিন ছিল লিপিইয়ার আর সবাই জানি ৪ বছর পর পর এই দিনটি আসে। জনপ্রিয় ব্র্যান্ড ‘সিঁদূর’ এর প্রতিষ্ঠাতা শিথী। সিঁদূর পেজ দিয়ে প্রথমে অনলাইনে ব্যবসায় শুরু বেশ জনপ্রিয়তা পায় পরবর্তীতে মিরপুর অরজিনাল ১০ ও বসুন্ধরা সিটিতে সিঁদূর আউটলেটের মাধ্যমে নিজের ব্যবসায়ের সফলতা অর্জন করেন। ভবিষ্যতে রাজধানীর গুরুত্বপূর্ণ লোকেশনে আউটলেট করার পরিকল্পনা রয়েছে এই তরুন নারী উদ্যোক্তার। আংটি বদল এর অনুষ্ঠানেপ্রিয়জনদের ভালবাসা দিয়ে। শিথী ও মারুফের পরিবার-পরিজন, বন্ধু-বান্ধুবী ও শুভাকাঙ্খীরা উপস্থিত থেকে তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। স্বদেশ নিউজ২৪ সম্পাদক ও রেডিও স্বদেশের চেয়ারম্যান আরজে সাইমুর রহমান নারী ...
প্রকাশিত হলো ‘তোর বুকেতে অন্য মানুষ’

প্রকাশিত হলো ‘তোর বুকেতে অন্য মানুষ’

বাংলাদেশ, বিনোদন, লাইফস্টাইল
সম্পাদনায়-আরজে সাইমুর রহমান: সিডি চয়েস মিউজিক’র ব্যানারে প্রকাশ হয়েছে ‘তোর বুকেতে অন্য মানুষ’ শিরোনামে গানের মিউজিক ভিডিও। কন্ঠশিল্পী তাসিম বিল্লাহ রুবেল’র গাওয়া গানটির কথা লিখেছেন শিল্পী নিজেই। গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন আহমেদ সজীব। রোমান্টিক-বিরহ ধাঁচের গানটির চিত্র ধারণ হয়েছে মুন্সিগঞ্জের শ্রীপুরে। গানটিতে মডেল হয়েছেন, অরণ্য পাশা, স্নেহা ও নিলয় । কন্ঠশিল্পী বলেন, গানটি নিয়ে আমি অনেক আশাবাদি। গানটির কথা ও সুর অসাধারণ। আশা করছি শ্রোতা ও দর্শকদের ভালো লাগবে। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি ‘সিডি চয়েস মিউজিক’ এর কর্ণধার এমদাদ সুমন ভাইকে যার জন্য সকল আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। ******************** আরও পড়ুন ***************** সফল নারী উদ্যোক্তা শিথীর আংটি বদল সম্পাদনায়-আরজে সাইমুর রহমান: গত ২৯ ফেব্রুয়ারী ২০২০ ইং তারিখ ছিল স্যোসাল মিডিয়ায় বেশ ...
সফলভাবে বিজয়িনীর ২য় গেটটুগেদার ও মেহেদী ইভেন্ট অনুষ্ঠিত

সফলভাবে বিজয়িনীর ২য় গেটটুগেদার ও মেহেদী ইভেন্ট অনুষ্ঠিত

বাংলাদেশ, বিনোদন, লাইফস্টাইল
গতকাল ২৯ ফেব্রুয়ারি রোজ শনিবার ধানমন্ডি-২৭ এ নারী উদ্যোক্তাদের ফেসবুক গ্রুপ বিজয়িনী গেট টুগেদার, মেহেদী ইভেন্ট ও নারী উদ্যোক্তাদের মহামিলন মেলা অনুষ্ঠিত হয়। ২৯ ফেব্রুয়ারি নারী উদ্যোক্তা জাকিয়া দ্যুতি ২য় বারের মতো তার বিজয়ীনি গ্রুপের মেহেদী ইভেন্টের আয়োজন করেন। নারী উদ্যোক্তা জাকিয়া দুত্যির বিজয়িনী গ্রুপের ফাউন্ডার এডমিন তার লক্ষ্য উদ্দেশ্য এর কথা জানান স্বদেশ কন্ঠকে তিনি বলেন- সকল অনলাইন নতুন ও পুরোতন পেইজ গুলোকে একসাথে নিয়ে কাজ করা। সকলে সম্মিলিত হয়ে একটি গ্রুপের মাধ্যমে প্রত্যেকের বিজনেস, পেইজ গুলোকে প্রত্যেকের সাথে পরিচিত করা প্রমোশনের ব্যবস্থা করিয়ে দেওয়া ।সেই লক্ষ্যে নারী উদ্যোক্তা জাকিয়া দু্ত্যি মেহেদী ইভেন্টের আয়োজন করেন। তিনি মনে করেন যে মেহেদী আর্টিস্টরা তাদের পরিশ্রমের তুলনায় সম্মাননা পায়না। তাই তিনি মেহেদী ইভেন্টের মাধ্যমে তাদের সম্মাননা স্বরুপ ক্র...
তারকামেলায় ইশরাত জাহান জুঁই’র জন্মদিন ও গানের প্রকাশনা উৎসব

তারকামেলায় ইশরাত জাহান জুঁই’র জন্মদিন ও গানের প্রকাশনা উৎসব

বাংলাদেশ, বিনোদন, লাইফস্টাইল
স্বদেশ কন্ঠ, সম্পাদনায়-আরজে সাইমুর: জমকালো আয়োজন কন্ঠশিল্পী জুই এর জন্মদিন পালন ও মিউজিক ভিডিও গানের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হলো গতকাল। ‘জীবন মানে যন্ত্রণা’, ‘বুঝলা না’, ‘পোষা পাখি’, ‘বিধি’, ‘কী জাদু’, ‘চান্দের আলো’সহ বেশ কিছু গান গেয়ে দর্শক-শ্রোতার মনে ভালো লাগার জায়গা করে নিয়েছেন ইশরাত জাহান জুঁই। এ প্রজন্মের এ শিল্পী এবার গাইলেন ‘মরার কোকিলে’। গানটির কথা লিখেছেন আহমেদ রিজভীেএবং সুর করেছেন শফিক তুহিন। আর গতকাল ছিল জুই এর জন্য বিশেষ একটি দিন কারন তার জন্মদিনটি পরেছে লিপিইয়ার এ যা আমরা সবাই জানি যে ৪ বছর পর পর আসে। জুঁই এর জন্মদিন ও গানের প্রকাশনায় ছিল তারার মেলা। সেখানে কন্ঠশিল্পী, সাংবাদিক, মডেল, অভিনেত্রী, পরিচালক, সংগীত পরিচালক, গীতিকার, প্রযোজকসহ আরো অনেকে উপস্থিত ছিল। কণ্ঠশিল্পী ইসরাত জাহান এর বর প্রযোজক ও ব্যবসায়ী নজরুল ইসলাম রাজ। তার জন্মদিন ও গানের প্রকাশনাকে স্মরনীয় করতে র...
আজ বিজয়িনীর ২য় গেটটুগেদার ও মেহেদী ইভেন্ট

আজ বিজয়িনীর ২য় গেটটুগেদার ও মেহেদী ইভেন্ট

এক্সক্লুসিভ, তথ্য ও প্রযুক্তি, নারী ও শিশু, ফ্যাশন, বাংলাদেশ, লাইফস্টাইল
আজ ২৯ ফেব্রুয়ারি রোজ শনিবার বিজয়িনী গ্রুপ কর্তৃক একটি মেহেদী ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে। ধানমন্ডি ২৭, রাপা প্লাজা, আরাজ রেস্টুরেন্ট এ সকাল ১১টা থেকে শুরু হবে এই আয়োজন। আজ ২৯ ফেব্রুয়ারি নারী উদ্যোক্তা জাকিয়া দ্যুতি ২য় বারের মতো তার বিজয়ীনি গ্রুপের মেহেদী ইভেন্টের আয়োজন করতে যাচ্ছে। নারী উদ্যোক্তা জাকিয়া দুত্যির বিজয়িনী গ্রুপের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সকল অনলাইন নতুন ও পুরোতন পেইজ গুলোকে একসাথে নিয়ে কাজ করা। সকলে সম্মিলিত হয়ে একটি গ্রুপের মাধ্যমে প্রত্যেকের বিজনেস, পেইজ গুলোকে প্রত্যেকের সাথে পরিচিত করা প্রমোশনের ব্যবস্থা করিয়ে দেওয়া সেই লক্ষ্যে নারী উদ্যোক্তা জাকিয়া দু্ত্যি মেহেদী ইভেন্টের আয়োজন করছেন তিনি মনে করেন যে মেহেদী আর্টিস্টরা তাদের পরিশ্রমের তুলনায় সম্মাননা পায়না। তাই তিনি মেহেদী ইভেন্টের মাধ্যমে তাদের সম্মাননা স্বরুপ ক্রেস্ট এবং সার্রটিফিকেট এর ব্যবস্থা রেখেছ...
কোলকাতায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে  আসিফের ” অনুশোচনা ” সন্মানিত  জুরী বোর্ডের শ্রেষ্ঠ অভিনেতাদের তালিকায় রোমিও

কোলকাতায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসিফের ” অনুশোচনা ” সন্মানিত জুরী বোর্ডের শ্রেষ্ঠ অভিনেতাদের তালিকায় রোমিও

আন্তর্জাতিক, বাংলাদেশ, বিনোদন
বিনোদন প্রতিবেদক : নাট্যকার ,অভিনেতা, পরিচালক আসিফ নজরুলর পরিচালনায় নির্মিত শর্ট ফিল্ম " অনুশোচনা " কোলকাতায় অনুষ্ঠিত হট্রমেলায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে।শর্ট ফিল্ম ক্যাটাগরি তে এই সন্মাননা পায় আসিফ নজরুলের " অনুশোচনা " । জুরী বোর্ডের বিবেচনায় শ্রেষ্ঠ অভিনেতাদের তালিকায় প্রশংসাপত্র পেয়েছেন সাংবাদিক , অভিনেতা আহমেদ সাব্বির রোমিও । গত ২৩ ফেব্রুয়রি ২০২০ কোলকাতার ভারত সভায় আয়োজিত এক অনুষ্ঠানে পরিচালক আসিফ নজরুলের হাতে এই সন্মাননা ও প্রশংসাপত্র তুলেদেন হট্রমেলায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজকরা। উল্লেখ্য, সাংবাদিক, অভিনেতা আহমেদ সাব্বির রোমিও পারিবারিক সমস্যার জন্য উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহন করার জন্য উপস্থিত থাকতে পারেন নি। সন্মাননা পাওয়ার পরে পরিচালক আসিফ নজরুল বলেন , " আন্তর্জাতিক অঙ্গনে সন্মাননা পাওয়া আমার জন্য অবশ্যই একটি সাফল্যের ব্যাপার । ত...
শামীমা নূর পাপিয়ার উত্থান যেভাবে

শামীমা নূর পাপিয়ার উত্থান যেভাবে

বাংলাদেশ
নরসিংদী জেলা যুব মহিলা লীগের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়ার সুনির্দিষ্ট কোনো পেশা নেই। তবুও স্বল্প সময়ে বিপুল পরিমাণ অর্থবিত্তের মালিক হয়েছেন। পাপিয়ার স্বামী সুমনের বাবা মতিউর রহমান চৌধুরী ১০-১২ বছর আগেও একজন গানমাস্টার ছিলেন। তিনি বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে গান শিখিয়ে যা রোজগার করতেন তা দিয়ে সংসার চালাতে হিমশিম পোহাতে হতো। বর্তমানে তার ছেলে সুমনের রাজধানীর ফার্মগেটের ২৮ ইন্দিরা রোডে দুটি বিলাসবহুল ফ্ল্যাট ও ব্যক্তিগত গাড়ি, নরসিংদী শহরে দুটি ফ্ল্যাট এবং বাগদী এলাকায় দুই কোটি টাকা মূল্যের দুটি প্লট রয়েছে। নরসিংদীর ব্রাহ্মন্দীস্থ মহল্লায় তার চারতলা একটি অত্যাধুনিক বাড়ি রয়েছে। যদিও বাড়িটি বর্তমানে তালাবদ্ধ। অপরদিকে শহরের ভাগদী এলাকায় পাপিয়ার দোতলা বাড়ি থাকলেও সেটিও তালাবদ্ধ রয়েছে। ২০১২ সালের শেষের দিকে সুমন-পাপিয়া ঢাকায় চলে যায়। পরবর্তীতে বিভিন্...
সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নিবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ও

সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নিবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ও

Uncategorized, বাংলাদেশ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ও মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আয়োজনে করা কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্বাতন্ত্র্য অনুযায়ী আগের মতোই স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নিবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান।আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে আয়োজিত শিক্ষা পরিষদের (অ্যাকাডেমিক কাউন্সিল) সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।সভা শেষে ব্রিফিং পর্বে উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান বলেন, কেন্দ্রীয়ভাবে সমন্বিত ভর্তি পরীক্ষায় যাওয়ার কথা ছিল। আমাদের একাডেমিক কাউন্সিল তা নাকচ করে দিয়েছে৷ আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ফাঁস না হওয়ার একটা গৌরব রয়েছে৷ সমন্বিত ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের একটি আশঙ্কা থ...
উন্নয়ন পরিকল্পনা একে অপরের পরিপূরক হতে হবে: প্রধানমন্ত্রী

উন্নয়ন পরিকল্পনা একে অপরের পরিপূরক হতে হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ
এই সংযোগের ফলে পুরাতন ঢাকা ও ধানমণ্ডির বাসিন্দারা উপকৃত হবেন এবং এটি দিয়ে প্রতিদিন প্রায় ২০ শতাংশ যানবাহন প্রবেশ করবে বলে ধারণা করা হচ্ছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন যে, একদা মতিঝিলে একটি বড় ঝিল (জলাশয়)ছিল, তবে পাকিস্তানী শাসক আইয়ুব খান তা ধ্বংস করেন। তিনি এ সময় উন্নয়ন পরিকল্পনায় সংশ্লিষ্টদের জলাশয় বিশেষ করে পুকুর রক্ষা করে পরিকল্পনা প্রণয়নেরও নির্দেশ দেন। ঢাকা শহর অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তবে আমরা নগরীর সমস্ত সুযোগ-সুবিধা গ্রামে দিচ্ছি। কাজেই গ্রামের মানুষের রাজধানী মুখী প্রবণতা কমে আসছে। সরকারি কর্মকর্তাদের শহরে বসবাসের মানসিকতার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তারা এখন শহরে থাকতে চান। তাদের বদলি করা হলে তাদের পরিবারকে শহরে রেখে নিজেরাই কেবল কর্মস্থলে যান। এ প্রসঙ্গে তিনি বলেন, অতীতে জেলার স্কুল, কলেজ এবং অন্যান্য প্রতিষ্ঠানে...