Friday, June 12

বাংলাদেশ

রাহীর হাত ধরে প্রথম সফলতা বাংলাদেশের

রাহীর হাত ধরে প্রথম সফলতা বাংলাদেশের

খেলা, বাংলাদেশ
প্রথম চার ওভারে কোনও রানই তুলতে পারেননি দুই ওপেনার। আবু জায়েদ রাহী ও ইবাদত হোসেন শুরু করেন তোপ দাগানো বোলিং। পঞ্চম ওভারের দ্বিতীয় ওভারে ওয়াইডের মাধ্যমে রানের খাতা খুলে জিম্বাবুয়ের। সপ্তম ওভারের প্রথম বলে চারের মাধ্যমে ব্যক্তিগত রান তুলেন কেভিন কাসুজা। এই পাঁচ রানই আসে পেসার ইবাদত হোসেনের ওভার থেকে। অষ্ঠম ওভারের বল করছিলেন আবু জায়েদ রাহী। পঞ্চম বলে দুই রান তুলেন কাসুজা। যদিও পরের বলেই গালিতে থাকা নাঈম হাসানের হাতে ধরা পড়লেন কাসুজা। ৩৪ বলে ৮ রান করে বিদায় নিলেন এই ডান-হাতি ব্যাটসম্যান। ১৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়িয়েছে ২১ রান।শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন সফরকারীরা ক্রেইগ আরভিন। একমাত্র টেস্টে দলে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। একাদশে রয়েছে নাঈম হাসানের নামও। স্পিন বিভাগে রয়েছে...
আজকের রাশিফল (২২ ফেব্রুয়ারি)

আজকের রাশিফল (২২ ফেব্রুয়ারি)

বাংলাদেশ, রাশিফল, লাইফস্টাইল
আজ ২২ ফেব্রুয়ারি ২০২০; শনিবার। রাশিচক্রের মাধ্যমে জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিনটি। তবে মনে রাখবেন জ্যোতিষ যাই বলুক, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনি নিজেই! মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯)দিনটি আজ খুব ভালো যাবে না। আজ কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে কোথাও আঘাত লাগতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তির সৃষ্টি হতে পারে। আজ কোনো বিষয়ে আত্মীয়দের উপর ক্ষোভ সৃষ্টি হতে পারে। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা আসতে পারে। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে। উচ্চ শিক্ষায় অগ্রগতি যোগ আছে। সন্তানের জন্য একটু চিন্তা বাড়তে পারে। বৃষ (এপ্রিল ২০-মে ২০)আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখুন। প্রয়োজনে কিছুটা সময় নিন, ভাবুন। স্যোশাল এনগেজমেন্ট রাখুন। শরীরে ছোটখাটো সমস্যা থাকবে। ছেড়ে যাওয়া প্রেম আবার জুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। মিথুন...
সাবেক ছাত্রলীগ নেতা হাসপাতাল থেকে উধাও!

সাবেক ছাত্রলীগ নেতা হাসপাতাল থেকে উধাও!

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ, রাজনীতি
ঢাকার পিজি হাসতাল থেকে ভর্তীরত সাবেক ছাত্রলীগ নেতা (সাবেক সহ-সভাপতি,বাংলাদেশ ছাত্রলীগ,ঢাকা মহানগর দক্ষিন) মাজহারুল ইসলাম (৩৫) এবং তার সাথে থাকা ছোট ভাই মোঃ শাওন (২০) নামের এই দুইজনকে ২০/০২/২০২০ রাত আনুমানিক ১১.৩০ থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায় হাসপাতালে ঐ ওয়ার্ডে দায়িত্বরত নার্সকে জানালে নার্স রোগিকে আসে পাশে খুঁজে দেখতে বলেন।রোগির আত্মীয় স্বজনরা হাসপাতালে একাধিকবার খোঁজাখুঁজির পর রোগীকে পায়নি, রোগীর এবং তার সাথে থাকা সেই ছোট ভাই তাদের দুজনেরই মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। রোগীর আত্মীয় স্বজনের ভাষ্য অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ তেমন কোন পদক্ষেপ এখনো পর্যন্ত গ্রহণ করেনি । এমতাবস্থায় স্বদেশ নিউজ 24 ডট কমের টিম সেখানে পৌঁছালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের পক্ষ থেকে সকল ধরনের পদক্ষেপ নেয়ার কথা জানায়। কিন্তু রোগীর স্বজনরা বলছে এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ...
২৮ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে নিরব-প্রিয়াঙ্কার ‘হৃদয় জুড়ে’

২৮ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে নিরব-প্রিয়াঙ্কার ‘হৃদয় জুড়ে’

বাংলাদেশ, বিনোদন, লাইফস্টাইল
আগামী ২৮ ফেব্রুয়ারি ছবিটি সারা দেশে মুক্তি পাচ্ছে রফিক শিকদার পরিচালিত, ঢাকার নিরব ও কলকাতার প্রিয়াঙ্কা সরকার অভিনীত চলচ্চিত্র ‘হৃদয় জুড়ে’। প্রযোজক সমিতিতে এরই মধ্যে ছবি মুক্তির জন্য নাম নিবন্ধন করা হয়েছে।নির্মাতা রফিক শিকদার গণমাধ্যমকে বলেছেন, ‘হৃদয় জুড়ে ভালোবাসার ছবি। ছবিটির মুক্তির তারিখটি ইতোমধ্যে প্রযোজক সমিতিতে তালিকাভুক্ত করেছি। এখন থেকে ছবিটির প্রচার প্রচারণা শুরু করছি।’ এদিকে ছবির নায়ক নিরব গণমাধ্যমকে জানান, ‘বছরের প্রথম ছবি হিসেবে সেন্সর ছাড়পত্র পেয়েছিল ‘হৃদয় জুড়ে’। এবার প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ চূড়ান্ত হলো। ২৮ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পারবে দর্শক।’মৌলিক গল্পের ছবি হৃদয় জুড়ে। পরিচালক নিজেই ছবির চিত্রনাট্য করেছেন। নিরব-প্রিয়াঙ্কা ছাড়াও অভিনয় করেছেন যুবরাজ, সাইফ চন্দন, পাপিয়া, ডন প্রমুখ। ছবিটির ব্যাক গ্রাউন্ড মিউজিক করেছেন সঙ্গীত পরিচালক ও গায়...
অমর ২১শে গ্রন্থমেলায় রিজভীর ‌শেষ অধ্যায়’

অমর ২১শে গ্রন্থমেলায় রিজভীর ‌শেষ অধ্যায়’

এক্সক্লুসিভ, বাংলাদেশ, বিনোদন, শিল্প-সাহিত্য
বিনোদন ডেস্ক, সম্পদনায়-আরজে সাইমুর: চলছে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা-২০২০। বেশ কয়েক বছরের ধারাবাহিকতায় এবারের মেলাতেও প্রকাশিত হয়েছে সাংবাদিক ও লেখক রেজাউর রহমান রিজভীর নতুন বই। বইয়ের নাম শেষ অধ্যায়। সংখ্যার দিক দিয়ে এটি তার ৬ষ্ঠ বই ও দ্বিতীয় নাটকের বই। শেষ অধ্যায় নাটকটি ২০১৫ সালের ঈদুল ফিতরে একুশে টেলিভিশনের ৬ পর্বের ধারাবাহিক নাটক হিসেবে প্রচারিত হয়েছিল। সেই নাটককেই এবার বই আকারে প্রকাশ প্রকাশ করেছে দেশ প্রকাশনী। টেলিভিশন নাট্যকার সংঘের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং অভিনয়শিল্পী সংঘের সদস্য রেজাউর রহমান রিজভীর ‌শেষ অধ্যায় বইটি গ্রন্থমেলার সোহরাওয়ার্দি উদ্যানে দেশ প্রকাশনীর ২৫৩, ২৫৪, ২৫৫ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। বইটির প্রচ্ছদ করেছেন অপূর্ব খন্দকার। বইটি সম্পর্কে রিজভী স্বদেশ কন্ঠকে বলেন- নাটকের বই বলতে আমরা সাধারণ মঞ্চ নাটকের বই বুঝি। কিন্ত বর্তমানে টেলিভিশন ও অনলাইন প্লা...
রাত পোহালেই পর্দা উঠছে নারী ক্রিকেট বিশ্বকাপ-২০২০

রাত পোহালেই পর্দা উঠছে নারী ক্রিকেট বিশ্বকাপ-২০২০

এক্সক্লুসিভ, খেলা, বাংলাদেশ
আইসিসি নারী বিশ্বকাপের সপ্তম আসর শুরু হচ্ছে শুক্রবার। এবারের আসর আয়োজন করছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। শিরোপা ধরে রাখার মিশনে আসরের প্রথম ম্যাচে সিডনিতে ভারতের বিপক্ষে মাঠে নামবে অজিরা।  প্রতিযোগিতার আগের আসর গড়িয়েছিলো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সে আসরের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা ঘরে তোলে অস্ট্রেলিয়ার মেয়েরা।  গত আসরের আগে পুরুষ ও নারী বিশ্বকাপ আয়োজিত হতো একই সময়ে। ২০১৬ সালের সে আসরে ওয়েস্ট ইন্ডিজ পুরুষ দলের পাশাপাশি শিরোপার উল্লাসে মেতে ওঠে নারী দলও। ভারতে অনুষ্ঠিত সে আসরে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জিতে নেয় প্রমীলা ক্রিকেট দল। সে বছরই বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপাও জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।  ২০০৯ সালে নারী বিশ্বকাপের উদ্বোধনী আসর মাঠে গড়ায় ইংল্যান্ডে। সে আসরে নিউজিল্যান্ডের মেয়েদের হারিয়ে শিরোপা জিতে...
বাংলাদেশের প্রথম ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চুক্তিবদ্ধ হলেন ‘তৌহিদ আফ্রিদি’

বাংলাদেশের প্রথম ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চুক্তিবদ্ধ হলেন ‘তৌহিদ আফ্রিদি’

এক্সক্লুসিভ, তথ্য ও প্রযুক্তি, বাংলাদেশ, বিনোদন
সম্পাদনায়-আরজে সাইমুর: বাংলাদেশে প্রথমবারের মত ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চুক্তিবদ্ধ হলেন তৌহিদ আফ্রিদি। গত ১৭ই ফেব্রুয়ারি একটি আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেন তিনি। ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চুক্তির বিষয়ে জানতে চাইলে তৌহিদ আফ্রিদি বলেন, আমি সত্যি খুবই গর্বিত এবং সম্মানিত বোধ করছি। ফেসবুকের মত এমন গুরুত্বপূর্ণ সামাজিক মাধ্যম থেকে এমন একটি সুযোগ পেয়ে। সেই সাথে আমি মহান আল্লাহ এর নিকট হাজার শুকরিয়া জানাই এবং আমার পরিবার, শুভাকাঙ্ক্ষী সহ সকল ফ্যানদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি । তিনি বলেন, বাংলাদেশের হয়ে এমন একটি অর্জন আমার কাছে আনন্দ এবং গর্বের বিষয়। তাই সকল কে সাথে নিয়ে ভালো কিছু কাজ উপহার দেওয়ার প্রতিশ্রুতি করছি । তাই আমি আমার পরবর্তী ৭১তম ব্লগে ফেসবুকের এই বিষয়গুলো আরো বিশেষ ভাবে ফুটিয়ে তুলবো ইনশা আল্লাহ । তাই সকলের কাছে দোয়া ও সহযোগীতা কামনা করছি। সব সময...
জিম্বাবুয়ের বিপক্ষেই অধিনায়ক মাশরাফির শেষ সিরিজ!

জিম্বাবুয়ের বিপক্ষেই অধিনায়ক মাশরাফির শেষ সিরিজ!

এক্সক্লুসিভ, খেলা, বাংলাদেশ, রাজনীতি
২০১৪ সালে জিম্বাবুয়ের সঙ্গেই নতুন করে হাল ধরেছিলেন দলের। আবার সেই জিম্বাবুয়ের সঙ্গেই শেষ হতে যাচ্ছে মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্বের ক্যারিয়ার। আগামী ১ মার্চ থেকে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজটাই হতে যাচ্ছে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার শেষ সিরিজ। এমনটাই ইংগিত দিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। আজ বুধবার দুপুরে লম্বা সময়ের বোর্ড সভা শেষে নাজমুল হাসান পাপন বলেন, ‘এই সিরিজে মাশরাফি অধিনায়ক হিসেবে খেলছেন। এখনও ও অধিনায়ক আছেন। আমার ধারণা মাশরাফি এই সিরিজটায় অবশ্যই থাকছেন। যদি ফিট না হয় সেটা অন্য কথা।’ বোর্ড প্রধানের ভাবনা আগামী ২০২৩ বিশ্বকাপকে নিয়ে। মাশরাফি যেহেতু ২০১৯ বিশ্বকাপেই নিজের শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন তাই নতুন করে ভাবতে হচ্ছে বিসিবিকে। ‘তবে খুব শিগগিরই আমাদের সিদ্ধান্ত নিতে হবে সামনে যে বিশ্বকাপটা আছে সেটার আমরা দল ও অধিনায়ক দুই বছর আগেই ...
জসিম গ্রুপ এর মিলন মেলায়   এক ঝাঁক তারকা

জসিম গ্রুপ এর মিলন মেলায় এক ঝাঁক তারকা

বাংলাদেশ, বিনোদন, লাইফস্টাইল
বিনোদন ডেস্ক, সাব্বির, সম্পাদনায়-আরজে সাইমুর: জসিম গ্রুপ মেলায় অনুষ্ঠিতব্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন চলচ্চিত্র ও মিডিয়ার এক ঝাঁক তারকা। আগামী একুশে ফেব্রুয়ারি ২০২০ গাজীপুরে আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা অংশ নেবেন তাদের মধ্যে রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস, চিত্রনায়ক আমান রেজা, চিত্রনায়িকা পপি, চিত্রনায়িকা সাচিনুর, নবাগত চিত্রনায়ক প্রিন্স, নবাগত চিত্রনায়িকা প্রিয়াংকা ইসলাম, সাংবাদিক অভিনেতা আহমেদ সাব্বির রোমিও, মডেল অভিনেতা শাহেদসামীর,মডেল অভিনেত্রী সোনিয়া আক্তার লাজুক, হিরো আলম, নবাগত কণ্ঠশিল্পী মন মোহনাসহ অনেকেই। অনুষ্ঠানটির ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছেন, এসনুর কালচারাল মিডিয়া লিমিটেড। আয়োজকরা বলেন, " জসিম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিভিন্ন প্রতিষ্ঠান সকল কর্মকর্তা-কর্মচারী তাদের পরিবারবর্গ নিয়ে প্রতি বছর এই দিনে মিলন মেলার আ...
প্রকাশিত হলো “কথা রাখো বা নাই রাখো “

প্রকাশিত হলো “কথা রাখো বা নাই রাখো “

বাংলাদেশ, বিনোদন
সম্পাদনায়- আরজে সাইমুর:সিডি চয়েস মিউজিকের ব্যানারে সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘কথা রাখো বা নাই রাখো’ শিরোনামের একটি গান এবং মিউজিক ভিডিও। মাসুমের কথা ও সুরে গানটি গেয়েছেন ওমান প্রবাসী কণ্ঠশিল্পী মাঈনউদ্দিন। রোমান্টিক, বিরহ ধাঁচের গানটির চিত্র ধারণ হয়েছে মুন্সিগঞ্জেরে দোহারে। গানটিতে মডেল হয়েছেন-সাথী, নিলয় ও শিল্পী নিজেই। গানটির সঙ্গীতায়োজন করেছেন আহমেদ সজীব । গান সম্পর্কে কন্ঠশিল্পী বলেন, গানটি নিয়ে আমি অনেক আশাবাদি ছিলাম। এর মিউজিক ভিডিও টাও দারুণ হয়েছে। গানটির কথা ও সুর অসাধারণ। এরইমধ্যে শ্রোতা ও দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি। বিশেষ ধন্যবাদ সিডি চয়েস মিউজিক এর কর্ণধার এমদাদ সুমন কে যার জন্য সবকিছু সুন্দরভাবে করা সম্ভব হয়েছে। সিডি চয়েস মিউজিক এর কর্ণধার এমদাদ সুমন বলেন, মাঈনউদ্দিন প্রবাসী হলেও বাংলা গানের প্রতি অসীম ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। তার গায়কীও অসাধারণ। ম...