খুঁজে খুঁজে মারল ছাত্রলীগ
পূর্বঘোষিত সংবাদ সম্মেলনের আগমুহূর্তে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা হয়। তাঁদের মারধর করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে সরিয়ে দেওয়া হয়। গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে। ছবি: দীপু মালাকার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর প্রথমে গণহামলা
পরে খুঁজে খুঁজে বেধড়ক মারধর।
প্রতিবাদে আজ মানববন্ধন, কাল বিক্ষোভ
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গতকাল শনিবার হামলা চালিয়েছে ছাত্রলীগ। এ ঘটনায় আন্দোলনে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক নুরুল হকসহ অন্তত ছয়জন আন্দোলনকারী আহত হয়েছেন। তবে আন্দোলনকারীরা বলছেন, আহতের সংখ্যা কমপক্ষে ১০।
হামলার প্রতিবাদে আজ রোববার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া দেশের সব বিশ্ববিদ্যালয় ও বড় কলেজে মানববন্ধন এবং কাল সোমবার সব...









