Monday, July 6

বাংলাদেশ

নিউমার্কেট এলাকায় ফের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

নিউমার্কেট এলাকায় ফের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

বাংলাদেশ
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের আবারও সংঘর্ষ শুরু হয়েছে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। ঢাকা কলেজের মূল ফটকের ভেতরে থাকা ছাত্রদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ধাওয়া পাল্টাধাওয়ার মধ্য দিয়ে এ সংঘর্ষ আবারও শুরু হয়। সোমবার রাতভর ঢাকা কলেজের শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের জেরে বন্ধ রয়েছে নিউ মার্কেট এলাকার সব দোকানপাট। একই সঙ্গে সায়েন্স ল্যাবরেটরি থেকে আজিমপুর পর্যন্ত সড়কের উভয় পাশের যান চলাচলও বন্ধ রয়েছে। এলাকাজুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। মঙ্গলবার সকাল থেকে সায়েন্স ল্যাবরেটরি, নিউমার্কেট, নীলক্ষেত ও তার আশপাশের এলাকা এমন চিত্রই দেখা গেছে। সাধারণ মঙ্গলবার নিউ মার্কেট এলাকায় সাপ্তাহিক ছুটি থাকে। তবে রমজান উপলক্ষে চাঁদ রাত পর্যন্ত প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত...
৫৯ সোনার বারসহ মার্কিন নারী আটক

৫৯ সোনার বারসহ মার্কিন নারী আটক

বাংলাদেশ
রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৭ কেজি সোনাসহ এক মার্কিন পাসপোর্টধারী নারী প্রবাসীকে আটক করা হয়েছে। ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ ইউনিট তাদের গ্রেফতার করেছে। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার মো. সানোয়ারুল কবীর। আটক নারীর নাম মাহানাজ চৌধুরী। তিনি দুবাই ট্রানজিট হয়ে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছেন। সানোয়ারুল কবির জানান, এমিরেটস এয়ারলাইন্সের এক যাত্রীর মাধ্যমে বিমানবন্দর দিয়ে বিপুল পরিমাণ সোনা পাচার হওয়ার খবর ছিল। এর পর পুরো বিমানবন্দরজুড়ে কঠোর নজরদারি নেওয়া হয়। এর পর যাত্রী মাহানাজ এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ যোগে সকালে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করলে তাকে শনাক্ত করা হয়। এর পর তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সব কিছু অস্বীকার করেন। সানোয়ারুল কবীর আরও জানান, যাত্রী মাহানাজ চৌধুরীর কাছ থেকে ৫৯ পিস সোনারবার উ...
ধান সিদ্ধ করার সময় বজ্রপাতে মা-মেয়ে নিহত

ধান সিদ্ধ করার সময় বজ্রপাতে মা-মেয়ে নিহত

বাংলাদেশ
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ধান সিদ্ধ করতে গিয়ে বজ্রপাতে মা ও মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন— বেলংকা গ্রামের জনৈক মুজিবুর রহমানের স্ত্রী আসমা আক্তার (৫৫) ও তাদের মেয়ে ইয়াসমিন আক্তার (৩০)। ইয়াসমিন একই গ্রামের নূরুল আমিনের স্ত্রী। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে আসমা ও তার মেয়ে ইয়াসমিন বাড়ির উঠানে ধান সিদ্ধ করছিলেন। এ সময় হঠাৎ প্রচণ্ড ঝড় ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। তাড়াইল থানার ওসি মো. জয়নাল আবেদিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ...
ব্রিজ পার হতে গিয়ে কাটা পড়লেন গৃহবধূ

ব্রিজ পার হতে গিয়ে কাটা পড়লেন গৃহবধূ

বাংলাদেশ
ময়মনসিংহের গফরগাঁওয়ে রেল ব্রিজ পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে আছমা (৩৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার ঢাকা-ময়মনসিংহ রেলপথে শীলা রেল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ আছমা উপজেলার পাইথল ইউনিয়নের শহীদনগর পূর্বপাড়া গ্রামের দুলাল মিয়ার স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, সোমবার দুপুরে গৃহবধূ আছমা বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হন। দুপুর ১২টার দিকে শীলা রেল ব্রিজ হেঁটে পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি শীলা রেল ব্রিজ অতিক্রম করতে গিয়ে ট্রেনের ধাক্কায় আছমা গুরুতর আহত হয়ে ব্রিজের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত...
কবুতর চুরির অপবাদে কিশোরকে বাঁশের খুঁটিতে বেঁধে নির্যাতন

কবুতর চুরির অপবাদে কিশোরকে বাঁশের খুঁটিতে বেঁধে নির্যাতন

বাংলাদেশ
পূর্বশত্রুতার জের ধরে ময়মনসিংহের ত্রিশালে কবুতর চুরির অপবাদে এক কিশোরকে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে শুক্রবার রাতে কাজ শেষ করে কিশোর হৃদয় (১৩) সাইকেলে বাড়ি ফেরার পথে একই গ্রামের জামাল উদ্দিনের বাড়ির সামনে যাওয়ামাত্রই সাইকেল থামিয়ে কবুতর চুরির অপবাদ দেওয়া হয়। এতে কিশোর হৃদয় প্রতিবাদ করা মাত্রই জামাল উদ্দিন হুকুম দিয়ে বলে- ‘হাত-পা বেঁধে ফেল’। পরে অজ্ঞাত কয়েকজনসহ তাদের বসত ঘরের সামনে একটি বাঁশের খুঁটির সাথে হাত-পা বেঁধে মারত্মকভাবে শারীরিক নির্যাতন করে। স্থানীয়দের সহযোগিতায় হৃদয়কে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত জামাল উদ্দিনের সাথে কথা বললে তিনি জানান, হৃদয়কে কবুতরসহ হাতেনাতে আটক করি। পরে অজ্ঞাত কয়েকজন তাকে মারধর করে। এ বিষয়ে কিশোর হৃদয়কে নির্যাতনের সত্যতা ...
দুহাত না থাকলেও থেমে নেই শিশু হোসেনের লেখাপড়া

দুহাত না থাকলেও থেমে নেই শিশু হোসেনের লেখাপড়া

বাংলাদেশ
বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে দুহাত হারানো ষষ্ঠ শ্রেণির ছাত্র হোসেনের লেখাপড়া থেমে থাকেনি। দ্বিতীয় শ্রেণি থেকে ডান পা দিয়ে লিখে শিক্ষাজীবন চালিয়ে যাচ্ছে। বড় হয়ে সে চাকরি করতে চায়। এ ছাড়া কৃত্রিম দুটি হাত হলে সে তার নিত্যপ্রয়োজনীয় কাজ নিজেই করতে পারবে এমন আশা ব্যক্ত করেছেন তার পিতামাতা। জানা যায়, গত ২০১৫ সালে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য পাঠশালায় প্রথম শ্রেণিতে পড়াশোনা করত মো. হোসেন (১৩)। গণস্বাস্থ্য কেন্দ্রের দোতলা নির্মাণাধীন ভবনে উঠে খেলাধুলা করার একপর্যায়ে নির্মাণাধীন ভবনের পাশে অরক্ষিত বৈদ্যুতিক খুঁটির ১১ হাজার ভোল্টের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পর্শ হলে গণস্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়া হলে তার জীবন রক্ষার্থে দুহাত হারাতে হয়। সে বর্তমানে উত্তর চরমানিকা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। দুহাত না থাকলেও থ...
মাটি ফুঁড়ে বের হচ্ছে আগুন, আতঙ্কে এলাকাবাসী

মাটি ফুঁড়ে বের হচ্ছে আগুন, আতঙ্কে এলাকাবাসী

বাংলাদেশ
কক্সবাজার সরকারি কলেজের সামনে চলমান উন্নয়নকাজের পাশের স্থানে ফেটে খণ্ডিত হওয়া মাটির ভেতর হঠাৎ আগ্নেয়গিরির আগুনের লাভার মতো উদগীরণ বেরিয়েছে। রোববার ইফতারের পূর্ব মুহূর্তে পথচারীরা অকস্মাৎ এ উদগীরণ দেখতে পেলে খবরটি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে উৎসুক জনতার ভীড় লেগে যায়। উপস্থিত লোকজন স্থির চিত্র ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ আগুনের উৎস নিয়ে শুরু হয় কৌতুহল। সঙ্গে ভর করে আতঙ্কও। মাগরিবের নামাজের আগে এটি আল্লাহতালার কি নিদর্শন হতে পারে তা নিয়ে চলে ধর্মীয় নানা আলোচনাও। প্রায় ঘন্টা দেড়েক আগুন উদগীরণের পর ফায়ার সার্ভিস দল এসে আগুন নিভিয়ে দয়েছে। আগুন নিভালেও ধোঁয়া বের হচ্ছিল গভীর রাত অবধি। স্থানীয়রা জানান, বিকেলে একটি গর্ত থেকে ধোঁয়া বের হতে দেখে পথচারীরা। ধীরে ধীরে স্থানটি ফাটল আকারে বড় হতে থাকে। ফাটলের ভেতর তরতাজা আগুনের কয়লার মতো লাভা দৃশ্যমান হয়। ...
রোজায় ইনহেলার নেবেন যেভাবে

রোজায় ইনহেলার নেবেন যেভাবে

বাংলাদেশ, স্বাস্থ্য
অ্যাজমা, হাপানি ও শ্বাসকষ্ট রোগীদের ইনহেলার নিতে হয়। দীর্ঘদিন ধরে যারা ইনহেলার নিয়ে অভ্যস্ত তাদের হঠাৎ রমজান মাসে ইনহেলার নেওয়া বন্ধ থাকলে বিপদ হতে পারে। অনেকের মনে প্রশ্ন ইনহেলার নিলে রোজা ভঙ্গ হয় কিনা। বিশ্বের বহু মুসলিম মনীষী এক সভায় একমত হয়েছেন যে, যদি দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের অবস্থা যেমন-অ্যাজমা ও সিওপিডি সমস্যা থাকে এবং সে যখন রোজা রাখে তখন ইনহেলার আকারে নেওয়া অ্যাজমা ও সিওপিডি ওষুধগুলো রোজা ভঙ্গ করে না। বিষয়টি মেডিক্যাল জার্নালেও প্রকাশ হয়েছে। যদি কেউ তার রোজার অংশ হিসাবে সঠিকভাবে ওষুধ গ্রহণ না করাকে বেছে নেন, তবে তার অ্যাজমা ও সিওপিডি লক্ষণগুলো আরও খারাপ হতে পারে। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. শেখ এ এইচএম মেসবাহউল ইসলাম। কেউ যদি আগে থেকেই ইনহেলার ব্যবহার করে থাকেন তাহলে রমজা...
‘ওরা আমার বাবাকে মাইরা ফ‍্যালাইছে’

‘ওরা আমার বাবাকে মাইরা ফ‍্যালাইছে’

বাংলাদেশ
ময়মনসিংহের মুক্তাগাছায় সূরুজ আলী সূর্যি (৪৫) নামের এক ইউপি সদস্যের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১টার দিকে উপজেলার ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে গাবতলী বাজারের লেবু চেয়ারম্যানের চেম্বারের সামনে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ঘোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শরীফ আহমেদ শরীফ বলেন, লাশ দেখে মনে হচ্ছে, এটি পরিকল্পিত হত‍্যাকাণ্ড। লাশের গায়ে গভীর ক্ষত রয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘোগা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুরুজ আলী সূর্যি চানপুর গ্রামের হেলাল উদ্দিনকে সঙ্গে নিয়ে শনিবার রাতে উপজেলার কালীবাড়ি বাজার থেকে কাজ সেরে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। রাত ১টার দিকে পথচারীরা গাবতলী বাজার এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লেবুর চেম্বারের সামনে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের উপর রক্তাক্ত অবস্থায় তার লাশ পড়ে...
বোরোর পাকা ধানে ব্লাস্টে নি:স্ব কৃষক!

বোরোর পাকা ধানে ব্লাস্টে নি:স্ব কৃষক!

বাংলাদেশ
ময়মনসিংহের গৌরীপুরে ব্লাস্ট পোকার আক্রমণে কৃষক দিশেহারা; পর্যাপ্ত পরিমাণ কীটনাশক দিয়েও ফসল রক্ষা করতে পারছেন না। সন্ধ্যায় দেখে যাওয়া কৃষকের ক্ষেতের সোনালি ধানের ফসল সকালে চিটায় পরিণত হচ্ছে। এমন দৃশ্য দেখে অনেক কৃষক ফসলের জমিতেই কান্নায় ভেঙে পড়ছেন। সরেজমিন অচিন্তপুর ইউনিয়নে ও সহনাটী ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, যেখানেই ব্রিধান-২৮ রোপণ করা হয়েছে, সেখানেই ব্লাস্ট আক্রমণ করেছে। এদিকে ২নং গৌরীপুর ইউনিয়নের শাহবাজপুর, গাভীশিমুল, বেকারকান্দা, মইলাকান্দা ইউনিয়নের শৌলগাই, টিকুরী, গোবিন্দপুর, বোকাইনগর ইউনিয়নের তেলিহাটি, ভাদেড়া গ্রামেও একই অবস্থা বিরাজ করছে। অচিন্তপুর ইউনিয়নের কৃষক মোস্তাফিজুর রহমান টিটু জানান, তিনি রাতেও দেখে আসছেন। কোনো রোগবালাই নাই। সকালে ঘুম থেকে উঠে গিয়ে দেখেন, ধানের শীষে সব চিটা হয়ে গেছে। শুধু তার নয় আশপাশের সব জমিনেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। লংক্ষাখোলা গ্র...