Monday, July 6

বাংলাদেশ

কুমিল্লায় র‍্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি

কুমিল্লায় র‍্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি

বাংলাদেশ
কুমিল্লায় র‍্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলিতে র‍্যাবের এক সদস্য আহত হয়েছে। এ ঘটনায় তিন মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে। এছাড়াও আরও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীর লালবাগ রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব ১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, অভিযান চলাকালে হঠাৎ মাদক ব্যবসায়ীরা আমাদের লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করে। আত্মরক্ষার্থে আমরাও গুলি ছুড়ি। আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। এঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।...
বাংলাদেশের পজিশন এখন অনেক দিক থেকে ভালো: প্রধানমন্ত্রী

বাংলাদেশের পজিশন এখন অনেক দিক থেকে ভালো: প্রধানমন্ত্রী

বাংলাদেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল নিরাপত্তা জোরদার করার ওপর মনোনিবেশের বিষয়ে জোর দিয়ে বলেছেন, ‘নতুন প্রযুক্তিগত উদ্ভাবন, উৎকর্ষতা এবং এর বিবর্তনের সঙ্গে নিরাপত্তার সমস্যাও বাড়বে।’ তিনি বলেন, ‘আমাদের এখন নিরাপত্তার দিকে আরও বেশি মনোযোগ দিতে হবে। আসলে, প্রযুক্তি যেমন আমাদের জন্য সুযোগ তৈরি করে, এটি সমস্যারও সৃষ্টি করতে পারে। এই দিক থেকে, আমাদের নিরাপত্তা নিয়ে নতুনভাবে ভাবতে হবে।’ শেখ হাসিনা বলেন, ‘ব্যাংকে জমা হওয়া টাকা থেকে শুরু করে সব ক্ষেত্রেই আমাদের এটি এবং আরও অনেক কিছু নিয়ে ভাবতে হবে (সতর্ক থাকতে হবে)।’ প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে ‘ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্স’ এর তৃতীয় সভায় দেওয়া ভাষণে এসব কথা বলেন। প্রযুক্তির অগ্রগতি দিন দিন বাড়তে থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিদিন নতুন নতুন চিন্তা আসবে। প্রযুক্তির উৎকর্ষতা প্রতিদিনই বাড়তে থাকবে। প্রতিদিনই কিন্তু নতুন নতুন চি...
রাতের আঁধারে ব্যবসায়ীর কাছে টিসিবির পণ্য বিক্রি

রাতের আঁধারে ব্যবসায়ীর কাছে টিসিবির পণ্য বিক্রি

বাংলাদেশ
কেরানীগঞ্জে টিসিবির পণ্য কার্ডধারীদের না দিয়ে রাতের আঁধারে বাইরে বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। বুধবার রাত ৯টার দিকে রোহিতপুর বাজারে এ ঘটনা ঘটে। গ্রেফতার ব্যক্তিরা হলেন— টিসিবির পণ্য ক্রেতা এরশাদ হোসেন, পিকআপচালক আবদুল কাইয়ুম ও লেবার আশ্রাফ আলী। এ সময় টিসিবির ডিলার নওয়াজ আলী কৌশলে পালিয়ে যান। বিক্রির জন্য ২৭০ লিটার তেল, ৩০০ কেজি ডাল, ৩০০ কেজি ছোলা ও ৩০০ কেজি চিনি আনা হয়েছিল। এসব পণ্য পুলিশ জব্দ করেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এক মেম্বার বলেন, রাত ৯টার দিকে একটি পিকআপ থেকে সন্দেহজনকভাবে কিছু মালামাল দ্রুত একটি দোকানে নিয়ে যাচ্ছিল। তাদের দেখে আমাদের সন্দেহ হলে গিয়ে দেখি এগুলো টিসিবির পণ্য। পরে জনতা তাদের আটকে রেখে পুলিশে খবর দেন। আটক আব্দুল কাইয়ুম জানান, তারা বাস্তা ইউনিয়নের দড়িগাঁও এলাকা থেকে রোহিতপুর বাজারে ভাড়ায় এসেছেন। পণ্যের মালিক নেওয়াজ আলী আম...
বৃদ্ধ মাকে পিটিয়ে হাসপাতালে রেখে পালিয়েছে ছেলে-পুত্রবধূ

বৃদ্ধ মাকে পিটিয়ে হাসপাতালে রেখে পালিয়েছে ছেলে-পুত্রবধূ

বাংলাদেশ
সামর্থ্যবান বিবি (৬৫) তার ছেলের নামে জমি লিখে দেওয়ার পরও ছেলে ও পুত্রবধূর অত্যাচারের হাত থেকে রক্ষা পাননি। মাসে ভরণপোষণের জন্য আড়াই হাজার টাকা চাওয়ায় মারধর করার পর ওই বৃদ্ধাকে অচেতন অবস্থায় সদর হাসপাতালের বারান্দায় ফেলে পালিয়ে যান তারা। সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের কুমড়াখালী গ্রামে মঙ্গলবার ঘটনাটি ঘটলেও বৃহস্পতিবার এ অমানবিক ঘটনাটি প্রকাশ পেলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সামর্থ্যবান বিবি মৃত মোতালেব তালুকদারের স্ত্রী। বিষয়টি অমানবিক উল্লেখ করে পুলিশ সুপার বলেন, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার হাসপাতালে গেলে জানা যায়, যে বয়সে সন্তান আর নাতি-নাতনিদের সঙ্গে সুখে সময় কাটানোর কথা, সেই বয়সে হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন ৬৫ বছর বয়সি সামর্থ্যবান বিবি। তিনি তার বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করে ছেলেকে নতুন ঘর তুলে দিয়েছেন। এ ছাড়া ১৪ শতাংশ জমিও লি...
বিবিয়ানার ৪ কূপ থেকে গ্যাস উৎপাদন শুরু

বিবিয়ানার ৪ কূপ থেকে গ্যাস উৎপাদন শুরু

বাংলাদেশ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাসক্ষেত্রের বন্ধ হওয়া ছয়টি কূপের মধ্যে চারটি চালু হয়েছে। অপর দুটি কূপ সচল করতে কাজ করছেন প্রকৌশলীরা। শেভরন বাংলাদেশের মুখপাত্র শেখ জাহিদুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সোমবার একটি, মঙ্গলবার সকালে দুটি এবং সন্ধ্যায় আরও একটি কূপ চালু করা হয়েছে। এ নিয়ে বর্তমানে চারটি কূপ সচল রয়েছে। সচল হওয়া কূপ থেকে গ্যাস উৎপাদন অব্যাহত রয়েছে। অবশিষ্ট দুটি কূপের উৎপাদন ফিরিয়ে আনার জন্য অভিজ্ঞ প্রকৌশলীরা কাজ করছেন। বৃহস্পতিবারের মধ্যে পাঁচ নম্বর কূপ চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, রোববার সকালে হঠাৎ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে গ্যাসের সঙ্গে বালু উঠে আসে। এ জন্য জরুরি ভিত্তিতে দুটি প্রসেস ট্রেন ও ছয়টি কূপের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। হঠাৎ উৎপাদন বন্ধ হওয়ায় রোববার দুপুরের পর থেকে ধীরে ধীরে গ্যাসের সরবরাহ কমতে থাকে।...
এক বাছুরের দুই মাথা

এক বাছুরের দুই মাথা

বাংলাদেশ
নেত্রকোনা শহরের পারলা এলাকায় দুটি মাথা নিয়ে জন্ম নিয়েছে একটি বাছুর। এ ছাড়া এর কান তিনটি এবং চোখ রয়েছে চারটি। গত সোমবার ভোরে পারলা এলাকার নাজিম উদ্দিনের গাভী জন্ম দেয় এমন বাছুর। এ খবর বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গাভীর মালিকের বাড়িতে উৎসুক জনতার ভিড় শুরু হয়। গাভীর মালিক নাজিম উদ্দিন বলেন, বিশেষ ধরনের এই পশুটির একটি মাথায় দুটি মুখ রয়েছে, যার দুদিক থেকেই বাছুরটি খাবার খেতে পারে। তবে বাছুরটি প্রসব হওয়ার পর থেকে এখনও উঠে দাঁড়াতে পারে না। এ ছাড়া বাছুরটি তার মায়ের দুধ একা একা পান করতে পারে না। নেত্রকোনা জেলা প্রাণিসম্পদ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল্লাহ বলেন, জিনগত ত্রুটির কারণে গাভীর এমন বাচ্চার জন্ম হয়। কিন্তু বাচ্চাটি জীবিত থাকা নিয়েও শঙ্কা আছে। তবে গাভীর বাচ্চাটি যাতে বাঁচানো যায় প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা আমরা করব।...
দেশীয় শ্রমবাজার থেকে ৪৯ রোহিঙ্গা আটক

দেশীয় শ্রমবাজার থেকে ৪৯ রোহিঙ্গা আটক

বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফে স্থানীয় শ্রমবাজার দখলের অভিযোগে বিভিন্ন হোটেল-মোটেল, বন্দর ও আশপাশ এলাকায় অভিযান চালিয়ে ৪৯ রোহিঙ্গা শরণার্থীকে আটক করেন টেকনাফ মডেল থানার পুলিশ। মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, রোহিঙ্গারা ক্যাম্প থেকে বের হয় টেকনাফের বিভিন্ন হোটেল-মোটেল, বন্দর ও আশপাশ কাজ করে দেশীয় শ্রমবাজারকে দখলের অভিযোগ পুলিশের কয়েকটি টিম এক সঙ্গে অভিযান চালিয়ে ৪৯ জনকে আটক করেছে। পরবর্তীতে স্ব স্ব শরনার্থী ক্যাম্পে নিকট তাদের হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন, স্থানীয় মক্কা হোটেলে রোহিঙ্গা শ্রমিক দিয়ে কাজ করায় ম্যানেজারকেও আটক করা হয়েছে। স্থানীয় সচেতন মহলের দাবি, রোহিঙ্গা শিবিরের চারপাশ কাটাতার দিয়ে ঘেরা। তারা বের হওয়ার জন্য নিদিষ্ট কয়েকটি গেইট রয়েছে। যে খানে এপিবিএন পুলিশের চেকপোস্ট রয়েছে। তার পরেও তাদের সামন...
আদালতের লিফটে আটকা পড়ে অসুস্থ ১০

আদালতের লিফটে আটকা পড়ে অসুস্থ ১০

বাংলাদেশ
বরিশালে ১০ তলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিফটে আটকা পড়ে আইনজীবী, পুলিশ সদস্য এবং বিচার প্রার্থীসহ ১০ জন অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে গুরুতর দুই পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এক মাস আগে গত ৩ মার্চ ভবনটি উদ্বোধন করা হয়। অসুস্থ হয়ে পড়া ব্যক্তিরা হলেন— আইনজীবী ফজলুল হক বিশ্বাস, আজিজুর রহমান রিয়াজ, জাফরুন্নেছা রোজী ও মনিরুল ইসলাম মনির এবং এসআই জসিম উদ্দিন ও কনস্টেবল কুলসুমসহ ১০ জন। জেলা পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন এসআই জসিম উদ্দিন বলেন, ভবনের বিভিন্ন ফ্লোরে যাওয়ার জন্য আইনজীবী, পুলিশ এবং বিচার প্রার্থীসহ ১২ জন লিফটে ওঠার পর দরজা বন্ধ করে দেওয়া হয়। এরপর লিফট কোনোভাবেই উপরে উঠছিল না। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট আটকে থাকায় অক্সিজেন সংকট দেখা দেয়। এ সময় লিফটের ভিতর এবং বাহির থেকে দরজা খোলার চেষ্টা চালি...
ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত মেরামতের নির্দেশ সেতুমন্ত্রীর

ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত মেরামতের নির্দেশ সেতুমন্ত্রীর

বাংলাদেশ, রাজনীতি
ঈদ ও বর্ষা সামনে রেখে সারাদেশের ক্ষতিগ্রস্ত সড়ক ও মহাসড়কগুলো দ্রুত মেরামত করে যানচলাচলের উপযোগী করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি সোমবার সকালে সচিবালয়ে সড়ক ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনাসভায় এ নির্দেশ দেন। দায়সারাভাবে কাজ না করে নিজ নিজ জায়গা থেকে সবাইকে যথাযথ দায়িত্ব পালন করার নির্দেশনা দিয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, সড়কে কোথাও যেন যানজট না হয়, সেদিকে কঠোরভাবে মনিটরিং করতে হবে। বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) এলাকায় যানচলাচলে জনগণের যাতে কোনো ধরনের ভোগান্তি না হয়, সেদিকে নজরদারি বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন ওবায়দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এ...
রোজার আমল ও কয়েকটি দোয়া

রোজার আমল ও কয়েকটি দোয়া

ইসলাম, বাংলাদেশ
রোজার প্রথম আমল হলো রোজা রাখার নিয়ত করা। হাদিসে বলা হয়েছে : ফজরের আগে রোজা রাখার নিয়ত না করলে রোজা হয় না (সুনানে নাসায়ি, হাদিস নম্বর : ২৩৪১)। বোঝা যাচ্ছে, রোজা একটি সচেতন প্রয়াস, অভ্যাসবশত করে বসা কোনো আমল নয়। রোজা পালন করতে হয় অনুভূতি সজাগ রেখে, অমনোযোগী বা অচেতনভাবে নয়। একই কথা ধর্মের ক্ষেত্রেও, ধর্ম সর্বাংশে সচেতন অনুভূতির সঙ্গে সম্পর্ক রাখে। সেই ব্যক্তিই প্রকৃত ধার্মিক যিনি সচেতন অনুভূতি সহকারে ধর্মীয় নির্দেশনা মেনে চলেন। রোজাদারকে সুবহে সাদিকের আগে খাবার খেয়ে নিতে হয়, একে আরবিতে বলা হয় ‘সেহরি’। হাদিসে বলা হয়েছে: তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রয়েছে (সহি বুখারি, হাদিস নম্বর : ১৯২৩)। ইরবাজ ইবনে সারিয়া (রা.) নামের একজন সাহাবি বলেন যে, আল্লাহর রাসুল (সা.) আমাকে সেহরি খেতে আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘এসো, বরকতময় খাবার খাও।’ (সুনানে নাসায়ি, হাদিস নম্বর: ২৩৪৪)। আরও এক...