পবিত্র রমজানে কী খাবেন? যেসব খাবার এড়িয়ে চলবেন
রমজানে কী খাবেন? যেসব খাবার এড়িয়ে চলবেন
পবিত্র রমজান মাস শুরু হয়ে গেছে। এ সময় আল্লাহ ও রাসুলের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ধর্মপ্রাণ মুসলিমরা সুবেহ সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। রোজা শরীর ও মনের ওপর ভালো প্রভাব ফেলে। রোজা রাখলে শরীর থেকে টক্সিনজাতীয় বস্তু বের করে দেয়।
তবে সঠিক নিয়ম মেনে না চললে রোজা রেখে সমস্যা হতে পারে। যেমন ইফতারে একবারে অনেক বেশি খাবার আর ইফতার ও সাহরির মাঝখানে পর্যাপ্ত পানি না খাওয়ার কারণে শারীরিক সমস্যা দেখা দেয়। আর সাহরির খাবার এমন হবে, যা সারা দিন শরীরকে কাজ করার শক্তি দেয়। এ জন্য রমজানে কী খাবেন আর কী খাবেন না তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পুষ্টিবিদদের মতে, ইফতার হলো শরীরের ভারসাম্য ফিরিয়ে আনা এবং শরীরকে রিচার্জ করা। এ জন্য ইফতারে প্রোটিন, ফল, শাকসবজি, কার্ব সব ধরনের খাবার থাকতে হবে।
যা খাবেন
১. সাহরি ও ইফতারের মাঝে পর্যাপ্ত প...









