Tuesday, July 7

বাংলাদেশ

বাড্ডায় আগুন, যানজটে আটকা ফায়ার সার্ভিসের গাড়ি

বাড্ডায় আগুন, যানজটে আটকা ফায়ার সার্ভিসের গাড়ি

বাংলাদেশ
রাজধানীর মেরুল বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির নির্মাণাধীন প্রকল্পে একটি চাইনিজ ডরমেটরির ভবনে আগুন লেগেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুর্ঘটনাস্থলের দিকে রওনা হলেও যানজটের কারণে পথে আটকে যায় তাদের গাড়ি। আগুন লাগার আধা ঘণ্টারও বেশি সময় পর ৭টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, খবর পেয়ে বারিধারা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুর্ঘনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে যানজটের কারণে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। আমরা ‍পুলিশকেও জানিয়েছি বিষয়টা। একটি ইউনিট পৌঁছে কাজ শুরু করেছে বলে জানান তিনি। জানা গেছে, আগুন লাগার পরপরই আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়তে থাকে। জ্বলতে থাকে লেলিহান শিখা। ওই আবাসস্থানে প্রকল্প এলাকার...
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা পেছাল

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা পেছাল

পড়ালেখা, বাংলাদেশ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ পিছিয়েছে। ১ এপ্রিলের পরিবর্তে আগামী ৮ এপ্রিল শুরু হতে পারে এ পরীক্ষা। পাঁচ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া এ পরীক্ষা আগামী ১৩ মে শেষ হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলমের সই করা পরীক্ষার কেন্দ্র নির্বাচন সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ-২০২০ এর লিখিত পরীক্ষা আগামী ৮, ১৫ ও ২২ এপ্রিল এবং ১৩ মে বিকেল ৩টায় গ্রহণের জন্য আপনার প্রতিষ্ঠানকে কেন্দ্র হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। আরও বলা হয়েছে, উল্লিখিত তারিখসমূহে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা গ্রহণের জন্য আপনার প্রতিষ্ঠান কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য অনুমতি দেওয়ার অনুরোধ করা হলো। এদিকে গত ১০ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী...
বিয়েতে দাওয়াত না পেয়ে গরুর সঙ্গে এ কেমন নৃশংসতা

বিয়েতে দাওয়াত না পেয়ে গরুর সঙ্গে এ কেমন নৃশংসতা

বাংলাদেশ
পটুয়াখালীর দুমকিতে বিয়েতে দাওয়াত না পেয়ে গাভিন গরু কোপানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলার উত্তর পাঙ্গাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুমকি থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার উত্তর পাঙ্গাশিয়া গ্রামের বাসিন্দা মো. শহীদ মোল্লাহ তিনি পেশায় একজন পান ব্যবসায়ী। কিছুদিন আগে তার মেয়ের বিয়ের অনুষ্ঠানে একই গ্রামের নূর ইসলাম হাওলাদারের ছেলে মো. রাজিব হাওলাদারকে দাওয়াত দেওয়া হয়নি। এ কারণে দিনদুপুরে শহীদ মোল্লার একটি গাভিন গরু কুপিয়ে জখম করে। শহীদ মোল্লাহ রাজিব সম্পর্কে মামাতো ফুফাতো ভাই হন। মো. শহীদ মোল্লাহ জানান, আমার সঙ্গে তাদের আর কোনো শত্রুতা নেই; শুধু আমার মেয়ের বিয়েতে দাওয়াত দিইনি বলে আমার সঙ্গে না পেরে আমার গাভিন গরুর ওপর দেশীয় অস্ত্র দিয়ে এমন নৃশংস হামলা চালায়। এতে আমার গরুটি অল্পের জন্য প্রাণে রক্ষা পান। আমি এর সুষ্ঠু বিচার চাই। অভিযুক্ত...
পদ্মা পার হওয়ার অপেক্ষায় শত শত ট্রাক

পদ্মা পার হওয়ার অপেক্ষায় শত শত ট্রাক

বাংলাদেশ
নাব্যতা সংকট ও ঘাট সমস্যার কারণে পদ্মা নদী পারের অপেক্ষায় ঘাটে শত শত পণ্যবাহী ট্রাক আটকা রয়েছে। বুধবার সরেজমিনে দৌলতদিয়াঘাট ও রাজবাড়ী গোয়ালন্দ মোড় ঘুরে এসব আটকে থাকা ট্রাকের চিত্র দেখা যায়। রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীমুখী আলাদীপুর ব্রিজ এলাকা পর্যন্ত ৫ কিলোমিটার এসব ট্রাকের সারিকে আটকে থাকতে দেখা যায়। খোলা আকাশের নিচেই কাটছে তাদের নির্ঘুম রাত। ২৪ ঘণ্টা অপেক্ষা করেও ট্রাকচালকরা দেখা পাচ্ছেন না ফেরির। ফলে মানবেতর জীবনযাপন করছেন এ সব যানবাহনের চালক ও সহকারীরা। অন্যদিকে, দৌলতদিয়াঘাট এলাকায় কিছু পণ্যবাহী ট্রাক নদী পারের জন্য অপেক্ষায় থাকলেও চাপ নেই যাত্রীবাহী দূরপাল্লার পরিবহণ ও ব্যক্তিগত ছোট গাড়ির। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়ি নদী পার করার কারণে ঘাটে ভোগান্তি পোহাতে হচ্ছেনা যাত্রীদের। ঘাট এলাকায় এসে কিছু সময় পরই ফের...
সাড়ে ৪৫ হাজার টাকায় বিক্রি হলো বাঘাইড় মাছ

সাড়ে ৪৫ হাজার টাকায় বিক্রি হলো বাঘাইড় মাছ

বাংলাদেশ
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাজারে প্রায় সাড়ে ৩৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ এক হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়েছে। মঙ্গলবার বিকালে কুষ্টিয়া এলাকার আব্দুর রহিম নামে একজন ব্যক্তি বনপাড়া বাজারে মাছটি বিক্রি করতে নিয়ে আসেন। আব্দুর রহিম জানান, সোমবার রাতে কুষ্টিয়ায় পদ্মা নদীতে সঙ্গীদের নিয়ে আমি মাছ ধরতে যাই। মধ্যরাতে মাছ ধরার জন্য জাল ফেললে কিছুক্ষণ পর জালে বেশ জোরে টানাটানি শুরু হয়। জালে কোনো বড় মাছ ধরা পড়েছে বলে বুঝতে পারি। পরে জাল টেনে তুলতেই দেখতে পাই বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। মঙ্গলবার সকালে স্থানীয় বাজারে মাছটি উঠালেও বিক্রি হয়নি। পরে মাছটি নিয়ে বনপাড়া বাজারে চলে আসি। জোয়াড়ী ইউনিয়নের ইউপি সদস্য ফেরদৌস উল আলম জানান, বাজারে বড় আকারের মাছটি দেখে কেনার ইচ্ছা জাগে। পরে কয়েকজনের সঙ্গে পরামর্শের পর দাম-দর করে ১৩০০ টাকা কেজি দরে মাছটি কিনি। পরে আমি ও উপজ...
সুন্দরবনে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন দুই জেলে

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন দুই জেলে

বাংলাদেশ
সুন্দরবনে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন বরিশালের বানারীপাড়ার দুই জেলে। মঙ্গলবার বিকালে ময়নাতদন্ত শেষে তাদের লাশ উপজেলার বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ি গ্রামের বাড়িতে আসে। মৃতরা হলেন- সুশীল বিশ্বাস ও রবি বিশ্বাস। এ ঘটনায় পিরোজপুর জেলার কাউখালী ও বরিশাল কোতোয়ালি মডেল থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, সুন্দরবনে মাছ ধরে বাড়ি ফেরার পথে পটকা মাছ খেয়ে বরিশালের বানারীপাড়ার ১১ জেলে অসুস্থ হয়ে পড়েন। তাদের প্রথমে কাউখালী ও পরবর্তীতে তিনজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন জেলে রবি বিশ্বাসকে সোমবার বিকালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। এছাড়া সেখানে চিকিৎসাধীন অন্য জেলেরা মঙ্গলবার বিকালে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারলেও হিরু বিশ্বাস নামের এক জেলে গুরুতর অসুস্থ অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে বিশারকা...
ছিনতাইকারী ধরতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে বললেন এসপি

ছিনতাইকারী ধরতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে বললেন এসপি

বাংলাদেশ
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন, পূর্বে নারায়ণগঞ্জে যত স্থানে ছিনতাই হয়েছে প্রত্যেক ঘটনায় সিসিটিভি দেখে ছিনতাইকারীদের গ্রেফতার করা হয়েছে। এখন অনেকেই অভিযোগ করেছেন এখানে সেখানে ছিনতাই হয়। আমি বলব- যেখানে ছিনতাই হয় সেখানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করুন। একজন ছিনতাইকারীও ছিনতাই করে রেহাই পাবে না। মঙ্গলবার বিকালে ফতুল্লা মডেল থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পুলিশ সুপার বলেন, যানজট নিরসনে সবাইকে সচেতন হতে হবে। সচেতনতাই পারে যানজট কিছুটা মুক্ত করতে। অনেকেই আগে যেতে উল্টোপথে গাড়ি চালিয়ে যায়। আবার কেউ কেউ রাস্তায় গাড়ি পার্কিং করে যানজটের সৃষ্টি করেন। এছাড়াও ইজিবাইক ও সিএনজি যত্রতত্র পার্কিং করে যানজটের সৃষ্টি করেন। এ অবস্থা থেকে আমাদের সচেতন হতে হবে। ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্...
ব্র্যাক ব্যাংক যেভাবে শক্তিশালী করে চলেছে বিশ্বব্যাপী রেমিট্যান্স নেটওয়ার্ক

ব্র্যাক ব্যাংক যেভাবে শক্তিশালী করে চলেছে বিশ্বব্যাপী রেমিট্যান্স নেটওয়ার্ক

অর্থনীতি, বাংলাদেশ
কিশোরগঞ্জের শামসুল আরেফিন মালয়েশিয়ার পেনাংয়ে একটি নির্মাণ ব্যবস্থাপনার সাথে কর্মরত আছেন। বোনের বিয়ে উপলক্ষ্যে তিনি দেশে কিছু টাকা পাঠিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে তার পরিবারের হাতে টাকাটা পৌঁছায় বিয়ে শেষ হওয়ার পরে। শামসুলের মতোই এমন হাজারও প্রবাসী বাংলাদেশি শ্রমিক, যাদেরকে রেমিট্যান্স যোদ্ধা বলা হয়, তাদেরও বাংলাদেশে টাকা পাঠানোর সময় এমন অভিজ্ঞতা হয়েছে। কখনও তাদের টাকা পৌঁছাতে ১ মাসেরও বেশি সময় লাগে। ততদিনে হয়তো টাকার প্রয়োজন শেষ। আয়ের সন্ধানে বাংলাদেশিরা পাড়ি জমান দূর-দূরান্তে। লাখ লাখ বাংলাদেশি যুবক বিশ্বব্যাপী অভিবাসী শ্রমিক হিসেবে কর্মরত। তারাই তাদের কষ্টার্জিত অর্থ পরিবারের কাছে রেমিট্যান্স হিসেবে পাঠান এবং দেশের অর্থনীতিকে সচল রাখেন। অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ হওয়ার সাথে সাথে তা রেমিট্যান্স যোদ্ধা এবং বাংলাদেশের অর্থনীতির জন্য তত বেশি উপকারী হতে থাকবে। যেহেতু এক দেশ থে...
হিলিতে পেঁয়াজের কেজি ১৮ টাকা

হিলিতে পেঁয়াজের কেজি ১৮ টাকা

বাংলাদেশ
একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের খুচরাবাজারে আবারও কমেছে সব ধরনের পেঁয়াজের দাম। ভারতীয় পেঁয়াজ দুই থেকে চার টাকা কমে সোমবার কেজিপ্রতি প্রকারভেদে বিক্রি হচ্ছে ১৮-২০ টাকায়, যা রোববার বিক্রি হয়েছিল ২২ টাকা দরে। অন্যদিকে দেশি পেঁয়াজ ৩ টাকা কমে বিক্রি হচ্ছে ২৫ টাকা দরে। আমদানি বৃদ্ধির কারণে কমেছে দাম বলছেন ব্যবসায়ীরা। সোমবার সকালে হিলিবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। পেঁয়াজ কিনতে আসা মুশফিকুর রহমান জানান, এক সপ্তাহের ব্যবধানে হিলির কাঁচাবাজারে কমেছে পেঁয়াজের দাম। গত সপ্তাহে পেঁয়াজ কিনেছিলাম ৩৫ টাকা দরে। আজ কিনলাম ১৮ টাকায়। দাম কমেছে সেই জন্য বেশি করে কিনলাম। সব সময় যদি ২০ টাকার নিচে প্রতি কেজি পেঁয়াজের দাম থাকত, তা হলে আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত মানুষগুলোর জন্য অনেক সুবিধা হতো। হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাহাবুল ইসলাম জানান, ভারত থেকে বেশি পরিমাণ পেঁয়াজ আমদানির কারণে...
শরীয়তপুরে আগুন পুড়ল ৭ দোকান, আহত ৪

শরীয়তপুরে আগুন পুড়ল ৭ দোকান, আহত ৪

বাংলাদেশ
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় আগুনে সাত ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আহত হয়েছেন চারজন। সোমবার ভোর ৪টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ নামক স্থানে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করে বলে জানান ফায়ার সার্ভিসের ডামুড্যা স্টেশনের টিম লিডার মো. বাবুল মিয়া। আগুনে কালাচান মৃধার মুদি দোকান, আলমগীর হোসেনের মোটর গ্যারেজ, রাকিবের খাবার হোটেল, ফারুক হোসেনের ডেকোরেটর দোকানসহ সাতটি দোকান পুড়ে যায়। এ ঘটনায় আহতরা হলেন— ব্যবসায়ী কালাচান মৃধা (৬৫), আমিনুল (১৪) তামিম (১৬), রাকিব (২৫)। তাদের ডামুড্যা ও শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় ও ফায়ার সার্ভিসসূত্রে জানা যায়, রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাসায় যান। ভোরে হঠাৎ আগুনের ফুলকা দেখে হোটেলের ভেতরে থাকা রাকিব হোসেন বের হয়ে লোকজনকে ডাকাডাকি করেন। এ সময় তারা দ্রুত স্থানী...