Friday, June 12

বাংলাদেশ

জব্দ ১২ বাসে অগ্নিকাণ্ড, কারণ খুঁজতে কমিটি

জব্দ ১২ বাসে অগ্নিকাণ্ড, কারণ খুঁজতে কমিটি

বাংলাদেশ
ফরিদপুরে আলোচিত দুই হাজার কোটি টাকার অর্থপাচার মামলায় গ্রেফতার দুই ভাই সাজ্জাদ হোসেন বরকত এবং ইমতিয়াজ হাসান রুবেলের মালিকানাধীন সাউথ লাইন পরিবহনের ১২টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে মামলাটি করা হয়। এদিকে এ অগ্নিকাণ্ডের কারণ খুঁজতে ও ঘটনা তদন্তে রোববার দুপুরে একটি কমিটি গঠন করেছে জেলা পুলিশ। তিন সদস্যের কমিটিকে আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অর্থপাচার মামলায় আদালতের মাধ্যমে সাউথ লাইন পরিবহনের মোট ২২টি বাস আলামত হিসেবে জব্দ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জব্দ করা বাসগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল ফরিদপুর জেলা পুলিশ। বাসগুলো শহরের পশ্চিম গোয়ালচামট মহল্লায় সাজ্জাদ হোসেন বরকতের মালিকানাভুক্ত জায়গায় রাখা ছিল। শুক্রবার রাত পৌনে ১টার দিকে ২২টি বাসের মধ্যে ১২টি বাসে আগুন জ্বলতে দেখে ওই খানে নিয়োজিত বর...
শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা, মালিক গ্রেফতার

শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা, মালিক গ্রেফতার

আইন ও আদালত, বাংলাদেশ
রাজশাহী মহানগরীর ছোটবনগ্রাম কৌটাপুকুর এলাকায় কাজ করার সময় সীমানা প্রাচীর ধসে এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার রাতে নিহত শ্রমিক রিয়াজুল ইসলামের বাবা বাদী হয়ে মহানগরীর চন্দ্রিমা থানায় মামলাটি করেন। এতে নির্মাণাধীন বাড়ির মালিক এনতাজ আলীকে আসামি করা হয়। রাতেই পুলিশ এনতাজকে গ্রেফতার করেছে। চন্দ্রিমা থানার ওসি এমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৩০৪ (ক), ৩৩৭ ও ৩৩৮ ধারায় মামলাটি করা হয়েছে। এতে কাজের সময় পর্যাপ্ত নিরাপত্তা না রেখে অসাবধানতার মাধ্যমের শ্রমিককে হত্যার অভিযোগ আনা হয়েছে। তিনি জানান, রাজশাহী মেডিকেল কলেজের মর্গে নিহত শ্রমিকের মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। এরপর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতার আসামিকে সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা। শনিবার দুপুরে এনতাজ আলীর পাঁচতলা ভবনের ভিত খননের ক...
শায়েস্তাগঞ্জে বাস দুর্ঘটনায় নিহত বেড়ে ৫

শায়েস্তাগঞ্জে বাস দুর্ঘটনায় নিহত বেড়ে ৫

বাংলাদেশ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় দুটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনায় আরেক তরুণের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচজনে। শনিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণ মারা যান। দুর্ঘটনার পর তাকে সিলেটে নিয়ে যাওয়ার লোক পাওয়া যাচ্ছিল না। পরে রেড ক্রিসেন্ট ইউনিটের সহায়তায় তাকে সিলেটে নেওয়া হয়। নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সিরিকান্দি গ্রামের ইমান আলীর ছেলে লিওন মিয়া (৩০), নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার গাঁচরুখি গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে রিপন মিয়া (২৮), ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বুড্ডা গ্রামের চন্দ্র মোহনের ছেলে ইন্দ্র মোহন দাশ (৩৫) ও একই উপজেলার বড়ইবাড়ি গ্রামের শহীদ মিয়ার ছেলে আল আমিন (২৪)। হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান জানান, নিহতদের মধ্যে তিনজ...
১৪ বছর পর ভারত থেকে আমদানি হচ্ছে পাটবীজ

১৪ বছর পর ভারত থেকে আমদানি হচ্ছে পাটবীজ

বাংলাদেশ
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দীর্ঘ ১৪ বছর বন্ধ থাকার পর আবারও ভারত থেকে আমদানি হচ্ছে পাটবীজ। শনিবার সন্ধ্যায় পাটবীজ বোঝাই ট্রাকগুলো বন্দরে প্রবেশ করে। বাংলাদেশের ঢাকা ও চাঁপাইনবাবগঞ্জের মিম সিড ট্রেডার্স, জেড অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড, মঞ্জুর সিড কোম্পানি ও জুয়েল সিড কোম্পানি প্রতিটন ১ হাজার মার্কিন ডলার মূল্যে এসব বীজ আমদানি করে থাকে। হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, দেশে ভারতীয় পাটবীজের বেশ ভালো চাহিদা রয়েছে। সেই চাহিদাকে ঘিরে প্রতি বছর দেশের অন্যান্য বন্দর দিয়ে ভারত থেকে বীজ আমদানি হয়ে থাকে। সর্বশেষ ২০০৮ সালে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বীজ আমদানি হয়। এর পরে আর এই বন্দর দিয়ে পাটবীজ আমদানি হয়নি। দীর্ঘদিন বন্ধের পর শনিবার বন্দর দিয়ে পাটবীজ আমদানি আবার শুরু করেছেন আমদানিকারকরা। হিলি শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার কামরুল ইসলাম জানান, দীর্...
ইয়াবা-ফেন্সিডিলসহ ৫৭ জনকে গ্রেফতার

ইয়াবা-ফেন্সিডিলসহ ৫৭ জনকে গ্রেফতার

বাংলাদেশ
বিপুল পরিমাণ ইয়াবা, ফেন্সিডিল এবং অন্যান্য মাদকদ্রব্যসহ ৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক বেচাকেনা ও সেবনের অভিযোগে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। শনিবার ভোর ৬টা থেকে রোববার একই সময় পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে যেসব মাদকদ্রব্য জব্দ করা হয় সেগুলো হচ্ছে-৭৯২০ পিস ইয়াবা বড়ি, ৭৬ গ্রাম ৯০ পুরিয়া হেরোইন, ৭৪ কেজি ৪৫৪ গ্রাম গাঁজা ও ২০ বোতল ফেন্সিডিল। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯ টি মামলা করা হয়েছে।...
উৎপাদন বন্ধ হয়ে গেল দেশের একমাত্র পাথর খনির

উৎপাদন বন্ধ হয়ে গেল দেশের একমাত্র পাথর খনির

বাংলাদেশ
বিস্ফোরক দ্রব্য ফুরিয়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র পাথরখনি দিনাজপুরের মধ্যপাড়া মাইনিং কোম্পানি লিমিটেড। শনিবার থেকে খনিতে পাথর উত্তোলন সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খনির মহাব্যবস্থাপক (মাইনিং) আবু তালহা ফারাজি। তিনি বলেন, বিস্ফোরক দ্রব্য ফুরিয়ে যাওয়ায় খনিতে পাথর উত্তোলন সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এ জন্য খনির ৭০০ শ্রমিককে সাময়িক ছুটিতে পাঠানো হযেছে। বিস্ফোরক দ্রব্য সরবরাহের পর আবারো পাথর উত্তোলন শুরু হবে।...
জাল সনদে ১০ বছর চাকরি, ফেরত দিতে হবে বেতনের পুরো টাকা

জাল সনদে ১০ বছর চাকরি, ফেরত দিতে হবে বেতনের পুরো টাকা

বাংলাদেশ
হবিগঞ্জের মাধবপুরে জাল নিবন্ধন সনদে চাকরি করতে গিয়ে ধরা খেয়ে ফেঁসে গেলেন এক শিক্ষিকা। ১০ বছর চাকরি করে পাওয়া মোট বেতনের টাকা সরকারী কোষাগারে জমা দিতে নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে তাকে। উপজেলার ছাতিয়াইন বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হিন্দু ধর্ম শিক্ষিকা স্নিগ্ধা রানী দাস এই অপকর্ম করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে এক প্রতিবেদনে বলা হয় ২০১২ সালের ১ নভেম্বর তিনি এমপিওভুক্ত হন। সম্প্রতি তার বিরুদ্ধ আপত্তি উঠলে কর্তৃপক্ষের তদন্তে বেরিয়ে আসে স্নিগ্ধা রানী দাসের নিবন্ধন সনদটি জাল। তার এমপিওভুক্ত হওয়ার পর থেকে ২০১৯ সাল পর্যন্ত ১০ লাখ ৬ হাজার ৮৮০ টাকা অর্থ সরকারি কোষাগারে ফেরত যোগ্য বলে মন্তব্য করেছেন তদন্ত কমিটি। ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনুর রশিদ বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নিরীক্ষা অধিদপ্তরের লোকজন জানতে পারেন স্নিগ্ধার শিক্ষক নিবন্ধন সনদটি জাল। আপত্তি জ...
পিকআপচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

পিকআপচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

বাংলাদেশ
পটুয়াখালীর দুমকি-বাউফল সড়কের চরগরবদি এলাকায় মালবাহী পিকআপের চাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত ও আরও ২ জন আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আহতদের দুমকি উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘাতক পিকআপ চালক-হেলপার আটক ও ট্রাকটি জব্দ করেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দুমকি-বাউফল সড়কের চরগরবদি এলাকায় দুই দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের সংঘর্ষে জটলা বাঁধে। মুহূর্তেই বাউফলগামী এলপি গ্যাসবাহী পিকআপ জটলায় চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বায়েজিদ (১৪) নিহত ও অপর ৪ জন আহত হয়। পথচারী ও স্থানীয়রা আহত হাবিবুর রহমান (৪১), ইউসুফ মাষ্টার (৪০), হীরা (১৮) ও মানিককে (২২) মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দুমকি উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বরিশাল শেরে-ই বাংলা মেড...
আগুনে পুড়ল সাজ্জাদ-রুবেলের ১২ বাস

আগুনে পুড়ল সাজ্জাদ-রুবেলের ১২ বাস

বাংলাদেশ
ফরিদপুর সাউথ লাইন পরিবহণের ১২টি বাস পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শহরের গোয়ালচামটে এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। আলোচিত দুই হাজার কোটি টাকা অর্থপাচার মামলার আসামি সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলের মালিকানাধীন বাসগুলো আদালত জব্দ করে সিআইডির জিম্মায় রাখা ছিল। খবর পেয়ে রাত ১টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা এই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে এ আগুনের সূত্রপাত তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্মকর্তারা। ফরিদপুর ফায়ার সার্ভিসের পরিচালক মো. নজরুল ইসলাম জানান, ২২টি বাসের মধ্যে ১২টি পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা যায়নি। তবে তারা তদন্ত করে দেখছেন বলে জানান। এ বিষয়ে ফরিদপুরের কোতয়ালি থানার ওসি এম এ জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গভীররাতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তিনি আরও জানান, গোয়ালচামট প...
পিকনিক শেষে বাসায় ফেরা হলো না সামান্তার

পিকনিক শেষে বাসায় ফেরা হলো না সামান্তার

বাংলাদেশ
পিকনিক শেষে বাসায় ফেরা হলো না রাজধানীর ইউসেপ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির এক শিক্ষার্থীর। বৃহস্পতিবার গভীর রাতে ট্রাকের ধাক্কায় তিনি নিহত হন। বনানীতে একই রাতে নিহত হন এক যুবক। ধামরাইয়ে সড়কে মারা গেছে মা ও দুই ছেলে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চার, কুমিল্লার বুড়িচংয়ে তিন ও ময়মনসিংহের গৌরীপুরে দুজনের প্রাণ গেছে। এছাড়া চট্টগ্রাম, কিশোরগঞ্জ, গাজীপুর, বরিশাল, পটুয়াখালী ও শেরপুরে একজন করে প্রাণহানি ঘটেছে। রাজধানী : রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে দারুস সালাম এবং বনানী এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। রাত ১টার দিকে দারুসসালামে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে নিহত হন মোটরসাইকেল আরোহী ইউসেপ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী সামান্তা আলম জ্যোতি (১৯)। এতে আহত হন সহপাঠী ও মোটরসাইকেল চালক নিলয়। এ ছাড়া রাত দেড়টার দিকে বনানীতে মোটরসাইকে...