Tuesday, July 7

বাংলাদেশ

আগুনে পুড়ল সাজ্জাদ-রুবেলের ১২ বাস

আগুনে পুড়ল সাজ্জাদ-রুবেলের ১২ বাস

বাংলাদেশ
ফরিদপুর সাউথ লাইন পরিবহণের ১২টি বাস পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শহরের গোয়ালচামটে এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। আলোচিত দুই হাজার কোটি টাকা অর্থপাচার মামলার আসামি সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলের মালিকানাধীন বাসগুলো আদালত জব্দ করে সিআইডির জিম্মায় রাখা ছিল। খবর পেয়ে রাত ১টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা এই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে এ আগুনের সূত্রপাত তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্মকর্তারা। ফরিদপুর ফায়ার সার্ভিসের পরিচালক মো. নজরুল ইসলাম জানান, ২২টি বাসের মধ্যে ১২টি পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা যায়নি। তবে তারা তদন্ত করে দেখছেন বলে জানান। এ বিষয়ে ফরিদপুরের কোতয়ালি থানার ওসি এম এ জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গভীররাতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তিনি আরও জানান, গোয়ালচামট প...
পিকনিক শেষে বাসায় ফেরা হলো না সামান্তার

পিকনিক শেষে বাসায় ফেরা হলো না সামান্তার

বাংলাদেশ
পিকনিক শেষে বাসায় ফেরা হলো না রাজধানীর ইউসেপ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির এক শিক্ষার্থীর। বৃহস্পতিবার গভীর রাতে ট্রাকের ধাক্কায় তিনি নিহত হন। বনানীতে একই রাতে নিহত হন এক যুবক। ধামরাইয়ে সড়কে মারা গেছে মা ও দুই ছেলে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চার, কুমিল্লার বুড়িচংয়ে তিন ও ময়মনসিংহের গৌরীপুরে দুজনের প্রাণ গেছে। এছাড়া চট্টগ্রাম, কিশোরগঞ্জ, গাজীপুর, বরিশাল, পটুয়াখালী ও শেরপুরে একজন করে প্রাণহানি ঘটেছে। রাজধানী : রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে দারুস সালাম এবং বনানী এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। রাত ১টার দিকে দারুসসালামে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে নিহত হন মোটরসাইকেল আরোহী ইউসেপ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী সামান্তা আলম জ্যোতি (১৯)। এতে আহত হন সহপাঠী ও মোটরসাইকেল চালক নিলয়। এ ছাড়া রাত দেড়টার দিকে বনানীতে মোটরসাইকে...
শ্রীমঙ্গলে ইংলিশ এক্সেস প্রোগ্রামের ইনটেনসিভ ক্যাম্প অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে ইংলিশ এক্সেস প্রোগ্রামের ইনটেনসিভ ক্যাম্প অনুষ্ঠিত

বাংলাদেশ
মার্কিন পররাস্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে ও ঢাকার আমেরিকান দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন পরিচালিত ইংলিশ এক্সেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রামের শিক্ষার্থীদের ১৬ ঘণ্টাব্যাপী ইনটেনসিভ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শ্রীমঙ্গলস্থ ব্র‍্যাক লার্নি সেন্টারে ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকার মার্কিন দূতাবাসের পাবলিক এফেয়ার্স অফিসার শন ম্যাকেনতস। উদ্বোধনী পর্বে শিক্ষার্থীদের জন্য দলগত ভাবনা ও নেতৃত্বের বিকাশ বিষয়ক পর্ব পরিচালনা করেন মার্কিন দূতাবাসের এসিস্ট্যান্ট কালচারাল এফেয়ার্স অফিসার খাদিজা মাহমুদ, ইংলিশ ল্যাংগুয়েজ প্রোগ্রাম কো-অর্ডিনেটর শাওন কর্মকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীনা রহমান। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সিইও বিপ্লব দেব, ধন্যবাদ জ্ঞাপন করেন এক্সেস প্রোগ...
পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ২

পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ২

বাংলাদেশ
নেত্রকোনায় পিকআপভ্যান ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পিকআপভ্যানচালকও। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের সাকুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের তরিকুল ইসলাম (৫৫) কলমাকান্দার সুনই গ্রামের আবদুল আজিজের ছেলে এবং পেশায় ডিম ব্যবসায়ী। অপর জনের পরিচয় এখনো জানা যায়নি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, তরিকুল ইসলাম শুক্রবার দুপুরে নিজ এলাকা থেকে একটি পিকআপভ্যানে ডিম নিয়ে ঢাকায় যান। সেখানে বিক্রি শেষে শনিবার বাড়ি ফিরছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের সাকুয়া এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানটি দুমরে-মুচরে যায়। ঘটনাস্থলে তরিকুল ও অজ্ঞাত এক ব্যক্তি মারা যান। স্থানীয়রা চালককে গুরুতর অবস্থায় উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার ...
প্রচ্ছদ সারাদেশ ট্রেনের ধাক্কায় ২০ ফুট দূরে আছড়ে পড়ল প্রাইভেটকার, নিহত ১

প্রচ্ছদ সারাদেশ ট্রেনের ধাক্কায় ২০ ফুট দূরে আছড়ে পড়ল প্রাইভেটকার, নিহত ১

বাংলাদেশ
নরসিংদীর পলাশ উপজেলায় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ২০ ফুট দূরে আছড়ে পড়ল প্রাইভেটকার। এতে ইউসুফ আলী (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার রাত পৌনে ১টার দিকে ঘোড়াশাল রেলওয়ে স্টেশনের চামড়াব রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন ঘোড়াশাল রেলওয়ে স্টেশন মাস্টার মো. গোলাম মোস্তফা। নিহত মো. ইউসুফ আলী শিবপুর উপজেলার দত্তেরগাঁও এলাকার বাসিন্দা। আহত বাকি চারজন একই এলাকার। তারা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন। রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত পৌনে ১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘তূর্ণ নিশিতা এক্সপ্রেস’ ট্রেনটি ঘোড়াশাল রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। একই সময় স্টেশনের পূর্ব পাশের ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিল একটি প্রাইভেটকার। ট্রেন দ্রুতবেগে এসে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি ২০ ফুট দূরে রেললাইনের পাশে ছিটকে পড়ে। ...
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নরসের সদস্য হলেন সোনালী ব্যাংকের সিইও আতাউর রহমান

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নরসের সদস্য হলেন সোনালী ব্যাংকের সিইও আতাউর রহমান

পড়ালেখা, বাংলাদেশ
সোনালী ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর আতাউর রহমান প্রধান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নরস এর সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২ এবং সংশোধিত ২০০৯ এর ১৯(১) (চ) ও ১৯(২) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এর অনুমোদনক্রমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর বোর্ড অব গভর্নরস এর সদস্য হিসেবে দু’বছরের জন্য মনোনীত করা হয়েছে। সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর আতাউর রহমান প্রধান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নরসের সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় সোনালী ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। ...
৯৯৯ এ ফোন পেয়ে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

৯৯৯ এ ফোন পেয়ে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলাদেশ
বরগুনা সদর উপজেলায় জেরিন (১৮) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে শুক্রবার দুপুরে বরগুনা পৌর এলাকার গ্রিন রোডের ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। জানা যায়, জেরিন বরগুনা সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়নের নাপিতখালী এলাকার বাসিন্দা দুবাই প্রবাসী জলিল মৃধার মেয়ে। তিনি ও তার মা বরগুনা পৌর শহরের সরকারি কলেজ সংলগ্ন গ্রিন রোড এলাকায় কাঠের তৈরি একটি বাড়িতে তারা ভাড়া থাকতেন। সকালে দরজা বন্ধ দেখে প্রতিবেশীরা এসে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখতে পান জেরিনের ঝুলন্ত লাশ। পরে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে লাশ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা যায়, আত্মহত্যার সময় জেরিনের মোবাইলটি ফ্রিজের উপরে এমনভাবে রাখা ছিল তা দেখে আমাদের মনে হচ্ছে কাউকে ভিডিও কলে রেখে জেরিন আত্মহত্যা করেছে। বিষয়টি তদন্ত করে সঠি...
স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপ, স্বামীসহ গ্রেফতার ৪

স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপ, স্বামীসহ গ্রেফতার ৪

বাংলাদেশ
পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপ মামলায় স্বামীসহ ৪ জনকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা থানার ওসি এমআর শওকাত আনোয়ার। গ্রেফতাররা হলেন- বরিশালের বাবুগঞ্জ থানার মৃত্যু আবুল কাসেমের ছেলে স্বামী মিলন খান, গলাচিপার সাগর চৌকিদার, হেলাল চৌকিদার, মোসা. রুবি বেগম। পুলিশ জানায়, চার বছর পূর্বে গ্রেফতার মিলন খানের সঙ্গে তয়নার বিয়ে হয়। বিয়ের পর থেকে তয়না বুঝতে পারে যে তার স্বামী প্রতারণাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তখন থেকেই মিলনকে ভালভাবে চলাফেরা করতে ও অনৈতিক কাজ থেকে বিরত থাকতে বলেন তয়না। এসব কথা বলার পর থেকেই তয়না সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিক নির্যাতন শুরু করে মিলন। এসব ঘটনার পরে উভয়পক্ষের মুরুব্বিরা একাধিক সালিশের মাধ্যমে এ সমস্যা মীমাংসা করে। তারা আবার সংসার শুরু করে। কি...
ঢাবির বঙ্গবন্ধু হলে ছাত্রলীগের নির্যাতন আতঙ্কে শিক্ষার্থীরা

ঢাবির বঙ্গবন্ধু হলে ছাত্রলীগের নির্যাতন আতঙ্কে শিক্ষার্থীরা

বাংলাদেশ
ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনের আতঙ্কে দিন কাটাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা। ছাত্রলীগের নিয়মিত কর্মসূচিতে অংশ না নেওয়া, সিনিয়রদের কথা না শোনাসহ ঠুনকো নানা অভিযোগে সাধারণ শিক্ষার্থীদের ওপর নিয়মিত চলছে শারীরিক ও মানসিক নির্যাতন। আর এসব নির্যাতনের সঙ্গে জড়িতদের অধিকাংশই বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শান্তর অনুসারী বলে অভিযোগ ভুক্তভোগীদের। গত ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হলের কমিটি ঘোষণা করে ছাত্রলীগ। আর এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সভাপতি হন মেহেদী হাসান শান্ত, সাধারণ সম্পাদক হন মাহবুবুর রহমান। নতুন কমিটি ঘোষণার পরই আবাসিক হলের চিত্র বদলে যায়। ঠুনকো অভিযোগে শিক্ষার্থীদের ওপর শুরু হয় নির্যাতন। মার্চ মাসে এখন পর্যন্ত তিনটি নির্যাতনের ঘটনা ঘটেছে। এসব নির্যাতনের ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৩ ম...
কবুতরের ফার্মে মিলল ৫ হাজার লিটার সয়াবিন তেল!

কবুতরের ফার্মে মিলল ৫ হাজার লিটার সয়াবিন তেল!

বাংলাদেশ
ঝিনাইদহের হরিণাকুণ্ডে একটি কবুতরের ফার্ম থেকে ৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় উপজেলার তাহেরহুদা ইউনিয়নের রামনগর বটতলা বাজারের দুই মজুতদারকে জরিমানা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ জানান, বৃহস্পতিবার রাতে বটতলাবাজারে ‘জিন্দার স্টোর’ ও ‘বিধান স্টোর’র কবুতর ফার্মে অভিযান চালানো হয়। এ সময় একাধিক ড্রামে পাঁচ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। তিনি আরও বলেন, অবৈধভাবে ভোজ্যতেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির দায়ে বটতলা গ্রামের মন্টু মণ্ডলেরের ছেলে জিন্দার আলীকে ৫০ হাজার ও জোড়াদহ গ্রামের স্বরজিৎ শাহের ছেলে বিধান শাহকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উভয়ের জরিমানার অর্থ নগদ আদায় করা হয়। বিধান স্টোরের সামনেই সাপ্তাহিক কবুতরের হাট বসে। সেখানেই স্টোরের ভেতরে ঝুড়িতে করে কবুতর রাখা হয়। নির্বাহী ম্যাজিস...