Tuesday, July 7

বাংলাদেশ

কুমিল্লায় প্রাইভেটকারচাপায় প্রাণ গেল ২ জনের

কুমিল্লায় প্রাইভেটকারচাপায় প্রাণ গেল ২ জনের

বাংলাদেশ
কুমিল্লায় এবার প্রাইভেটকারচাপায় এক শিশু ও তরুণ নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো— উপজেলার শাহদৌলতপুর এলাকার কামাল হোসেনের ছেলে রবিউল হোসেন (১৬) ও একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে মো. আনিস (৫)। এ নিয়ে গত তিন দিনে সড়কে আটজনের প্রাণহানি হলো। ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, মহাসড়কের সৈয়দপুর স্টেশনে একটি সেলুনে চুল কেটে মহাসড়ক পার হয়ে বাড়ি যাচ্ছিল রবিউল ও আনিস। এ সময় চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি প্রাইভেটকার তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে রবিউল হোসেন মারা যায়। গুরুতর আহত অবস্থায় আনিসকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। তিনি বলেন, দুর্ঘটনার পর প্রাইভেটকার জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।...
চুয়াডাঙ্গায় ভুট্টাক্ষেতে নারীর লাশ

চুয়াডাঙ্গায় ভুট্টাক্ষেতে নারীর লাশ

বাংলাদেশ
চুয়াডাঙ্গায় ভুট্টাক্ষেত থেকে রহিমা খাতুন (৫৫) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। সদর উপজেলার কুতুবপুর গ্রামের মাঠ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। রহিমা খাতুন ওই গ্রামের মৃত আকাল আলীর মেয়ে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন রহিমা খাতুন। পরে গভীর রাতে গ্রামবাসীর সহযোগিতায় তার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, রহিমা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। প্রতিবেশীদের বরাত দিয়ে কুতুবপুর ইউনিয়ন পরিষদের সদস্য মালেকা খাতুন জানান, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের অন্য এক নারীর সঙ্গে গবাদিপশুর জন্য গ্রামের পাশের একটি মাঠে ঘাস সংগ্রহ করতে যান রহিমা খাতুন। প্রতিবেশী ওই নারী বাড়ি ফিরলেও তিনি ফেরেননি। সন্ধ্যার পরও ফিরে না আসায় আশপাশে খোঁজাখুঁজি শুরু হয়। পরে রাত ১২টার দিকে মাঠের একটি ভুট্টাক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। সদর থানার ওসি মোহাম্মদ মহস...
বিষখালী নদীতে নিখোঁজ সেই শিক্ষার্থীর লাশ উদ্ধার

বিষখালী নদীতে নিখোঁজ সেই শিক্ষার্থীর লাশ উদ্ধার

বাংলাদেশ
বরগুনার পাথরঘাটাসংলগ্ন বিষখালী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্র সূর্য ঘোষের (১৩) লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ৬টার দিকে লালদিয়ারচর এলাকায় জেলেরা তার লাশ ভাসতে দেখেন। পরে তার লাশ উদ্ধার করে তীরে আনা হয়। জেলে জামাল হোসেন বলেন, ভোরে আমরা জাল টানছিলাম। আকাশ পরিষ্কার হওয়ার পর জালের কাছাকাছি দেখা যায় মানুষের মতো কিছু একটা ভাসছে। কাছে গিয়ে দেখি শিশুর লাশ। পরে লাশটি সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটার হরিণঘাটা পর্যটনকেন্দ্রের ব্রিজঘাটে নিয়ে আসি। বৃহস্পতিবার দুপুরে বরগুনা সৃষ্টি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক বনভোজনে ৬৫ সদস্যের একটি দল লঞ্চে করে পাথরঘাটার হরিণঘাটা ইকোপার্কসংলগ্ন লালদিয়া নদীর মোহনায় একটি চরে নামে। এ সময় অনেকেই চরের পাশে নদীতে গোসল করতে নামেন। গোসল করে সবাই ফিরে এলেও সূর্য ঘোষ নিখোঁজ ছিল। এ বিষয়ে পাথরঘাটা থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার বলেন, লা...
ফার্মেসির মেয়াদোত্তীর্ণ ওষুধে প্রাণ গেল দুই ভাইয়ের

ফার্মেসির মেয়াদোত্তীর্ণ ওষুধে প্রাণ গেল দুই ভাইয়ের

বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ খেয়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। তারা হলো— ইয়াসিন (৭) ও মুরসালিন (৮)। তারা ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। পুলিশ জানায়, দুই শিশু জ্বরে আক্রান্ত হলে তাদের দাদি বৃহস্পতিবার বিকালে স্থানীয় চকবাজারের ‘মা ফার্মেসি’ থেকে নাপা সিরাপ কিনে এনে খাওয়ান। কিছু সময় পর শিশু দুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এ সময় তাদের উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার আরও অবনতি হলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসা শেষে রাত ১১টায় বাড়ি নিয়ে আসার পথে শিশু মুরসালিন মারা যায়। আর বাড়িতে আসার পর রাত সাড়ে ১১টায় ইয়াসিন মারা যায়। খবর পেয়ে দুই শিশুর লাশ থানায় নিয়ে আসে পুলিশ। সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য শুক্রবার লাশ দুটি ব্র...
আগুনে পুড়ে ঘুমন্ত নববধূর মৃত্যু

আগুনে পুড়ে ঘুমন্ত নববধূর মৃত্যু

বাংলাদেশ
কুমিল্লার বরুড়ায় আগুনে পুড়ে ইয়াসমিন আক্তার নামে এক নববধূর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার ঝলম ইউনিয়নের ঢেউয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম। ইয়াসমিন আক্তার (১৯) ঢেউয়াতলী গ্রামের রেজাউল করিমের স্ত্রী। এক মাস আগে তাদের বিয়ে হয়। রেজাউল করিম বলেন, আমি মালদ্বীপ প্রবাসী। এক মাস আগে ইয়াসমিনের সঙ্গে আমার বিয়ে হয়। ভোরে ফজরের নামাজ পড়তে আমি মসজিদে যাই। ওই সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘরে আগুন লাগে। বাসায় এসে দেখি আমার স্ত্রী আগুনে পুড়ে মারা গেছে। ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই আগুনে ঝলসে যান ইয়াসমিন। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বরুড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আসাদুজ্জামান বলেন, আগুন লাগার খবর পেয়ে ...
অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার

অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার

বাংলাদেশ
নোয়াখালীতে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলো— কাদির হানিফ ইউনিয়নের ইকবাল হোসেনের ছেলে রাফসান হোসেন (১৮), বিনোদপুর ইউনিয়নের বেলাল হোসেনের ছেলে মো. আসিফ (১৭) ও দাদপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের আবুল কালামের ছেলের মো. ইমন (১৪)। নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ সূত্রে জানা গেছে, এক দল পুলিশ উপজেলার কাদির হানিফ ইউনিয়নের সিরাজপুর সড়কে অভিযান চালায়। এ সময় একটি দেশীয় ছুরি ও লোহার তৈরি কাটারসহ তিন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়। জেলা গোয়ান্দা পুলিশের ওসি মো. সাইফুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে শুক্রবার তাদের কারাগারে পাঠা...
শ্রীমঙ্গলে এক ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

শ্রীমঙ্গলে এক ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

বাংলাদেশ
শ্রীমঙ্গলে স্মার্টকাড বিতরণকালে স্থানীয় এক ইউপি সদস্যের কাছ থেকে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ কে অলক নামে এক ব্যক্তি শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউপির ৩নং ওয়ার্ড সদস্য মো. আওলাদ হোসেনের কাছে এই টাকা দাবির অভিযোগে তিনি ৮ মার্চ সন্ধ্যায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন। এতে বলা হয়, গত ৫ মার্চ উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে কালাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়। এসময় হারানো কার্ড পূনরায় তৈরির জন্য সরকার নির্ধারিত ৩৪৫ টাকা করে ফি নেয়ার সময় এ কে অলক নামে এক ব্যক্তি নিজেকে ‘আমাদের সময়’ ও ‘দৈনিক করতোয়া’ পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে কার্ড বিতরণকালে জনপ্রতিনিধি কেন কার্ড বিতরণে থাকবেন এ নিয়ে নির্বাচন কর্মকর্তাদের সাথে বিতর্কে জড়িয়ে পড়েন। তিনি কার্ড বিতরণকালে হারানো কার্ড নিতে টাকা নেয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। এসময় স্থানীয় ইউপি সদ...
মুমিন যেভাবে রমজানের প্রস্তুতি নেবে

মুমিন যেভাবে রমজানের প্রস্তুতি নেবে

বাংলাদেশ
বছর ঘুরে আবারও আগমন ঘটেছে শাবান মাসের। ইসলামে এ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এ মাসে রয়েছে অনেক বরকত ও ফজিলত। শাবান মাসের পরেই আগমন ঘটে রহমত, মাগফিরাত ও নাজাতের সমন্বয়ে পবিত্র রমজান মাসের। রমজান মাসে আল্লাহতায়ালার পক্ষ হতে বান্দার জন্য রয়েছে অসংখ্য নেয়ামত। রমজান মাসে বান্দা একনিষ্ঠভাবে ইবাদত করার মাধ্যমে আল্লাহর নৈকট্য ও তাকওয়া অর্জন করতে পারে। প্রিয় নবী (সা.) শাবান মাসে অন্যান্য মাসের তুলনায় বেশি বেশি নফল রোজা, পবিত্র কুরআন তিলাওয়াত ও নামাজ আদায় করতেন। রাসুলুল্লাহ (সা.) রজব ও শাবান মাসব্যাপী এ দোয়া বেশি বেশি পড়তেন, ‘আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ওয়া বাল্লিগ না রমাদান’। অর্থাৎ ‘হে আল্লাহ! রজব মাস ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন আর আমাদের রমজানে পৌঁছে দিন।' শাবান মাসে রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ (সা.) এর বিশেষ কিছু আমল তথা মাহে রমজান পূর্ব প্রস্তুতি হ...
শেরপুরে করোনা শনাক্ত ও মৃত্যু হার শূন্যের কোটায়

শেরপুরে করোনা শনাক্ত ও মৃত্যু হার শূন্যের কোটায়

বাংলাদেশ
শেরপুর জেলায় করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। করোনা শনাক্ত এবং মৃত্যুর হার শূন্যের কোটায় নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় শেরপুর জেলায় করোনায় কেউ মারা যায়নি এবং ১২ জনের নমুনা পরীক্ষায় করোনায় নতুন করে কেউ শনাক্ত হয়নি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে মাত্র ৭টি নমুনা পরীক্ষার জন্য প্রক্রিয়াধীন। শেরপুরের সিভিল সার্জন অনুপম ভট্টাচার্য্য এ খবর নিশ্চিত করেছেন। বুধবার সকাল ৮টায় সিভিল সার্জন অফিস থেকে দেওয়া জেলার কোভিট স্বাস্থ্য বুলেটিনে বলা হয়, শেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত কোনো রোগী চিকিৎসাধীন নেই। তবে ১৩ জন কোভিড রোগী বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানানো হয়। জেলায় এ পর্যন্ত কোভিডে মোট আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৬২৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচ হাজার ৫১৫ জন। এ পর্যন্ত কোভিডে মোট মৃত্যু হয়েছে ৯৫ জনের। মৃত্যুর হার ১ দশমিক ৬৯ শতাংশ। এ ছা...