Monday, July 6

বাংলাদেশ

বিএনপির বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগের হামলা, আহত ৩০

বিএনপির বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগের হামলা, আহত ৩০

বাংলাদেশ
পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে ছাত্রলীগের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসময় রণক্ষেত্রে পরিণত হয়ে জেলা কার্যালয়স্থল। এতে কমপক্ষে ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কিছু রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে সরে গেছে। বুধবার সকালে শহরের বনানী এলাকার জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- সদর থানার আহ্বায়ক কাজী মাহবুব, জেলা ছাত্রদলের সভাপতি উজ্জ্বল, ছোট বিঘাই মোস্তফা আকন, থানা ছাত্রদলের আহ্বায়ক পৌর যুবদলের মজনু, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়াসহ ৩০জন। পুলিশ ও বিএনপি সূত্রে জানা গেছে, কেন্দ্র ঘোষিত সারা দেশে বিএনপির বিক্ষোভ সমাবেশে যোগ দিতে পটুয়াখালী পৌঁছান কেন্দ্রীয় নেতা হাবিবুন্নবী সোহেল। সকালে শহরের বনানী এলাকার জেলা কার্যালয়ে সমবেত হতে থাকে নেতাকর্ম...
নগরকান্দায় ১১ দোকান পুড়ে ছাই

নগরকান্দায় ১১ দোকান পুড়ে ছাই

বাংলাদেশ
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আগুনে ১১ দোকান পুড়ে ছাই হয়েছে। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের কুঞ্জনগরবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল হাসান জানান, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। চেষ্টা চালিয়ে ১ ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে ধারণা করা হয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুন লাগতে পারে। তবে ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে। কুঞ্জনগরবাজার কমিটির সভাপতি আলম বেপারি বলেন, ভোরে আগুন লাগার খবর পেয়ে ছুটে আসি; ততক্ষণে বাজারের ১১ দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।...
আ.লীগ নেতার স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আ.লীগ নেতার স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলাদেশ
নাটোরের নলডাঙ্গা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম পিয়াসের স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে নাটোর শহরের দক্ষিণ বড়গাছা এলাকার মঞ্জুর কাদেরের ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহত পলি খাতুন (২৬) কাউন্সিলর পিয়াসের দ্বিতীয় স্ত্রী ছিলেন। তিনি নলডাঙ্গা উপজেলার সোনাপাতিল এলাকার আবুল কাশেমের মেয়ে। এ ঘটনায় মঙ্গলবার বিকালে নিহতের মা শামসুন্নাহার বাদী হয়ে নাটোর থানায় একটি মামলা করেছেন। পলিকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার স্বামী পিয়াসকে মামলায় আসামি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শহরের দক্ষিণ বড়গাছার মঞ্জুর কাদেরের বাড়ির একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন পলি ও তার এক ভাগনি। মেধাবী ছাত্রী পলি রাজশাহী আইন কলেজ থেকে আইন বিষয়ে ফাইনাল পরীক্ষা শেষ করে ইন্টার্নি করার প্রস্তুতি নিচ্ছিলেন। সোমবার রাতে বাবা, মা ...
দৌড়ে ৯২৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে ধরল পুলিশ

দৌড়ে ৯২৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে ধরল পুলিশ

বাংলাদেশ
কুমিল্লার বুড়িচংয়ের সাব্বির হোসেন (২১) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে ৯ হাজার ২৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ২টার দিকে উপজেলার সীমান্তবতী এলাকা পাঁচোড়া থেকে তাকে দৌড়ে ধরে পুলিশ। জানা গেছে, মাদক ব্যবসায়ী সাব্বির হোসেন বুড়িচংয়ের পাঁচড়ো গ্রামের আলম মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ভারতীয় সীমান্ত এলাকায় থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, সোমবার রাতে গোপন সংবাদের ভিক্তিতে শীর্ষ মাদক ব্যবসায়ী সাব্বির হোসেনকে ২৭ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।...
স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নতুন সিইসি

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নতুন সিইসি

বাংলাদেশ
সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পদে নতুন শপথ নেওয়া কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার সকাল ১০টার দিকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন চার নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান এবং সাবেক জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর, আনিছুর রহমান। দায়িত্ব নিয়েই আজ শ্রদ্ধা জানাতে আসেন তারা। শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা জানানোর পর পরিদর্শন বইতে স্বাক্ষর করেন নতুন এই প্রধান নির্বাচন কমিশনার। এ সময় জেলা ও উপজেলা প্রশাসন ছাড়াও নির্বাচন কমিশনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২৬ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ২৭ ফেব্রুয়ারি শপথ নেন তারা। রাষ্ট্রপতি...
স্বামী-ছেলেদের পর চলে গেলেন রেখাও

স্বামী-ছেলেদের পর চলে গেলেন রেখাও

বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্বামী ও দুই ছেলের পর চলে গেলেন গৃহবধূ রেখা বেগম (৩৫)। সোমবার রাত ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান। এ বিষয়টি নিশ্চিত করেছেন মৃত রেখার চাচাশ্বশুর ও আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শরীফ হোসাইন। এর আগে গত ২২ ফেব্রুয়ারি রাতে উপজেলার আশুগঞ্জ বাজারের আলাই মোল্লা ভবনে অগ্নিকাণ্ডে ভাড়াটিয়া স্কুলশিক্ষক মকবুল মিয়া (৪২), তার স্ত্রী গর্ভবতী রেখা বেগম (৩৫), বড় ছেলে আরিফ হোসেন জয় (১১) ও জুবায়ের হোসেন (৭) দগ্ধ হন। এ ঘটনায় একে একে মারা গেলেন সবাই। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৩ বছরে আগে জেলার নবীনগরের রেখা বেগমকে বিয়ে করেন আশুগঞ্জ উপজেলার শরীফপুরের সফর মিয়ার ছেলে মকবুল মিয়া। মকবুল মিয়া ছিলেন সাবেক ইউপি সদস্য ও ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভ...
পাশ করার পর বাবা কিনে দিলেন মোটরসাইকেল, প্রাণ গেল কলেজছাত্রের

পাশ করার পর বাবা কিনে দিলেন মোটরসাইকেল, প্রাণ গেল কলেজছাত্রের

বাংলাদেশ
সদ্য এসএসসি পাশ করার পর ছেলের আবদার পূরণ করতে সাংবাদিক বাবা কিনে দিয়েছিলেন মোটরসাইকেল। তবে মাত্র একদিনের মধ্যেই সড়কে প্রাণ গেল ফারহান আঞ্জুম মাফি নামে এক কলেজছাত্রের। রোববার রাত ১০টার দিকে কুমিল্লার গোমতী বেড়িবাঁধের আইল্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত কলেজছাত্রের নাম ফারহান আঞ্জুম মাফি (১৭)। সে নগরীর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং দৈনিক আমাদের কুমিল্লা পত্রিকার সাহিত্য সম্পাদক কবি দীপ্র আজাদ কাজলের ছেলে। স্থানীয়রা জানান, মাত্র একদিন আগে মাফিকে নতুন মোটরসাইকেল কিনে দেন তার বাবা। রোববার রাতে দুই বন্ধু নিয়ে গোমতী নদীর পাড়ে ঘুরতে যায় মাফি। রাত ১০টার দিকে আইল্যান্ডে মোটরসাইকেলটি উল্টে যায়। এতে মাফিসহ তার দুই বন্ধু আহত হয়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মাফিকে মৃত ঘোষণা করেন। আহত বন্ধু চি...
ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। সোমবার সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মহেশপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে আব্দুল আওয়াল মিয়া (৫০) ও একই এলাকার হেকিম ব্যাপারীর ছেলে ফয়েজ মিয়া (৪৫)। জানা গেছে, সকালে অটোরিকশাচালকসহ চারজন আখাউড়া থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাচ্ছিল। পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের তন্তর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছার আগে ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী একটি ট্রাক পেছন দিক থেকে ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে দূরে ছিটকে পড়ে ঘটনাস্থলে যাত্রী আব্দুল আওয়াল মিয়া ও ফয়েজ মিয়া মারা যান। আশঙ্কাজনক অবস্থায় অটোরিকশাচালকসহ দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্ত...
ডিঙ্গি নৌকা ভাড়া করে দায়সারা গবেষণা

ডিঙ্গি নৌকা ভাড়া করে দায়সারা গবেষণা

বাংলাদেশ
সমুদ্র গবেষণার মতো কাজ চলছে ডিঙ্গি নৌকা ভাড়া করে। অবিশ্বাস্য হলেও যা সত্য। প্রয়োজনের তুলনায় খুবই হালকা যন্ত্রপাতি দিয়ে এমন দায়সারা গবেষণা চালানো হচ্ছে ২০১৭ সাল থেকে। গভীর সমুদ্রের তলদেশে আধুনিক যন্ত্রপাতি পাঠিয়ে বিশদ গবেষণা করার প্রয়োজন থাকলেও সেটি হচ্ছে না। তীর থেকে মাত্র ৫-৭ কিলোমিটারের মধ্যে ডিঙ্গি নৌকা নিয়ে একেবারে প্রাথমিক গবেষণায় মনোনিবেশ করেছেন সংশ্লিষ্টরা। এছাড়া প্রথম ধাপে ১৫ কোটি টাকার প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়ায় ১০২ কোটিতে। তবে ওই অর্থ দিয়ে বাস্তব গবেষণার কাজ তেমন একটা শুরু কর যায়নি। এই পরিপ্রেক্ষিতে দ্বিতীয় ধাপে ৪৪৩ কোটি টাকার প্রকল্প প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। যাচাই-বাছাই শেষে প্রকল্পটি শিগগির জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) উপস্থাপন করা হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, প্রকল্পটি অনুমোদন পেলে আন্তর্জাতিক মানের গবেষণা শুরু করা সম্ভব হবে। এরফলে সমুদ্রের বিশাল সম...
টিকা কার্যক্রম অব্যাহত থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

টিকা কার্যক্রম অব্যাহত থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে টিকার ঘাটতি নেই। প্রয়োজনের অতিরিক্ত টিকা মজুদ আছে। আজকের পরও প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজের টিকা কার্যক্রম অব্যাহত থাকবে। টিকা নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। এখনো যারা টিকা নেননি, তাদের টিকা নেওয়ার আহ্বান জানান তিনি। দেশের প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত টিকা প্রধানমন্ত্রীর নির্দেশে যে দেশ টিকা পায়নি সেই দেশকে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান মন্ত্রী। শনিবার দুপুরে গণটিকা কার্যক্রম পরিদর্শনের সময় নিজ গ্রাম মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের একটি টিকা কেন্দ্রে সাংবাদিকদের এসব কথা জানান জাহিদ মালেক। তিনি বলেন, ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারিতে টিকা দেওয়া শুরু হয়েছিল। আজ এক বছর পূর্তি হলো। এ সময়ে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ১১ কোটি, দ্বিতীয় ডোজ আট কোটি ও বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৩৫ লাখ। ইতোমধ্যে বাংলাদেশের মানুষকে ১৯ কোটি টিকা দেওয়া শ...