Tuesday, July 7

বাংলাদেশ

শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন নিয়ে আসছি: শিক্ষামন্ত্রী

শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন নিয়ে আসছি: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চেষ্টা করছি আমাদের প্রতিটি শিক্ষার্থী যে যেখানেই পড়ুক সবাই যেন দক্ষ ও যোগ্য মানুষ হতে পারে, দেশের সুনাগরিক হতে পারে। বিজ্ঞানমনস্ক হতে পারে ও প্রযুক্তি বান্ধব হতে পারে। তারা যেন নিজের কর্মসংস্থানের ব্যবস্থা নিজেরাই করতে পারে। তারা যেন নিজেরা উদ্যোক্তা হতে শিখে। তার জন্য আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে এরই মধ্যে একেবারেই আমূল পরিবর্তন নিয়ে আসছি। শনিবার দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছায় বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের নবনির্মিত ভবনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, করোনায় সারা বিশ্ব বিপর্যস্ত, ধনী দেশগুলো বিপদগ্রস্ত হয়ে গেছে। পৃথিবীর ধনী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে লক্ষ লক্ষ মানুষ করোনায় মারা গেছে। আমাদের দেশের প্রায় ২৮ হাজার মানুষকে হারিয়েছি। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা যেভাবে করোনা মোকাবিলা ক...
স্কুলের পাশে তৈরি হচ্ছে অবৈধ ডিটারজেন্ট পাউডার

স্কুলের পাশে তৈরি হচ্ছে অবৈধ ডিটারজেন্ট পাউডার

বাংলাদেশ
ভোলার চরফ্যাশনের উত্তর মাদ্রাজ-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আবাসিক এলাকায় একটি কারখানায় তৈরি হচ্ছে অবৈধ ডিটারজেন্ট পাউডার। ফলে দূষিত হচ্ছে পরিবেশ। স্থানীয় সূত্রে জানা যায়, কারখানায় রিন ও ডিজিটাল পাউডার প্রস্তুত করে বিক্রি হচ্ছে উপজেলার বিভিন্ন হাটবাজারে। লাইসেন্সবিহীন এ কারখানায় মজুদ রাখা হয় নিষিদ্ধ অ্যাসিড। তার তীব্র গন্ধে দূষণ হচ্ছে পরিবেশ। উত্তর মাদ্রাজ-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার দুশ্চিন্তায় অভিভাবকরা। উত্তর মাদ্রাজ গ্রামের তৃতীয় শ্রেণির এক ছাত্রের পিতা আবুল হাসেম বলেন, বিদ্যালয়ের পাশে এই ডিটারজেন্ট পাউডার কারখানা নির্মিত হওয়ার ফলে গন্ধে পরিবেশ নষ্ট হচ্ছে। সড়ক দিয়ে হাঁটা কষ্টকর হয়ে পড়েছে। আমরা প্রশাসনের কাছে ব্যবস্থা গ্রহণের দাবি করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান বলেন, এগুলো সরকারি নিয়মবহির্ভূত। নিয়ম মানা না হলে...
ছেলের শ্বশুরবাড়ি গিয়ে মারধরের শিকার বৃদ্ধ

ছেলের শ্বশুরবাড়ি গিয়ে মারধরের শিকার বৃদ্ধ

বাংলাদেশ
বগুড়ার আমতলীতে ছেলের শ্বশুরবাড়ি গিয়ে আজিজুর রহমান (৭০) নামে এক বৃদ্ধ মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজিজুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার খেকুয়ানী গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার আঙ্গুলকাটা গ্রামের বৃদ্ধ আজিজুর রহমান শুক্রবার বিকালে ছেলে বউ নাসরিন ও তার দুই নাতনিকে আনতে বেয়াই মোস্তফা গাজীর বাড়িতে যায়। বেয়াই বাড়িতে পৌঁছা মাত্রই আজিজুর রহমানকে বেয়াই মোস্তফা গাজী, কবির গাজী, অলি ও ছেলের বউ নাসরিন কিল-ঘুসি মারে। তাদের মারধরে আজিজুর রহমান জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে শুক্রবার রাতে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আজিজুর রহমান বলেন, ছেলের বউ ও দুই নাতনিকে আনতে যাওয়ায় আমার বেয়াই মোস্তফা গাজী, পুত্রা কবির গাজী, অলি ও ছেলের বউ নাসরিন আমাকে বেধড়ক মারধর ...
রূপসায় পাইকারি কাঁচাবাজারে ভয়াবহ আগুন

রূপসায় পাইকারি কাঁচাবাজারে ভয়াবহ আগুন

বাংলাদেশ
খুলনার রূপসা উপজেলার পাইকারি কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে ২৬টি ঘর পুড়ে গেছে বলে জানা গেছে। শনিবার বেলা ১১টায় ওই কাঁচাবাজারের একটি ককশিটে আগুন লাগে। জানা যায়, কাঁচাবাজারের আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস টুটপাড়া স্টেশনের দায়িত্বরত শামসুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে টুটপাড়ার তিনটি ও বয়রার একটি ইউনিট মোট চেষ্টা চালিয়ে দুপুর সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।...
পুলিশ সদস্যের হাত-পা বেঁধে মোটরসাইকেল ছিনতাই

পুলিশ সদস্যের হাত-পা বেঁধে মোটরসাইকেল ছিনতাই

বাংলাদেশ
নাটোরের বাগাতিপাড়ায়ে এক পুলিশ সদস্য ও তার স্ত্রীকে বেঁধে রেখে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে জামনগর পকেটখালি পুলিশ ফাঁড়ির কাছে আড়ানী-পুঠিয়া সড়কে এ ঘটনা ঘটে। এ ঘট্নায় দায়িত্ব অবহেলার কারণে ওই ফাঁড়ির ইনচার্জ এসআইকে প্রত্যাহার করা হয়েছে। ভুক্তভোগী পুলিশ সদস্য মেজবাহ উদ্দিন জানান, ছুটিতে বাড়ি এসে স্ত্রী শিরিন সুলতানাকে সঙ্গে নিয়ে তিনি বগুড়া ঘুরে মোটরসাইকেলযোগে রাজশাহীর বাঘা উপজেলায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পুঠিয়া-আড়ানী সড়ক হয়ে যাওয়ার পথে রাত ১০ টার দিকে বাগাতিপাড়া উপজেলার জামনগর পকেটখালি পুলিশ ফাঁড়ির পাশে পৌঁছলে একদল দুর্বৃত্ত সড়কে দড়ি বেঁধে তাদের পথরোধ করে। এরপর সেখান থেকে তাদের হাত-পা ও মুখ বেঁধে পাশের গম খেতে ফেলে রাখে। এ সময় তাদের কাছে থাকা ‘সুজুকি জিকসার এসএস ১৫০সিসি’ মডেলের মোটরসাইকেল, নগদ অর্থ, সোনার গহনা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তিনি আরও জানান...
গোয়ালঘরে মেছোবাঘের ৩ শাবক

গোয়ালঘরে মেছোবাঘের ৩ শাবক

বাংলাদেশ
পটুয়াখালীর বাউফলে মেছোবাঘের তিনটি শাবক উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইসমাইল প্যাদার গোয়ালঘর থেকে শাবকগুলো উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র জানায়, ভোরে গোয়ালঘরে শাবকগুলো দেখতে পান ওই বাড়ির রুবেল প্যাদা। পরে তিনি শাবকগুলো তার ঘরে নিয়ে যান। খবর পেয়ে এলাকাবাসী শাবকগুলো একনজর দেখতে ভিড় করেন। বেলা ১১টার দিকে শাবকগুলো নিয়ে রুবেল উপজেলা বনকর্মকর্তার কাছে যান। কিন্তু বন কর্মকর্তা শাবকগুলোকে আগের জায়গায় রাখতে বলেন। পরে তিনি শাবকগুলো বাড়ি নিয়ে আসেন। রুবেল প্যাদা সাংবাদিকদের বলেন, আমি বাচ্চাগুলো নিয়ে বন কর্মকর্তার কাছে গিয়েছিলাম। তিনি বাচ্চাগুলো আগের স্থানে ছেড়ে দিতে বলেছেন। বাচ্চাগুলো আপাতত আমার জিম্মায় আছে। তবে বাচ্চাগুলো মারা গেলে আমি দায়ী নই। এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তা আবুল কালাম বলেন, বাচ্চাগুলো যেখান থেকে উদ্ধার করা হয়েছে, সেখানে ছেড়...
লোকালয়ে মেছোবাঘ, উদ্ধার করল বন বিভাগ

লোকালয়ে মেছোবাঘ, উদ্ধার করল বন বিভাগ

বাংলাদেশ
চট্টগ্রামের হাটহাজারীতে লোকালয়ে আসা একটি মেছোবাঘ স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করেছেন বন বিভাগের কর্মকর্তারা। শুক্রবার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ওমদা মিয়া সওদাগর বাড়ি থেকে প্রাণীটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বন বিভাগের স্টেশন কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী। তিনি জানান, লোকালয়ে আসা মেছোবাঘটি স্থানীয়রা আটক করে ইউএনও মো. শাহিদুল আলমকে জানান। পরে ওই এলাকায় গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় সেটি উদ্ধার করা হয়। প্রাণীটি হাটহাজারী পৌরসভার পশ্চিমে সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।...
চীনা বাদাম চাষে ঝুঁকছেন কৃষকরা

চীনা বাদাম চাষে ঝুঁকছেন কৃষকরা

বাংলাদেশ
চাঁদপুরের কচুয়ার বিভিন্ন গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহয়তায় কয়েক বছর ধরেই উন্নতমানের চীনা বাদাম চাষ হচ্ছে। চাহিদা থাকায় কৃষক পর্যায়ে কেজিপ্রতি ১০০ টাকা হতে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। তাতে লাভবান হওয়ায় অনেকেই আগ্রহী এখন বাদাম চাষে। বিশেষ করে কচুয়াতে আলু এবং ভুট্টার জমিতে বাদাম করতে পারলে বেশি লাভ হবে বলে জানান কৃষকরা। কচুয়ার মেঘদাইর গ্রামের ছফিউল্লাহ জানান, কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা অমলচন্দ্র সরকারের উৎসাহে প্রথমবারের মতো বাদাম চাষে আগ্রহী হয়েছেন তিনি। জমির অবস্থা এখন বেশ ভালো, তাই ভালো ফলনের আশা করেন তিনি। ঘাগড়া গ্রামের কৃষক অঙ্গরাজ সরকার বলেন, চীনা বাদামের অনেক চাহিদা রয়েছে। অল্প খরচে বাদাম চাষে লাভ বেশি। জমি দেখে অনেক কৃষক আগামীতে বীজ নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন বলেন, বছরের যেকোনো সময় এর চাষ ...
আগুনে পুড়ে ৭ দোকান ছাই

আগুনে পুড়ে ৭ দোকান ছাই

বাংলাদেশ
পিরোজপুরের মঠবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা। তবে প্রশাসন বলছে, ৭-৮ কোটি টাকার ক্ষতি হয়েছে অগ্নিকাণ্ডে। অগ্নিকাণ্ডে বইসহ বিভিন্ন জিসিন পুড়ে ছাই হলেও পবিত্র কুরআন শরীফ অক্ষত রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৩টার দিকে লাইব্রেরির পেছনের দিকে প্রথমে ধোঁয়া দেখা যায়। পরে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মঠবাড়িয়া, ভাণ্ডারিয়া ও বামনার মোট ৪টি ফায়ার সার্ভিসের ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার সূত্রপাত নিশ্চিত হতে না পারলেও একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এদিকে শুক্রবার দুপুরে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান মহি...
৫০ বছরেও হয়নি সেতু, নেই কোনো উদ্যোগও

৫০ বছরেও হয়নি সেতু, নেই কোনো উদ্যোগও

বাংলাদেশ
নীলফামারীর জলঢাকায় বুড়ি তিস্তা নদীর ওপর গত ৫০ বছরেও নির্মিত হয়নি সেতু। ফলে নদী সংলগ্ন এলাকাগুলোতে ভাঙা-গড়ার মাধ্যমে গড়ে উঠা জনপদকে বাঁশের সাঁকো ব্যবহার করে যাতায়াত করতে হচ্ছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। বিশেষ করে উৎপাদিত পণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে তাদের ভোগান্তির কমতি থাকে না। সেতুর অভাবে মাথায় ও ঘাড়ে করে সাঁকো পারাপার করতে হচ্ছে। এদিকে একটি সেতুর অভাবে ওই এলাকার মানুষ শিক্ষা, চিকিৎসাসহ অন্যান্য মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত হচ্ছেন। সেতু নির্মাণে কয়েকদফা উদ্যোগ গ্রহণ করলেও নানা জটিলতায় আটকে গেছে। স্থানীয় সরকার ও উপজেলা প্রকৌশল অধিদফতর সূত্রে জানা যায়, গত বছর সেতুটি নির্মাণে প্রস্তাবনা আকারে মন্ত্রণালয়ে পাঠানো হলে বুয়েটের স্পেশালাইজড টিম ফিজিবিলিটি যাচাইয়ের জন্য এসেছিলেন। কিন্তু এখনো কোনো রিপোর্ট পায়নি সংশ্লিষ্ট দফতর। সেতুটি নির্মাণ হলে জলঢাকা উপজেলার পাশাপাশি পার্শ্ববর্তী ...