Wednesday, July 8

বাংলাদেশ

রাষ্ট্রপতির সংলাপে আমন্ত্রণ পেল বিএনপি

রাষ্ট্রপতির সংলাপে আমন্ত্রণ পেল বিএনপি

বাংলাদেশ, রাজনীতি
নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করতে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের চলমান সংলাপ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মাঠের বিরোধী দল বিএনপিকে। বুধবার এ আমন্ত্রণপত্র নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ চিঠি গ্রহণ করেন। বিএনপির দপ্তর সূত্র জানায়, আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিত সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। ওইদিন বিকাল ৪টায় বঙ্গভবনে বিএনপির প্রতিনিধি দলকে এ আমন্ত্রণ জানানো হয়। তবে ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে এ সংলাপকে অর্থহীন দাবি করে তাতে অংশ না নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত ২০ ডিসেম্বর প্রথম দিনে জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে সংলাপ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ২২ ডিসেম্বর জাতীয় সমাজতান্ত...
আটক ৭০০ শালিক পাখি ডানা মেলল আকাশে

আটক ৭০০ শালিক পাখি ডানা মেলল আকাশে

বাংলাদেশ
বাগেরহাটের মোল্লাহাটে দুটি বাড়ি থেকে প্রায় ৭০০ শালিক পাখি আটক অবস্থায় উদ্ধার করে পরে তা আকাশে অবমুক্ত করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মোল্লাহাট উপজেলার গাওলা ইউনিয়নের রাজপাট এলাকার জনৈক কাকা মিয়ার বাড়ি থেকে আটকে রাখা ৫০০ ও পার্শ্ববর্তী আরও এক বাড়ি থেকে আরও ২০০ শালিক মোল্লাহাট থানা পুলিশ শনিবার ও রোববার ভোরে উদ্ধার করে। তবে এ সময় পুলিশ কাউকে আটক করতে পারেনি। পরে রোববার বিকালে মোল্লাহাট থানা ও রাজপাট এলাকার আকাশে শালিক পাখিগুলোকে অবমুক্ত করে স্থানীয় ওসি সোমেন দাশ। স্থানীয়রা জানান, শিকার করা শত শত শালিক আটকে পাখির খামার গড়ে তুলেছিলেন তোতা মিয়া নামের মোল্লাহাটের এক ব্যক্তি। এ অঞ্চলে কেউ শালিক পাখি খায় না। তবে বিভিন্ন হোটেলে কোয়েল বলে এই শালিকের মাংস খাওয়ানো হয়ে থাকে। শালিক পাখি ময়না ও টিয়া পাখির মতো মানুষের ভাষায় কথা বলতে পারে তাই এলাকায় অসংখ্য বাড়িতে অনেকেই শৌখিনভাবে খাচায় আবদ্ধ রেখে...
হু হু করে বাড়ছে শীত, জনজীবন বিপর্যস্ত

হু হু করে বাড়ছে শীত, জনজীবন বিপর্যস্ত

বাংলাদেশ
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলাসহ আশপাশের এলাকায় উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় হু হু করে বাড়ছে শীত। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। দিনে শীতের তীব্রতা কম থাকলেও রাতে বেড়ে যায়। শীতে খেটে খাওয়া মানুষ কাজকর্মে যেতে না পেরে কষ্টে দিন পার করছেন। গত কয়েক দিন শীতের তীব্রতা না থাকলেও গত রাত থেকে শীতের তীব্রতা হু হু করে বাড়ছে। দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, রোববার দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪-৬ কিলোমিটার; তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার পযর্ন্ত উন্নীত হতে পারে।...
ডিপজলের জিম্মি ওয়েব সিরিজে মানতাসা মিম ও তারেক

ডিপজলের জিম্মি ওয়েব সিরিজে মানতাসা মিম ও তারেক

বাংলাদেশ, বিনোদন
ইংরেজি বছরের শুরুতেই এবার প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের দাপুটে খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। আজ (১ জানুয়ারি) ফুলবাড়িয়ায় ডিপজলের বাড়িতে এর দৃশ্যধারণ শুরু হয়েছে। মনতাজুর রহমান আকবর পরিচালিত এই ওয়েব সিরিজে ডিপজলের বিপরীতে অভিনয় করছেন শিরিন শিলা। এ ছাড়াও এতে দেখা যাবে সময়ের আলোচিত মুখ মানতাসা মিম ও তানভীর তাজ তারেককে। হলিউড, বলিউড থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতারা ওয়েব সিরিজ নির্মাণ করে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দিচ্ছেন। সেখানে বিখ্যাত শিল্পীরা অভিনয় করছেন। এই ভাবনা থেকেই ডিপজল ওয়েব সিরিজ ‘জিম্মি’ নির্মাণের প্রস্তুতি নিয়েছেন। শুধু তাই নয়, বাংলাদেশও যে বিশ্বমানের ওয়েব সিরিজ নির্মাণ করতে পারে এই চ্যালেঞ্জ নিয়ে তিনি জানান, নামে ওয়েব সিরিজ হলেও ‘জিম্মি’ দেখে দর্শক সিনেমার স্বাদ পাবেন। ‘জিম্মি’ অ্যাকশন, সাসপেন্স ও থ্রিলার ধাঁচের ওয়েব সিরিজ। এ...
দে‌শের সর্ব বৃহৎ বিজয় উৎসব পালন কর‌লেন বা‌গেরহাট।

দে‌শের সর্ব বৃহৎ বিজয় উৎসব পালন কর‌লেন বা‌গেরহাট।

বাংলাদেশ
দে‌শের সর্ব বৃহৎ বিজয় উৎসব পালন কর‌লেন বা‌গেরহাট। বাংলা‌দে‌শের ৫০ তম প্রতিষ্ঠা বা‌র্ষিকী ও মহান বিজয় দিবস উপল‌ক্ষে বা‌গেরহাট জেলা ডেমা ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান জনাব মো: ম‌নি ম‌ল্লিক কতৃক অা‌য়ো‌জিত, ১৬ ই ডি‌সেম্বর থে‌কে শুরু ক‌রে দির্ঘ ১০ দিন এক ম‌নোঙ্গ সাংস্কৃ‌তিক অনুষ্ঠান, মেলা ও ব‌্যা‌তিক্রম ধ‌র্মির অা‌লোচনা সভার অা‌য়োজন ক‌রেছেন। যা ইউ‌নিয়ন থে‌কে জেলা ও বিভাগীয় পর্যায় অা‌লোচনার তু‌ঙ্গে র‌য়ে‌ছেন। দলমত সর্ব মহ‌লে প্রশংসার জোয়ার বইছে।মেলায় ব‌্যাপক মানু‌ষের উপ‌স্থি‌তি সহ ম‌নোঙ্গ সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌নের পাশাপা‌শি মানব সভ‌্যতার সৃ‌ষ্টি, বিবর্তন ও এর সর্বশেষ অবস্থান স‌র্ম্পকে তু‌লে ধরা হয়। জা‌তির পিতা বঙ্গবন্ধুর প‌রিবারের প্রতি‌টি সদস‌্য সর্ম্পকে ও বঙ্গবন্ধুর তৈরী হওয়ার স‌ঠিক ই‌তিহাস অা‌লোচনায় স্থান পায়। সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌নের পাশাপা‌শি এটাই বাংলা‌দে‌শের জেলা পর্যায় সর্ব বৃহৎ বিজয় ...
সব নদীবন্দর ও জেলায় রেল যোগাযোগ হবে: রেলপথ মন্ত্রী

সব নদীবন্দর ও জেলায় রেল যোগাযোগ হবে: রেলপথ মন্ত্রী

বাংলাদেশ
রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, বর্তমান সরকারের আমলে রেলে আমূল পরিবর্তন আসছে। নতুন রেললাইন স্থাপন, অত্যাধুনিক রেল ইঞ্জিন-কোচসহ বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। মহাপরিকল্পনা অনুযায়ী দেশের প্রতিটি নদী ও সমুদ্রবন্দরসহ সব জেলায় রেল যোগাযোগ স্থাপন করা হবে। এজন্য সরকার অগ্রাধিকার দিয়ে রেলে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। একই সঙ্গে রেলের সামর্থ্য আরও বাড়াতে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে রেলভবন মিলনায়তনে বাংলাদেশ রেলের জন্য ৫৮০টি মিটারগেজ ওয়াগন ক্রয়ের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয় চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান সিআরআরসি কোম্পানির সঙ্গে। চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক মো. মিজানুর রহমান এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাক্ষর করেন চায়নার সিআরআরসি কোম্পানি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ডাই জিইয়েন। মন্ত্রী বলেন,...
‘ভোট দিয়ে কী অইব, ছেরি বয়স্কভাতা পাইলেও আমি পাই না’

‘ভোট দিয়ে কী অইব, ছেরি বয়স্কভাতা পাইলেও আমি পাই না’

এক্সক্লুসিভ, বাংলাদেশ, রাজনীতি
সকাল থেকে চতুর্থ ধাপের ৮৩৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রোববার সকালে ভোট দিতে কেন্দ্রে হাজির হয়েছিলেন নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ১০৫ বছর বয়সি বৃদ্ধা মাসুমা বেগম। ভোট দিতে এসে নিজের আপেক্ষে কথা জানান তিনি - ভোট দিয়ে কী অইব ? ছেরি বয়স্কভাতা পাইলেও আমি পাই না। সাংবাদিকদের কাছে পেয়ে এই বৃদ্ধা বলেন, ‘আমার জামাই মারা গেছে ৩০ বছর আগে। আমার নিঃসন্তান মাইয়া মাইনষের বাড়িতে কাজ কইরা আমারে খাওয়ায়। সময় মতো ওষুধ পত্তর পাইনা। কত চেয়ারম্যান-মেম্বর আইল-গেল কেউ কোন সাহায্য করল না।আমি ছেরির (মেয়ের) ভাঙ্গা ঘরে থাকি। আমার ছেড়া (ছেলে) নাই মাইয়াগো কাছে থাকি। শুনেছি শেখের বেটি গরিব-দুঃখী মানুষরে ঘর দেয়। আমার কহালে(কপালে) তাও জুটল না।’ জানা গেছে, মাসুমা বেগম খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট (দুলোপুতা) গ্রামের মৃত রমজান আলীর স্ত্রী। তিন কন্যার জননী মাসুমা। তার স্বাম...
নারী পর্যটকদের জন্য কক্সবাজারে ‘বিশেষ এলাকা’ করা হচ্ছে

নারী পর্যটকদের জন্য কক্সবাজারে ‘বিশেষ এলাকা’ করা হচ্ছে

এক্সক্লুসিভ, বাংলাদেশ
কক্সবাজারে জেলা প্রশাসন নারীদের জন্য আলাদা একটি সংরক্ষিত এলাকা নির্দিষ্ট করে দেওয়ার উদ্যোগ নিয়েছে। স্থানীয় প্রশাসনের বরাতে বিবিসি বাংলা এই খবর প্রকাশ করেছে। বিবিসির খবর অনুসারে, কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ানে বলেছেন, কক্সবাজারে আসা শুধু নারী পর্যটকদের জন্য আলাদাভাবে কার্যক্রম চলছে। যারা নারী পর্যটক বা পর্দানশীন নারী রয়েছেন, তাদের জন্য ১০০ বা ১৫০ ফিটের একটা সংরক্ষিত এলাকা করছি। যারা ইচ্ছুক হবেন বা স্বেচ্ছায় চাইবেন, তারা সেখানে গিয়ে পানিতে নামতে পারবেন। খুব তাড়াতাড়ি সেটি চালু করা হবে। সৈকতে নারীদের জন্য আলাদা ড্রেসিং রুম ও লকার রুম করা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা। কক্সবাজারে একজন নারীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ ওঠার পর সেখানকার নিরাপত্তায় বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার বিকালে কক্সবাজারের হোটেল মালিক ও আইনশৃঙ্খলা বাহ...
আগুন লাগার পরও লঞ্চ চলে ৪৫ মিনিট

আগুন লাগার পরও লঞ্চ চলে ৪৫ মিনিট

বাংলাদেশ
আগুন ধরে যাওয়া এমভি অভিযান-১০ লঞ্চ নদীতীরে তাৎক্ষণিকভাবে ভিড়লে হয়তো এত বড় দুর্ঘটনা ঘটত না। ইঞ্জিন রুমে আগুন ধরে যাওয়ার পর প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট চলার পর আগুনের ভয়াবহতা বেড়ে যায়। আগুনের তীব্র উত্তাপে লঞ্চের স্টিল কাঠামোর আয়তন বেড়ে যাওয়ায় প্রায় দরজা আটকে যায়। ফলে লঞ্চ থেকে অনেকে বেরুতে পারেননি। নদীতেও অনেকে ঝাঁপ দিতে পারেননি। ফলে বদ্ধ উনুনে পুড়ে মরেছে মানুষ। বৃহস্পতিবার ঝালকাঠির সুগন্ধা নদীর মাঝখানে অগ্নিকাণ্ডকবলিত লঞ্চের বেঁচে যাওয়া একাধিক যাত্রী জানান, লঞ্চটিতে আগুন তীব্র আকার ধারণ করলে এর চালক প্রথমে তীরের দিকে নিয়ে গেলেও পরে আবার মাঝ নদীতে নিয়ে আসেন। কেন তিনি এটা করলেন তা পরিষ্কার নয়। বরগুনার বামনা উপজেলার বাসিন্দা লঞ্চের যাত্রী রাশেদ জানান, লঞ্চে যাত্রী বোঝাই ছিল। কোথাও জায়গা না পেয়ে আমি ইঞ্জিন রুমের পাশেই ছিলাম। লঞ্চটি রাত ২টার দিকে বরিশাল নদীবন্দর পার হয়। এর ঠিক ২০-২৫ মিনিট পর...
৫০ জন মুক্তিযোদ্ধাদের সম্মাননার মধ্য দিয়ে বিজয় উৎসবের সমাপ্তি টানলো আদি ঢাকা সাংস্কৃতিক জোট

৫০ জন মুক্তিযোদ্ধাদের সম্মাননার মধ্য দিয়ে বিজয় উৎসবের সমাপ্তি টানলো আদি ঢাকা সাংস্কৃতিক জোট

বাংলাদেশ, রাজনীতি
৫০ জন মুক্তিযোদ্ধাদের সম্মাননার মধ্য দিয়ে বিজয় উৎসবের সমাপ্তি টানলো আদি ঢাকা সাংস্কৃতিক জোট স্টাফ করেসপন্ডেন্ট মুক্তিযুদ্ধের বীর সেনানীদের স্মরণ, শ্রদ্ধা আর ৫০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননার মধ্য দিয়ে দুই দিনব্যাপী বিজয় উৎসবের সমাপ্তি টানলো আদি ঢাকা সাংস্কৃতিক জোট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে দুই দিনব্যাপী বিজয় উৎসবের আয়োজন করে সংগঠনটি। যারা দেশমাতৃকার জন্য অকাতরে বিলিয়েছে নিজেদের প্রাণ গানে গানে সেই বীর সেনানীদের স্মরণ করা হয়। বিভিন্ন সংগঠনের দলীয় গান, আবৃত্তি, নৃত্য ও নাটকের পরিবেশনায় জমে ওঠে এ আয়োজন। শুরুতে বিজয় উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুর সভাপতিত্বে ছিল আলোচনা সভা। অনলাইনে আলোচনায় যুক্ত হন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ব...