Wednesday, July 8

বাংলাদেশ

পূর্ণিমার ১০ সেকেন্ডের ভিডিও নিয়ে নেট দুনিয়ায় তোলপাড়

পূর্ণিমার ১০ সেকেন্ডের ভিডিও নিয়ে নেট দুনিয়ায় তোলপাড়

বাংলাদেশ, বিনোদন, লাইফস্টাইল
পূর্ণিমা অভিনয়ে আসেন মাত্র ১৭ বছর বয়সে। দেখতে দেখতে পেরিয়ে গেছে ২০ বছরেরও বেশি। অভিনয়ে না থাকলেও নিজের ভক্তদের মাতিয়ে রেখেছেন তিনি। মিডিয়াতে তেমন দেখা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা মেলে তার। প্রায়ই নিজের অসাধারণ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে মাতিয়ে রাখেন ভক্তদের। আর তার এসব ভিডিও দেখতে হুমড়ি খেয়ে পড়েন ভক্তরা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ১০ সেকেন্ডের ভিডিও আপলোড করেন তিনি। যেখানে তাকে একটা গানের সঙ্গে ঠোঁট মেলাতে দেখা যায়। সেটাই রীতিমতো নেট দুনিয়া তোলপাড় করে ফেলেছে। অল্প সময়ে ভিডিওটি লক্ষাধিক মানুষ দেখে ফেলে। ১৯৯৭ সালে জাকির হোসেন রাজুর ‘এ জীবন তোমার আমার’ ছবি দিয়ে বাজিমাত করেছিলেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দিনে দিনে নিজেকে তিনি প্রতিষ্ঠিত করেছেন ঢাকাই ছবির অন্যতম একজন অভিনেত্রী হিসেবে। তিনি চিত্রনায়িকা পূর্ণিমা। ২০০৩ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজ...
করোনা নিয়ে সুখবর, কমছে আক্রান্ত-মৃত্যু

করোনা নিয়ে সুখবর, কমছে আক্রান্ত-মৃত্যু

বাংলাদেশ, স্বাস্থ্য
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় সোমবার (২৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন আরও ৮ হাজার ২৬৪ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫১ হাজার ৫১০ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৪৪ লাখ ৪৪ হাজার ৩৯০ জন এবং আক্রান্ত হয়েছেন ২১ কোটি ২৫ লাখ ৮৩ হাজার ৬৪৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ কোটি ১ লাখ ৯৭ হাজার ৫৫৬ জন। এর আগে রোববার (২২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা যান আরও ৮ হাজার ৬৬৬ জন এবং আক্রান্ত হন ৫ লাখ ৬২ হাজার ১৬৮ জন। শনিবার (২১ আগস্ট) বিশ্বে করোনায় মারা যান ১০ হাজার ২০৫ জন এবং আক্রান্ত হন ৬ লাখ ৮২ হাজার ২০২ জন এবং শুক্রবার (২০ আগস্ট) করোনায় মারা যান ১০ হাজার ৮৭৬ জন এবং আক্রান্ত হন ৭ লাখ ২০ হাজার ৫৫৯ জন। করোনায় এখন পর্যন্ত সব...
স্ত্রীকে ডিভোর্সের পর দুধ দিয়ে গোসল করলেন যুবলীগ নেতা

স্ত্রীকে ডিভোর্সের পর দুধ দিয়ে গোসল করলেন যুবলীগ নেতা

জাতীয়, বাংলাদেশ
দাম্পত্য কলহের জেরে শনিবার (২১ আগস্ট) স্ত্রীর সঙ্গে বিয়ে বিচ্ছেদ হয় অমিত রাজের। এ ঘটনার পর তার বৃদ্ধ দাদী মনোয়ারা বেগম তাকে দুধ দিয়ে গোসল করিয়েছেন। এমন অভিনব কাণ্ডের ছবি-ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অমিত অভিরামপুর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক। অমিত জানান, দীর্ঘদিন প্রেমের পর তাদের বিয়ে হয়। ইতোমধ্যে একটি ছেলে সন্তানও জন্ম নিয়েছে তাদের। হঠাৎ তার স্ত্রী পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে অন্য একটি ছেলের সঙ্গে। এরই সূত্র ধরে সে ওই ছেলের সঙ্গে গত তিন মাস আগে পালিয়ে যায়। এ বিষয়ে থানায় জিডি করা হয়েছিল। কিছুদিন পর তার স্ত্রী ফিরে এসে তার পরিবারের বিরুদ্ধে পুলিশ সুপার বরাবর অভিযোগ করেন। শনিবার ডিবি কার্যালয়ে বসে ৩ লাখ টাকার (দেনমোহর) বিনিময়ে তাদের মধ্য বিচ্ছেদ হয়। এরপর তার তিন বছরের ছেলে সন্তানকে নিয়ে বাড়ি ফিরে দুধ...
বাংলাদেশের সামনে সেরা পাঁচের হাতছানি

বাংলাদেশের সামনে সেরা পাঁচের হাতছানি

বাংলাদেশ
মূলত শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের ফলে এই সুযোগ সৃষ্টি হয়েছে। আগামী মাসে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে ধবরধোলাই করতে পারলে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে পঞ্চম স্থানে উঠবে বাংলাদেশ। আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ২৩৪ রেটিং নিয়ে বাংলাদেশের অবস্থান বর্তমানে দশম। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজটি ৪-১ ব্যবধানে জিতলে র‌্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে উঠবে বাংলাদেশ। তখন টাইগারদের রেটিং হবে ২৪৪। তবে শীর্ষ পাঁচের মধ্যে জায়গা পেতে হলে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে হবে। সিরিজে বাংলাদেশ ৫-০ ব্যবধানে জিতলে বাংলাদেশের রেটিং হবে ২৪৮। যদি ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ, তবে ২৪১ রেটিং নিয়ে অবস্থান হবে ৬ নম্বরে। টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত দশবার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সবগুলোতেই পরাজয় সঙ্গী হয়েছে। এবার ...
দেশে ফ্রি ফায়ার ও পাবজি বন্ধে হাইকোর্টের নির্দেশ

দেশে ফ্রি ফায়ার ও পাবজি বন্ধে হাইকোর্টের নির্দেশ

খেলা, তথ্য ও প্রযুক্তি, বাংলাদেশ
একইসঙ্গে টিকটক, বিগো লাইভ ও লাইকির মতো সব ধরনের অ্যাপস বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। গত ২৪ জুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মানবাধিকার সংগঠন ‘ল অ্যান্ড লাইফ’ ফাউন্ডেশনের পক্ষে গেম এবং অ্যাপগুলোর ক্ষতিকারক দিক তুলে জনস্বার্থে একটি রিটটি করেন সুপ্রিমকোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ও মোহাম্মদ কাউছার। গত পয়লা জুলাই এ বিষয়ে শুনানি নিয়ে আদেশের জন্য কঠোর লকডাউনের পর পরবর্তী শুনানি ও আদেশের জন্য আজকের দিন ঠিক করেছিলেন হাইকোর্ট। ওই সময়ের মধ্যে সরকারের সংশ্লিষ্ট দফতরে পাঠানো লিগ্যাল নোটিশের কপি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃপক্ষকে সরবরাহ করতে বলা হয়। এর আগে ফ্রি ফায়ার ও পাবজির আসক্তি নিয়ে উদ্বেগ জানিয়ে এটি বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে সুপারিশ করেছিল শিক্ষা মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণা...
১৫আগস্ট উপলক্ষে দোয়া মাহফিল ও দুস্থ অসহায়দের মাঝে খাবার বিতরণ

১৫আগস্ট উপলক্ষে দোয়া মাহফিল ও দুস্থ অসহায়দের মাঝে খাবার বিতরণ

এক্সক্লুসিভ, বাংলাদেশ, রাজনীতি
১৫আগস্ট উপলক্ষে দোয়া মাহফিল ও দুস্থ অসহায়দের মাঝে খাবার বিতরণ নিজস্ব প্রতিবেদক, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানী যাত্রাবাড়ি কাজলায় দোয়া মাহফিল ও দুস্থ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগ। রোববার (১৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্য মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুর উদ্যোগে দোয়া ও মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে ১৫ আগস্ট আওয়ামী যুবলীগের কর্মসূচির সঙ্গে মিল রেখে এই অনুষ্ঠান করা হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত করা হয়। পরে ...
বিএনপি ও জামাতের রাজনীতি নিষিদ্ধের দাবী জানিয়েছেন যুবলীগ সাধারন সম্পাদক

বিএনপি ও জামাতের রাজনীতি নিষিদ্ধের দাবী জানিয়েছেন যুবলীগ সাধারন সম্পাদক

বাংলাদেশ, রাজনীতি
বিএনপি ও জামাতের রাজনীতি নিষিদ্ধের দাবী জানিয়েছেন যুবলীগ সাধারন সম্পাদক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ এর ১৫ই আগস্ট হত্যাকাণ্ডের সকল শহীদ-স্মরণে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে আজ শনিবার বনানী কাচাবাজার প্রাঙ্গনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল। ঢাকা মহানগর যুবলীগ উত্তর এর ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্ব ও সাধারন সম্পাদক মো: ইসমাইল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি বক্তব্যে মাইনুল হোসেন খান নিখিল বলেন ১৫ আগষ্ট বঙ্গবন্ধু’র হত্যা কান্ডে জিয়া সরাসরি জড়িত , তার মরনোত্তর ফাঁসির দাবি করেন তিনি । বিএনপি ও জা...
মন্ত্রীরা বড় বড় কথা বলছেন কাজ করছেন না: রিজভী

মন্ত্রীরা বড় বড় কথা বলছেন কাজ করছেন না: রিজভী

এক্সক্লুসিভ, বাংলাদেশ, রাজনীতি
সরকারের মন্ত্রীরা বড় বড় কথা বলছেন কিন্তু তারা কাজের কাজ কিছুই করছেন না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (১১ আগস্ট) দুপুরে ঢাকার কেরানীগঞ্জে করোনা হেল্প সেন্টার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে করোনা হেল্প সেন্টার চালুর অংশ হিসেবে কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণ বিএনপির আয়োজনে এ হেল্প সেন্টার উদ্বোধন করা হয়। রুহুল কবির রিজভী বলেন, সরকারের মন্ত্রীরা বলছেন একে একে সব খুলে দিচ্ছি। শিল্প কলকারখানা, গণপরিবহন, মার্কেটসহ সব খুলে দিচ্ছে। কিন্তু স্কুল কলেজগুলো খুলে দেবেন না। আমরা দেখতে পেলাম ইউরোপে স্কুল-কলেজ খুলে দিয়েছে। ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা দিয়ে। তাদের জীবন ধ্বংস করেনি। অথচ আমাদের সরকার স্কুল-কলেজ খুলে দিচ্ছে না। তিনি বলেন, অথর্ব স্বাস্থ্যমন্ত্রীর ন্যূনতম করোনা সম্পর্কে কোনো ধারণা ...
এবার ১৬ বছরের কম বয়সীদের এনআইডি দেওয়ার উদ্যোগ

এবার ১৬ বছরের কম বয়সীদের এনআইডি দেওয়ার উদ্যোগ

এক্সক্লুসিভ, বাংলাদেশ
করোনা ভ্যাকসিন কার্যক্রমের সঙ্গে সঙ্গতি রেখে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। যার ধারাবাহিকতায় এবার ১৬ বছরের কম বয়সীদেরও এনআইডি দেওয়ার উদ্যোগ নিয়েছে সংস্থাটি। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সরকার সব বয়সীদের করোনা টিকা দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। বর্তমানে ২৫ বছর বয়স থেকে দেওয়া হচ্ছে এই টিকা। ধীরে ধীরে ১৮ বা তার নিচের বয়সীদেরও টিকা দেওয়া হবে। এ ক্ষেত্রে এনআইডি সার্ভারের সঙ্গে মিল রেখে দেওয়া হচ্ছে টিকাকার্ড। টিকা কার্ড পেতে যেন ১৮ বছরের কম বয়সীদের কোনো সমস্যা পোহাতে না হয়, তাই আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে। সূত্রগুলো জানিয়েছে, বিষয়টি নিয়ে গত ৮ আগস্ট এনআইডি অনুবিভাগ একটি সভা করেছে। যেখানে সিদ্ধান্ত হয়েছে ১ জানুয়ারি, ২০০৬ (চলতি বছরের ১১ আগস্ট যাদের বয়স হয় ১৫ বছর ৭ মাস ১০ দিন) বা এর পূর্বে যাদের জন্ম তাদের এনআইডি দেওয়া হবে। অর্থাৎ চলতি মাসে যদি বিষয়টি...
চীন থেকে এ মাসে আরো ৫০ লাখ টিকা আসবে: স্বাস্থ্যমন্ত্রী

চীন থেকে এ মাসে আরো ৫০ লাখ টিকা আসবে: স্বাস্থ্যমন্ত্রী

এক্সক্লুসিভ, বাংলাদেশ, স্বাস্থ্য
চলতি মাসের ১৫ আগস্টের মধ্যে ৫৪ লাখ টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়ে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। দেশব্যাপী গণটিকা কার্যক্রমের তথ্য তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৭ আগস্ট থেকে চলছে করোনার গণ টিকাদান কর্মসূচি। এই কর্মসূচির আওতায় টিকা পেয়েছেন দেশের ৩০ লাখের বেশি মানুষ। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১০ থেকে ১৫ আগস্টের মধ্যে কোভ্যাক্স থেকে আরো ৩৪ লাখ টিকা পৌঁছাবে। চীন থেকে কেনা ১০ লাখ টিকা পৌঁছাবে এবং আরও ১০ লাখ চীন থেকে আমাদের উপরহার হিসেবে দেবে। মোট ৫৪ লাখ টিকা আগামী ১৫ আগস্টের মধ্যে আমরা পেয়ে যাব। এতে সুবিধা হবে টিকার কার্যক্রম যে বেগে চলছে সেটা বজায় রাখতে পারব। যেসব কিনেছি, চীন থেকে এ মাসে আরো ৫০ লাখ টিকা দেবে। তিনি বলেন, কোভ্যাক্স থেকে যা পাই, একসঙ্গে অনেক পাই না। ...