ভৈরবে হত্যা মামলার বাদীকে মামলা তুলে নেওয়ার হুমকি
অনলাইন ডেস্ক:
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার তাঁতারকান্দি এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে বাঁধন রায়হান (১৪) নামে
কিশোরকে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করা হয়।আসামীগণ হলেন, আবুল কালাম আজাদ(৫৫), তার স্ত্রী ফাতেমা বেগম অন্তরা (৪৮) ও দুই ছেলে হৃদয় মিয়া, মুন্না মিয়া।
ঘটনাটি ঘটে গত ১৪ মে ২০১৪ইং সালের বুধবার বিকালে।
জানা যায়,পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে বাঁধন রায়হান (১৪) কে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা করে আসামী আবুল কালাম আজাদ(৫৫), ফাতেমা বেগম অন্তরা(৪৮), হৃদয় মিয়া ও মুন্না মিয়া।
ভৈরব থানায় দায়েরকৃত (৫৮৫) নং জিডি তাং ১৪/১০/১৯ ইং সূত্রে জানা যায় বাদী মোছাঃ শিরিন বেগম(৪০), স্বামী- মোঃশহিদ হোসেন ১ থেকে ৪ নং আসামীগন বাদীর ছেলে বাঁধন রায়হানকে পরিকল্পিত ভাবে পিটিয়ে হত্যা করায় বাদী তাদের বিরুদ্ধে ভৈরব থানার মামলা নং ১৮ তাং ১৮/৫/১৪ ইং ধারা ৩০২/...









