Saturday, June 13

ক্রাইম

ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যার চেস্টা !!

ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যার চেস্টা !!

আন্তর্জাতিক, ক্রাইম
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করার দায়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একদল ব্যক্তির হাতে নির্যাতিত হওয়ার কয়েকদিন পর মারা যান ২৪ বছর বয়সী তাবরেজ আনসারী নামের ওই যুবক।তাবরেজ মোটরসাইকেল চুরি করেছে এমন অভিযোগ তুলে তার ওপর নির্যাতন চালানো হয়। মুসলিম এই যুবককে নির্যাতনের একটি ভিডিও অনলাইনে প্রকাশ পেলে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।ওই ভিডিওতে দেখা যায়, তাবরেজকে হিন্দু দেবতাদের নাম নিতে বাধ্য করা হচ্ছে এবং তিনি জীবন ভিক্ষা চাচ্ছেন। তাবরেজের পরিবার অভিযোগ করে বলেছে, আঘাতপ্রাপ্ত হওয়ার পরও পুলিশ তাকে যথাযথ চিকিৎসা দেয়নি।তাবরেজের স্ত্রী শাহিস্তা পারভিন বিবিসিকে জানিয়েছেন, তার স্বামীকে সারারাত একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় এবং পরদিন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।পুলিশ তাকে চুরির অভিযোগে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের চারদিন পর তাকে হাসপাতালে স্থানান্তর...
সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

ক্রাইম, বাংলাদেশ
বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার ধনকুন্ডি উত্তরপাড়া এলাকায় আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি গাইবান্ধায় যাচ্ছিল। বিপরীতমুখী পাথরবোঝাই ট্রাকটি যাচ্ছিল সিরাজগঞ্জের দিকে। বাস ও ট্রাকের সংঘর্ষে ট্রাকটির চালক ট্রাকের ভেতরে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে তাঁকে উদ্ধার করে। বাসের চালকের পেছনের আসনে ৯ বছর বয়সী সন্তান রাব্বীকে নিয়ে বসা ছিলেন পিচতারা বেগম। দুর্ঘটনায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। শিশুটির মা আহত হন। তাদের বাড়ি রংপুরের পীরগঞ্জের জামিরবাড়ি গ্রামে। এ ছাড়া দুর্ঘটনায় আহত মেহেদী হাসান (২৮) চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে আটটার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তাঁর বাড়ি বগুড়ার নন্দীগ্রামের নিমাইদিঘী দক্ষিণপাড়া গ্র...
কলাবাগানে কিশোরীকে ধর্ষণ চেষ্টা; দারোয়ান গ্রেপ্তার

কলাবাগানে কিশোরীকে ধর্ষণ চেষ্টা; দারোয়ান গ্রেপ্তার

ক্রাইম, বাংলাদেশ
রাজধানীর কলাবাগানে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাড়ির দারোয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (১৯ জুন) ওই কিশোরী তার বান্ধবীকে কলাবাগান লেক সার্কাসের ৫৭/ডি বাসায় খুঁজতে গেলে দারোয়ান রফিক জানান কিশোরীর বান্ধবী বাসা পরিবর্তন করেছে। কিশোরীটির মোবাইল ফোনে চার্জ না থাকায় দারোয়ান ফোন চার্জ দেয়ার কথা বলে কৌশলে কিশোরীকে এক ঘরে আটকে ধর্ষণের চেষ্টা চালায়। তবে কিশোরীটি দারোয়ানের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে পালিয়ে আসতে সক্ষম হন। এ বিষয়ে নিউ মার্কেট জোনের উপ পুলিশ কমিশনার সাইফুল ইসলাম সাইফ বলেন, এই ঘটনার পাঁচদিন পর আজ রোববার কলাবাগান থানায় কিশোরীর পরিবার মামলা দায়ের করলে পুলিশ দারোয়ান রফিককে গ্রেপ্তার করে।...
নিবন্ধন ও ফিটনেসবিহীন গাড়ির মালিক কারা জানতে চেয়েছেন হাইকোর্ট

নিবন্ধন ও ফিটনেসবিহীন গাড়ির মালিক কারা জানতে চেয়েছেন হাইকোর্ট

ক্রাইম, বাংলাদেশ
আগামী ১ মাসের মধ্যে সারাদেশের ফিটনেসবিহীন গাড়ির নাম-নম্বর, মালিকের নামের তালিকা জমা দিতে বিআরটিএকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার সকালে এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত ২৭ মার্চ রাজধানী ঢাকাসহ সারা দেশে ফিটনেস ও নিবন্ধনহীন গাড়ি এবং লাইসেন্সহীন চালকের তথ্য জানতে চেয়েছিলেন হাইকোর্টের একই বেঞ্চ। বিআরটিএ চেয়ারম্যান, পুলিশ মহাপরিদর্শক, ঢাকার ট্র্যাফিক পুলিশের উত্তর ও দক্ষিণের ডিসি ও বিআরটিএর সড়ক নিরাপত্তা বিভাগের পরিচালকসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। উল্লেখ্য, সড়কে একের পর এক দুর্ঘটনার পর ৭১ হাজার ফিটনেসহীন গাড়ি নিয়ে গত ২৩ মার্চ একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনটি আদালতের নজরে আনেন সুপ্রিমকোর্টের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। এ সময় আ...
এক্সপ্রেস দুর্ঘটনায় তদন্ত কমিটি

এক্সপ্রেস দুর্ঘটনায় তদন্ত কমিটি

ক্রাইম, বাংলাদেশ
  মৌলভীবাজারের কুলাউড়ায় উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার সকালে এই তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের মহাপরিচালক কাজী মো. রফিকুল আলম প্রথম আলোকে এই তথ্য জানান। রফিকুল আলম বলেন, উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কারণ জানতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (পূর্বাঞ্চল) মো. মিজানুর রহমানকে এই কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কুলাউড়ায় গতকাল রোববার রাতে লাইনচ্যুত হয় উপবন এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি। এ ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। আহত শতাধিক। হতাহত হওয়ার সংখ্যা বাড়তে পারে। ঘটনার পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। উপবন এক্সপ্রেস রাতে সিলেট থেকে ছেড়ে ঢাকায় আসছিল। রাত সাড়ে ১১টার দিকে কুল...
অটো রিকশা চালককে গলা কেটে হত্যা !

অটো রিকশা চালককে গলা কেটে হত্যা !

ক্রাইম, বাংলাদেশ
ফেনীর সোনাগাজী উপজেলায় নূর আলম (৩০) নামের এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের মিয়াজিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ। রাতেই তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত নূর আলম উপজেলার বগাদানা ইউনিয়নের দুর্গাপুর এলাকার নূর নবীর ছেলে। পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, রাত সাড়ে আটটার দিকে উপজেলার কুঠিরহাট বাজার থেকে যাত্রীবেশে দুই-তিনজন যুবক নূর আলমের গাড়ি ভাড়া করেন। তাঁদের নিয়ে মিয়াজিঘাট সেতু এলাকায় যান তিনি। সেতুটি পার হওয়ার সময় ওই যুবকেরা গাড়ি থামিয়ে চালক নূর আলমকে মারধর করে গাড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান এবং নূর আলমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় নূর আলম চিৎকার করতে করতে দ্রুত গাড়ি চালিয়ে সেতুর অপর প্রান্তে এসে দোকানের সামনে প...
মায়ের লাশের পাশে মেয়েকে ধর্ষণের লোমহর্ষক বর্ণনা দিলো সাগর

মায়ের লাশের পাশে মেয়েকে ধর্ষণের লোমহর্ষক বর্ণনা দিলো সাগর

এক্সক্লুসিভ, ক্রাইম, নারী ও শিশু, বাংলাদেশ
নওগাঁর মান্দা উপজেলার দ্বারিয়াপুরে মাকে হত্যার পর মেয়েকে ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় বখাটে সামিউল ওরফে সাগর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (২) বিচারক সিরাজুল ইসলাম সাগরের স্বীকারোক্তিমূলক জবানবন্দী গ্রহণ করেন। জবানবন্দী গ্রহণের কথা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা মান্দা থানার পরিদর্শক (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, আদালতে আসামি জবানবন্দীতে যেসব তথ্য দিয়েছে, তা তদন্তের স্বার্থে গোপন রাখা হচ্ছে। তবে মঙ্গলবার আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি পুলিশের কাছে হত্যা ও ধর্ষণ করার কথা স্বীকার করে। তাই আদালতের কাছে রিমান্ড আবেদন করা হয়নি। জবানবন্দী শেষে সামিউল ওরফে সাগরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে মান্দা থানা হাজত থেকে সামিউলকে আদালতে নেয়া হয় দুপুর ১টার দিকে। কড়া প্রহরায় তাকে ...
ট্রাফিক আইন অমান্যে রাজধানীতে ৩৩ লক্ষাধিক টাকা জরিমানা

ট্রাফিক আইন অমান্যে রাজধানীতে ৩৩ লক্ষাধিক টাকা জরিমানা

ক্রাইম, বাংলাদেশ
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭,২২২টি মামলা ও ৩৩,৪৮,৫৫০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ৫৯টি গাড়ি ডাম্পিং ও ৬৮৫টি গাড়ি রেকার করা হয়েছে। ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ১৩৭টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ২টি, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১৬৩১টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৬টি গাড়ির বিরুদ্ধে মামলা, ট্রাফিক আইন অমান্য করার কারণে ২৫৯৫টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ১৫৫টি মোটর সাইকেল আটক করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ১৮টি মামলা করা হয়। ১৮ জুন, ২০১৯ দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়। ডিএমপি’র ট্রাফিক বিভাগের দৈনন্...
পাশের বাড়ির ভাবিকে  উঁকি দিতে গিয়ে গ্রিলে আটকে গেল মাথা !!

পাশের বাড়ির ভাবিকে উঁকি দিতে গিয়ে গ্রিলে আটকে গেল মাথা !!

ক্রাইম, বাংলাদেশ
দেয়ালেরও নাকি কান আছে। অনেকের আবার আঁড়িপেতে দেয়ালের মতো ‘কথা শোনার’ অভ্যাস আছে। কিন্তু এই আঁড়ি পাততে গিয়ে বিপদে পড়েছেন এক নারী। পাশের বাড়িতে কী কথা হচ্ছে শুনতে গিয়ে ওই বাড়ির গ্রিলের ভেতর মাথা ঢুকে গেছে তার। পাঁচ ঘণ্টা পর গ্রিল কেটে তাকে উদ্ধার করা হয়েছে। আমাদের পাড়া-মহল্লা, গ্রাম কিংবা শহরে নারীদের আড্ডার ব্যাপক চল রয়েছে। পাশের বাড়ি কিংবা পাড়ার কোন ঘরে কী কথা হচ্ছে, কোন বাড়ির ছেলে বা মেয়ে কার সঙ্গে মেলামেশা করছে তাদের কাছে সব খবর পাওয়া যায়। তাদের কাছে যত খবর থাকে অনেক সময় গোয়েন্দা দিয়েও অত খবর পাওয়া যায় না। গোপনে পাশের ঘরের খবর শুনতে গিয়ে যে নারীটি বিপদে পড়েছেন তার বাড়ি স্পেনে। পাশের বাড়ির কথা শুনতে গিয়ে গ্রিলের ভেতর মাথা আটকে যায় তার। সবার নজরে আসার পর অনেক চেষ্টা করেও মাথা বের করতে না পেরে অবশেষে পুলিশকে খবর দেয়া হয়। ঘটনা শোনার পর সেখানে উপস্থিত হয় পুলিশ। তারাও খানিকক্ষণ ...
বিষ মেশানো আইসক্রিম খাইয়ে নিজের শিশুকে হত্যা !!

বিষ মেশানো আইসক্রিম খাইয়ে নিজের শিশুকে হত্যা !!

ক্রাইম, বাংলাদেশ
রাজধানীর মুগদায় সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে শিশুটি মারা যায়। পুলিশ বলছে তারা নিশ্চিত শিশুটির মা’ই তার সন্তানকে হত্যা করেছেন। তবে কেন তিনি হত্যা করলেন তা এখনো উদঘাটন করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ওই শিশুর মায়ের বিরুদ্ধে মুগদা থানায় আজ সোমবার হত্যা মামলা হয়েছে। নিহত শিশুর নাম রোজা ফারদিন। তার মায়ের নাম রোকসানা আক্তার। মামলার তদন্ত কর্মকর্তা মুগদা থানার উপপরিদর্শক (এসআই) ফজল মাহমুদ সোমবার প্রথম আলোর কাছে দাবি করেন, আইসক্রিমের সঙ্গে বিষ জাতীয় উপাদান মিশিয়ে নিজের শিশুটিকে হত্যা করেছেন ওই মা। ওই মা এখন হাসপাতালে চিকিৎসাধীন। শিশু ফারদিনকে হত্যা করার অভিযোগে আজ সোমবার শিশুটির চাচা মো. সোহেল বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় সোহেল বলেন, ছয় বছর আগে তাঁর বড় ভাই মঞ্জুর হাসান রাসেলের সঙ্গে রোকসানা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর তাঁরা মুগদা থান...