দুর্বৃত্তের গুলিতে ফ্লোরিডায় যুবলীগ নেতা খুন
বন্দুকধারীর গুলিতে খুন হয়েছেন ফ্লোরিডা স্টেট যুবলীগের সহ-সভাপতি আইয়ুব আলী (৬১)। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় ফ্লোরিডা অঙ্গরাজ্যের নর্থ লডারডেল সিটিতে ১৬৯১ সাউথ স্টেট রোডে অবস্থিত আন্ট মলি’জ ফুড স্টোরে এক দুর্বৃত্ত তার মাথায় গুলি করে।
পুলিশ জানিয়েছে, ডাকাতদের হাতে আইয়ুব আলী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
তবে ফ্লোরিডার এসোসিয়েশন অব বাই ন্যাশনাল চেম্বার অব কমার্সের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আতিকুর রহমান বলেছেন, স্টোর থেকে কিছুই লুট হয়নি। তাই এটা ডাকাতির ঘটনা হতে পারে না। জাতিগত বিদ্বেষের শিকার হয়ে খুন হয়েছে আইয়ুব আলী।
আশপাশের সিসিটিভি পরীক্ষার পর ব্রাউয়ার্ড শেরিফ অফিস এলাকাবাসীর সহায়তা চেয়েছে দুর্বৃত্তকে গ্রেফতারের জন্যে।
মঙ্গলবার সকাল থেকে আইয়ুব আলী একাই কাজ করছিলেন এই স্টোরে। গুলির সময় সেখানে আর কেউ ছিলেন কি না তা এখনও প্রকাশ করেনি তদন্ত কর্মকর্তারা।
পুলিশের ডিটেকটিভ জেমস হাইয়েস জানি...









