Saturday, June 13

ক্রাইম

দুর্গা পুজোয় চার জায়গায় বিস্ফোরণের ছক নিয়ে প্রবেশ করেছে JMB: গোয়েন্দা রিপোর্ট

দুর্গা পুজোয় চার জায়গায় বিস্ফোরণের ছক নিয়ে প্রবেশ করেছে JMB: গোয়েন্দা রিপোর্ট

ক্রাইম
দুর্গা পুজোর মধ্যে জঙ্গি হামলার আশঙ্কা রাজ্যে। চাঞ্চল্যকর রিপোর্ট এসে পৌঁছল দেশের গোয়েন্দা অফিসারদের হাতে। রাজ্যের পুজো প্যান্ডেলে হামলা চালাতে পারে বাংলাদেশি জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদীন। উত্তরবঙ্গে সেই জঙ্গি হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ‘জি নিউজ’-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, উত্তরবঙ্গের চারটি জায়গা, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও শিলিগুড়িতে হামলার পরিকল্পনা করেছে ওই জঙ্গি সংগঠন। গোয়েন্দা রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ”দুর্গাপুজোয় অন্তত চার জায়গায় হামলার ছক কষেছে জেএমবি।” মূলত ওই চারটি জায়গাকেই টার্গেট করা হয়েছে বলে খবর। গোয়েন্দা সূত্রে খবর, ইতিমধ্যেই ওই জঙ্গি সংগঠনের দুটি দল রাজ্যে প্রবেশ করেছে ও কোচবিহারের দিনহাটায় ঘাঁটি গেড়েছে। বাকি দুটি দলও আগামী দু-দিনের মধ্যেই রাজ্যে প্রবেশ করবে বলে আশঙ্কা করা হচ্ছে। দিনহাটার যৌনপল্লীতে ওই জঙ্গিরা আশ্রয় নিয়...
ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা

ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা

ক্রাইম
অবৈধভাবে জমি দখলের অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ কয়েকজনকে আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। সোমবার রাতে ভুক্তভোগী জমির মালিক মোহাম্মদ আলীর অভিযোগের ভিত্তিতে মামলাটি নথিভুক্ত করে আশুলিয়া থানা পুলিশ। ডা. জাফরুল্লাহ চৌধুরী ছাড়া মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন ও গণস্বাস্থ্যের পরিচালক মো. সাইফুল ইসলাম শিশির হোসেন ও আশুলিয়ার টাকশুর এলাকার নুর মোহাম্মদের ছেলে আওলাদ হোসেন (৪৮)। এ ছাড়া অজ্ঞাতনামা আরও তিন-চারজন। মামলায় অভিযোগ করা হয়েছে, আশুলিয়া থানাধীন পাথালিয়া ইউনিয়নে ৪.২৪ একর সম্পত্তি ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ অন্য আসামিরা গত ১৪ অক্টোবর জোরপূর্বক দখল করে নেয়। দখল করার আগে স্বেচ্ছায় নামেমাত্র মূল্যে জমিটি গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টের নামে লিখে দেয়ার জন্য চাপ দেয়া হচ্ছিল বলে অভিযোগে উল্লেখ করেন...

জঙ্গি আস্তানা সন্দেহে নরসিংদীর দুটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী

ক্রাইম
জঙ্গি আস্তানা সন্দেহে নরসিংদীর মাধবদী ও শেখেরচরে দুটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার রাত ১০টা থেকে পুলিশ, সোয়াত ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছে। মাধবদী পৌরসভার গাংপাড় এলাকার আফজাল হাজীর ‘নিলুফা ভিলা’ নামে একটি বাড়ি ও সদর উপজেলার শেখেরচরের দিঘিরপাড় চেয়ারম্যান বাড়ি সড়কে অপর আরেকটি বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। অতিরিক্ত পুলিশ সুপার (শিবপুর সার্কেল) থান্ডার খায়রুল হাসান সাংবাদিকদের বলেন, মাধবদী ও শেখেরচরে দুটি বাড়িতে জঙ্গি আস্তানা রয়েছে বলে গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত করা হয়। পরে রাত ১০টার পর দুটি বাড়িই আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে ফেলে। তিনি বলেন, মাধবদীতে সাততলা বাড়িটির একতলা থেকে তিনতলা পর্যন্ত মিততাহুল জান্নাহ হমিলা মাদ্রাসা। এই বাসার ৭ তলায় একটি বাসায় ৭ জন জঙ্গি অবস্থান করছে বলে জানা গেছে। ...
গাজীপুরে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

গাজীপুরে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

ক্রাইম
গাজীপুরের টঙ্গীতে শাহিন ওরফে তারকাটা শাহিন (২৫) নামে এক চিহ্নিত ছিনতাইকারীকে জনতার গণপিটুনিতে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে আরিচপুর শেরে বাংলা রোডের নেকারবাড়ি মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পুলিশ জানায়, তারকাটা শাহিন এলাকার একজন চিহ্নিত ছিনতাইকারী। ১০-১৫ জনের একদল ছিনতাইকারী দিয়ে শাহিন আরিচপুর, বউবাজার, জামাইবাজার, শেরেবাংলা রোড, গাজীবাড়ি ও টঙ্গী বাজার এলাকায় ছিনতাই করে আসছিল। এলাকাবাসী আজ দুপুর সাড়ে ১২টার দিকে তাকে বেদম মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।...
পুলিশের হাত থেকে জামায়াত নেতা ছিনতাই, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৫

পুলিশের হাত থেকে জামায়াত নেতা ছিনতাই, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৫

ক্রাইম
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশ হেফাজত থেকে হ্যান্ডকাপসহ জামায়াত নেতাকে ছিনতাই ও পুলিশকে লাঞ্ছিতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এরপর সোমবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার চরপাড়া গ্রাম থেকে ছাত্রলীগ নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলেন উপজেলার কয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ও চরপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে রুবেল হোসেন (২৬), একই গ্রামের গোলাম মওলার ছেলে খাইরুল ইসলাম (২৫), তার বোন জামাই সরুজ মিয়া (৩৫), সোলাইমান হোসেনের ছেলে আফজাল হোসেন (৩৫) ও বাহাদুর আলীর ছেলে আব্দুল মজিদ (৪৫)। তাদেরকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। জানা যায়, গতকাল সোমবার উপজেলার চরপাড়া গ্রামে আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম খোকার বাবার মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে পুলিশের হাতে গ্রেপ্তার হন উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদ। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্ম...
বুড়িগঙ্গায় তিন ভাসমান লাশ

বুড়িগঙ্গায় তিন ভাসমান লাশ

ক্রাইম, বাংলাদেশ
বুড়িগঙ্গা নদী থেকে একই দিনে তিন লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশগুলো একটি শিশু (১০), একজন নারী (২০) ও একজন পুরুষের (৬৫)। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম জানান, স্থানীয় লোকজন ঢাকার ফরিদাবাদ আর্সিনগেইট বরাবর মাঝ নদীতে এক যুবতীর লাশ ভাসতে দেখে। তাদের মাধ্যমে খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতপরিচয় যুবতীর লাশ ভাসতে দেখি। পরে লাশটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠাই। নিহত যুবতীর বয়স আনুমানিক ২০ বছর। পরনে ছিল গোলাপি রঙের সালোয়ার এবং খয়েরি রঙের ছাপার কামিজ। যুবতীটির জিভ কামড়ে ধরা ছিল। ধারণা করা হচ্ছে ৪-৫ দিন আগে যুবতীটিকে সন্ত্রাসীরা শ্বাসরোধ করে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়। লাশের গায়ে পচন ধরে চামড়া উঠে যাওয়ায় গায়ে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি-না বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশটি মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থান...
গোপালগঞ্জে ৫ টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ

গোপালগঞ্জে ৫ টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ

ক্রাইম
গোপালগঞ্জে ৫ টাকার লোভ দেখিয়ে এক শিশুকে (৬) ধর্ষণ করা হয়েছে। আহত শিশুকে শেষ পর্যন্ত গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের একটি চাতালের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত)গোলাম ফারুক জানান, অভিযুক্ত রবিন মোল্লা (২৮)কে পুলিশ আটক করেছে। তিনি আরো জানান, গত শুক্রবার সন্ধ্যায় শহরের মৌলভীপাড়ার কলাবাগান এলাকার রবিন মোল্লা ৫টাকার লোভ দেখিয়ে শিশুটিকে চাতালের একপাশে নিয়ে ধর্ষণ করে। এতে শিশুটির রক্তক্ষরণ হলে তাকে তাৎক্ষণিকভাবে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্ততি চলছে। আটককৃত রবিনকে আদালতের মাধ্যমে আজ শনিবার জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। উল্লেখ্য, রবিন মোল্লা ও ওই শিশুটির মা একত্রে ওই চাতালে কাজ করে। এরই সূত্র ধরে ওই দুজন গতকাল শুক্রবার চ...
যশোরে ছুরিকাঘাতে যুবক খুন

যশোরে ছুরিকাঘাতে যুবক খুন

ক্রাইম
শোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সোহাগ হোসেন নামে এক যুবক খুন হয়েছেন। শুক্রবার মধ্যরাতে শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহাগ কাজীপাড়া এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। তবে কারা কী কারণে তাকে খুন করেছে তা এখনও জানা যায়নি। নিহতের ভাই সমরাজ সাংবাদিকদের জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে কাজীপাড়া আমতলায় মনি নামে এক ব্যক্তির বাড়ির সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা সোহাগকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু তার আগেই সোহাগের মৃত্যু হয়। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কাজল মল্লিক জানান, রাত পৌনে একটার দিকে সোহাগকে হাসপাতালে আনা হয়। কিন্তু তার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে ওই যুবকের মৃত্যু হয়েছিল।রক্তক্ষরণে ওই যুবকের মৃত্যু হয়েছিল। যশোর কোতয়ালি থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই শাহাজুল সোহাগ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চি...
গৃহবধূর মরদেহ রেখে পালিয়েছে শ্বশুরবাড়ির লোকজন

গৃহবধূর মরদেহ রেখে পালিয়েছে শ্বশুরবাড়ির লোকজন

ক্রাইম, বাংলাদেশ
ফেনীর দাগনভূঁইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাহেদা খাতুন (২০) নামে এক গৃহবধূর মরদেহ রেখে পালিয়েছেন শ্বশুরবাড়ির লোকজন। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, দুই বছর আগে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে সোহেলের (২৮) সঙ্গে জাহেদা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে সোহেল যৌতুকের জন্য জাহেদাকে নির্যাতন করত। জাহেদার মা রেহানা আক্তার জানান, জাহেদার স্বামী যৌতুকের জন্য নির্যাতন করতো। এজন্য জাহেদাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে। তার স্বামীর বিরুদ্ধে মামলা করা হবে। জাহেদার বাবা মো. সাহাব উদ্দিন জানান, তার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে। দাগনভূঁইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. তৌহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে নোয়াখালীর সেনবাগ থেকে একজন মহিলাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে পরীক্ষা করে দেখি, ত...
র‍্যাম্প মডেল ধরা পড়েছেন ২০০ পিস ইয়াবাসহ

র‍্যাম্প মডেল ধরা পড়েছেন ২০০ পিস ইয়াবাসহ

ক্রাইম, বাংলাদেশ
কক্সবাজার বিমানবন্দরে ইয়াবা নিয়ে গতকাল একজন মডেল তারকাকাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মীরা। কান্তা আক্তার স্বপ্না (২৪) নামের শর্টফিল্ম নির্মাতা ও র‍্যাম্প মডেল ধরা পড়েছেন ২০০ পিস ইয়াবাসহ। গতকাল বুধবার বিকাল ৪টার দিকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নিজের নামে করা পাসপোর্টের ফটোকপিসহ বেশ কিছু কাগজপত্র জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার অফিসের পরিদর্শক আবদুল মালেক তালুকদার জানান, কান্তা আক্তার স্বপ্না নামের এ যুবতী একটি বেসরকারি বিমানের যাত্রী। বোর্ডিং পাস চেক করার সময় তার কাছে ২০০ ইয়াবা পাওয়া যায়। বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। ইয়াবা বহনের বিষয়টি তিনি নিজেও স্বীকার করেন। মডেল তারকা স্বপ্নার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের নয়াপাড়া। তিনি ওই এলাকার মুহাম্মদ হাসানের কন্যা এবং ঢাকা মোহাম্মদপুর গার্লস কলেজের দ্বাদশ বাণিজ্য শাখার ছাত...