১০০ সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘হালদা’
তৌকীর আহমেদ পরিচালিত পঞ্চম চলচ্চিত্র ‘হালদা’ মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার। দেশের ১০০টি সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি । ৮ ডিসেম্বর আরো ১৬টি দেশে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এনটিভি অনলাইনকে এমনটিই জানিয়েছেন তৌকীর আহমেদ।
এরই মধ্যে ছবির ট্রেইলার ও দুটি গান ইউটিউবে ছাড়ার পর প্রশংসিত হয়েছেন তৌকীর আহমেদ ও ছবির কলাকুশলীরা।
আজাদ বুলবুলের গল্পে ‘হালদা’র চিত্রনাট্য লেখেছেন পরিচালক তৌকীর আহমেদ নিজেই। হালদার সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।
ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, রুনা খান, ফজলুর রহমান বাবু, শাহেদ আলী, দিলারা জামান, মোমেনা চৌধুরী প্রমুখ।
অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা জানান, তাঁকে ছবিতে ভিন্ন রকম একটি চরিত্রে দেখতে পাবেন দর্শক। ছবিতে তাঁর চরিত্রের নাম হাসু।
অন্যদিকে, পরিচালক তৌকীর আহমেদ বলেন, “দেশের নদী ও নারীর গল্প নিয়ে ছবি ‘হ...








