কিসের ইঙ্গিত দিলেন শাকিব বুবলী?
কিসের ইঙ্গিত দিলেন শাকিব-
বাংলাদেশ ফিল্ম ক্লাবের বার্ষিক বনভোজনে খাওয়া-দাওয়া পর্ব চুকিয়ে সোফায় বসে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছিলেন এ সময়ের আলোচিত তারকা জুটি শাকিব খান ও শবনম বুবলী।
একটু খেয়াল করতেই দেখা গেল শাকিব-বুবলী দুজনেই পরেছেন একই রঙের পোশাক। দুজনের পরনেই ছিল সাদা রঙের পোশাক। এর মধ্যে শাকিব পরেছিলেন সাদার মধ্যে কালো ছাপা শার্ট।
অন্যদিকে বুবলীর পরনে ছিল সাদার মধ্যে সোনালি-খয়েরি মিশেলের কাজ করা টপস। দুজনেই পরেছিলেন হালকা নীল জিনসের প্যান্ট।
গতকাল শুক্রবার রাজধানীর আশুলিয়ার তুরাগ ক্রিয়েশন ওয়ার্ল্ডে আয়োজিত বনভোজনেই এমন দৃশ্যর দেখা মিলেছে।
তবে কি মিলিয়ে পোশাক পরে বনভোজনে অংশ নিয়েছিলেন সময়ের এই দুই আলোচিত তারকা?
ঘটনাটি জানতে যোগাযোগ করা হয় দুই তারকার সঙ্গে।
এনটিভি অনলাইনের প্রশ্ন শুনে হেসে ফেলেন নায়িকা শবনম বুবলী। তিনি বলেন, ‘আমরা জুটি বেঁধে অভিনয় করছি বলে অনেকেই এমন ম...









