Friday, June 26

বিনোদন

প্রিয়াংকার আপসোস

প্রিয়াংকার আপসোস

বিনোদন
সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হলো। দেশটির ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, শপথ গ্রহণও সেরে নিয়েছেন তিনি। কিন্তু আমেরিকার অনেকেই ট্রাম্পকে পছন্দ করেন না। প্রেসিডেন্ট হওয়াতে তার বিরুদ্ধে চলছে অনেক মিছিল-মিটিং। প্রেসিডেন্টের শপথ গ্রহণের পরের দিনই ওয়াশিংটন ডিসিতে মহিলারা প্রতিবাদ মিছিল বের করেছিলেন। আর সেখানে উপস্থিত থাকতে না পারলেও সেই মিছিলকে সমর্থন জানিয়েছেন বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া। এক টুইটে তিনি বলেছেন, আমি ট্রাম্পবিরোধী প্রতিবাদ মিছিলের অংশ হতে পারলাম না বলে খারাপ লাগছে। আপসোসও হচ্ছে। কিন্তু প্রতিবাদীদের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে আমার। এ মুহূর্তে হলিউড ছবি ‘বেওয়াচ’-এর শুটিংয়ে লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছেন প্রিয়াংকা। ‘কোয়ান্টিকো’র সৌজন্যে দীর্ঘদিন ধরেই মার্কিন মুলুকে রয়েছেন তিনি। বলিউড সীমানা অতিক্রম করে হলিউডে সরব এ নায়িকা। গত কয়েক মাস ধরেই ট্রাম্...
মা-মেয়ের ‘আবার দুজনে’

মা-মেয়ের ‘আবার দুজনে’

বিনোদন
এবার নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে আসলেন বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। তবে তিনি একা নন, সঙ্গে গেয়েছেন তার কন্যা বাঁধনও। সম্প্রতি প্রকাশ হয়েছে সাবিনা ও বাঁধনের নতুন অ্যালবাম ‘আবার দুজনে’। এটি অনলাইনে প্রকাশ করেছে মন মিউজিক স্টেশন। এ অ্যালবামে গান রয়েছে মোট ১০টি। এতে সাবিনা ইয়াসমিন ও বাঁধন দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন তিনটি গানে। এর মধ্যে মা-মেয়ে দুজন মিলে ‘অনুরাগ’ চলচ্চিত্রের ‘কত ভালোলাগে এই দিন’ গানটি নতুন করে কণ্ঠে তুলেছেন। বাকি দুটি গানের শিরোনাম হলো ‘ইচ্ছে করে ছোট্টবেলায় আবার ফিরে যাই’ ও ‘এক চোখে সুর তোমার, অন্য চোখে কথা’। গানগুলোর সুর-সংগীত করেছেন মাকসুদ জামিল মিন্টু, রাজেশ ঘোষ ও মন। কথা লিখেছেন প্রদীপ সাহা, জাহিদ আকবর’সহ অনেকে। অ্যালবামে থাকা বাকি গানগুলোর শিরোনাম হলো ‘দক্ষিণা হাওয়া’, ‘কাটলো কতো রাত’, ‘কিছু কিছু ভুল’, ‘তুমি ছাড়া’, ‘পাকা কথা’, ‘যে কথা’ ও ‘হারিয়ে গেছে মন’। সাবিনা ইয়াসমিন...
ন্যান্‌সির চাওয়া

ন্যান্‌সির চাওয়া

বিনোদন
বর্তমানে নতুন গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি। অ্যালবাম ও চলচ্চিত্রে নিয়মিত গান গাইছেন তিনি। সব মিলিয়ে বছরের শুরুটা বেশ ভালোই করেছেন এ শিল্পী। ময়মনসিংহ ও ঢাকা মিলিয়েই এখন থাকছেন ন্যান্‌সি। কাজ থাকলে ঢাকায় এসে কিছুদিন থাকছেন। তারপর আবার ছুটছেন প্রাণের শহর ময়মনসিংহে। সেখানেই নিজের করা নতুন বাড়িতে থাকছেন পরিবারসহ। এদিকে চলতি মাসের প্রথম সপ্তাহেই প্রকাশ হয়েছে ন্যন্‌সির তিন গানের অ্যালবাম ‘যতনে’। এ অ্যালবামের গানগুলোর সুর করেছেন মিলন। সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ ও এমএমপি রনি। একটি গানে ন্যান্‌সির সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরান। এ অ্যালবাম থেকে খুব শিগগিরই একটি গানের ভিডিও প্রকাশেরও কথা রয়েছে। অন্যদিকে এরই মধ্যে নিজের আরো একটি অ্যালবামের কাজ শেষ করেছেন ন্যান্‌সি। নাম ‘বোবা হৃদয়’। স্নেহাশীষ ঘোষের কথায় এ অ্যালবামটি আসছে ভালোবাসা দিবসে প্রকাশের কথা রয়েছে। এ...
‘আমার এবারের ভিডিওটি একেবারেই সাদামাটা’

‘আমার এবারের ভিডিওটি একেবারেই সাদামাটা’

বিনোদন
জনপ্রিয় সংগীত পরিচালক-শিল্পী হাবিব ওয়াহিদ। ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যন্ত অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। বিশেষ করে শুরুর সময় থেকে আজ পর্যন্ত নিজের সফলতা একইভাবে ধরে রেখেছেন হাবিব। সিনিয়র থেকে চলতি প্রজন্মের শিল্পীরা তার গানের প্রশংসায় পঞ্চমুখ। চলচ্চিত্রের গানে হাবিব যেমন সরব তেমনি অডিওর গানেও সমান ব্যস্ত। তবে নিজের মনের মতো হলেই কোন কাজ তিনি করে থাকেন। বানিজ্যিক উদ্দেশ্যের চেয়ে মানের দিকটিকেই বেশি গুরুত্ব দেন। আর মানই হাবিবের সফলতার অন্যতম কারণ। সব মিলিয়ে এখনও গান নিয়ে তার ব্যস্ততা চলছে নিয়মিত। অডিও, চলচ্চিত্রের গানের বাইরেও এখন স্টেজে ব্যস্ত তিনি। এই ব্যস্ততার মাঝেও কেমন আছেন? ভালো তো? হাবিব ওয়াহিদ বলেন, খুব ভালো আছি। ব্যস্ততার মধ্যে থাকলে ভালো থাকাটা বেশি হয়। এই আর কি। এদিকে চলচ্চিত্রের বাইরেও গত দুই বছরে ‘হারিয়ে ফেলা ভালোবাসা, ‘মন ঘুমায়রে’, ‘মনের ঠিকানা’, ‘বেপরোয়া মন’-এর মতো ...
ইতিহাস গড়ল ‘দঙ্গল’

ইতিহাস গড়ল ‘দঙ্গল’

বিনোদন
এখনো এক মাস পোরোয়নি। এরই মধ্যে এক এক করে বক্স অফিসে নতুন সব রেকর্ড। বলা হচ্ছে বলিউডের গত বছরের শেষ ছবি ‘দঙ্গল’র কথা। প্রথমেই ৭০০ কোটি রুপি আয়  করে বক্সঅফিসের ঝড় তোলে। এখন ইতিহাসের পাতায় নাম লেখালো। নিতেশ তিওয়ারি পরিচালিত ছবিটি এরই মধ্যে হয়ে গেছে ভারতীয় চলচ্চিত্র শিল্পের সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ শনিবার (২১ জানুয়ারি) দুপুরে জানিয়েছেন, বলিউড বক্স অফিসে ৩৭৫ কোটি রুপি আয়ের মাইলফলক ছাড়িয়ে গেছে ‘দঙ্গল’। মুক্তির ২৯ দিনে এর আয় হয়েছে ৩৭৬ কোটি ১৪ লাখ রুপি। শুধু তা-ই নয়, রাজকুমার হিরানি পরিচালিত আমিরের আরেক ছবি ‘পিকে’র বিশ্বব্যাপী সর্বোচ্চ ব্যবসার রেকর্ডকেও (৭৯২ কোটি রুপি) হুমকির মুখে ফেলেছে ‘দঙ্গল’। বলিউডের ৩৭৬ কোটি ১৪ লাখ রুপির সঙ্গে তামিল ও তেলেগু সংস্করণ মিলিয়ে এটি আয় করেছে ৫২৬ কোটি ৫৯ লাখ রুপি। ভারত ও বহির্বিশ্ব মিলিয়ে ‘দঙ্গল’র মোট আয় হয়েছে ৭২৪ কোটি ২৯ লাখ রুপি।...
নতুন গান গাইলেন সালমা

নতুন গান গাইলেন সালমা

বিনোদন
কয়েকদিন আগে সংগীত জীবনের এক দশক পূর্ণ করেছেন সালমা। প্রিয় মানুষদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজনও করেছিলেন এ কারণে। গান নিয়ে  বেশ ব্যস্ত সময় পার করা এ শিল্পী ‘দরদ’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন। ভালোবাসা দিবসে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশিতব্য ‘মনমাঝি’ শিরোনামের ইপি অ্যালবামে থাকবে এ গানটি। অন্য দুটি গান হলো ‘মনমাঝি’ ও ‘কে যে যখন’। ‘কেন এতো দরদরে তোর আমার লাগি, পোড়াস অন্তর দিবা নিশি। এক করে  দে, উজাড় করে বুকের পাঁজর’। এমন কথার ফোক ফিউশনধর্মী গানটি লিখেছেন জাহিদ আকবর। সুর করেছেন জিয়াউদ্দিন আলম, সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। গত বুধবার সন্ধ্যায় রেজওয়ান শেখের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। ‘দরদ’ প্রসঙ্গে সালমা বলেন, কণ্ঠ দেয়ার পরই মনে হয়েছে অনেক সুন্দর একটি গান গাইলাম। সবার ভালোলাগার মতো একটি গান হয়েছে।...
নয় বছর পর শিল্পার প্রত্যাবর্তন

নয় বছর পর শিল্পার প্রত্যাবর্তন

বিনোদন
সর্বশেষ ২০০৭ সালে ‘আপনে‘ ছবিতে প্রধান নায়িকা চরিত্রে কাজ করেছিলেন শিল্পা শেঠি। এরপর কয়েকটি ছবিতে অতিথি শিল্পী হিসেবে দেখা গেছে তাকে। কিন্তু মূল নায়িকার চরিত্রে আর পর্দায় আসেননি তিনি। বরংচ স্বামী, সংসার ও ব্যবসা নিয়ে ব্যস্ত থেকেছেন। তবে মাঝে মধ্যেই ছোট পর্দায় তার উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে শিল্পা ভক্তদের জন্য নতুন খবর হলো এবার নায়িকা হিসেবে নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। আর এ ছবিটি পরিচালনা করছেন প্রভুদেবা। এ ছবির প্রধান চরিত্রে দেখা যাবে তাকে। কমেডি ও রোমান্সের পাশাপাশি পুরুষতান্ত্রিক সমাজে নারীদের অবহেলার বিষয়টি তুলে ধরা হবে ছবিটিতে। এরই মধ্যে এ ছবিটি করতে রাজি হয়েছেন শিল্পা। খুব শিগগিরই আসবে আনুষ্ঠানিক ঘোষনাও। সব মিলিয়ে নিজের প্রায় ৯ বছর পর নিজের এ প্রত্যাবর্তন নিয়ে দারুণ উত্তেজিত শিল্পা। এ বিষয়ে তিনি বলেন, প্রভুদেবার স্ক্রিপ্ট আমার মনে ধরেছে। তাই এ ছবিতে কাজ করতে রাজি হয়েছি। শ...
ভালোবাসার অন্যরকম গল্প ফারিয়া-শুভর ‘প্রেমী ও প্রেমী’

ভালোবাসার অন্যরকম গল্প ফারিয়া-শুভর ‘প্রেমী ও প্রেমী’

বিনোদন
আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া ভালোবাসা দিবস উপলক্ষে ১০ই ফেব্রুয়ারি তাদের নতুন ছবি নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন। ছবির নাম ‘প্রেমী ও প্রেমী’।  এ ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। এ ছবির সেন্সর শেষে গতকাল প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার অফিসে বসে ছবিটি দেখেছেন নুসরাত ফারিয়া। ছবি দেখার পর তিনি  বলেন, দর্শক দেখার আগে নিজেরা ছবিটা দেখলাম। আমার বিশ্বাস, এ ছবিতে আমাকে ও শুভকে দর্শক মনে রাখবেন। আমাদের অভিনয়শৈলী ও চরিত্রের উপস্থাপনা তারা ভুলবেন না। পর্দায় আমাদের খুব ভালো লেগেছে। আশা করছি, দর্শক ছবিটি পছন্দ করবেন। শুভও একই স্বরে বললেন, আমি চাইবো দর্শক সিনেমা হলে গিয়ে ছবিটি আগে দেখুক। এরপর তাদের মতামত আমরা শুনব। নিঃসন্দেহে ভালোবাসার এক অন্যরকম গল্পের ছবি এটি। এদিকে, বর্তমানে শুভ ও ফারিয়া শামিম আহমেদ রনির পরিচালনায় ‘ধেৎতেরিকি’ ছবির কাজ করছেন। অন্যদিকে, ফারিয়া আগামী ২৫শে জানুয়ারি কলকাতায় ছুটবেন। ...
স্টুয়ার্টের প্রেমে হাবুডুবু খেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প!

স্টুয়ার্টের প্রেমে হাবুডুবু খেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প!

বিনোদন
শিরোনাম দেখে চোখ কপালে ওঠার কোনো কারণ নেই। হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট সম্পর্কে কারো অজানা নেই কিছু। অভিনয়ের পাশাপাশি তিনি রূপ-সৌন্দর্যের কারণেও সবার পছন্দের তালিকায় শীর্ষে। যে কেউ ‘টোয়ালাইট’ খ্যাত এ নায়িকার প্রেমে হাবুডুবু খান। আর সেখান থেকে বাদ পড়েননি আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও। একটি সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন ক্রিস্টেন। ২০১২ সালে ক্রিস্টেন স্টুয়ার্ট ও তার সাবেক প্রেমিক রবার্ট প্যাটিনসনের সম্পর্ক নিয়ে ট্রাম্পের করা একটি টুইট পোস্ট প্রসঙ্গে এ কথা বলেন নায়িকা। ওই পোস্টে ট্রাম্প লিখেছিলেন, রবার্ট প্যাটিনসনের উচিত হবে না ক্রিস্টেন স্টুয়ার্টকে ফিরিয়ে নেয়া। কারণ সে প্যাটিনসনের সঙ্গে প্রতারণা করেছে এবং ভবিষ্যতেও করবে। এ প্রসঙ্গে ভ্যারাইটি ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে স্টুয়ার্ট বলেন, ট্রাম্প এক সময় আমার জন্য পাগল ছিল। কয়েক বছর আগে সে আমার প্রতি বেশ আগ্র...
মিস ইউনিভার্সের বিচারক সুস্মিতা

মিস ইউনিভার্সের বিচারক সুস্মিতা

বিনোদন
প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন এখন আর নিয়মিত নন বলিউড চলচ্চিত্রে। বেশির ভাগ বি-টাউন পার্টিতেও তিনি অনুপস্থিত। স্বাভাবিকভাবেই তাই ইদানীং কোনো খবরে নেই তার নাম। তবে ২৩ বছর পর আবার চেনা মঞ্চেই ফিরছেন সুস্মিতা। মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে। তবে প্রতিযোগী হিসেবে নয়, থাকবেন এর বিচারক হিসেবে। গত বছরের নভেম্বরেই ৪১-এ পা দিয়েছেন তিনি। ২০১৭-র ৬৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে বিচারক হিসেবে ডাক পেয়ে বেজায় খুশি সুস্মিতা সেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সে কথা জানালেন সুস্মিতা নিজেই। ছবি পোস্ট করে লিখলেন, যে ম্যানিলা তাকে বিশ্বজয়ীর সম্মান দিয়েছিল, সেখানেই ফিরে যাওয়ার সুযোগ পেয়ে তিনি খুব এক্সাইটেড। এ বারের প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করছেন রশ্মিতা হরিমূর্তি। অদ্ভুতভাবেই যে বছর আর্থাৎ, ১৯৯৪-এ ফিলিপিনসের ম্যানিলায় বিশ্বসুন্দরীর মুকুট উঠেছিল সুস্মিতার মাথায়, সে বছরই বেঙ্গালুরুতে জন্ম রশ...