Monday, August 10

বিনোদন

মিস ইউনিভার্সের বিচারক সুস্মিতা

মিস ইউনিভার্সের বিচারক সুস্মিতা

বিনোদন
প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন এখন আর নিয়মিত নন বলিউড চলচ্চিত্রে। বেশির ভাগ বি-টাউন পার্টিতেও তিনি অনুপস্থিত। স্বাভাবিকভাবেই তাই ইদানীং কোনো খবরে নেই তার নাম। তবে ২৩ বছর পর আবার চেনা মঞ্চেই ফিরছেন সুস্মিতা। মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে। তবে প্রতিযোগী হিসেবে নয়, থাকবেন এর বিচারক হিসেবে। গত বছরের নভেম্বরেই ৪১-এ পা দিয়েছেন তিনি। ২০১৭-র ৬৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে বিচারক হিসেবে ডাক পেয়ে বেজায় খুশি সুস্মিতা সেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সে কথা জানালেন সুস্মিতা নিজেই। ছবি পোস্ট করে লিখলেন, যে ম্যানিলা তাকে বিশ্বজয়ীর সম্মান দিয়েছিল, সেখানেই ফিরে যাওয়ার সুযোগ পেয়ে তিনি খুব এক্সাইটেড। এ বারের প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করছেন রশ্মিতা হরিমূর্তি। অদ্ভুতভাবেই যে বছর আর্থাৎ, ১৯৯৪-এ ফিলিপিনসের ম্যানিলায় বিশ্বসুন্দরীর মুকুট উঠেছিল সুস্মিতার মাথায়, সে বছরই বেঙ্গালুরুতে জন্ম রশ...
ছয় শহরে ‘এবি উইথ সাউন্ড অব সাইলেন্স’

ছয় শহরে ‘এবি উইথ সাউন্ড অব সাইলেন্স’

বিনোদন
স্বনামখ্যাত ব্যান্ডতারকা গিটারলিজেন্ড আইয়ুব বাচ্চুকে দর্শক স্টেজে সাধারণত তার ব্যান্ড এলআরবি নিয়ে গান পরিবেশন করতে দেখেছেন। সে সঙ্গে অল্প-বিস্তর গিটার নিয়ে খেলতে দেখলেও এবার তাকে স্টেজে শুধু গিটার বাদনেই দেখবেন তারা। আগামী মার্চ মাস থেকে সিলেট, চট্টগ্রাম, ঢাকা, বগুড়া, রাজশাহী এবং খুলনা শহরে ধারাবাহিকভাবে গিটার উৎসব উদ্‌যাপন করবেন আইয়ুব বাচ্চু। গতকাল সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। আর এই উৎসবের নাম দিয়েছেন ‘এবি উইথ সাউন্ড অব সাইলেন্স’। এরইমধ্যে উৎসবের পরিকল্পনা প্রায় চূড়ান্ত। শুধু গিটার বাদনের এমন উৎসব প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেন, সবসময়ই তো মঞ্চে গান পরিবেশন করি। তাছাড়া ভেবে দেখলাম আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে ভবিষ্যতেও গান গাওয়ার অনেক সুযোগ আছে। কিন্তু এখনই গিটার বাদনের উৎসবটা করা প্রয়োজন। কারণ বিভিন্ন সময়ে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে আমি এমন অনেক ভক্ত পেয়েছি যারা শুধু আমার গিটারের...
বাহারী ঘুড়ি আর বর্ণিল আতশবাজিতে আজ মাতবে পুরান ঢাকার আকাশ

বাহারী ঘুড়ি আর বর্ণিল আতশবাজিতে আজ মাতবে পুরান ঢাকার আকাশ

এক্সক্লুসিভ, বাংলাদেশ, বিনোদন
মামুনুর রশীদ রাজ, সম্পাদনায়- আরজে সাইমুর রহমান,স্বদেশ কন্ঠ ডটকমঃ পুরান ঢাকা অপেক্ষা করছে সকালের। শুরু হবে উৎসব। আর সন্ধ্যায় আধার ঘনাবার সাথে সাথে পুরান ঢাকা সকল জঞ্জাল আর কালিমা পুড়িয়ে ফেলার আর আতশবাজীর খেলায় (ইংরেজীতে যাকে বলে ফায়ার ওয়ার্কস) মাতবে। রাতে কেউ কেউ উড়াবে ফানুস। সাকরাইন এমনই সুন্দর আর অর্থপূর্ণ ঘুড়ি উড়ানোর উৎসব। চৌদ্দ জানুয়ারী পৌষ মাসের শেষ দিন। পৌষ সংক্রান্তির দিনই পালিত হয় পুরান ঢাকার এবং আদি ঢাকাইয়াদের ঐতিহ্যের সাকরাইন উৎসব। ভোরবেলা কুয়াশার আবছায়াতেই ছাদে ছাদে শুরু হবে ঘুড়ি ওড়ানোর উন্মাদনা। ছোট বড় সকলের অংশগ্রহনে মুখরিত থাকবে প্রতিটি ছাদ। বেলা বাড়ার সাথে সাথে বাড়বে উৎসবের জৌলুস। আর শীতের বিকেলে ঘুড়ির কাটা-কাটি খেলায় উত্তাপ ছড়াবে সাকরাইন উৎসব। প্রাচীনকাল থেকেই পৌষ সংক্রান্তিতে ঢাকায় ঘুড়ি ওড়ানোর মেলা বসে। ১৭৪০ সালের দিকে মোঘল আমলে নায়েব-ই-নাজিম নওয়াজেশ মোহাম্মদ খানের আ...
ওয়েডিং ফটোগ্রাফিতে নতুন মাত্রা যোগ করবে “ব্রাইডাল থিওরী”: রক্তিম সৈকত

ওয়েডিং ফটোগ্রাফিতে নতুন মাত্রা যোগ করবে “ব্রাইডাল থিওরী”: রক্তিম সৈকত

এক্সক্লুসিভ, বাংলাদেশ, বিনোদন
মামুনুর রশীদ রাজ, সম্পাদনায়- আরজে সাইমুর রহমান,স্বদেশ কণ্ঠ ডটকমঃ ওয়েডিং ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফির ধারণাকে নতুনত্ব দিতেই জন্ম হল “ব্রাইডাল থিওরী”র। বিয়ের বর-কনের জন্য প্রিমিয়াম ক্লাস ওয়েডিং ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফির আকর্ষণীয় প্যাকেজ নিয়ে এসেছে “ব্রাইডাল থিওরী” । বিয়ের মতো জীবনের সবচেয়ে আনন্দময় ও গুরুত্বপূর্ণ মুহূর্তকে ফ্রেমবন্দী করে রাখতে যুগপোযগী ধারণার সম্মিলন আর জীবনের বিশেষ মুহূর্তগুলোকে ফ্রেম বন্দীর প্রেমে সদা ব্যস্ত চার তরুণের সম্মিলিত প্রয়াস “ব্রাইডাল থিওরী”। স্বপ্ন, সম্ভাবনা আর নতুন কিছু করে দেখাবার প্রয়াসে সামনের পথে হাঁটবে “ব্রাইডাল থিওরী”। আলাপচারিতায় এমনটাই বললেন “ব্রাইডাল থিওরী”র সিইও রক্তিম সৈকত।বর্তমান সময়ে ফটোগ্রাফি একটি চমৎকার প্রফেশন । এর মাধ্যমে নিজের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটানো যায় পুরোপুরি ভাবে। যে কোন আয়োজনে ফটোগ্রাফির চাহিদা দিন দিন বেড়ে চলেছে। সে লক্ষেই...
থ্রি পিস ও তেলের বিজ্ঞাপনে চিত্রনায়িকা মিষ্টি জান্নাত

থ্রি পিস ও তেলের বিজ্ঞাপনে চিত্রনায়িকা মিষ্টি জান্নাত

বিনোদন
সম্পাদনায়-আরজে সাইমুর রহমান, স্বদেশ কন্ঠ.কম: সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মিষ্টি জান্নাত  ইতোমধ্যে তার অভিনীত ‘লাভ স্টেশন’ ও ‘চিনি বিবি’ শিরোনামের দুটি সিনেমা মুক্তি পেয়েছে। এছাড়া যৌথ প্রযোজনাসহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সম্প্রতি আন্তর্জাতিক কয়েকটি ফ্যাশন হাউসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন তিনি।  এছাড়া বিজ্ঞাপনচিত্রের মডেল হতেও দেখা গিয়েছে। এরই ধারাবাহিকতায় এবার তিনি দুটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলে স্বদেশ কন্ঠকে জানিয়েছেন মিষ্টি। থ্রি পিস ও তেলের বিজ্ঞাপনে কাজ করবেন তিনি। সোমবার থেকে নরসিংদীতে এ দুটি বিজ্ঞাপনের দৃশ্যায়ন করা হবে। বিজ্ঞাপনচিত্রটি পরিচালনা করবেন বাপী শাহা। এ প্রসঙ্গে মিষ্টি স্বদেশ কন্ঠকে বলেন, ‘সুযোগ পেলেই বিজ্ঞাপনের কাজ করি। এর আগেও একই বিজ্ঞাপনে কাজ করেছি, আবারো কাজ করছি। আশা করছি, কাজটি ভালো হ...
গুনীশিল্পীদের ভালবাসায় সিক্ত হলেন নোভা’র ভোকালিস্ট শাকিল খান  (ভিডিওসহ)

গুনীশিল্পীদের ভালবাসায় সিক্ত হলেন নোভা’র ভোকালিস্ট শাকিল খান (ভিডিওসহ)

এক্সক্লুসিভ, বিনোদন
মামুনুর রশীদ রাজ, সম্পাদনায়- আরজে সাইমুর রহমান,স্বদেশ কন্ঠ ডটকমঃ গতকাল সন্ধ্যা ছিল শুধু গানের, গানপ্রিয় মানুষদের। গানকে যারা ভালবাসেন তাদের নিয়েই অ্যালবাম প্রকাশনার জমকালো আয়োজন করে দেশের শীর্ষস্থানীয় অ্যালবাম প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন। রাজধানীর সেভেনহিল রেস্টুরেন্ট গতকাল পরিণত হয় তারার মেলায়। দেশের জনপ্রিয় ব্যান্ড নোভার ভোকালিস্ট শাকিল খানের একক অডিও অ্যালবাম “......বছর পর” এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব  অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিল্পীকে শুভাশীষ জানিয়ে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন বেক্সিমকো গ্রুপের প্রধান নির্বাহী পরিচালক জনাব সৈয়দ নাভেদ হুসেইন , কিংবদন্তী গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী ও গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী, বিশিষ্ট সুরকার ও সঙ্গীত পরিচালক ফুয়াদ নাসের বাবু, দেশবরেণ্য কণ্ঠশিল্পী নকিব খান, পিলু খান, তপন চৌধুরী, বাসু দেব, দিলরুবা খান ও সুমন কল্যাণ। শুভাশীষ জানাতে আসেন অভিনয় জগত...

মা হলেন কারিনা কাপুর

বিনোদন
ছেলে সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। আজ মঙ্গলবার ২০ ডিসেম্বর স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় ছেলে সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। কারিনার মা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে টাইমস অব ইন্ডিয়া এবং ইন্ডিয়ান এক্সপ্রেস। খবরে বলা হয়েছে, মা ও ছেলে দু’জনই সুস্থ আছেন। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে কারিনা সন্তান জন্ম দিয়েছেন। তবে কারিনা-সাইফের ছেলের নাম এখনোই ঘোষণা দেয়নি নবাব পরিবার। হাসপাতালে কারিনার পাশে রয়েছেন কারিনার বাবা রণধীর কাপুর ও বোন কারিশমা কাপুর।নবজাতকের নানা রণধীর কাপুর উচ্ছ্বসিত হয়ে গণমাধ্যমকে বলেছেন, ‘আজ আমাদের খুশির দিন। কারিনা ও তার ছেলে সুস্থ আছেন।’সাইফ-কারিনার সম্পর্কের শুরু ২০০৭ সালে। এরপর ২০০৯ সালের অক্টোবরে প্রকাশ্যে তাদের প্রেমের কথা জানান সাইফ। ২০১২ সালে বিয়ে করেন এ জুটি।...
বর্তমান ঈয়াং পোলাপাইন যা করে আরকি! 😛 শেষমেষ বাপের হাতে ধরা পড়ল! 😂 ভিডিও না দেখলে চরম মিস

বর্তমান ঈয়াং পোলাপাইন যা করে আরকি! 😛 শেষমেষ বাপের হাতে ধরা পড়ল! 😂 ভিডিও না দেখলে চরম মিস

বিনোদন
বর্তমান ঈয়াং পোলাপাইন যা করে আরকি! 😛 শেষমেষ বাপের হাতে ধরা পড়ল! 😂 নিচের লিংক এর YouTube চ্যানেলটি #Subscribe করে YouTuber "AsiF MoktadiR" এর অন্যান্য ভিডিও গুলোও উপভোগ করুন: https://youtube.com/asifmoktadirr
শিঘ্রই আসছে “দি সলভ” এর ব্যানারে ইমন ইসলামের ধারাবাহিক নাটক “ভূতের বাড়ী”

শিঘ্রই আসছে “দি সলভ” এর ব্যানারে ইমন ইসলামের ধারাবাহিক নাটক “ভূতের বাড়ী”

বিনোদন
মামুনুর রশীদ রাজ, সম্পাদনায়, সাইমুর রহমান, স্বদেশ নিউজ২৪.কম: শিঘ্রই আসছে "দি সলভ" এর ব্যানারে ইমন ইসলামের ধারাবাহিক নাটক "ভূতের বাড়ী"। নাটকের শুটিং চলছে সাভারের আড়াপাড়া জমিদার বাড়ীতে। ইমন ইসলাম এর পরিচালনায় ধারাবাহিকটিতে অভিনয় করেছেন শ্রদ্ধেয় তমাল মাহবুব, কাঁকন , হাসনা, মানিক , এম আর রাজ, সাকি, সোনিয়া, বৃষ্টি, মিমি, আফরিন এবং মুরসালিন রাজ সহ আরো অনেকে। ২৪ নভেম্বর থেকে নাটকটির শুটিং শুরু হয়ে ২৬ নভেম্বর পর্যন্ত সাভারের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়।শীঘ্রই নাটকটির শুটিং আবার শুরু হবে বলে স্বদেশ কণ্ঠ সাংবাদিককে জানিয়েছেন নাটকটির পরিচালক ইমন ইসলাম। পরিচালক ইমন বলেন, নাটকটি নিয়ে আমি খুব আশাবাদী। দর্শক নাটকটিতে ভিন্নতা পাবে। সাধারণত ভূতের নাটক গুলো যেমন হয় তার থেকে এ ধারাবাহিকটি ভিন্ন হবে।দর্শকের চাহিদা আমরা পূরন করতে পারব।শিল্পীরা সবাই মনযোগ দিয়ে কাজ করেছে।ইনশাআল্লাহ আমরা সবাই ম...
নতুন করে সম্পর্ক শুরু করছেন অ্যাফ্লেক ও জেনিফার গার্নার

নতুন করে সম্পর্ক শুরু করছেন অ্যাফ্লেক ও জেনিফার গার্নার

আন্তর্জাতিক, বিনোদন
প্রায় ১০ বছর আগে বিয়ে করেছিলেন হলিউড তারকা জুটি বেন অ্যাফ্লেক ও জেনিফার গার্নার। তবে এই বছরের শুরুর দিকে তারকা দম্পতি আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। কিন্তু সব জল্পনাকে দূরে সরিয়ে কাছাকাছি এলেন এই জুটি। জানা গেল, সন্তানের মা হতে যাচ্ছেন জেনিফার গার্নার। আর এই সন্তানের বাবা বেন অ্যাফ্লেক। ২০০৩ সালে ‘ডেয়ারডেভিল’ ছবির সেটে পরস্পরের পরিচয়। প্রেমের এ সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয় ২০০৪ সালের দিকে। ২০০৫ এ এসে বিয়ের সিদ্ধান্ত নেন এ জুটি। পরকীয়ায় জড়িয়ে পড়েছেন বেন- এমন অভিযোগের ভিত্তিতে গত বছর বিচ্ছেদ মামলা করেছিলেন গার্নার। গত বছরের জুন থেকে আলাদা থাকা সত্বেও সন্তানদের কারণে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতেন তারা। মার্কিন গণমাধ্যম ‘এসশোবিজ’ জানায়, সম্পর্ক ঠিক করতে সন্তান নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন এ তারকা দম্পতি। একটি নতুন সন্তান তাদের সম্পর্ককে আবারো সুন্দর করে তুলবে এমনটাই মনে করছেন তারা...