“কেউ না জানুক” এর মিউজিক ভিডিওতে তাহসান-ইমরান
সংগীত জগতের এই প্রজন্মের দুই তারকা তাহসান ও ইমরান এ বছর একসঙ্গে কাজ করেছিলেন দ্বৈত অ্যালবাম ‘মন কারিগর’-এ। এতে রবিউল ইসলাম জীবনের কথায় ইমরানের সুরে কণ্ঠ দিয়েছিলেন তাহসান। এই বছরের ভালোবাসা দিবসে প্রকাশিত হয় গানগুলো, যা জনপ্রিয়তা পায়। সেই জনপ্রিয়তার জেরে আবারও এক হলেন দুই গায়ক। একমাত্র অ্যালবামের সফলতার সুর আরও ছড়িয়ে দিতে বছরের শেষে এসে নতুন উদ্যোগ নিয়েছেন দু’জনে। এরমধ্যে তাহসানের গাওয়া ‘কেউ না জানুক’ গানটি অফিসিয়াল ভিডিও ছাড়াই ইউটিউবে ৩০ লাখ ভিউয়ার পেরিয়ে যায়। এবার তৈরি হলো গানটির ভিডিও। ভিডিওতে তাহসানের সঙ্গে অংশ নিয়েছেন ইমরান। এতে তাহসানের সঙ্গে গিটার বাজিয়েছেন তিনি। বিজ্ঞাপন ও নাট্য নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় আসছে মিউজিক ভিডিওটি। গতকাল শনিবার শনিবার ঢাকার অদূরের একটি ইট খোলাতে তাহসান-ইমরানের শুটিং হয়। মিউজিক ভিডিও প্রসঙ্গে পরিচালক বলেন, ‘প্রথম শোনার পরই গানটির প্রেমে পড়ে ...








