Saturday, July 4

বিনোদন

কর্মস্থল এক হাসপাতালে, রোগী দেখেন অন্য হাসপাতালে!

কর্মস্থল এক হাসপাতালে, রোগী দেখেন অন্য হাসপাতালে!

বিনোদন, স্বাস্থ্য
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. প্রসেন জিৎ দাস। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি নিজ কর্মস্থল ফাঁকি দিয়ে জেলার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত রোগী দেখেন। তার চিকিৎসাপত্র অনুযায়ী স্বাস্থ্য কমপ্লেক্সটির কর্তৃপক্ষ সরকারি ওষুধও বিতরণ করছে বলে অভিযোগ আছে। এসব অনিয়মের ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন নেত্রকোনার সিভিল সার্জন ডা. সেলিম মিয়া। সোমবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. প্রসেন জিৎ দাস বর্হি বিভাগে রোগী দেখছেন। তার চিকিৎসাপত্র দিয়ে রোগীদের সরকারি ওষুধ দেওয়া হচ্ছে। এ সময় মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ও ডা. প্রসেন জিৎ দাসের স্ত্রী ডা. মালিকা ভরদ্ধাজ কেয়াকে হাসপাতালে পাওয়া যায়নি। মদন উপজেলা স্বা...
পরীমনি এখন নয়, সিনেমার পর্দায় জবাব দিবেন!

পরীমনি এখন নয়, সিনেমার পর্দায় জবাব দিবেন!

বাংলাদেশ, বিনোদন
এখন নয়, জবাব দেবো সিনেমার পর্দায়—জেল থেকে ফিরে প্রথম সংবাদ সম্মেলনে এসে এমনটাই বললেন পরীমণি। যিনি এরইমধ্যে পরিচিতি পেয়েছেন ঢালিউডের বীরকন্যা প্রীতিলতা হিসেবে। ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে আত্মাহুতিদানকারী প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করছেন রাশিদ পলাশ। গোলাম রাব্বানীর চিত্রনাট্যে এতে নাম ভূমিকায় অভিনয় করছেন পরীমণি। মূলত ‘প্রীতিলতা’র বিষয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে, শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৫টায়। এতে পরীমণি ছাড়াও উপস্থিত ছিলেন এর নির্মাতা, নাট্যকার, অভিনেত্রী শম্পা রেজাসহ সংশ্লিষ্টরা। জেল থেকে মুক্তির ২৪ দিনের মাথায় আয়োজিত এই সংবাদ সম্মেলনের মূল চমক ছিলেন পরীমণি। শেষ পর্যন্ত তিনি সংবাদ সম্মেলনে আসবেন কিনা, সেটি নিয়েও ছিল মিডিয়াকর্মীদের মধ্যে সন্দেহের বলিরেখা। কিন্তু সবাইকে চমকে দিয়ে...
ভারতের মুম্বাইয়ে সৃজিতের জন্মদিন উদযাপন করলেন মিথিলা

ভারতের মুম্বাইয়ে সৃজিতের জন্মদিন উদযাপন করলেন মিথিলা

এক্সক্লুসিভ, বিনোদন
নিজের নতুন হিন্দি সিনেমা ‘শাবাশ মিঠু’র কাজের সূত্রে গত এক মাস ধরে পরিবার নিয়ে ভারতের মুম্বাইয়ে অবস্থান করছেন প্রখ্যাত বাঙালি নির্মাতা সৃজিত মুখার্জি। এরই মধ্যে চলে এলো তার জন্মদিন! বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সৃজিত মুখার্জি ৪৪ বছরে পা দিয়েছেন। স্বামীর শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও বিশেষ দিনটি উদযাপন করতে ভোলেননি বাংলাদেশি অভিনেত্রী ও সৃজিতের স্ত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। মেয়ে আইরাকে নিয়ে মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে সৃজিতের জন্মদিন উদযাপন করেছেন তিনি। বুধবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাতে নৈশভোজে গিয়ে কেক কেটে জন্মদিনের সেলিব্রেশন শুরু করেন তারা। সেই সুখকর মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমেও শেয়ার করেছেন মিথিলা। জন্মদিনে স্ত্রী মিথিলার পোস্ট করা ছবিগুলো নিজের সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে শেয়ার করে টলিউডের এই জনপ্রিয় পরিচালক লেখেন, ‘শৈশবে বা যৌবনে নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিলাম’। ছবিতে ...
এবার শাহরুখের বদ-অভ্যাসের কথা ফাঁস করলেন নায়িকা জুহি চাওলা

এবার শাহরুখের বদ-অভ্যাসের কথা ফাঁস করলেন নায়িকা জুহি চাওলা

বিনোদন
বলিউড বাদশা শাহরুখ খান ও অভিনেত্রী জুহি চাওলার বন্ধুত্বের কথা কারও অজানা নয়। শুধু বন্ধুই নয়, ব্যবসায়ী পার্টনারও। কলকাতা নাইট রাইডার্সের যৌথ মালিকানা শাহরুখ ও জুহির। কিন্তু শাহরুখের বদ অভ্যাস সামনে আনতে পিছপা হননি জুহি। শাহরুখ ভীষণ অলস। সময়ে কোনও জায়গায় পৌঁছান না তিনি। সিনেমার সেট হোক বা সেটা হোক কোনও পার্টি। সম্প্রতি ঘনিষ্ঠ বন্ধু শাহরুখের এই কীর্তি ফাঁস করলেন জুহি। জি কমেডি শো-তে হাজির হয়ে জুহি জানান, তিনি একবার এক পার্টির আয়োজন করেছিলেন। এতে অতিথির তালিকায় ছিলেন শাহরুখ। এ অভিনেতা জানিয়েছিলেন সেই পার্টিতে তিনি অবশ্যই হাজির থাকবেন, একটু দেরি হলেও। কিন্তু সে হাজির হয় রাত দুইটা ৩০ মিনিটে। তখন সব অতিথি চলে যায় এবং জুহি নিজেও ঘুমিয়ে পড়েছিলেন। শুধু জুহি নয়, এর আগে শাহরুখের ‘মেয় হু না’ সিনেমার পরিচালক ফারহা খান বলেছিলেন, সকাল নয়টায় কল টাইম থাকলে এ কথা সবার জানা শাহরুখ দুপুর দুইটায়...
আজ জনপ্রিয় সঙ্গীতশিল্পী আরেফিন রুমির শুভ জন্মদিন

আজ জনপ্রিয় সঙ্গীতশিল্পী আরেফিন রুমির শুভ জন্মদিন

এক্সক্লুসিভ, বিনোদন
নিউজ ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর৷ স্বদেশ কন্ঠঃ আরেফিন রুমি। একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। ২০০৮ সালে তার সঙ্গীত জগতের যাত্রা শুরু হয় "আরেফিন রুমি" এ্যালবামের মাধ্যমে। গানের জগতে আসার আগেই ২০০৬ সালে মডেলিং শুরু করেন রুমি। পরে তিনি হাবিব ওয়াহিদ এবং ফুয়াদ আল মুক্তাদিরের কাছে অডিও ইনজিনিয়ারিংও শেখেন। এই অ্যালবামের গানটি সে সময় হয়ে ওঠে ব্যপক জনপ্রিয়। তারপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয় নি, দিয়ে গেছেন একের পর এক হিট অ্যালবাম। আজ (২৩ সেপ্টেম্বর) জনপ্রিয় সঙ্গীতশিল্পী আরেফিন রুমি জন্মদিন। ১৯৮৭ সালের ২৩ সেপ্টেম্বর ঢাকার মোহাম্মদপুরে জন্মগ্রহণ করেন আরেফিন ‍রুমি। ঢাকা সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করেন তিনি। পরবর্তীতে তিনি কলেজে পড়াকালীন সময় একাধিক ক্রিকেট ক্লাবের হয়ে খেলেন। ছোটবেলায় ক্রিকেট খেলার প্রতি তার ছিলো অন্যরকম ভালবাসা। পাশাপাশি তিনি তার মায়ের কাছ থেকে প্রতিনিয়ত গানও শ...
গুরুত্ব বাড়ছে বাংলাদেশি অভিনেত্রীদের, ওপার বাংলার নায়িকাদের ক্ষোভ

গুরুত্ব বাড়ছে বাংলাদেশি অভিনেত্রীদের, ওপার বাংলার নায়িকাদের ক্ষোভ

এক্সক্লুসিভ, বিনোদন
কলকাতার বাংলা সিনেমায় নিয়মিত অভিনয় করছেন বাংলাদেশি বেশকজন জনপ্রিয় অভিনেত্রী। ‘আবর্ত’ সিনেমার মাধ‌্যমে জয়া আহসানের টালিউড যাত্রা শুরু। তারপর ‘রাজকাহিনী’, ‘বিসর্জন’, ‘বিজয়া’, ‘কণ্ঠ’, ‘বিনিসুতোয়’সহ আরও বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন জয়া। আরও কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সৃজিত মুখার্জি নির্মিত ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ ওয়েব সিরিজের মাধ‌্যমে ওপার বাংলায় পা রেখেছেন আজমেরী হক বাঁধন। মুক্তির পর এটি দারুণ প্রশংসিত হয়েছে। এখন তাকে নিয়ে টালিউডের অনেক পরিচালকই কাজ করার কথা ভাবছেন। রাজর্ষি দে পরিচালিত ‘মায়া’ সিনেমার মাধ‌্যমে টালিউড যাত্রা শুরু করেন রাফিয়াথ রশীদ মিথিলা। এরপর রিঙ্গো ব‌্যানার্জির ‘অ‌্যা রিভার ইন হেভন’ সিনেমায় নাম লেখান তিনি। কিছুদিন আগে চুক্তিবদ্ধ হয়েছেন অরুণাভ খাসনবিশ পরিচালিত ‘নীতিশাস্ত্র’ সিনেমায়। কলকাতায় মিথিলার এটি তৃতীয় মিশন। দীর্ঘদিন ধরেই বিষয়টি নিয়ে আ...
জনপ্রিয় অভিনেত্রী শখের বেবি শাওয়ারের ছবিতে তোলপাড় সোশ্যল মিডিয়া

জনপ্রিয় অভিনেত্রী শখের বেবি শাওয়ারের ছবিতে তোলপাড় সোশ্যল মিডিয়া

এক্সক্লুসিভ, বিনোদন, লাইফস্টাইল
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ। এক সময় পর্দায় দাপিয়ে বেড়ালেও বর্তমানে বলতে গেলে মিডিয়া থেকে অনেক দূরেই আছেন তিনি। শোবিজ পাড়া থেকে দূরে থাকলেও তার অনুরাগী ঠিকই তাকে খুঁজে ফেরেন। আর তাই তো তার জীবন নিয়েও নেই কম চর্চা। বিয়ে ও সংসার নিয়ে ভালই আছেন এই তারকা। নতুন মুখ আসছেন তাদের ঘর আলো করে, আর সেজন্য দোয়াও চেয়েছেন এই অভিনেত্রী। এছাড়া সম্প্রতি তার বেবি শাওয়ারের অনেক ছবি ভেসে বেড়াচ্ছে সোশ্যল মিডিয়ায়। সেই ছবিতে শখকে দেখে যেন একটু অবাকই হলেন সবাই। শখের মাতৃত্ব শখকে যেন আরো সুন্দর করে তুলেছে। আর নেটিজেনরাও শখের সেসব ছবিতে ভালবাসা দিয়ে ভরিয়ে তুলেছেন। এদিকে, সর্বশেষ ঈদুল আজহার একটি নাটকে দেখা গিয়েছিলো শখকে। এরপর আর কোনো নতুন কাজে হাত দেননি তিনি। বিবাহ বিচ্ছেদের কিছুদিন পরেই শখের দ্বিতীয় বিয়ের খবর পাওয়া যায়। সে সময় বিয়ে নিয়ে মুখ খোলেননি এই অভিনেত্রী। যদিও চলতি মাসে শখ নিজেই ...

শুভ জন্মদিন গীতিকার ও লেখিকা নার্গিস আলমগীর

এক্সক্লুসিভ, বাংলাদেশ, বিনোদন, শিল্প-সাহিত্য
১৯ সেপ্টেম্বর গীতিকার নার্গিস আলমগীরের শুভ জন্মদিন। গীতিকার ও লেখিকা নার্গিস আলমগীরের শুভ জন্মদিনে স্বদেশ পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচছা ও অভিনন্দন। সম্প্রতি যাত্রা শুরু করেছে গীতিকার ও লেখক নার্গিস আলমগীরের অফিসিয়াল ইউটিউব চ্যানেল Nargis Alamgir Official. বর্তমানে তার ইউটিউব চ্যানেলে লিরিক্যাল ভিডিও গুলো আপলোড করা হচ্ছে। গীতিকার নার্গিস আলমগীরের লেখা গানে কাজ করেছেন দেশ বরেণ্য কন্ঠশিল্পী বারি সিদ্দীকি, আহমেদ ইমতিয়াজ বুলবুল সহ অনেক বরেণ্য শিল্পীরা। তার লেখা গানে গেয়েছেন বারি সিদ্দীকি, মুহিন খান, নোলক বাবু, নাজুসহ আরো অনেকে। নার্গিস আলমগীর শুধু একজন গীতিকার নন তিনি একজন লেখিকাও। তার লেখা অনেক ছোট গল্পের বই, নাটক ও উপন্যাসও আছে। যা অমর ২১শে বই মেলায় প্রকাশিত হয়েছে। তার গল্পে নির্মিত টিভি চ্যানেলের নাটকে জনপ্রিয় অভিনয় শিল্পীরা কাজ করেছেন। তিনি আমেরিকার প্রবাসী হয়েও প্রাণের চেয়ে...
শুভ জন্মদিন গীতিকার নার্গিস আলমগীর

শুভ জন্মদিন গীতিকার নার্গিস আলমগীর

বিনোদন
আজ ১৯ সেপ্টেম্বর গীতিকার নার্গিস আলমগীরের শুভ জন্মদিন। গীতিকার ও লেখিকা নার্গিস আলমগীরের শুভ জন্মদিনে স্বদেশ কন্ঠ পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচছা ও অভিনন্দন। সম্প্রতি যাত্রা শুরু করেছে গীতিকার ও লেখক নার্গিস আলমগীরের অফিসিয়াল ইউটিউব চ্যানেল Nargis Alamgir Official. বর্তমানে তার ইউটিউব চ্যানেলে লিরিক্যাল ভিডিও গুলো আপলোড করা হচ্ছে। গীতিকার নার্গিস আলমগীরের লেখা গানে কাজ করেছেন দেশ বরেণ্য কন্ঠশিল্পী বারি সিদ্দীকি, আহমেদ ইমতিয়াজ বুলবুল, শেখ সাদীসহ অনেক বরেণ্য শিল্পীরা। তার লেখা গানে গেয়েছেন বারি সিদ্দীকি, মুহিন খান, নোলক বাবু, নাজুসহ আরো অনেকে। নার্গিস আলমগীর শুধু একজন গীতিকার নন তিনি একজন লেখিকাও। তার লেখা অনেক ছোট গল্পের বই, নাটক ও উপন্যাসও আছে। যা অমর ২১শে বই মেলায় প্রকাশিত হয়েছে। তার গল্পে নির্মিত টিভি চ্যানেলের নাটকে জনপ্রিয় অভিনয় শিল্পীরা কাজ করেছেন। তিনি আমেরিকার প্রবাসী ...
সাংবাদিক হয়ে ফিরলেন চিত্রনায়িকা পরীমনি!

সাংবাদিক হয়ে ফিরলেন চিত্রনায়িকা পরীমনি!

বিনোদন
মাদকের মামলায় প্রায় এক মাস কারাগারে ছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পর প্রথমবারের মতো কাজে ফিরেছেন তিনি। জানা গেছে, গত মঙ্গলবার ইফতেখার শুভ পরিচালিত ‘মুখোশ’ সিনেমার ডাবিংয়ে অংশ নিয়েছেন পরীমনি। পরদিন বুধবারো ডাবিং করেছেন তিনি। অনেক দিন পর কাজে ফিরতে পেরে আনন্দিত হালের এ আলোচিত নায়িকা। পরীমনি বলেন, কাজে ফিরতে পেরে আমি খুশি। দেশের মানুষ আমাকে সিনেমার জন্য ভালোবেসেছে। তাদের সেই ভালোবাসার প্রতিদান আমি সিনেমার মাধ্যমে দিতে চাই। নিয়মিত কাজ করে যেতে চাই। ‘মুখোশ’ সিনেমায় পরীমনির সঙ্গে অভিনয় করেছেন চিত্রনায়ক রোশান। এতে একজন ক্রাইম রিপোর্টারের চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। এদিকে আগামী অক্টোবরের শেষ সপ্তাহে পরীমনি ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের দৃশ্যধারণে অংশ নেবেন বলে জানিয়েছেন নির্মাতা রাশিদ পলাশ। ওই সিনেমায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীর...