Friday, June 5

আন্তর্জাতিক

লন্ডনে অস্ত্রোপচার শেষে ভালো আছেন বিসিবি সভাপতি

লন্ডনে অস্ত্রোপচার শেষে ভালো আছেন বিসিবি সভাপতি

আন্তর্জাতিক, খেলা
লন্ডনে অস্ত্রোপচার শেষে ভালো আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বুধবার লন্ডনের একটি হাসপাতালে সফল অস্ত্রোপচার হয়েছে ক্রিকেটের এ শীর্ষ কর্তার। গতকাল এ খবর নিশ্চিত করেন বিসিবি’র পরিচালক ইসমাইল হায়দার। বিসিবি সভাপতির সঙ্গে লন্ডনে অবস্থানরত বোর্ড পরিচালক ইসমাইল হায়দার বলেন, ‘সভাপতির মাত্র কালই (বুধবার) অস্ত্রোপচার হয়েছে, আজ (বৃহস্পতিবার) কেবিনে দেয়া হয়েছে। তিনি ভালো আছেন। আমি আগামী সপ্তাহে দেশে চলে আসবো। তাকে বোধ হয় এ মাস থাকতে হবে।’ গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস বলেন, ‘লন্ডনে আমাদের সভাপতির প্রোস্টেটের (মূত্রাশয় ও মূত্রনালী) সফল অস্ত্রোপচার হয়েছে। আরো আগেই তার লন্ডনে যাওয়ার কথা ছিল বিসিবি সভাপতির। কিন্তু কোভিডের কারণে ওই সময় তিনি যেতে পারেননি।’ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে জুনের তৃতীয় সপ্তাহে লন্ডনে যান বি...
লকডাউন শিথিলের পর ইউরোপে করোনার পুনরুত্থান হচ্ছে: WHO

লকডাউন শিথিলের পর ইউরোপে করোনার পুনরুত্থান হচ্ছে: WHO

আন্তর্জাতিক
লকডাউন শিথিলের মাসখানেকের মাথায় ইউরোপের বিভিন্ন অঞ্চলে, অন্তত ৩০টি দেশে করোনা আক্রান্তের সংখ্যা পুনরায় বাড়তে শুরু করেছে বলে সতর্কতা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। শুক্রবার (২৬ জুন) বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। বৃহস্পতিবার (২৫ জুন) এক সংবাদ সম্মেলনে হু’র আঞ্চলিক পরিচালক ডক্টর হান্স হেনরি ক্লুজ জানান, সম্প্রতি সুইডেন, আরমেনিয়া, আজারবাইজান, ইউক্রেন, কসোভো, মলদোভা, উত্তর মেসিডোনিয়াসহ ইউরোপের ১১টি অঞ্চলে করোনা ভাইরাস সংক্রমণের ‘খুব তাৎপর্যপূর্ণ পুনরুত্থান’ ঘটেছে। অন্তত ৩০টি দেশে সার্বিক করোনা সংক্রমণ বেড়েছে। এর মধ্য দিয়ে লকডাউন শিথিলের ফলে করোনার সংক্রমণ বাড়বে, পূর্বে ঘোষিত তার এমন আশঙ্কা সত্যে পরিণত হয়েছে বলে জানান তিনি। উদ্ভূত পরিস্থিতি প্রসঙ্গে হান্স বলেন, করোনার এই সংক্রমণ বৃদ্ধি যদি নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে এটি স্বাস্থ্যব্যবস্থাকে ‘খাদের কিনারে’ নিয়ে যাবে।...
চীনের ভ্যাকসিনের ট্রায়াল হতে পারে বাংলাদেশে : স্বাস্থ্য ডিজি

চীনের ভ্যাকসিনের ট্রায়াল হতে পারে বাংলাদেশে : স্বাস্থ্য ডিজি

আন্তর্জাতিক, বাংলাদেশ
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেছেন, করোনাভাইরাস নির্মূলে চীনে আবিষ্কৃত করোনা প্রতিরোধী ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের ট্রায়াল বাংলাদেশে হতে পারে। এই ট্রায়েলের সূত্র ধরে বাংলাদেশেও এর উৎপাদন শুরু হতে পারে। এটা বাংলাদেশের মানুষের জন্য করোনা মোকাবিলায় আরেক ধাপ সাফল্য বয়ে আনবে। শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের আয়োজনে ভার্চুয়াল কনফারেন্সে তিনি এ কথা বলেন। করোনা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, ‘আগে দেশে আক্রান্ত একজন থেকে আরও দু’জনের বেশি হারে এই ভাইরাস ছড়াতে পারত। কিন্তু এখন সেই রিপ্রডাকশন রেট বা আর-রেট নেমে এসেছে ১.০৫-এ। এটা খুবই ভালো লক্ষণ। এখন নিচে নামাতে পারলে দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে। তাছাড়া এখনও প্রতিদিন সংক্রমণের যে সংখ্যা পাওয়া যাচ্ছে তা অনেকটা স্থিতিশীল অবস্থায় রয়েছে।’ অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক ...
৫০০০ বছর ধরে মৃত মা সন্তানকে জড়িয়ে রেখেছেন পরম আদরে!

৫০০০ বছর ধরে মৃত মা সন্তানকে জড়িয়ে রেখেছেন পরম আদরে!

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ
প্রত্নতাত্ত্বিকরা প্রায়শই তাদের গবেষণার জন্য বিভিন্ন জায়গায় খনন কাজ করে থাকেন। এই সময় বিভিন্ন পুরার্কী’তি, মানুষের হাড়, পশুর জীবাশ্ম পান। যেগুলো কোনো না কোনো সভ্যতাকে নিদর্শন করে। নতুন করে বিশ্ববাসীকে পরিচয় করিয়ে দেয় হারিয়ে যাওয়া এসব সভ্যতাকে। যেখানে সবকিছুর সঙ্গে হারিয়ে গেছে অনেক মানুষের জীবনের কাহিনী, সুখ, দুঃখ, অতীত। অনেক সমাধিও খুঁজে পান তারা। ২০১৪ সালে তাইওয়ানের পশ্চিম উপকূল থেকে প্রায় দুই মাইল ভেতরে নিওলিথিক বলে একটি জায়গায় খনন কাজ চলছিল। কাজটি করছিলেন তাইওয়ানের ন্যাশনাল মিউজিয়াম অব সায়েন্সের চু হুই-লি এর নেতৃত্বে প্র’ত্নতাত্ত্বিকদের একটি দল। এই জায়গাটি এখন তাইচং সিটি নামে পরিচিত। বিশেষ’জ্ঞরা মনে করেন, এই উপকূলীয় স্থানটিতে একসময় গ্রাম ছিল। যার নাম ছিল আন-হো। এখানে অনেক মানুষের বাস ছিল। উপকূলীয় জায়গা হওয়ায় এখানকার মানুষ হয়তো হা’ঙ্গর শিকার করে খেত। এই পুরো অঞ্চল জুড়ে ২০০টি...
মহামারির এই সময়ে সুস্থভাবে বাঁচতে কী করবেন?

মহামারির এই সময়ে সুস্থভাবে বাঁচতে কী করবেন?

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ, বাংলাদেশ, লাইফস্টাইল, স্বাস্থ্য
মহামারী কোভিড-19 করোনাভাইরাস নিয়ে প্রতিনিয়ত গবেষণা চলছে। তবে পৃথিবীর মানুষ কবে এই ভাইরাস থেকে মুক্তি পাবে সে বিষয়ে বিজ্ঞানীরা সুনির্দিষ্ট করে এখনও কোনও কিছুই বলতে পারছেন না। বিজ্ঞানীরা বলছেন, এখনই কিছু বলা যাচ্ছে না। আর এখনও যেহেতু এই ভাইরাসের কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কার হয়নি তাই বাঁচার একমাত্র উপায় হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ধীরে ধীরে অদৃশ্য এই শত্রুর সঙ্গে বসবাসের কৌশল শিখে নিতে হবে। যেভাবে ডেঙ্গু ও এইডসের সঙ্গে মিলেমিশে আছেন, সেভাবে। বাঁচার পথ কী? সংক্রামক রোগ বিশেষজ্ঞ অমিতাভ নন্দী বলেন, নিয়ম মানলে তো ভালো। মানুষকে ভালো করে বোঝানো প্রয়োজন। এই ভাইরাস থেকে নিরাপদে থাকতে কি করতে হবে তা বোঝাতে হবে। সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সমন্বয় গড়ে তুলতে হবে। এ বিষয়ে ট্রেনিং দিতে হবে। যেসব নিয়ম মানা জরুরি- ১. করোনাভাইরাস প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হচ্ছ...
কাবার প্রবেশ পথে বসানো হয়েছে অত্যাধুনিক জীবাণুমুক্তকরণ মেশিন

কাবার প্রবেশ পথে বসানো হয়েছে অত্যাধুনিক জীবাণুমুক্তকরণ মেশিন

আন্তর্জাতিক, ইসলাম, এক্সক্লুসিভ
কারোনাভাইরাস সংক্রমণের কারণে এক মাসেরও বেশি সময় ধরে মক্কায় পবিত্র কাবা ঘর এবং মদিনায় মসজিদে নববীতে সিমিত সংখ্যক মানুষ যাচ্ছেন। তবে সম্প্রতি পবিত্র এই দুটি জায়গা খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দুই মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি। আর তারই অংশ হিসেবে কাবাঘরের প্রবেশপথে বসানো হয়েছে অত্যাধুনিক জীবাণুমুক্তকরণ মেশিন। মসজিদগুলোর মূল প্রবেশপথে যে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তারই অংশ হিসেবে সবশেষ প্রযুক্তি ইনস্টল করা হয়েছে।উন্নত মানের এ মেশিনের মাধ্যমে ফটকে সেলফ স্যানিটাইজার স্প্রেসহ সংক্রমণ নির্বীজকরণ করার এবং থার্মাল ক্যামেরা দিয়ে তাপমাত্রা মাপার ব্যবস্থা থাকবে। ক্যামেরাগুলোর ৬ মিটারের মধ্যে একসাথে বেশ কয়েকজনের তাপমাত্রা মাপা, সংক্রমণ নিয়ে আগত মুসল্লিদের গতি পর্যবেক্ষণ এবং সন্দেহভাজন করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শনাক্ত করার জন্য স্মার্ট স্ক্রিন ব্যবহার করা হবে।সম্প্রতি খুব শিগগির...
ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত কর্মকর্তা করোনায় আক্রান্ত

ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত কর্মকর্তা করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন ব্যক্তিগত কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। হোয়াইট হাউজের একজন মুখপাত্র বৃহস্পতিবার বলেছেন, হোয়াইট হাউজে কাজ করেন মার্কিন সেনাবাহিনীর এমন একজন কর্মকর্তার শরীরে করোনা ধরা পড়েছে। খবর আল জাজিরার। এরপর ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের করোনা পরীক্ষা করা হয়। কিন্তু তাদের শরীরে করোনা ধরা পড়েনি। মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, ওই সেনা কর্মকর্তা ট্রাম্পের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে কাজ করেন।হোয়াইট হাউজের ওই মুখপাত্র হোগান গিডলে এক বিবৃতিতে বলেন, হোয়াইট হাউজের মেডিকেল ইউনিট সম্প্রতি আমাদের জানিয়েছে হোয়াইট হাউজে কর্মরত মার্কিন সেনাবাহিনীর একজন কর্মকর্তার শরীরে করোনা ধরা পড়েছে। এরপর প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের করোনা পরীক্ষা করা হয় এবং ফলাফল নেগেটিভ এসেছে এবং ভালো আছেন।ট্রাম্পের কাছাকাছি থাকা ব্যক্তিদের মধ্যে এটাই প্রথম কারও করোনায় আক্র...
ভারতে ঝিমিয়ে পড়া অর্থনীতি চাঙ্গা করছে মদ!

ভারতে ঝিমিয়ে পড়া অর্থনীতি চাঙ্গা করছে মদ!

অর্থনীতি, আন্তর্জাতিক, এক্সক্লুসিভ
সমাজে মাতালদের নিয়ে কম রসিকতা প্রচলিত নেই। মদ্যপান নিয়েও সমাজের ভিতর নানা ছুতমার্গ আছে। কিন্তু সেই মদই এখন কার্যত ভারতের দুঃসময়ের ভরসা হয়ে দাঁড়িয়েছে। করোনা-লকডাউনে যখন অর্থনীতি ধুঁকছে, তখন দুই দিনে রাজ্যগুলির হাতে বড় অঙ্কের রাজস্ব তুলে দিয়েছে মদ। পরিসংখ্যানের বেরসিক হিসেব নিকেশে ঢোকার আগে একটু পরিস্থিতির দিকে তাকানো যাক। গত ২৪ মার্চ থেকে দেশের সর্বত্র বন্ধ ছিল মদের দোকান। কিন্তু তাই বলে কি বন্ধ ছিল মদ্যপান? মোটেই না। রাজধানী দিল্লিতে চার থেকে পাঁচ গুণ দামে ব্ল্যাকে বিক্রি হয়েছে মদ। কীভাবে বিক্রি হয়েছে? মধ্য দিল্লিতে জমি-বাড়ির ব্যবসায় ছোটখাটো কাজ করতেন রবি। মাস গেলে খাওয়া-পড়ার টাকা উঠে যেতো। লকডাউন শুরু হওয়ায় কাজ বন্ধ হয়েছে। অগত্যা স্বামী-স্ত্রী মিলে তরি-তরকারি বিক্রি করতে শুরু করেন। কিন্তু তার মতো আরও অনেকেই কাজ বন্ধ হয়ে যাওয়ার কারণে একই ব্যবসায় নেমে পড়েন। ফলে সেখান থেকেও লাভ হচ্ছি...
জর্ডানে বৈশ্বিক মহামারি করোনা নিয়ন্ত্রণে, বাংলাদেশি আক্রান্তের সংখ্যা শূণ্য

জর্ডানে বৈশ্বিক মহামারি করোনা নিয়ন্ত্রণে, বাংলাদেশি আক্রান্তের সংখ্যা শূণ্য

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ, বাংলাদেশ
দেড় মাসেরও কম সময়ে এক্সট্রিম বা চরম মাত্রার লকডাউনে বৈশ্বিক মহামারি করোনা প্রায় নিয়ন্ত্রণে নিয়ে এসেছে ঊষর মরুভূমিময় জর্ডান। করোনা ঠেকাতে দেশটিতে ১৭ই মার্চ জরুরি অবস্থা এবং পরবর্তীতে জারি করা হয় কারফিউ। এতে বহু মানুষ অর্থ কষ্টে, বিশেষত: শ্রমজীবিরা কর্মহীন হওয়ায় খাদ্য সংকটে পড়ে যায়। যদিও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারেরর তরফে জরুরি ভিত্তিতে ব্রেড এবং বেবিফুড বিতরণ করা হয়। সবার জন্য সুপেয় পানির সংস্থানও নিশ্চিত করা হয়। সরকারের কঠোর পদক্ষেপে জনগণের কষ্ট হলেও আজ গোটা দেশ আপাতত কোভিড-১৯ মুক্ত! ২৭ শে এপ্রিল পর্যন্ত সংখ্যার বিচারে নুন্যতম ছিল সংক্রমণ। ২৮ শে এপ্রিল একেবারে জিরোতে এসেছিল, অর্থাৎ এই দিনে জর্ডানে নতুন করে কারও শরীরে করোনার সংক্রমণের ঘটনা ঘটেনি বা কেউ শনাক্ত হয়নি। তবে পরবর্তী ৩ দিনে আরও ৮ জনের করোনা ধরা পড়েছে। আম্মানে থাকা বাংলাদেশ মিশন জানিয়েছে, দেশটিতে বৈধ-অবৈধ মিলে প্রায় সোয়া ...
নিউ ইয়র্কে সেবা দিতে গিয়ে ডাক্তারের আত্মহত্যা

নিউ ইয়র্কে সেবা দিতে গিয়ে ডাক্তারের আত্মহত্যা

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ, তথ্য ও প্রযুক্তি
নিউ ইয়র্কে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা করছিলেন ডা. লরনা ব্রিন। কিন্তু এক পর্যায়ে তিনিই করোনায় আক্রান্ত হয়েছেন। শেষ পর্যন্ত তিনি আত্মহত্যা করেছেন। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, ম্যানহাটানের নিউ ইয়র্ক প্রেসবাইটেরিয়ান অ্যালেন হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল ডিরেক্টর ছিলেন ডা. লরনা। তার বয়স হয়েছিল মাত্র ৪৯ বছর। তার পিতা ডা. ফিলিপ ব্রিন নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, আমার মেয়ে তার কাজকেই প্রাধান্য দিয়েছিল। সেই কাজই তাকে মেরে ফেললো। তিনি দাবি করেছেন, তার মেয়ে ডা. লরনার কোনো মানসিক অসুস্থতা ছিল না। তিনি ভার্জিনিয়ার শারলোটেসভিলে আত্মহত্যা করেছেন। এখানে তার পরিবারের সঙ্গে অবস্থান করছিলেন ডা. লরনা। তার পিতা আরো বলেছেন, করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসা দেয়ার সময় ডা. লরনা করোনায় আক্রান্ত হন। সুস্থ হওয়ার দেড় সপ্তাহ পরে তিনি আবার কাজে ফিরে যান। কিন্তু তাকে আবার বাড়ি পাঠিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সে...