Thursday, June 4

আন্তর্জাতিক

যে কারনে সৌদি আরব ছাড়ছেন বিদেশি কর্মীরা,জানুন বিস্তারিত।

যে কারনে সৌদি আরব ছাড়ছেন বিদেশি কর্মীরা,জানুন বিস্তারিত।

আন্তর্জাতিক
তেলের দাম নেই আন্তর্জাতিক বাজারে। মুখ থুবড়ে পড়েছে অর্থনীতি। এই অবস্থায় উচ্চ বেতনের বিদেশি কর্মীদের চাকরি থেকে ছাঁটাই শুরু হয়েছে সৌদি আরবে। দু’দশক কাজ করে অনেকেই দেশে ফিরছেন। নিজের দেশেই অপরিচিত তাঁরা। কেবল ‘‌সৌদি বিনলাদেন গ্রুপ’‌ই ৭০ হাজার কর্মীকে ছাঁটাই করেছে। ২০১৪ সাল থেকেই তেলের দাম পড়তে শুরু করেছে। বাজেট ঘাটতি দেখা দেয়ায় সরকারও জনকল্যাণমূলক প্রকল্প প্রায় বন্ধ করে দিয়েছে। তাই সস্তায় জীবনধারণও অসম্ভব হয়ে উঠছে। সূত্রের খবর, প্রায় ৯০ লাখ বিদেশি সৌদি আরবে কাজ করেন। বিদেশি কর্মী নিয়োগকারী সংস্থাগুলোর ওপর কর চাপানো শুরু হওয়ায় পরিস্থিতি আরও শোচনীয় হয়ে ওঠে। প্রতিমাসে মাথাপিছু ২৭ ডলার করে কর বসানো হয়েছে। ২০২০ সালের মধ্যে তা বাড়িয়ে ১৩২ ডলার করা হবে। দেশের অন্যতম বড় এক ইলেক্ট্রনিক্স সংস্থায় কাজ করেন এক ভারতীয়, পাকিস্তানি এবং ফিলিপিন্সের কর্মীরা। তাঁদেরই এই কর দিতে বলেছে সংস্থা। ক...
যে কারনে সৌদি আরব ছাড়ছেন বিদেশি কর্মীরা,জানুন বিস্তারিত।

যে কারনে সৌদি আরব ছাড়ছেন বিদেশি কর্মীরা,জানুন বিস্তারিত।

আন্তর্জাতিক
তেলের দাম নেই আন্তর্জাতিক বাজারে। মুখ থুবড়ে পড়েছে অর্থনীতি। এই অবস্থায় উচ্চ বেতনের বিদেশি কর্মীদের চাকরি থেকে ছাঁটাই শুরু হয়েছে সৌদি আরবে। দু’দশক কাজ করে অনেকেই দেশে ফিরছেন। নিজের দেশেই অপরিচিত তাঁরা। কেবল ‘‌সৌদি বিনলাদেন গ্রুপ’‌ই ৭০ হাজার কর্মীকে ছাঁটাই করেছে। ২০১৪ সাল থেকেই তেলের দাম পড়তে শুরু করেছে। বাজেট ঘাটতি দেখা দেয়ায় সরকারও জনকল্যাণমূলক প্রকল্প প্রায় বন্ধ করে দিয়েছে। তাই সস্তায় জীবনধারণও অসম্ভব হয়ে উঠছে। সূত্রের খবর, প্রায় ৯০ লাখ বিদেশি সৌদি আরবে কাজ করেন। বিদেশি কর্মী নিয়োগকারী সংস্থাগুলোর ওপর কর চাপানো শুরু হওয়ায় পরিস্থিতি আরও শোচনীয় হয়ে ওঠে। প্রতিমাসে মাথাপিছু ২৭ ডলার করে কর বসানো হয়েছে। ২০২০ সালের মধ্যে তা বাড়িয়ে ১৩২ ডলার করা হবে। দেশের অন্যতম বড় এক ইলেক্ট্রনিক্স সংস্থায় কাজ করেন এক ভারতীয়, পাকিস্তানি এবং ফিলিপিন্সের কর্মীরা। তাঁদেরই এই কর দিতে বলেছে সংস্থা। ক...
যে কারণে ট্রাম্পের হোয়াইট হাউসে আট দিনও টিকতে পারলেন না বাংলাদেশি বংশোদ্ভূত রুমানা

যে কারণে ট্রাম্পের হোয়াইট হাউসে আট দিনও টিকতে পারলেন না বাংলাদেশি বংশোদ্ভূত রুমানা

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শপথ নেওয়ার আট দিনের মাথায় পদত্যাগ করেছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের মুসলিম নারী কর্মী রুমানা আহমেদ। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য আটলান্টিকে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) প্রকাশিত একটি কলামে খবরটি জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই মার্কিন নারী। ২০১১ সালে হোয়াইট হাউসে নিযুক্ত হয়েছিলেন রুমানা আহমেদ। ১২ বছর বয়স থেকে তিনি নিয়মিত হিজাব পরেন। ওবামার মেয়াদ শেষ হওয়ার পরও দেশের সেবায় ট্রাম্পের প্রশাসনে থেকে যাওয়ার মনস্থির করেছিলেন তিনি। তার আশা ছিল, নতুন প্রেসিডেন্ট ও তার সহযোগীরা ইসলাম এবং আমেরিকার মুসলিম নাগরিকদের বেলায় খুব একটা পার্থক্য হয়ে দাঁড়াবেন না। কিন্তু তার সেই আশায় গুড়েবালি! কলামে রুমানা আহমেদ লিখেছেন, ‘আমার বেশ কয়েকজন আমেরিকান মুসলিম সহকর্মীর মতো আমিও গত বছরের বেশিরভাগ সময় ডোনাল্ড ট্রাম্প যেভাবে আমাদের গোষ্ঠ...
চীনে জমেনি আইফোনের বাজার

চীনে জমেনি আইফোনের বাজার

আন্তর্জাতিক
কিছুতেই চীনের স্মার্টফোন বাজারটা ঠিক আয়ত্তে আনতে পারছে না অ্যাপল। চীনে আইফোন ছিল চতুর্থ অবস্থানে। সম্প্রতি চীনা ব্র্যান্ডগুলোর কাছে সে স্থানটিও খুইয়ে পঞ্চম স্থানে নেমে এসেছে আইফোন।বাজার গবেষণাপ্রতিষ্ঠান ক্যানালিসের প্রতিবেদন অনুযায়ী চীনে আইফোন বিক্রি ১৮.২ শতাংশ কমে ৪ কোটি ৩৮ লাখে নেমে এসেছে। প্রথম অবস্থানটা হুওয়ায়ের, চীনের বাজারে প্রতিষ্ঠানটি গত বছর ৭ কোটি ৬২ লাখ মুঠোফোন বিক্রি করেছে। এরপর অপো দ্বিতীয় ও ভিভো রয়েছে তৃতীয় স্থানে। চীনাদের আইফোনপ্রীতি দেখে একসময় ধরেই নেওয়া হয়েছিল, চীনের বাজারে অ্যাপলের চাহিদা ক্রমাগত বাড়তে থাকবে। কিন্তু চীনের স্থানীয় ব্র্যান্ডের ফোনগুলো বেশ ভালো লড়াই করতে পেরেছে বলা যায়। সম্ভবত আইফোনের উচ্চমূল্য ও স্থানীয় ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জনপ্রিয়তাই এর পেছনের কারণ। ডিসেম্বরে সমাপ্ত প্রান্তিকের ফলাফল অনুযায়ী প্রতিষ্ঠানটির আয় ৮ শতাংশ কমেছে। যদিও প্...
বিরোধিতা হলেও শরণার্থী নেওয়া বন্ধ হবে না: ট্রুডো

বিরোধিতা হলেও শরণার্থী নেওয়া বন্ধ হবে না: ট্রুডো

আন্তর্জাতিক
কানাডা যুক্তরাষ্ট্রফেরত শরণার্থী গ্রহণ অব্যাহত রাখবে, তবে যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত করেই নেওয়া হবে বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শরণার্থী নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিমাতাসুলভ আচরণের কারণে বিচ্ছিন্ন ও রক্ষীবিহীন সীমান্তগুলো দিয়ে দিন দিনই শরণার্থী প্রবেশ বাড়ছে কানাডায়। শরণার্থীদের হাসিমুখে স্বাগত জানাচ্ছে কানাডার পুলিশ—এমন ছবি ভাইরাল হয় মিডিয়ায়। এরপরই নিরাপত্তা শঙ্কা ও অপ্রতুল অভ্যন্তরীণ সম্পদকে কারণ দেখিয়ে কানাডার বিরোধী কনজারভেটিভরা দাবি তোলে, মধ্য বামপন্থী উদার ট্রুডো সরকার যুক্তরাষ্ট্রফেরত শরণার্থীদের প্রতিহত করুক। তবে, গতকাল মঙ্গলবার পার্লামেন্টে জাস্টিন ট্রুডো স্পষ্টভাবে বলেন, ‘আমরা শরণার্থীদের নেওয়া অব্যাহত রাখব। অন্যতম কারণ হলো কানাডা সব সময় একটি উন্মুক্ত দেশ। কানাডীয়রা বিশ্বাস রাখে দেশের অভিবাসী-ব্যবস্থা, সীমান্তের অখণ্ডতার ওপ...
কাশ্মীরে বিয়েতে অতিরিক্ত খরচ করা যাবে না

কাশ্মীরে বিয়েতে অতিরিক্ত খরচ করা যাবে না

আন্তর্জাতিক
ভারত শাসিত কাশ্মীরে বিয়েতে অতিরিক্ত খরচের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেখানে কনের মা-বাবা ৫০০ জনের বেশি অতিথিকে আমন্ত্রণ জানাতে পারবেন না। বরপক্ষ সর্বোচ্চ ৪০০ জন অতিথিকে আমন্ত্রণ জানাতে পারবে। রাজ্য সরকার আরও বলেছে, ‘কোনো প্রকারের খাবার যাতে অপচয় না হয়, তা নিশ্চিত করতে’ বিয়েতে প্রধান সাত পদের বেশি খাবার পরিবেশন করা যাবে না। ভারতের এক এমপি দেশজুড়েই একই ধরনের নিষেধাজ্ঞা আরোপের জন্য একটি বিলের প্রস্তাব দিয়েছেন। কাশ্মীরে বিয়ের অনুষ্ঠান অত্যন্ত ব্যয়বহুল। সেখানে বিয়েতে নিরামিষ, আমিষসহ বিভিন্ন প্রকারের খাবারের আয়োজন করা হয়। স্থানীয়ভাবে বিয়ের এ ভোজ ওয়াজওয়ান নামে পরিচিত। রাজ্য সরকার বলছে, বিয়ের অনুষ্ঠানে অনধিকার প্রবেশমূলক গোলমাল, বর্জ্য সৃষ্টি ও অপচয়ের বিষয়ে জনগণের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ আদেশ জারি করা হয়েছে। ১ এপ্রিল থেকে এ আদেশ কার্যকর হবে। কাশ্মীর রাজ্য সরকার ১৯৮৪ সালেও একই ধরনের নিষেধ...
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

আন্তর্জাতিক
অমর ২১শে ফেব্রুয়ারি আজ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মায়ের ভাষার দাবিতে বাঙালির আত্মত্যাগের মহিমায় ভাস্বর এক দিন। বাঙালির আত্মগৌরবের স্মারক অমর একুশের প্রথম প্রহর থেকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে মহান ভাষা শহীদদের। মধ্যরাতের পর মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসার ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনার। কেন্দ্রীয় শহীদ মিনারের সঙ্গে সারা দেশের শহীদ মিনারগুলোতেও একুশের প্রথম প্রহর থেকে চলে শ্রদ্ধা নিবেদনের পালা। সবার কণ্ঠে ছিল অমর সেই গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি...।’ দিবসটি উপলক্ষে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। আজ সরকারি ছুটির দিন। দিবসটি উপলক্ষে রেডিও, টেলিভিশন বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। জাতীয় দৈনিকগুলো প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র। মায়ের ভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২-এ জীবন দিয়েছিল সালাম, বরকত, জব্বার, রফিক, শফিউল্লাহ...
ব্রেকিং নিউজ! অভিনেত্রী ফরিদা জালালের মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়া

ব্রেকিং নিউজ! অভিনেত্রী ফরিদা জালালের মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়া

আন্তর্জাতিক, বিনোদন
স্বদেশ কন্ঠ.কম:  হঠাৎ করেই গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে অভিনেত্রী ফরিদা জালালের মৃত্যুর খবর। তবে কিছুক্ষণের মধ্যেই জানা যায়, বলিউডের প্রবীণ এই অভিনেত্রীর মৃত্যুর খবরটি সম্পূর্ণ বানোয়াট। ভারতীয় সংবাদপত্র ডিএনএ ফরিদা জালালের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, এই সংবাদটি ভুয়া এবং তিনি বহাল তবিয়তে বেঁচে আছেন। ফরিদা জালাল বলেন, ‘আমি সম্পূর্ণ সুস্থ আছি। এই ধরনের ভিত্তিহীন খবর মানুষ কোথা থেকে পায়, তা আমি জানি না। প্রথমে এই গুজব সম্পর্কে শোনার পর খুব হেসেছি। কিন্তু শেষ আধা ঘণ্টা ধরে আমার ফোন বেজেই চলেছে। সবাই আমাকে একই প্রশ্ন করছেন, আমি বেঁচে আছি কি না? এটা খুব বিরক্তিকর। আশ্চর্য লাগছে, মানুষ কীভাবে এই ধরনের গুজব ছড়ায়?’ এর আগে ইন্টারনেটে অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন, অমিতাভ বচ্চন, দিলীপ কুমার ও লতা মঙ্গেশকরের মৃত্যুর গুজব ছড়ালেও মানুষ একইভাবে বিভ্রান্ত হয়েছিল। ‘দিলওয়ালে দুলহা...
ট্রাম্প হবেন দ্বিতীয় স্বল্প মেয়াদী প্রেসিডেন্ট

ট্রাম্প হবেন দ্বিতীয় স্বল্প মেয়াদী প্রেসিডেন্ট

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ক্ষমতার মেয়াদ হলে স্বল্পকালীন। তিনি হতে পারেন ইতিহাসে সবচেয়ে কম সময় ক্ষমতায় থাকা দ্বিতীয় প্রেসিডেন্ট। তার ক্ষমতার মেয়াদ হতে পারে ৩১ থেকে ১৯৯ দিনের মধ্যে। এমন পূর্বাভাস দিয়েছেন শীর্ষ স্থানীয় ইতিহাসবেত্তা ও লেখক প্রফেসর রোনাল্ড এল ফেইনম্যান। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়েছে, প্রফেসর ফেইনম্যান বলেছেন, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পদে ১৮৪১ সালে মাত্র ৩১ দিন ক্ষমতায় ছিলেন প্রেসিডেন্ট উইলয়াম হেনরি হ্যারিসন। তিনি নিউমোনিয়ায় মারা যান। অন্যদিকে ক্ষমতায় যাওয়ার পর ১৯৯ দিন পর ১৮৮১ সালে মারা যান জেমস এ. গারফিল্ড। তাকে আততায়ী গুলি করেছিল। গুলি লাগার পর ভয়াবহ দুর্ভোগ সহ্য করে তিনি ৭৯ দিন পর মারা যান। প্রফেসর ফেইনম্যান বলছেন, সবচেয়ে কম সময় ক্ষমতায় ছিলেন উইলিয়াম হেনরি হ্যারিসন। তার পরে দ্বিতীয় সবচেয়ে কম সময় ক্ষমতার মালিক হতে পারেন প্রেস...
ফ্রিজে রাখা হাত জুড়ল সাত ঘণ্টার অস্ত্রোপচারে

ফ্রিজে রাখা হাত জুড়ল সাত ঘণ্টার অস্ত্রোপচারে

আন্তর্জাতিক
প্রাণে বাঁচার কথা ছিল না। আর বাঁচলেও কথা ছিল না বিচ্ছিন্ন অঙ্গ ফেরত পাওয়ার। কিন্তু দু’টোই হয়েছে। অস্ত্রোপচারে স্বাভাবিক জীবনে ফিরতে চলেছেন চল্লিশ বছরের সরলা জৈন। দুষ্কৃতীর চপারের এলোপাথাড়ি কোপে ছিন্নভিন্ন হয়েছিলেন জৈন দম্পতি। গত শনিবার কালী টেম্পল রোডের ওই ঘটনায় শিউরে উঠেছিল শহর। সেই সঙ্গেই শিউরে উঠেছিলেন চিকিৎসকেরা। বীভৎস অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল গুরুতর জখম সরলাদেবীকে। ভেঙে গুঁড়িয়ে গিয়েছিল মুখের প্রতিটি হাড়। মাথার খুলি রক্তাক্ত। ডান হাত চপারের কোপে ক্ষতবিক্ষত। আর বাঁ হাত কব্জির নীচ থেকে নেই! ‘‘শকে চলে গিয়েছিলেন তিনি। রক্তচাপ আশঙ্কাজনক রকমের কম ছিল। তৎক্ষণাৎ অস্ত্রোপচারের প্রয়োজন ছিল, কিন্তু অস্ত্রোপচারের মতো শারীরিক অবস্থা ছিল না তাঁর।’’— বললেন প্লাস্টিক সার্জন অনুপম গোলাশ। তাই বিচ্ছিন্ন হয়ে যাওয়া হাতের অংশটি ফ্রিজে রেখে দিতে হয়েছিল। পরের দিন রোগিণীর শারীরিক অবস্থা একটু স্থিত...