Wednesday, June 3

আন্তর্জাতিক

সাভারে প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ১

সাভারে প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ১

আন্তর্জাতিক
সাভারে প্রাইভেট কার দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও পাঁচ জন। গতকাল দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়ার পুলিশ টাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুপুরে মানিকগঞ্জ থেকে  প্রাইভেট কার যোগে একই পরিবারের পাঁচ জন সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় আসার জন্য রওনা হয়। তাদের প্রাইভেট কারটি ঢাকা আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়ার পুলিশ টাউনের সামনে পৌঁছলে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি সড়ক বিভাজকের উপরে উঠে দুমড়ে মুচড়ে যায়। এসময় ওই প্রাইভেট কারের পাঁচ জন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। আহতদের মধ্যে আরশেদ আলী  নামের এক বৃদ্ধ (৮৫) মারা যায়। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।...
চেয়ার, টেবিল, মাইক ভাঙচুর, তামিলনাড়ু বিধানসভায় তুলকালাম

চেয়ার, টেবিল, মাইক ভাঙচুর, তামিলনাড়ু বিধানসভায় তুলকালাম

আন্তর্জাতিক
আস্থা ভোটকে কেন্দ্র করে তামিলনাড়ু বিধানসভায় তুলকালাম কান্ড ঘটে গেছে। মুখ্যমন্ত্রী ই. পালানিস্বামীর ওপর আস্থা ভোট আয়োজন করা হয় শনিবার। এতে গোপন ব্যালটে ভোট নেয়ার দাবি তোলা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিধানসভার ভিতরে ক্ষিপ্ত এমএলএ’রা চেয়ার, টেবিল ভেঙেছেন। ভেঙেছেন মাইক। তাদের হাতে অপদস্ত হয়েছেন স্পিকার। বিরোধী দল ডিএমকে’র এমএলএ’রা স্পিকার পি. ধনপালের চেয়ার ঘিরে রাখেন। তার টেবিল উল্টে দেন। কাগজপত্র ছিড়ে টুকরো টুকরো করে ফেলেন। স্পিকারকে নিরাপত্তা রক্ষাকারীরা নিরাপদে সরিয়ে নেন। এ সময় একজন এমএলএ’কে স্পিকারের চেয়ারে বসা অবস্থায় দেখা যায়। তিনি স্পিকারের চেয়ারে বসে বসে হাসছিলেন। এ খবর দিয়েছে এতে বলা হয়, পরে স্পিকার ধনপাল বলেছেন, তার শার্ট ছিড়ে ফেলা হয়েছে। তিনি বলেন, আমি কার কাছে বিচার চাইবো। আমি জনগণের কাছে বলবো আমার ওপর কি নির্যাতন হয়েছে। তিনি বিধানসভা থেকে ডিএমকে দলের এমএলএ’দের বের করে দেয়ার ঘোষণা দে...
পরীক্ষা এড়াতে ছাত্রী গাছে!

পরীক্ষা এড়াতে ছাত্রী গাছে!

আন্তর্জাতিক
পরীক্ষায় যাওয়ার জন্য তৈরি হচ্ছিল কাটলিছড়া চালমার্স হায়ার সেকেন্ডারি স্কুলের কিশোরী বাপি দাস। আচমকা শিববাড়ির বটগাছে চড়ে বসে সে। অসমে আজ মাধ্যমিকের প্রথম পরীক্ষার আগে শিবঠাকুরকে পুজো দিতে চায় বলে বাড়ি থেকে বেরিয়েছিল বাপি। কিন্তু বাজিমারায় গিয়ে মন্দিরের দিকে না গিয়ে সোজা উঠে পড়ে মন্দির চত্বরের বটগাছে। এ ভাবে মাধ্যমিক পরীক্ষার্থীর গাছে উঠে বসে থাকার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য দেখা দেয়। খবর পেয়ে সেখানে যান তার বাবা দীনু দাস এবং কাকা উত্তম দাস। তারা তাকে নেমে আসতে বার বার অনুরোধ জানালেও রাজি হয়নি সে।দুয়েকজন গাছে ওঠার চেষ্টা করলে ডাল ভেঙে পড়ার উপক্রম হয়। এ দিকে, পরীক্ষার হলে ঢোকার সময়ও পেরিয়ে যাচ্ছে। আতঙ্ক দেখা দেয় বাবা-কাকার মনে। গাছ থেকে পড়ে গেলে মারাত্মক অঘটন ঘটে যাবে! পরে ঝুঁকি নিয়েই উত্তমবাবু গাছে ওঠেন। বুঝিয়ে-শুনিয়ে নামিয়ে আনেন বাপিকে। এ দিন আর পরীক্ষা দেওয়া হয়নি তার। পারিবারিক সূত্রে...
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদের প্রস্তাব নাকচ ট্রাম্পের পছন্দের প্রার্থীর

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদের প্রস্তাব নাকচ ট্রাম্পের পছন্দের প্রার্থীর

আন্তর্জাতিক
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদের প্রস্তাব নাকচ করে দিয়েছেন অবসরপ্রাপ্ত ভাইস অ্যাডমিরাল রবার্ট হারওয়ার্ড। তিনি ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পছন্দের প্রার্থী। সোমবার সাবেক জেনারেল মাইকেল ফ্লিন রাশিয়ার সঙ্গে সম্পর্ক থাকার জেরে এ পদ থেকে সরে যাওয়ার পর রবার্ট হারওয়ার্ডকে প্রস্তাব দেওয়া হয়। হোয়াইট হাউজের এক কর্মকর্তা বলেছেন, নিজের পারবারিক ও আর্থিক কারণে প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন হারওয়ার্ড। কিন্তু মার্কিন মিডিয়া বলছে, হারওয়ার্ড নিজের দল নিয়ে কাজ করতে চেয়েছিলেন। এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়, সাবেক নিরাপত্তা উপদেষ্টা ফ্লিন তার সঙ্গে যুক্তরাষ্ট্র নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের কথোপকথনের ব্যাপারে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে ভুল তথ্য দিয়েছিলেন। এ বিষয়টা জানাজানি হওয়ার পর ফ্লিন পদত্যাগ করেন। মার্কিন গণমাধ্যমে খবর, হোয়াইট হাউজের ভেতরকার অবস্থা বেশ বিশৃঙ্খল। ট্রাম্প ওই সংবাদ কড়াভ...
রোহিঙ্গা স্থানান্তরে যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে সমঝোতা করতে চায় জাতিসংঘ

রোহিঙ্গা স্থানান্তরে যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে সমঝোতা করতে চায় জাতিসংঘ

আন্তর্জাতিক
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা বাংলাদেশে বসবাসরত প্রায় ১ হাজার রোহিঙ্গা মুসলিমকে স্থানান্তর করতে যুক্তরাষ্ট্র, কানাডা ও কিছু ইউরোপিয়ান দেশের সঙ্গে আলোচনা করতে চায়। এ ব্যাপারে বাংলাদেশের অনুমতি চাওয়া হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। খবরে বলা হয়, নব্বইর দশকের শুরুর দিক থেকে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা লাখো রোহিঙ্গা এখনও বাংলাদেশে থাকছে। সাম্প্রতিক মাসগুলোতে এ সংখ্যা আনুমানিকভাবে প্রায় ৬৯ হাজার বেড়েছে। মিয়ানমারের রাখাইন প্রদেশে সেনা অভিযানের মুখে ওই রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে এসেছেন। ইউএনএইচসিআর সবচেয়ে ভুক্তভোগী রোহিঙ্গাদের স্থানান্তরের চেষ্টা করবে। ইউএনএইচসিআর’র বাংলাদেশ প্রতিনিধি শিনজি কুবো বলেন, কিছু উন্নত দেশ বিশেষ করে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অধীনস্থ যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান বিরোধীতা সত্ত্বেও,...
পাকিস্তানে মাজার হামলা: সেনাবাহিনীর পাল্টা অভিযানে নিহত ৪০ ‘সন্ত্রাসী’

পাকিস্তানে মাজার হামলা: সেনাবাহিনীর পাল্টা অভিযানে নিহত ৪০ ‘সন্ত্রাসী’

আন্তর্জাতিক
পাকিস্তানে একটি মাজারে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর দেশটির সেনাবাহিনীর পাল্টা হামলায় কমপক্ষে ৪০ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে নিজেদের সীমান্ত পারাপার বন্ধ করে দিয়েছে। কাবুলের প্রতি ৭৬ জন ‘সন্ত্রাসীর’ বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে দেশটি। পাকিস্তান বলছে, ওই সন্ত্রাসীরা আফগান ভ’খ-ে লুকিয়ে আছে। পাকিস্তানে ওই মাজার হামলা ২০১৪ সালের পর দেশটিতে হওয়া সবচেয়ে ভয়াবহ হামলা। হামলায় নিহত হয়েছ ৮০ জন। আহত হয়েছে শতাধিক। দক্ষিণাঞ্চলীয় শহর সেহওয়ানে বৃহস্পতিবার একটি মাজারে জড়ো হওয়া অনুসারীদের টার্গেট করে আত্মঘাতি হামলাটি চালানো হয়। হামলার দায় নিয়েছে জঙ্গিগোষ্ঠী আইএস। এ খবর দিয়েছে আল জাজিরা। ১৩৫৬ সালে নির্মিত ওই মাজারটি ছিল সৈয়দ মুহাম্মদ উসমান মারওয়াদি। এই সুফি দার্শনিক ও কবি লাল শাহবাজ কালান্দার নামে বেশি পরিচিত। তাকে পাকিস্তানে ব্যাপক সম্মানের...
বরগুনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

বরগুনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

আন্তর্জাতিক
বরগুনায় অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। বৃহস্পতিবার সকাল থেকে বরগুনার বাস মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বানে এ ধর্মঘট শুরু হয়। বরগুনা, পটুয়াখালী ও বরিশাল বাসমালিক-শ্রমিক সমন্বয় পরিষদের ডাকে বরগুনায় সকাল থেকে অভ্যন্তরীণ রুটের সব বাস ও পরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে এসব রুটের যাত্রীরা। বাস শ্রমিকদের মুক্তি না দেয়া পর্যন্ত অবরোধ চলবে বলে জানান বাস মালিক-শ্রমিকরা। ভোগান্তিতে পড়া যাত্রীরা জানান, বাস চলাচল না করায় গন্তব্যে পৌঁছাতে পারছেন না কেউ। আবার অনেক সরকারি চাকরিজীবী সময়মতো পৌঁছাতে পারছেন না তাদের কর্মস্থলে। তাই যাত্রীদের ভোগান্তি কমাতে অবরোধ প্রত্যাহারের বিষয়ে সরকারের হস্তক্ষেপ চাইছেন তারা। বরগুনা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ননের সভাপতি শাহাবুদ্দিন সাবু জানান, গ্রেপ্তার ১৭ জন শ্রমিকের নিঃশর্ত মুক্তি না দেয়া পর্যন্ত অনির্দিষ্ট...
যে দারুণ সুখবর নিয়ে বাংলাদেশে আসছেন সৌদি বাদশাহ সালমান !

যে দারুণ সুখবর নিয়ে বাংলাদেশে আসছেন সৌদি বাদশাহ সালমান !

আন্তর্জাতিক
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদ রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন।নাম প্রকাশ্যে অনিচ্ছুক বাংলাদেশে নিযুক্ত মধ্যপ্রাচ্যের একজন কূটনীতিক গতকাল বুধবার সৌদি বাদশাহর বাংলাদেশ সফরের কথা জানিয়ে বলেন, তিনি চলতি ফেব্রুয়ারি মাসের শেষে অথবা আগামী মার্চ মাসের প্রথমভাগে বাংলাদেশ সফর করতে পারেন। তার এ সফরে দু’দেশের মধ্যে বিপুল পরিমাণ বিনিয়োগ এবং অন্যান্য খাতে সহযোগিতার দ্বার উন্মুক্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর সৌদি বাদশাহর বাংলাদেশ সফরের পর সত্যিকারভাবেই বাংলাদেশ হয়ে উঠবে সৌদি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের জন্য সেকেন্ড হোম। সৌদি বাদশাহর এই সফর বাংলাদেশের জন্য দারুণ েএক সুখবর। এ সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী গতকাল বলেন, সকলেই চান সৌদি আরবের বাদশা বাংলাদেশ আসুন। সৌদি আরবের বাদশা বাংলাদেশ সফরে আসলে সঠিক সময়ে জানানো হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্ব...
কারাদণ্ড: শশিকলার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন পণ্ড

কারাদণ্ড: শশিকলার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন পণ্ড

আন্তর্জাতিক
ভারতের তামিলনাড়ু অঙ্গরাজ্যের শাসক দলের প্রধান শশিকলা নাটরাজনকে দুর্নীতির দায়ে ৪ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। ফলে সম্প্রতি মৃত্যুবরণ করা মুখ্যমন্ত্রী জয়ললিতার উত্তরসূরি হতে তার তুমুল চেষ্টা পণ্ড হয়ে গেছে। জয়ললিতা জীবিত থাকার সময় তিনি দলের বা সরকারের কোন পদে ছিলেন না। তবে জয়ললিতার বান্ধবী ও সহযোগী হিসেবে তাকে তুমুল প্রভাবশালী ভাবা হতো। জয়ললিতার মৃত্যুর পর শাসক এআইএডিএমকে দলের প্রধান হিসেবে মনোনীত হন তিনি। গত সপ্তাহে দল থেকে বলা হয়েছিল, তিনিই হবেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী। কিন্তু ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী ও পানিরসেলভাম শশিকলার বিরুদ্ধে বিদ্রোহ করার পর রাজ্যের পরিস্থিতি অনিশ্চয়তার মুখে পড়ে। বিবিসির খবরে বলা হয়, ভারতের আইনানুযায়ী দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হলে সাজা শেষের পরবর্তী ৬ বছর কেউ নির্বাচনে অংশ নিতে পারেন না। মঙ্গলবার সুপ্রিম কোর্ট থেকে শশিকলার বিরুদ্ধে ৪ বছরের কারাদণ...
বাংলাদেশী নারী নিহত

বাংলাদেশী নারী নিহত

আন্তর্জাতিক
আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রামোনা বিমানবন্দরের উত্তরে শনিবার একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এক বাংলাদেশী নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন। কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বিকাল ২:৩০ মিনিটে বিমানটি গিলেস্পি ফিল্ড এয়ারপোর্ট থেকে আকাশে উড়ে। এবিসি নিউজের সহযোগী সংবাদ মাধ্যম টেননিউজ নিশ্চিত করেছে, নিহত শিক্ষার্থী পাইলট হলেন বাংলাদেশী নারী শায়রা নুর (২১)। তিনি ঢাকার বাসিন্দা। দেসাই শুভম নামে এক ব্যক্তি জানিয়েছেন, তিনি শায়রা নুরের ঘনিষ্ঠ বন্ধু। তারা আমেরিকান অ্যাভিয়েশন অ্যাকাডেমিতে বিমান চালনা শিখছিলেন। শুভম বলেন, নুর তার পিতার মতো পেশাদার পাইলট হতে চেয়েছিলেন। সান ডিয়েগোর ওই স্কুলে তিনি প্রায় ৯ মাস ধরে বিমান চালনা শিখছিলেন। শনিবার বিকেলে যখন ওই সেসনা বিমান রামোনা এলাকার কাছে একটি পর্বতে বিধ্বস্ত হয়, তখন নুর পেছনের আসনে ছিলেন। প্রশিক্ষক ও আরেক শিক্ষার্থী ছিলেন সামনের আসনে। তার...