Thursday, May 28

আন্তর্জাতিক

নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অবস্থান বিশ্বে ষষ্ঠ: প্রধানমন্ত্রী

নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অবস্থান বিশ্বে ষষ্ঠ: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক
নারীর উন্নয়ন ও অগ্রগতির চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনৈতিক ক্ষমতায়নে নারীর অংশগ্রহণের মান হিসেবে বিশ্বের মধ্যে বাংলাদেশের স্থান ষষ্ঠ। জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা নারী উন্নয়নে আমাদের ভূয়সী প্রশংসা করছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট ২০১৬’ অনুযায়ী ১৪৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭২তম। যা দক্ষিণ এশিয়ার যে কোনো দেশের চেয়ে ভালো অবস্থান নির্দেশ করেছে। গতকাল সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরপর্বে শেখ হাসিনা এ তথ্য বর্ণনা করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকে এ সংক্রান্ত লিখিত প্রশ্নটি উত্থাপন করেন সরকারি দলের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার। লিখিত জবাবে প্রধানমন্ত্রী আরো জানান, নারীর উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়Ñএ গভীর উপলব্ধি থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধ...
আফগান সীমান্তে ৫ পাকিস্তানি সেনা, ১০ ‘জঙ্গি’ নিহত

আফগান সীমান্তে ৫ পাকিস্তানি সেনা, ১০ ‘জঙ্গি’ নিহত

আন্তর্জাতিক
আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ‘সন্ত্রাসী হামলা’র ঘটনায় ৫ পাকিস্তানি সেনা ও ১০ জনেরও বেশি সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তানের আইএসপিআর-এর বরাত দিয়ে এ খবর দিয়েছে ডন। খবরে বলা হয়, রোববার রাতে তিনটি পাকিস্তানি সীমান্ত চৌকিতে এ হামলার ঘটনা ঘটে। আইএসপিআর এক বিবৃতিতে জানায়, ‘সন্ত্রাসীরা’ সীমান্তের অপর দিক থেকে হামলা চালায়। পাল্টা গুলি চালায় পাকিস্তানি সেনারা। গোলাগুলিতে ৫ সেনা ও ১০ জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়।...
ম্যানহোলে পড়ে মৃত্যুর ঘটনায় ওয়াসার এমডিসহ ২ জনকে তলব

ম্যানহোলে পড়ে মৃত্যুর ঘটনায় ওয়াসার এমডিসহ ২ জনকে তলব

আন্তর্জাতিক
রাজধানীর পল্টনে ম্যানহোলে পড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে তলব করেছে হাইকোর্ট। আগামী ১৯ মার্চ তাদের আদালতে হাজির হয়ে এ ঘটনার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মুহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়। আজ একটি জাতীয় দৈনিকে 'পল্টনে খোলা ম্যানহোলে পড়ে এক ব্যক্তি নিহত' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি আমলে নিয়ে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে আজ এ আদেশ দেয়। একই সঙ্গে ম্যানহোলে পরে ওই ব্যক্তির মৃত্যুর জন্য কর্তব্য-কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা এবং নিহতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানে কেন নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুলও জারি করা হয়েছে। স্থানীয় সরকার সচিব, ওয়াসার এমডিসহ ৭ জনকে এ রুলের জবাব দ...
পরিবেশ দূষণে প্রতিবছর মারা যাচ্ছে ১৭ লাখ শিশু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

পরিবেশ দূষণে প্রতিবছর মারা যাচ্ছে ১৭ লাখ শিশু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক
অস্বাস্থ্যকর পরিবেশ বিশ্বে শিশু মৃত্যুর অন্যতম কারণ। জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নতুন দুই প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সাম্প্রতিক তথ্য থেকে জানা যাচ্ছে, প্রতিবছর ১৭ লাখ শিশু মারা যাচ্ছে দূষিত পরিবেশের কারণে। সংস্থাটির ডিরেক্টর জেনারেল মার্গারেট চ্যান বলেন, ‘দূষিত পরিবেশ বিশেষ করে অল্পবয়সী শিশুদের জন্য ভয়াবহ।’ তিনি জানান, শিশুদের বিকশিত হতে থাকা অঙ্গপ্রত্যঙ্গ, রোগপ্রতিরোধ ব্যবস্থা দূষিত বায়ু ও পানির অধিকতর ঝুকিতে থাকে। বিশ্ব সাস্থ্য সংস্থার দুটি প্রতিবেদনের একটিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, শিশুদের জন্য নিরাপদ পানি নিশ্চিত করে এবং রান্নার জ্বালানি পরিস্কার করার মাধ্যমে ১মাস থেকে ৫ বছর বয়সী শিশুমৃত্যু প্রতিহত করা সম্ভব। প্রতিরোধযোগ্য রোগগুলোর মধ্যে রয়েছে ডায়রিয়া, ম্যালেরিয়া ও নিউমোনিয়া। দূষনের মধ্যে সবথেকে প্রাণহাতি বায়ু দূষন। এর ফলে প্রতিবছর...
২৪ আসামি নিয়ে দুর্ঘটনার কবলে প্রিজন ভ্যান

২৪ আসামি নিয়ে দুর্ঘটনার কবলে প্রিজন ভ্যান

আন্তর্জাতিক
কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে থেকে ২৪ জন আসামি নিয়ে গাজীপুরের কাশিমুপরে যাওয়ার পথে মগবাজার ফ্লাইওভারে দুর্ঘটনার কবলে পড়েছে একটি প্রিজন ভ্যান। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে তেজগাঁও সাত রাস্তার কাছাকাছি এলাকায় ফ্লাইওভারের উপরে এ ঘটনা ঘটে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই আবু জাফর মানিক জানান, ফ্লাইওভার পার হয়ে নামার আগে আগে চালক নিয়ন্ত্রণ হারালে প্রিজন ভ্যানটি প্রায় ৩৬০ ডিগ্রি ঘুরে গিয়ে উল্টে যায়। এ ঘটনায় চালক কিছুটা আহত হয়েছেন। আসামিদের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের কেউ তেমন আহত নন।...
কেরালার মুখ্যমন্ত্রীকে কতলের ডাক আরএসএস নেতার, ১ কোটি রুপি পুরষ্কারের ঘোষণা

কেরালার মুখ্যমন্ত্রীকে কতলের ডাক আরএসএস নেতার, ১ কোটি রুপি পুরষ্কারের ঘোষণা

আন্তর্জাতিক
কেরালার মুখ্যমন্ত্রী পিনারায়ি ভিজায়নকে হত্যার জন্য মোটা অংকের অর্থ পুরষ্কার ঘোষণা করেছেন ভারতের শাসক দল বিজেপির মূল আদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) নেতা কুন্দন চন্দ্রবত। তবে বৃহস্পতিবার আরএসএস’র পক্ষ থেকে বলা হয়, সহিংসতায় তাদের বিশ্বাস নেই। আরএসএস’র অ্যারিয়া ক্যাম্পেইন চীফ ড. প্রবীন কাবরা এক বিবৃতিতে বলেন, ‘কুন্দন চন্দ্রবত কেরালার মুখ্যমন্ত্রীকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা নিন্দাযোগ্য। আরএসএস এ ধরণের দৃষ্টিভঙ্গি সমর্থন করে না। এগুলোর প্রচারও সমর্থন করে না।’ এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। খবরে বলা হয়, কেরালায় কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্ক্সবাদী) দলের নেতৃত্বাধীন এলডিএফ সরকারের বিরুদ্ধে বিজেপি, আরএসএস ও অন্যান্য ডানপন্থী সংগঠনগুলো বিক্ষোভ প্রদর্শনের একদিন পর চন্দ্রবত ওই মন্তব্য করেন। তিনি বলেন, ‘কেউ যদি পিনারায়ির (মুখ্যমন্ত্র) শিরñেদ করে, আর তার মস্তক নিয়ে আসে, তাহলে তা...
ট্রাম্পের নতুন ‘মুসলিম নিষেধাজ্ঞা’ পিছিয়েছে

ট্রাম্পের নতুন ‘মুসলিম নিষেধাজ্ঞা’ পিছিয়েছে

আন্তর্জাতিক
প্রথমবার যখন তাড়াহুড়ো করে মুসলিম-সংখ্যাগরিষ্ঠ ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশে সই করেন, তখন তাড়াহুড়োর পেছনে তার একটি যুক্তি ছিল। তিনি বলেছিলেন, এ আদেশ বাস্তবায়নে দেরি হয়ে গেলে, যুক্তরাষ্ট্রে ঢুকতে তাড়াহুড়ো শুরু করবে ‘খারাপ লোকগুলো’। পরে তো একাধিক ফেডারেল আদালত স্থগিত করে দিলো এই নিষেধাজ্ঞা। প্রতিক্রিয়ায় ট্রাম্প সংশোধনী এনে আবারও নতুন করে নির্বাহী আদেশ দেওয়ার হুমকি দেন। বার্তাসংস্থা এপি’র খবর, এবার আর আগের মতো ওই তাগাদা বোধ করছে না মার্কিন প্রশাসন। খবরে বলা হয়, নতুন করে নির্বাহী আদেশ জারি করার সময়সীমা বারবার পেছানো হচ্ছে। হয়তো আইনি জটিলতা টের পেয়েই এমনটা করা হচ্ছে। ফলে ট্রাম্প প্রশাসন নিজেদের অগ্রাধিকার ও পলিসিতে পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে। হোয়াইট হাউজের এক কর্মকর্তা বলেন, আগামী সপ্তাহের আগে নতুন নির্বাহী আদেশ জারি হওয়ার কোন সম্ভাব...
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাজী মো. আনোয়ার হোসেনের ইন্তেকাল

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাজী মো. আনোয়ার হোসেনের ইন্তেকাল

আন্তর্জাতিক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক এমপি কাজী মো. আনোয়ার হোসেন আর নেই। আজ শুক্রবার দুপুর পৌনে ১২টায় তিনি ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে নেমে আসে শোকের ছায়া। কাজী আনোয়ার ১৯৮৬, ৮৮, ৯১ ও ২০০১ সালে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন থেকে এমপি নির্বাচিত হন। তিনি নবীনগরের মাটি ও মানুষের নেতা হিসেবে পরিচিত ছিলেন। তার পরিবার সুত্রে জানা গেছে, আজ বাদ আসর ঢাকার গুলশান সোসাইটি মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল বাদ জোহর নবীনগর সদরে এবং তৃতীয় দফা তার গ্রামের বাড়ি যশোতুয়া গ্রামে মাদ্রাসা প্রাঙ্গনে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। কাজী আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিল রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও ২ কন্যা সন্তান...
‘ভারতে ৭০ হাজার কোটি রুপির কালো টাকা সনাক্ত’

‘ভারতে ৭০ হাজার কোটি রুপির কালো টাকা সনাক্ত’

আন্তর্জাতিক
ভারতে এখন পর্যন্ত ৭০ হাজার কোটি রুপি সমমূল্যের কালোটাকা সনাক্ত করেছে দেশটির সুপ্রিম কোর্ট নিযুক্ত একটি বিশেষ তদন্ত দল (এসআইটি)। এসআইটির ডেপুটি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অরিজিত পাসায়াত বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করেন। তিনি আরও জানান, এই কালোটাকার মধ্যে ভারতীয়দের বিদেশে পাচার করা ১৬ হাজার কোটি রুপিও রয়েছে। এ খবর দিয়েছে দ্য হিন্দু পত্রিকা। খবরে বলা হয়, অর্থনৈতিক ও আর্থিক খাত সংক্রান্ত বিভিন্ন সরকারী সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বিচারপতি পাসায়েত বলেন, এসআইটি নিজেদের ষষ্ঠ আন্তর্বর্তী প্রতিবেদন এপ্রিলের প্রথম সপ্তাহে সুপ্রিম কোর্টের কাছে জমা দেবে। তিনি বলেন, গত দুই বছরে সর্বোচ্চ আদালতের কাছে বিভিন্ন সুপারিশ করেছে। তিনি বলেন, ‘আমাদের বেশিরভাগ সুপারিশ সরকার গ্রহণ করেছে। কিন্তু কিছু কিছু এখনও বিবেচনাধীন।’...
আশুগঞ্জে বিদ্যুৎকেন্দ্রে আগুন: ৩ ইউনিট বন্ধ

আশুগঞ্জে বিদ্যুৎকেন্দ্রে আগুন: ৩ ইউনিট বন্ধ

আন্তর্জাতিক
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের সুইচ ইয়ার্ডে আগুন লেগে ৩টি ইউনিট বন্ধ হয়ে গেছে। এতে ৫ জেলায় সকাল থেকেই বিদ্যুৎবিভ্রাট দেখা দিয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালনা প্রকৌশলী এ এস এম সাজ্জাদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের ফলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিট বন্ধ হয়ে যায়। ঘটনার পরপরই মেরামত কাজ শুরু হয়েছে। এতে সময় লাগবে। বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, সকালে সাতটার দিকে হঠাৎ করে ১৩২ কেভি গ্রিড লাইনের সুইচ ইয়ার্ডে আগুন লাগলে পর্যায়ক্রমে ৪শ' ২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ৩টি ইউনিট বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়া ইউনিটগুলো হচ্ছে, ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন টিএসকে ইউনিট, ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরেকটি প্ল্যান্ট। অগ্নিকাণ্ডের ফলে গ্রীড ল...