Wednesday, June 3

আন্তর্জাতিক

নসিমন-করিমন বন্ধে হাই কোর্টের নির্দেশনা

নসিমন-করিমন বন্ধে হাই কোর্টের নির্দেশনা

আন্তর্জাতিক, ক্রাইম
আগামী সাতদিনের মধ্যে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ১০ জেলার মহাসড়কে নসিমন, করিমন ও ভটভটি চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ফলে এসব জেলায় এ যানবাহনগুলো আর চলতে পারবে না। এ ব্যাপারে জারি করা রুল মঞ্জুর করে আজ বুধবার চূড়ান্ত এ রায় দেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ। রায়ে পুলিশের হাইওয়ে রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ও সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের (এসপি) নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। ওই ১০টি জেলা হলো যশোর, খুলনা, ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, বাগেরহাট, নড়াইল ও চুয়াডাঙ্গা। ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেছিলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গণির হাইকোর্ট বেঞ্চ। রুলে মহাসড়কে যান ...
মালয়েশিয়ায় ভূমিধসে বাংলাদেশীর মৃত্যু

মালয়েশিয়ায় ভূমিধসে বাংলাদেশীর মৃত্যু

আন্তর্জাতিক
ভূমিধসে মালয়েশিয়ার মারা গেছেন এক বাংলাদেশী যুবক। মঙ্গলবার দিবাগত রাত তিনটায় বাতু ৪৯, কামপুং রাজা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার এক বন্ধু আত্মরক্ষা করতে সক্ষম হলেও ওই যুবক নিজেকে বাঁচাতে পারেন নি। ভূমিধসের আগে তারা পাহাড়ের পাদদেশে একটি কুড়েঘরে বিশ্রাম নিচ্ছিলেন। ক্যামেরন হাইল্যান্ডস পুলিশ প্রধান ডেপুটি সুপারিনটেন্ডেন্ট হাসাদিদ এ. হামিদ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, মৃত বাংলাদেশী গার্ডেনার হিসেবে কাজ করতেন। তাকে নিয়োগকারীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে মৃত্যুর খবর। তবে মৃত ব্যক্তির নাম জানা যায় নি। তার মৃতদেহ পোস্ট মর্টেমের জন্য নেয়া হয়েছে সুলতানা হাজ্জা কালসোম হাসপাতালে।...
প্লেবয়-কন্যার কান্ড

প্লেবয়-কন্যার কান্ড

আন্তর্জাতিক
আর্জেন্টিনার সাবেক প্লেবয় মডেল বেলেন রড্রিগুয়েজ (৩১)। তার পোস্ট করা একটি ভিডিও নিয়ে তোলপাড় হচ্ছে সারা দুনিয়ায়। ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ভিডিওর কারণে অভিযোগ করা হচ্ছে তিনি নিজের তিন বছর বয়সী ছেলে সান্তিয়াগোর সঙ্গে যে আচরণ করেছেন তা মাত্রা ছাড়িয়ে যায়। এরই মধ্যে তার এ ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, বেলেন কেক থেকে ক্রিম নিয়ে তার আঙ্গুলে মাখছেন। তারপর তা ছেলের নাকে, চিবুকে শাখছেন। এরপর তা চেটেপুটে খাচ্ছেন। আর তাতে তার ছেলে হেসে কুটিকুটি হচ্ছে। আপত্তি এখানে নয়। এরপর তিনি ছেলের ঠোঁট চুমু দিতে থাকেন। যে ভঙ্গিতে তিনি এ কাজটি করেন আপত্তি সেখানেই। অনেকে বলছেন, এমন আচরণ শালীন নয়। এরই মধ্যে ৫০ লাখ মানুষ এ ভিডিও উপভোগ করেছে ইনস্টাগ্রামে। ফলে এ নিয়ে সামাজিক মিডিয়ায় ঝড় চলছে। কেউ কেউ বলছেন, বেলেন যেভাবে তার ছেলেকে চুমু খাচ্ছেন তা অমার্জিত। আবার কেউ কেউ বলছেন, মা-ছেলের মধ্যে নিষ্পাপ আনন্দের বহিঃপ্রকাশ...
মিয়ানমার সময় চাইছে আরও মানুষ মারার জন্য: রোহিঙ্গা নেতা

মিয়ানমার সময় চাইছে আরও মানুষ মারার জন্য: রোহিঙ্গা নেতা

আন্তর্জাতিক
মিয়ানমার সরকার বলেছে, তাদের দেশে রোহিঙ্গা সংকট সমাধানের জন্য কিছুটা 'টাইম ও স্পেস' দরকার। অর্থাৎ তাদের অতিরিক্ত সময় চাই, স্বাধীনভাবে কাজ করার জন্য কিছুটা বাড়তি পরিসরও চাই। মিয়ানমারের প্রতিরক্ষা বিভাগের উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল ম্যিইন্ট ন্যু বলেছেন, রাখাইন প্রদেশের পরিস্থিতি নিয়ে যে ব্যাপক উদ্বেগ সে বিষয়ে মিয়ানমার সরকার সম্পূর্ণ অবহিত। তারা সেখানে দোষীদের শাস্তি দিতে ও পরিস্থিতি স্বাভাবিক করে তুলতেও দায়বদ্ধ । কিন্তু সেই সঙ্গেই এর জন্য দাবি করেন বাড়তি সময়। মিয়ানমার সরকার কি তাহলে সত্যিই এখন এই সংকটের অবসান করতে চাইছে, না কি এটা স্রেফ কালক্ষেপণের কৌশল? লন্ডনে আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশনের নেতা নুরুল ইসলামের মতে- "মিয়ানমার সরকার সংকটের অবসান চাইছে এটা বিশ্বাসযোগ্য নয়।" তাঁর ভাষ্যমতে "মিয়ানমার অতিরিক্ত সময় চাইছে আরও মানুষ মারার জন্য। সমাধানের জন্য সময় চাইছে এটা আ...
গাজীপুরের মাস্টারবাড়ীতে কটন মিলে আগুন

গাজীপুরের মাস্টারবাড়ীতে কটন মিলে আগুন

আন্তর্জাতিক
গাজীপুরের মাস্টারবাড়িতে ইকো কটন মিলে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সর্ভিসের ৮ টি ইউনিট। কাপাসিয়া, ভালুকাসহ আরও কয়েকটি এলাকা থেকে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট ঘটনাস্থলের দিকে যাচ্ছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তুলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তা আকতারুজ্জামান লিটন বলেন, গুদামের তুলা থেকে  আগুনের সূত্রপাত হয়েছে। যে কারণে নিভাতে একটু সময় লাগবে। ইতিমধ্যে আমরা আশপাশের ফায়ার সার্ভিসের ইউনিটগুলোর সহযোগিতা চেয়েছি। তারা আসছেন।...
ট্রাম্প-বিরোধী নারী পদযাত্রার নেপথ্যে যে নারী

ট্রাম্প-বিরোধী নারী পদযাত্রার নেপথ্যে যে নারী

আন্তর্জাতিক
রোববার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হাজার হাজার নারীর উদ্দেশ্যে মঞ্চে উঠে বক্তৃতা দেওয়ার জন্য মাত্র তিন মিনিট সময় ছিল তেরেসা শুকের হাতে। কিন্তু এটুকুই তাকে খুশি করার জন্য যথেষ্ট ছিলো। উচ্ছ্বসিত কণ্ঠে তিনি বলেন, ‘আমি আভিভূত। এতগুলো মানুষ একসঙ্গে জড়ো হয়েছে এক পরিবর্তন আনতে। আর আমরা আগামী চার বছর ধরে সেটাই করবো। আমি দেখতে পাচ্ছি। এটা সত্যিই ঘটবে।’ লস অ্যাঞ্জেলস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনে নারীদের এই পদযাত্রার নেপথ্যে কারিগর হচ্ছেন এই তেরেসা শুক। ফেসবুকে তার খোলা একটি ইভেন্ট থেকেই আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক নারীদের এই সম্মিলিত যাত্রার সূচনা। হাওয়াই অঙ্গরাজ্যের অধিবাসী তেরেসা শুকের অনলাইন নাম ‘মায়ুই কুপার ¯ি¬ম’। প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে হতাশ হয়ে শুক তার ফেসবুক একাউন্ট থেকে ‘মার্চ অন ওয়াশিংটন’ (ওয়াশিংটন অভিমুখে পদযাত্রা) নামে একটি ইভেন্ট খোলেন। নিজ থেকে ইভেন্টে যোগ দেয়...
রেললাইনে বাঁশের ব্যবহার ট্রেন চলাচলের নিরাপত্তা বিঘ্নিত করেনা: মন্ত্রণালয়

রেললাইনে বাঁশের ব্যবহার ট্রেন চলাচলের নিরাপত্তা বিঘ্নিত করেনা: মন্ত্রণালয়

আন্তর্জাতিক
রেললাইনে বাঁশের ব্যবহার ট্রেন চলাচলের নিরাপত্তাকে বিঘ্নিত করছেনা বলে দাবি করেছে রেলপথ মন্ত্রণালয়। আজ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অতি সম্প্রতি বেশ কয়েকটি বহুল প্রচারিত জাতীয় দৈনিক বাংলা ও ইংরেজী পত্রিকা এবং টেলিভিশন  চ্যানেলে বাঁশ ব্যবহার করে বাংলাদেশ রেলওয়ের সেতুসমূহ রক্ষণাবেক্ষণের বিষয়ে সংবাদ প্রকাশিত হয়, যা বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের দৃষ্টি গোচরিভূত হয়েছে। রেল সেতুতে বিদ্যমান সেতু স্লীপার, ফিটিংস এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়াদির সমন্বিত কারিগরি বিষয় বিবেচনা না করে শুধুমাত্র বাহ্যিক দৃষ্টিকোণ থেকে প্রকাশিত প্রতিবেদন বস্তুনিষ্ঠ হয় না। এ ধরণের সংবাদ প্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের রেল ব্যবস্থার উন্নয়ন ও পরিচালনার দায়িত্ব বাংলাদেশ রেলওয়ের উপর ন্যস্ত আছে। বিদ্য...
সদ্যোজাতের চারটে পা এবং দুটো যৌনাঙ্গ!

সদ্যোজাতের চারটে পা এবং দুটো যৌনাঙ্গ!

আন্তর্জাতিক
চারটে পা আর দুটো পুরুষাঙ্গ-সহ এক শিশুর জন্ম হল কর্নাটকের বল্লারিতে। গত শনিবার ভোর সাড়ে চারটে নাগাদ স্থানীয় এক হাসপাতালে তার জন্ম হয়। ওই শিশুকে অস্ত্রোপচারের জন্য রায়চরের বিজয়নগর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি খুব জটিল হওয়ায় কী ভাবে অস্ত্রোপচার করলে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায়, তা নিয়ে মেডিক্যাল বোর্ড বসানো হয়েছে। তবে ওই শিশুটির পরিবার অস্ত্রোপচারের জন্য প্রথমে রাজি ছিল না। শিশুটির মা বছর তেইশের ললিতাম্মার বিশ্বাস, সে ঈশ্বরের আশীর্বাদ। অস্ত্রোপচার করা উচিত হবে না। পরে চিকিৎসকেরা তাঁকে বোঝান। দিভাকর গাড্ডি নামে এক চিকিৎসক জানান, শিশুটির চারটে পা আর দুটো পুরুষাঙ্গ ছাড়া শরীরের বাকি অংশ পুরোপুরি স্বাভাবিক রয়েছে। সে কারণে, বিশেষ করে পুরুষাঙ্গে অস্ত্রোপচার করে আলাদা করাটা মুশকিলের। কেন এ রকম হয়? ওই চিকিৎসক জানান, সাধারণত মনোজাইগোটটিক টুইন অর্থাৎ একই ভ...
রাশিয়ায় ট্রাম্পের নামে সড়ক হবে!

রাশিয়ায় ট্রাম্পের নামে সড়ক হবে!

আন্তর্জাতিক
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন স্থানে যখন বিক্ষোভ হয়েছে, তখন রাশিয়ার চিত্র অন্য রকম। রাশিয়ানরা তার সঙ্গে সম্পর্ক স্থাপন করে যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক উন্নত করতে চায়। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের দিনে রাতভর মস্কোতে তাই উল্লাস হয়েছে। তবে এখনকার খবর হলো, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নামে রাশিয়ার একটি সড়কের নামকরণ করা হতে পারে। এমন দাবি জানিয়ে স্থানীয় ইতিহাসবেত্তা ও লেখক সের্গেই বিজুকিন অনলাইনে অন্যদের সমর্থন আহ্বান করেছেন। এরই মধ্যে তার আহ্বানে সাড়া দিয়েছেন কয়েক শত মানুষ। স্কাই নিউজের মস্কো প্রতিনিধি জন স্পার্কস এ খবর দিয়েছেন। তিনি বলেছেন, যে সড়কটি ট্রাম্পের নামে নামকরণ করার কথা বলা হচ্ছে সেটি ‘গডলেস স্ট্রিট’ নামে পরিচিত। এর একদিকে সাজানো এপার্টমেন্ট ব্লক। অন্যদিক দৃশ্যত ফাঁকা। বরফে আচ্ছাদিত সবকিছু। ১৯১৭ সালের রুশ বিপ্লবের কিছু স্মৃতিচিহ্ন রয়েছে এখান...
শর্ট স্কার্ট পরা মদ্যপ নারী যৌন আক্রমণের জন্য দায়ী

শর্ট স্কার্ট পরা মদ্যপ নারী যৌন আক্রমণের জন্য দায়ী

আন্তর্জাতিক
শর্ট স্কার্ট পরা মদ্যপ যুবতীরা যৌন আক্রমণের জন্য দায়ী। বৃটেনের এক-তৃতীয়াংশ নারী এমনটা বিশ্বাস করেন। নতুন এক জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে বলে খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য এক্সপ্রেস। এতে বলা হয়েছে, নারীদের অধিকার বিষয়ক একটি সেবামুলক সংস্থা বলেছে, কেন নারীদের বিরুদ্ধে সহিংসতা ঘটে এবং লিঙ্গগত বৈষম্য কেন এ বিষয়টি নির্ধারণের জন্য ওই জরিপ পরিচালনা করা হয়। এতে অংশ নেন আট হাজারেরও বেশি মানুষ। তাদের কাছে জানতে চাওয়া হয়, যদি কোনো যুবতী বা নারী রাত করে বাইরে বের হন, তার পরনে যদি থাকে শর্ট স্কার্ট, তিনি যদি মদ্যপ হয়ে যান এবং যদি তিনি যৌন নির্যাতনের শিকার হন তাহলে কি এর জন্য তিনি কি পুরোপুরি নাকি আংশিক দায়ী? জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে শতকরা ৩৮ ভাগ পুরুষ এবং ৩৪ ভাগ নারী বলেছেন, এর জন্য ওই নারী দায়ী। ১৮ থেকে ২৪ বছর বয়সী শতকরা ১৪ ভাগ পুরুষ বলেছেন, খোলামেলা পোশাক পরা কোনো নারী যদি মদ্যপ হন তাহলে যৌন নির্যাতন...