Wednesday, June 3

আন্তর্জাতিক

ফেসবুক লাইভে অস্ত্র প্রদর্শন: যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

ফেসবুক লাইভে অস্ত্র প্রদর্শন: যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক
ফেসবুক লাইভে অস্ত্র প্রদর্শনের ঘটনায় কুষ্টিয়ার খোকসা উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আবু ওবাইদা শাফির বিরুদ্ধে মামলা হয়েছে। খোকসা থানার ওসি নাজমুল হুদা জানান, বুধবার রাত সাড়ে ১১টায় স্থানীয় এমপি আব্দুর রউফের খালাত ভাই ও কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় শাফিকে প্রধানসহ অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। সোমবার রাতে শাফিসহ একদল লোক এমপি আব্দুর রউফকে প্রতিরোধের জন্য খোকসা বাজারে অবস্থান নেন। এক ভিডিওতে দেখা যায়, শাফি অন্য কাউকে বলছেন, এখানে এমপিকে খোঁজা হচ্ছে, তাকে দাবড়ানো হবি। না পেয়ে ২০০ লোক নিয়ে রাস্তায় অবস্থান করছি। আমার ফেসবুকে লাইভে দেখাচ্ছি, দেখেন। এমন ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়লে কুষ্টিয়ায় তোলপাড় শুরু হয়।...
আবার চালু হবে সিআইএ’র গোপন বন্দিশিবির!

আবার চালু হবে সিআইএ’র গোপন বন্দিশিবির!

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর অধীনে গোপন ‘ব্লাক সাইট’ বন্দিশিবির পুনঃপ্রতিষ্ঠা করতে পারেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ বিষয়ক একটি নির্দেশ পর্যালোচনা করবেন তিনি। সেই পর্যালোচনা শেষে এমন কারাগারের সিদ্ধান্তে আসতে পারেন তিনি। যুক্তরাষ্ট্রের দু’জন সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে এ খবর দিযেছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা যদি এমন কারাগার পুনঃপ্রতিষ্ঠা করার সিদ্ধান্ত হয় তাহলে সেখানে সন্দেহজনক জঙ্গিদের আটকে রাখা হবে। ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এমন বন্দিশিবির ব্যবহার করেন। তবে সেসব বন্দিশিবির বা কারাগার আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেন সদ্য বিদায় নেয়া প্রেসিডেন্ট বারাক ওবামা। এখন নতুন করে বুশ প্রশাসনের সন্ত্রাসবিরোধী কৌশল যদি ফেরত আনা হয় তাহলে গোপন এমন বন্দিশিবির চালু করা হবে। জঙ্গিদের কাছ থেকে তথ্য আদ...
আসাদ-তুলশি গাব্বার সাক্ষাত

আসাদ-তুলশি গাব্বার সাক্ষাত

আন্তর্জাতিক
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সাক্ষাত করেছেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের ডেমোক্রেট দলের প্রতিনিধি পরিষদ দলের সদস্য তুলশি গাব্বার। তিনি বুধবার সিএনএন’কে দেয়া সাক্ষাতকারে বলেছেন, চারদিনের জন্য তিনি সিরিয়া সফরে গিয়েছিলেন। এ সময়ে তিনি সেখানকার মানুষের দুর্ভোগ প্রত্যক্ষ করেছেন। তারপর প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সাক্ষাত করেছেন। এর মধ্য দিয়ে তিনি শান্তি স্থাপনের চেষ্টা করছেন। ভারতীয় বংশোদ্ভূত হাওয়াই রাজ্যের এই ডেমোক্রেট সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সিরিয়া নীতির ঘোর সমালোচক। প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধীদের সমর্থন করেছেন। তার এ নীতির সমালোচক তুলশি। তবে ২০১৬ সালের নির্বাচনী প্রচারণার সময় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি আইএসের দিকে দৃষ্টি দেবেন। এক্ষেত্রে বিদ্রোহীদের ত্যাগ করতে পারেন তিনি। কারণ, সিরিয়ার বড় অংশ নিয়ন্ত্রণ করছে আইএস।...
হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

আন্তর্জাতিক, বাংলাদেশ
রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলসহ সাত দফা দাবিতে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির অর্ধদিবস হরতাল চলছে। হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল হয়েছে। শাহবাগে মিছিল নিয়ে আসার চেষ্টা করলে হরতাল-সমর্থকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এ সময় পুলিশ জলকামান ও টিয়ার শেল ছুঁড়ে পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয়। সকাল থেকে হরতাল সমর্থকরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হতে থাকেন। পরে তারা মিছিল নিয়ে শাহবাগের দিকে অগ্রসর হয়। জাতীয় জাদুঘরের কাছাকাছি এলে তাদের বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পুলিশ জলকামান ব্যবহার করে এবং টিয়ার শেল ছোঁড়ে। কয়েক দফা এ ঘটনা ঘটে। পরে হরতাল সমর্থকরা চারুকলার সামনের সড়কে অবস্থান নেন। জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ দাবি করেন, হরতালের সমর্থনে আজ সকালে শাহবাগ এলাকায় শান্তিপূর্ণ মিছিল বের হয়। মিছিল...
গর্ভপাত: ট্রাম্প বিরোধী পদক্ষেপ নেদারল্যান্ডসে

গর্ভপাত: ট্রাম্প বিরোধী পদক্ষেপ নেদারল্যান্ডসে

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের গর্ভপাত বিরোধী অবস্থানের পাল্টা অবস্থান নিচ্ছে নেদারল্যান্ডস। ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট ট্রাম্প ওইসব আন্তর্জাতিক গ্রুপগুলোকে অর্থায়ন নিষিদ্ধ করেন যারা নারীদের গর্ভপাতের বিষয়ে পরামর্শ দেয়। এর পাল্টা পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন নেদারল্যান্ডস সরকারের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী লিলিয়েনে প্লুমেন। তিনি বলেছেন, তিনি একটি আন্তর্জাতিক তহবিল গঠন করতে চান। এ তহবিল হবে আন্তর্জাতিক পর্যায়ের। এটা ব্যবহার করে উন্নয়নশীল দেশগুলোর মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ, গর্ভপাত, নারী শিক্ষায় অর্থ সহায়তা দেয়া হবে। তিনি পরিস্কার করে বলেন এটা হবে ডনাল্ড ট্রাম্পের ঘোষিত নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা। প্রেসিডেন্ট ট্রাম্প গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শুরু করেন। এরপরই প্রথম অগ্রাধিকার বিষয়ক যে কয়েকটি আদেশে তিনি স্বাক্ষর করেছেন তার মধ্যে এটি অ...
ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে ওয়াশিংটনে মুসলিমদের বিক্ষোভ

ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে ওয়াশিংটনে মুসলিমদের বিক্ষোভ

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে মুসলিমদের নিষিদ্ধ করার নির্বাহী আদেশে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প স্বাক্ষর করার আগে কয়েক হাজার মুসলিম জরুরি ভিত্তিতে এর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। ওয়াশিংটনের স্কয়ার পার্কে তারা সমবেত হয়ে বিরল এক বিক্ষোভের আয়োজন করেন। এ সময় তাদের হাতে ‘কোনো মানুষই অবৈধ নয়’ লেখা ব্যানার দেখা যায়। আরও ব্যানারে লেখা ‘আমরা যত মুসলিমকে জানি তারা ডনাল্ড ট্রাম্পের চেয়ে উত্তম আমেরিকান’। এ সময় বিক্ষোভকারীদের মাথার ওপর কমপক্ষে ৫টি হেলিকপ্টার চক্কর দিতে থাকে। শত শত মোবাইল ফোনের আলো জ্বলে ওঠে। তাতে ওই পার্কের বিপরীত প্রন্তে সৃষ্টি করা হয় একটি ‘হোয়াইট ওয়াল’ বা সাদা দেয়াল। এ সময় তারা চিৎকার করে বলতে থাকেন, ‘নো ব্যানস, নো ওয়ালস, দিস ইজ আওয়ার নিউ ইয়র্ক!’ অর্থাৎ কোনো নিষেধাজ্ঞা নয়। কোনো দেয়াল নয়। এটা হলো আমাদের নিউ ইয়র্ক। উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প মুসলিম প্রবেশে নিষেধাজ্ঞা ও অবৈধ অভিবাসীদের বের করে দেয়া সংক্র...
ব্রেক্সিট: ইউরোপে প্রতিক্রিয়া

ব্রেক্সিট: ইউরোপে প্রতিক্রিয়া

আন্তর্জাতিক
ব্রেক্সিট নিয়ে চূড়ান্ত রায় দিয়েছে বৃটিশ সুপ্রিম কোর্ট। বলেছে, ব্রেক্সিট শুরু করতে অবশ্যই পার্লামেন্টের অনুমোদন লাগবে। কিন্তু সুপ্রিম কোর্টের এমন নির্দেশে ইউরোপের কর্মকর্তাদের মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় নি। এ বিষয়ে কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন কর্মকর্তা। আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী চার্লি ফ্লানাগান বলেছেন, ব্রেক্সিট সমঝোতার জন্য বৃটিশ সরকার মার্চকে ডেডলাইন হিসেবে নির্ধারণ করেছে। তাদের সেই সিদ্ধান্তকে অবশ্যই আমরা স্বাগত জানাই। তিনি বলেছেন, সুপ্রিম কোর্টের রায়কে সামনে রেখে আগে থেকেই ব্রেক্সিট ইস্যুতে প্রস্তুত ছিল আয়ারল্যান্ড। তিনি বলেন, বৃটিশ সরকার তার সর্বশেষ প্রতিশ্রুতিতে বলেছে মার্চ মাস শেষ হয়ে যাওয়ার আগে অনুচ্ছেদ ৫০ সক্রিয় করবে। তাদের এমন নিশ্চয়তাকে আমি স্বাগত জানাই। অনুচ্ছেদ ৫০ সক্রিয় করা হলে বৃটেন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সমঝোতা প্রক্রিয়া শুরু হবে। জার্মানিতে ফ্...
ব্রেক্সিট চ্যালেঞ্জকারী গিনা মিলারকে ‘হুমকি’

ব্রেক্সিট চ্যালেঞ্জকারী গিনা মিলারকে ‘হুমকি’

আন্তর্জাতিক
ব্রেক্সিট প্রক্রিয়াকে আইনী চ্যালেঞ্জ জানানো ব্যবসায়ী নারী গিনা মিলার ভয়াবহ হুমকির শিকার। তার আইনি চ্যালেঞ্জে বৃটিশ সরকার মঙ্গলবার সুপ্রিম কোর্টেও হেরে গেছে। এখন ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করতে হলে অবশ্যই লিসবন চুক্তির ৫০ অনুচ্ছেদ পার্লামেন্টে ভোটে দিতে হবে। পার্লামেন্ট যদি এ প্রক্রিয়ার পক্ষে অনুমোদন দেয় তাহলেই ব্রেক্সিট নিয়ে অগ্রসর হতে পারবেন বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। এর আগে বলা হয়েছিল, পার্লামেন্টের অনুমোদন ছাড়াই নির্বাহী ক্ষমতাবলে তেরেসা মে এ প্রক্রিয়া শুরু করতে পারবেন। সঙ্গে সঙ্গে এর বিরুদ্ধে আদালতের আশ্রয় নেন গিনা মিলার ও অন্য কয়েকজন। সেই আইনি চ্যালেঞ্জে বৃটিশ হাইকোর্টে হেরে যায় সরকার। রায় যায় গিনা মিলারের পক্ষে। এবার এ রায়ের বিরুদ্ধে আপিল করে সরকার। সেই আপিলের রায় হয় মঙ্গলবার। তাতেও হেরে যায় সরকার। কিন্তু ওদিকে ব্রেক্সিট প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানানোর পর থেকেই নানা রকম হুমকি, হয়রানি...
মাঝরাতে মোদী- ট্রাম্প উষ্ণ আলোচনা

মাঝরাতে মোদী- ট্রাম্প উষ্ণ আলোচনা

আন্তর্জাতিক
মাঝরাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মোদী হলেন পঞ্চম রাষ্ট্রপ্রধান যার সঙ্গে ট্রাম্প কূটনৈতিক আলোচনা শুরু করেছেন। মঙ্গলবার মাঝরাতে অনুষ্ঠিত এই ফোনালাপ নিয়ে  মোদী টুইটারে লিখেছেন, ট্রাম্পের সঙ্গে উষ্ণ আলোচনা হয়েছে। আগামী দিনে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে একযোগে কাজ করার ব্যাপারে আমি ও ডনাল্ড ট্রাম্প একমত হয়েছি। পরে তিনি জানিয়েছেন, ট্রাম্পকে ভারত সফরের আমন্ত্রণও জানানো হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরে গত চার দিনে তার দুই প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকো ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ফোনে কথা বলেছেন ইসরাইল ও মিশরের রাষ্ট্রপ্রধানের সঙ্গে। কূটনৈতিক সূত্রের খবর, মোদীকে ফোনে ভারত সম্পর্কে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন ট্রাম্প। দ্বিপাক্ষিক বিষয়গুলোর পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা বিষয় নিয়েও আলাপ আলোচনা কর...
ভিসামুক্ত যাতায়াতে আগ্রহী বাংলাদেশ

ভিসামুক্ত যাতায়াতে আগ্রহী বাংলাদেশ

আন্তর্জাতিক
ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে ভিসামুক্ত ব্যবস্থা চালু করার পক্ষে বাংলাদেশ। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী নয়াদিল্লিতে এক সম্মেলনে বলেছেন, আমরা ধীরে ধীরে এমন এক ব্যবস্থা চালু করতে চাই যখন দুই দেশের মানুষ, তাদের জাতীয় পরিচয়পত্র দেখিয়েই একে অন্যের দেশে যাতায়াত করতে পারবে। প্রয়োজন হবে না ভিসার। তিনি বলেছেন, হাজার হাজার বছর ধরে যুদ্ধের পরে ইউরোপ যদি এই ব্যবস্থা চালু করতে পারে তবে দক্ষিণ এশিয়াতেও তা সম্ভব। দুই দেশকে ‘সিয়ামিজ টুইন’  (জোড়া যমজ) হিসেবে আখ্যায়িত করে হাইকমিশনার বলেছেন, বাংলাদেশ সহযোগিতামূলক ভিসা ব্যবস্থা চালু করার চেষ্টা চালাচ্ছে। তিনি জানিয়েছেন, ভারত থেকে বেশি বেশি করে মানুষ বাংলাদেশে যাচ্ছেন। ভিসার জন্য আবেদন ক্রমশ বাড়ছে। ভিসা দেবার ব্যাপারে বাংলাদেশ মিশনগুলি সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করছে। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, ভারতের ৬৫ বছরের বেশি বয়সের প্...