শীতে এক্সপ্রেস ফ্যাশনের এক্সক্লুসিভ উইন্টার কালেকশন ২০২০-২১
সম্পাদনায়-আরজে সাইামুর রহমান: শীত এসেছে। হালকা, মাঝারি এবং ভারি- শীতের এই তিন পর্যায়কে মাথায় রেখে ’উইন্টার কালেকশন ২০২০-২১’ শিরোনামে শীত উপযোগী পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে দেশের অন্যতম ফ্যাশন ব্র্যান্ড "এক্সপ্রেস"।
এক্সপ্রেস এর ব্যবস্থাপনা পরিচালক জানান, ‘আর্ন্তজাতিক ফ্যাশন ট্রেন্ডে এবার স্ক্যান্ডিনেভিয়ান এবং মিড-সেঞ্চুরি ডাচ মোটিফ ও রঙগুলোর বেশ প্রভাব দেখা যাচ্ছে। এই ট্রেন্ডের অনুপ্রেরণায় নারী, পুরুষ ও শিশুদের জন্য নতুন উইন্টার কালেকশন তৈরি করেছি আমরা।’
তিনি আরো জানান, পুরুষের জন্য প্লেইড, চেক, ডেনিম এবং টুইডের জ্যাকেট, ব্লেজার, সোয়েটার, ওয়েস্ট কোট ও হুডির বৈচিত্র্য সবার নজর কাড়বে। কটন ও ভিসকোস ব্লেন্ড, ভেলভেট, ফ্ল্যানেল, সিল্ক ব্লেন্ড, উল, ক্যাশমিয়ার, টাফেটা, মেশ এর মতো শীত উপযোগী ...








